08/09/2026
বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা সার্ভেইলেন্স কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আইইডিসিআর-এ অনুষ্ঠিত হয় “Dissemination Seminar on Influenza Surveillance in Bangladesh”।
সেমিনারে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
আইইডিসিআর, ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টার (এনআইসি), স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ সেমিনার দেশের রোগ নজরদারি ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও অংশীদারত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।