20/06/2026
ক্লাস শুরু : ১ জুলাই ২০২৬ 📖
________________________
—বিস্তারিত নিয়ম-কানুন—
অনলাইন কুরআন শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন এবং নিচের পোস্টারগুলো দেখুন।
১. অনলাইন কুরআন শিক্ষা
এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি কোর্স। Zoom বা Meet এর মাধ্যসে ক্লাস নেওয়া হয়। পৃথিবীর যেকোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারবেন। তাই আপনি আপনার ঘরে বসেই আমাদের কাছ থেকে পবিত্র কুরআন শেখার সুযোগ পাচ্ছেন। আলহামদু লিল্লাহ, ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে।
২. জিরো লেভেল থেকে পাঠদান
আমরা একদম জিরো লেভেল থেকে পাঠদান শুরু করে থাকি। যিনি আরবি হরফও চিনেন না, বা আরবি শব্দও পড়তে পারেন না, তিনিও এই কোর্স করে সহীহভাবে পবিত্র কুরআন পড়া শিখে যাবেন, ইন শা আল্লাহ। আপনি হয়তো ছোটবেলায় কুরআন পড়া শিখেছিলেন, এখন ভুলে গেছেন। অথবা আপনি হয়তো এখন একদমই কুরআন পড়তে পারেন না। এতে হতাশার কিছু নেই; ইন শা আল্লাহ এই কোর্স সম্পন্ন করে আপনি পরিপূর্ণ শুদ্ধভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারবেন।
৩. যাদের জন্য এই কোর্স
জেনারেল শিক্ষিত চকুরিজীবী, কর্মজীবী ও প্রবাসীদের জন্য এই কোর্স পরিচালনা করা হয়। দিনের ব্যস্ততা শেষে রাত্রীকালীন এই কোর্সে ভর্তি হয়ে আপনি পবিত্র কুরআন পড়া শিখতে পারেন। তবে শিশুদের ব্যাচের ক্লাস হয় দিনের বেলা। এ বিষয়ে বিস্তারিত ক্লাস-রুটিন নিচের পোস্টার থেকে দেখে নিতে পারেন।
৪. পুরুষ, মহিলা ও শিশু ব্যাচ
আমাদের এখানে পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন ব্যাচে ক্লাস নেওয়া হয়। পুরুষদের জন্য রয়েছে দক্ষ পুরুষ শিক্ষক এবং মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা শিক্ষিকা। আর শিশুদের জন্য রয়েছে স্পেশাল ব্যাচ ও দক্ষ শিক্ষকমণ্ডলী।
৫. দুই মাসের কোর্স
আমাদের এখানে বড়দের জন্য এবং শিশুদের জন্য ভিন্ন ভিন্ন ব্যাচ রয়েছে। বড়দের জন্য এই কোর্সটি সম্পন্ন করতে সময় লাগে মাত্র দুই মাস। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, অনলাইনে দৈনিক ১ ঘন্টা সময় দিয়ে মাত্র ২ মাসেই আপনি আমাদের কাছ থেকে পবিত্র কুরআন পড়া শিখতে পারবেন। তবে শিশুদের জন্য সময় লাগে ৪—৬ মাস।
৬. লাইভ ক্লাস ও রেকর্ড ক্লাস
লাইভ ক্লাস ৫০টি। সকল ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হয়।
৭. সপ্তাহে ৬দিন ক্লাস
সপ্তাহে ৬দিন ক্লাস হয়। শুধু শুক্রবার ক্লাস বন্ধ থাকে। প্রতিটি ক্লাসের ডিউরিশন ১ ঘন্টা। অর্থাৎ, এই ক্লাসের জন্য প্রতিদিন আপনার মাত্র ১ ঘন্টা সময় বরাদ্দ রাখলেই হবে।
৮. ক্লাসের সময়
বড়দের ক্লাস সাধারণত সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত হয়। তবে কখনো কখনো দিনের বেলায়ও বড়দের বিশেষ ব্যাচ থাকে। এর মধ্য থেকে আপনি যেকোনো একটি ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। আর শিশুদের ব্যাচ সাধারণত দিনের বেলায় হয়ে থাকে। নিচের পোস্টার থেকে ক্লাস-রুটিন দেখে নিতে পারেন।
৯. বেতন ও ফি
মাসিক বেতন মাত্র ২,০০০/- টাকা। তবে এখন ৫০% ছাড়ে ভর্তি চলছে। তাই এখন মাসিক বেতন মাত্র ১,০০০/- (এক হাজার) টাকা রাখা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত আর কোনো খরচ নেই।
১০. বেতন পরিশোধের নিয়ম
বেতন অগ্রীম দিতে হবে না। ১ সপ্তাহ ক্লাস করার পর যদি কোর্সটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে ১ম মাসের বেতন পরিশোধ করে কোর্সের বাকি অংশ সম্পন্ন করার সুযোগ পাবেন। তাই আপনি এখন কোর্স ফি না দিয়েই আমাদের সাথে ক্লাস শুরু করতে পারেন।
১১. PDF বই ফ্রি
এই কোর্স করার জন্য কোনো বই ক্রয় করতে হবে না। একাডেমির পক্ষ থেকে সবাইকে ফ্রিতে PDF বই দেওয়া হবে। চাইলে আপনারা সেই বই আপনার নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তবে কেউ সরাসরি আমাদের কাছ থেকে প্রিন্ট কপি নিতে চাইলে প্রিন্ট খরচ ও কুরিয়ার খরচ দিয়ে নিতে পারবেন। প্রিন্ট ও কুরিয়ার খরচ মোট ৪০০/- (চার শত) টাকা।
১২. পূর্ববর্তী ব্যাচের ক্লাস দেখুন
এই কোর্সের ক্লাস সম্পর্কে ধারনা লাভ করার জন্য আমাদের পূর্ববর্তী ব্যাচের ক্লাসের রেকর্ড ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে, অনলাইনে কত সহজে কুরআন শেখা যায়। আমাদের ক্লাসের রেকর্ড ভিডিওতে দেখতে পাবেন যে, যারা আরবি হরফও চিনতো না, তারা কীভাবে অল্প সময়ে পবিত্র কুরআন পড়া শিখে যাচ্ছে। ইন শা আল্লাহ, তাদের মতো আপনিও খুব সহজে অল্প সময়ে পবিত্র কুরআন পড়া শিখতে পারবেন।
এই লিংক থেকে পূর্ববর্তী ব্যাচের ভিডিও দেখুন—
ব্যাচ-২ : https://youtube.com/playlist?list=PL4QzAysW1__-Ze2lmSl7zOzY_S_skED1w&si=dreYH0cU3rb9j3Yz
ব্যাচ-৩ : https://youtube.com/playlist?list=PL4QzAysW1__9akuZD1qzwNduA0dbRqZVj&si=iVnkGdvU3rbQ9Baz
১৩. পাবলিক ব্যাচ ও প্রাইভেট ব্যাচ
আমাদের এখানে দুই ধরনের ব্যাচ চালু রয়েছে।
ক. পাবলিক ব্যাচ।
খ. প্রাইভেট ব্যাচ।
উপরে যেসব নিয়ম-কানুন উল্লেখ করা হলো, এগুলো মূলত পাবলিক ব্যাচ সম্পর্কেই বলা হয়েছে। পাশাপাশি আমাদের এখানে প্রাইভেটভাবে কুরআন শেখারও সুযোগ আছে। তবে প্রাইভেট ব্যাচের খরচ তুলনামূলক একটু বেশি। প্রাইভেট ব্যাচের বেতন ও ফি সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
—যোগাযোগ—
আল হুদা একাডেমি
বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪।
Mobile : 01601-332914
WhatsApp: https://wa.me/8801601332914
E-mail : [email protected]
Website : alhudabd.com