The Research Foundation for Quran & Science

The Research Foundation for Quran & Science Registration No. S-7387 (576)/08
Date- 10 January, 2008
under the Societies registration Act, XXI o

পৃথিবীতে মানব জাতির জন্য স্রষ্টা ও প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে - 'আল-কুরআন' যা আমাদের জীবন চলার পথে গাইড বুক। আর 'আল-হাদীস' হচ্ছে আল-কুরআন বাস্তবায়নের সুন্দরতম পথনির্দেশনা, যা প্রিয় নবীর মাধ্যমে আমরা পেয়েছি। নারী-পুরুষ নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে কী করণীয় ও বর্জনীয়, কুরআন ও হাদীস থেকে জেনে সে অনুযায়ী প্রতিনিয়ত সঠিক চর্চার মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রভূত কল্যাণ লাভ করতে পা

রি।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান বিজ্ঞানময় বিশ্বে কুরআনে উদ্ধৃত বিজ্ঞানভিত্তিক ব্যাপক তথ্যসমূহ বিদগ্ধজনের সম্মুখে যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় তারা 'কুরআন' কে অসম্পূর্ণ ভেবে ভুল পথে পরিচালিত হচ্ছে। যার কারণে তারা ক্রমান্বয়ে ইসলামের সুশীতল ছায়া থেকে কেবলই দূরে সরে যাচ্ছে। বিষয়টি বড়ই বেদনাদায়ক।

বর্তমান সময়ের দাবি হচ্ছে- এ অবস্থা আর চলতে দেয়া যায় না। তাই দ্রুত এ আত্মঘাতী অবস্থার পরিবর্তন ঘটানোর লক্ষ্যে আমাদের শ্রম, মেধা, জ্ঞান, প্রজ্ঞা ও সম্পদ সাধ্যমত এ পথে ব্যয় করে এগিয়ে যেতে হবে। যাতে করে বিজ্ঞানময় কুরআনকে পরিকল্পিতভাবে নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বব্যাপী জ্ঞানী সমাজের সম্মুখে সঠিকভাবে উপস্থাপন করা যায়। এতে আশা করা যায় সত্যপন্থী জ্ঞানী সমাজ অনুপ্রাণীত হয়ে আবার শান্তির পথ ইসলামের দিকে ফিরে আসার এক মহাসুযোগ লাভ করবে। মানব জাতির জন্য যা হবে সত্যিকার অর্থেই এক কল্যাণকর পদক্ষেপ, যার কোনো বিকল্প হতে পারে না।
উল্লেখিত পরিস্থিতিতে আভ্যন্তরীণ গরজ ও স্বতঃস্ফূর্ত তাগাদা থেকে 'দি রিসার্চ ফাউন্ডেশন ফর কুরআন এণ্ড সাইন্স' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে জয়েন্ট স্টক কোম্পানী থেকে ফাউন্ডেশনের নিবন্ধ সম্পন্ন করা হয়েছে। সকল আগ্রহী ব্যক্তিকে সাধ্যমত এ কাজে জড়িত হয়ে সহযোগিতার হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।

12/02/2021

আল কুরআন সঠিকভাবে ও সহজে বুঝতে হলে এ কথাটি জানতে হবে যে, আল্লাহ তা’য়ালা কি উদ্দেশ্যে এ কিতাব নাযিল করেছেন। মানবজাতিকে সঠিক পথে চলার সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই নবী ও রাসূলগণের নিকট যুগে যুগে কিতাব পাঠানো হয়েছে। শয়তানের ধোঁকা, নাফসের তাড়না ও দুনিয়ার মোহ থেকে বেঁচে থেকে আল্লাহর হুকুম ও রাসূলের (সা) তরীকা মত যারা চলতে চায়, তাদেরকে সব যুগেই আল্লাহর কিতাব সরল ও সঠিক পথ দেখিয়েছে। কুরআন মাজীদ আল্লাহর ঐ মহান কিতাবেরই সর্বশেষ সংস্করণ এবং যাঁর উপর এ কিতাব নাযিল হয়েছে তিনিও সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল।
আল্লাহর ঘোষনা অনুযায়ী আল কুরআন যারা অধ্যয়ন-অনুসরণ করবে, মেনে চলবে, তাঁদের আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করাবেন। তাই নামাযের প্রতি রাকাআতে কুরআন তিলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে।
আল কুরআনের আমপারার ৩৮টি সূরা সাধারণত আমরা নামাযে বেশী তিলাওয়াত করি। তাছাড়া ফাতেহা তো প্রতি রাকাতেই পড়ি। এই পড়ার সাথে অর্থ অনুধাবন করতে পারলে পড়তে মজা পাওয়া যায়, নামাযে মনোযোগও ঠিক থাকে, আর তাতে সওয়াবও বেশী হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমপারা গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।
গ্রন্থটির কিছু বিশেষত্ব :
- দৃষ্টিনন্দন সহজ আরবী কোলকাতা টাইপ
- সহজ বাংলা উচ্চারণ
- সহজ বাংলা ও ইংরেজী তরজমা
- শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
- সূরা শিক্ষা

আমপারা উচ্চারণসহ সহজ বাংলা ও ইংরেজি অনুবাদ
সংকলন: মুহাম্মদ গোলাম কিবরিয়া
মূল্য : ১৬০ টাকা
৪০% ছাড়ে মূল্য : ৯৫ টাকা
প্রকাশক: র‌্যাকস পাবলিকেশন্স
প্রকাশকাল : জানুয়ারী, ২০২১
পৃষ্ঠা : ১৪৪
ভাষা : বাংলা, আরবি, ইংরেজি
বাধাই : পেপারব্যাক
বইটি অর্ডার করতে কল করুন 01737419624, 01757778537, ইনবক্স করুন m.me/ahsanpub
অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://www.ahsanpublication.com/product/ampara-uccharonsoho-bangla-o-engreji-onubad/

21/07/2020

বর্তমান সময়ে এটা প্রমানিত যে কুরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক অনেক গভীর । বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের ইতিহাসে মুসলমানদের অবদান অপরিসীম। এ বইটি পড়লে জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদান সর্ম্পকে ধারনা লাভ করা যাবে।

নাম : বিজ্ঞানে মুসুলমানদের অবদান
লেখক : মুহাম্মদ নূরুল আমীন
মূল্য : ৩৫০ টাকা
কমিশন বাদে মূল্য : ২১০ টাকা
প্রকাশক : র‌্যাকস পাবলিকেশন
প্রকাশকাল : ফেব্রুয়ারী, ২০১৮
ISBN : 984-31-1370-5
ভাষা : বাংলা
পৃষ্ঠা : ৪৪৮
বাধাই : বোর্ড কভার
অর্ডার করতে : কল করুন 01831043965,01833353698 / ইনবক্স ইনবক্স অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন
https://bit.ly/3fKHPdp

24/03/2020

একটি অতি প্রয়োজনীয় আবেদন : .............................................
ইতালির অবস্থা খুব খারাপ। কবর দেওয়ার লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইতালিতে এক একদিনে ছয়শত লোক মারা যাচ্ছেন। ইরানে গণকবর খোঁড়া হচ্ছে। যতদিন চীনে এরকম হচ্ছিল, খবর পাচ্ছিলাম উহান প্রদেশ উজাড় হয়ে যাচ্ছে ততদিন ইউরোপে বসে বসে আমরা সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করিনি। তাই আজ ইউরোপের এই অবস্থা। মাত্র একমাসের ব্যবধানে। এখন আমাদের দরজার দাঁড়িয়ে আছে মারণরোগ। জানতে না দিয়েই।

না আতঙ্ক ছাড়ানোর জন্য লিখছি না। ইতালি যে ভুল করেছিল বাঙলাদেশ সে ভুল যেন না করে। শুধু টিভি বা খবরের দর্শক হয়ে নয়, কিছু করার আবেদন এটা। হোয়াটস্যাপ বা ফেসবুকের ভুয়ো খবর নয়, বরং সচেতনতা ছড়ান। পরিসংখ্যান বলছে মাত্র দুই সপ্তাহ যদি আমরা ঘরবন্দি হয়ে থাকি তাহলে আমাদের অবস্থা ইতালি বা ফ্রান্সের মত হবে না। ইতালি ইরান ফ্রান্স অনেক দেরিতে করেছে, বাংলাদেশীদের হাতে এখনো কিছুটা সময় আছে। দুই সপ্তাহ ঘোরা-বেড়ানো বা অদরকারি কাজগুলোকে মুলতুবি রাখুন। দু সপ্তাহ ছুটি কাটান ঘরে বসে, অযথা দোকান বাজার ছোটাছুটি করে নিজের বিপদ ডেকে আনবেন না। এই দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দু সপ্তাহ পর হয়ত সেলফ কোয়ারেন্টাইনের আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। প্রকোপ একেবারে কমে যেতে পারে, নইলে হয়ত ঘরে বসে বসেও আক্রান্ত হতে পারেন।

আসুন, আমরা আগামী দু-সপ্তাহ মাত্র তিনটে কাজ করি। বেশি না, তিনটে কাজ-

#এক, বাইরে বেরোনো বন্ধ করে দিই। বন্ধ মানে বন্ধ। পাড়ার চায়ের দোকানটুকুও নয়। আত্মীয় বন্ধু প্রতিবেশী কারোর বাড়ি যাবেন না, তাদেরও নিজের বাড়িতে ডাকবেন না। যেখানে ভিড় বেশি, দশজনের বেশি লোক জমায়েত হয়েছে সে জায়গা এড়িয়ে চলুন, সে শপিং মল হোক কি ধর্মীয় স্থান। দুসপ্তাহ সেদ্ধ ভাত খেয়েই চালিয়ে নিন। চাল-ডাল-আলু-পেঁয়াজ মজুত আছে এতদিনে। বিরিয়ানি মশলা কিনতে না বেরোনোর প্রতিজ্ঞা করুন।

#দুই, সাধারণ হাইজিন মেনে চলি। খাবার আগে এবং ঘন্টায় অন্তত একবার করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। নাকে-মুখে হাত যথাসম্ভব কম দিন, হাত না ধুয়ে তো নয়ই।

#তিন, "আমি একা কি করব? সবাই তো মানছে না" - এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার মাধ্যমে যদি একজনও ক্ষতিগ্রস্থ হয় সে হল আপনার প্রিয়জন। বাবা-মা-স্বামী-স্ত্রী-সন্তান। যার সঙ্গে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাকে আপনিই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো? বয়স্ক মানুষ ছাড়াও যাদের হাইপ্রেসার, সুগার, হার্টের অসুখ, কিডনি, ক্যান্সার বা অন্য কোনো সাধারণ ক্রনিক রোগ আছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে তাঁদেরও মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যায়।

তিনটে বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইরে না বেরোনো। কতদিন না বেরিয়ে সম্ভব ? ঠিকক দু-সপ্তাহ ।আপনি হয়ত স্ট্রং, সাধারণ ফ্লুয়ের উপসর্গও নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আপনি হয়তো ঠিকক সুস্থ হয়ে যাবেন। কিন্তু চোদ্দদিনের মধ্যে আপনি যদি কোন অন্য মানুষের সংস্পর্শে আসেন তাহলে তাঁর জীবন বিপন্ন হতে পারে। এটা ভেবে শিক্ষিত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে যদি এটুকু মেনে চলেন তাহলেই আমরা অনেকটা নিরাপদ থাকব।

আসুন দেখিয়ে দিই, প্রথম বিশ্বও যেটা পারেনি, আমাদের গরিব দেশ সেটা করে দেখিয়েছে।

#বিঃদ্রঃ : প্রয়োজনে যত পারেন কপি পেস্ট করে ছড়িয়ে দিন।

বায়তুল মোকাররমে আমাদের প্রথম শোরুম।
20/01/2020

বায়তুল মোকাররমে আমাদের প্রথম শোরুম।

21/04/2012

Address

246 New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801911012976

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Research Foundation for Quran & Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share