Dept. of Islamic Studies, Jagannath University

Dept. of Islamic Studies, Jagannath University Official page of Islamic Studies Department, Jagannath University, Dhaka-1100

ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত
07/09/2026

ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত

গবেষণা সেমিনারে আমন্ত্রণ
05/09/2026

গবেষণা সেমিনারে আমন্ত্রণ

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের নবীন বরণ অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বি...
14/08/2026

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের নবীন বরণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রাম)-এর ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। এ সুযোগের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। উপাচার্য বলেন, মুসলিম শিক্ষার্থী হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের মাধ্যমে ইসলামের দর্শন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সম্পর্কে যে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে, তা যথাযথভাবে লালন করা জরুরি। শিক্ষার্থীদের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম হলেও সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। কারণ ভবিষ্যতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তাঁদের কাছে জানতে চাইতে পারেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে না পারলে শিক্ষার্থীদের প্রতি মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং একই সঙ্গে বিভাগের মর্যাদাও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইসলামী বিধি-বিধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে গভীর ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। বিভাগের মর্যাদা ও সুনাম রক্ষার দায়িত্ব শিক্ষার্থীদেরও রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকতে হবে। যা নিজেরা পালন করতে পারবেন না, সে বিষয়ে অন্যদের উপদেশ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, ইসলামকে শুধু জ্ঞান বা পাঠ্যবিষয় হিসেবে গ্রহণ করলেই হবে না; বরং তা অন্তর দিয়ে ধারণ করতে হবে। ইসলামকে ধারণ করার অর্থ হলো একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। একজন শিক্ষার্থী যখন অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন, তখনই তাঁর ডিগ্রি অর্জন সার্থক হবে।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রামের) ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ, অধ্যয়ন ও গবেষণার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

নবীন বরণ অনুষ্ঠানে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাজীবন নিয়ে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও বিভাগের অন্যান্য সদস্যদের একটি আনুষ্ঠানিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা হয়।

প্রফেশনাল মাস্টার্স ১৪তম ব্যাচের নবীনবরণ
14/08/2026

প্রফেশনাল মাস্টার্স ১৪তম ব্যাচের নবীনবরণ

29/07/2026

ইসলামিক স্টাডিজ বিভাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ উপলক্ষে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগ কোরআন ও হাদিসভিত্তিক জ্ঞানচর্চা এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে ধারণ ও প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিগত ফ্যাসিবাদী শাসনামলে এ বিভাগের ভূমিকা ও অবস্থান নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, বৈষম্য ও অধিকারহরণের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অতীতে শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ অবস্থান নিতে পারেননি। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ফ্যাসিবাদের সমর্থক ও সুবিধাভোগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চর্চার পরিবর্তে শিক্ষা, গবেষণা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন, নৈতিক ও আদর্শনিষ্ঠ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে মানুষের অধিকার ও সম্মানের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কোনো একক দল বা মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, কোরআন-সুন্নাহর আদর্শে অটল থেকে সত্য, ন্যায় ও শৃঙ্খলার পথে এগিয়ে যাওয়াই ইসলামিক স্টাডিজ বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা ধারণ করে ন্যায়, সাম্য, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আইআরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওমর ফারুকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক।

আলোচনা সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগে এম.এ. ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) ১৪তম ব্যাচের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...
17/07/2026

ইসলামিক স্টাডিজ বিভাগে এম.এ. ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) ১৪তম ব্যাচের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এম.এ. ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) ১৪তম ব্যাচের উদ্বোধনী ক্লাস উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মহোদয় নিজেই নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কোর্সের প্রথম ক্লাস গ্রহণ করেন। ক্লাসের সূচনালগ্নে তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, এম.এ. ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং প্রোগ্রাম কো-অর্ডিনেশন কমিটির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দীন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন। উদ্বোধনী ক্লাস ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের সফল একাডেমিক জীবন, নৈতিক উৎকর্ষ ও পেশাগত সাফল্য কামনা করেন।

আবেদনের সময় বৃদ্ধি...জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি-এম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্সে ১৪তম ব্যাচে ভ...
11/07/2026

আবেদনের সময় বৃদ্ধি...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি-
এম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্সে ১৪তম ব্যাচে ভর্তি চলছে।

◾অনলাইন আবেদন ফরম: https://istp.jnu.ac.bd/index.php/portal/apply
◾ভর্তির আবেদন সংগ্রহ ও জমার সময়: ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
◾ক্লাস শুরু: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার।

◾অনলাইন আবেদন ফরম পূরণ: অনলাইনে গুগল ফরম পূরণের জন্য প্রথমে 01824799530 (বিকাশ/নগদ) নম্বরে ১০২০/- টাকা [সেন্ড মানি] করে লিংক ওপেন করে ফরম পূরণ করতে হবে।
◾আবেদনের যোগ্যতা: এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি অথবা দাখিল, আলিম, ফাজিল প্রত্যেক স্তরে ন্যূনতম ২.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

🔻উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য।

◾সবার জন্য ২ বছরের মাস্টার্স: ২ বছরে ৪টি সেমিস্টার। প্রতি ৬ মাসে ১টি সেমিস্টার। নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিগ্রি কমপ্লিট হবে, ইনশাআল্লাহ। ১ বছরের মাস্টার্স চালু নেই।
◾ক্লাস সময়: জুমাবার ও শনিবার (সকাল-দুপুর)।
◾হোয়াটসঅ্যাপ গ্রুপ: https://chat.whatsapp.com/FQZd9cx7GhlJ1is8fCxnO5?s=cl&p=a&ilr=0&amv=2

◾WhatsApp: +8801818288305 (Program Director)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের শিক্ষা সমাপনী অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...
05/07/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের ৯ম ও ১০ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আজ শনিবার (৪ জুলাই ২০২৬) বিভাগীয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে বিভাগের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের কোনো ধরনের মিথ্যা, প্রতারণা বা অসততার আশ্রয় না নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইসলাম সম্পর্কে পর্যাপ্ত ও নির্ভুল জ্ঞান ব্যতীত কোনো ব্যাখ্যা প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বলেন, ইসলামের ভাবমূর্তি ও স্বার্থের পরিপন্থী হতে পারে—এমন বক্তব্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ, এমএ প্রফেশনাল প্রোগ্রামের ৯ম ও ১০ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা জীবন সমাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করা হয়।

আগামীকাল এম.এ প্রফেশনাল ৯ম ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠান
03/07/2026

আগামীকাল এম.এ প্রফেশনাল ৯ম ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠান

আবেদনের সময় বৃদ্ধি...এম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্সে ১৪তম ব্যাচে ভর্তি চলছে।◾অনলাইন আবেদন ফরম: https://is...
28/06/2026

আবেদনের সময় বৃদ্ধি...
এম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্সে ১৪তম ব্যাচে ভর্তি চলছে।

◾অনলাইন আবেদন ফরম: https://istp.jnu.ac.bd/index.php/portal/apply
◾ভর্তির আবেদন সংগ্রহ ও জমার সময়: ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
◾ক্লাস শুরু: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার।

◾অনলাইন আবেদন ফরম পূরণ: অনলাইনে গুগল ফরম পূরণের জন্য প্রথমে 01824799530 (বিকাশ/নগদ) নম্বরে ১০২০/- টাকা [সেন্ড মানি] করে লিংক ওপেন করে ফরম পূরণ করতে হবে।
◾আবেদনের যোগ্যতা: এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি অথবা দাখিল, আলিম, ফাজিল প্রত্যেক স্তরে ন্যূনতম ২.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

🔻উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য।

◾সবার জন্য ২ বছরের মাস্টার্স: ২ বছরে ৪টি সেমিস্টার। প্রতি ৬ মাসে ১টি সেমিস্টার। নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিগ্রি কমপ্লিট হবে, ইনশাআল্লাহ। ১ বছরের মাস্টার্স চালু নেই।
◾ক্লাস সময়: জুমাবার ও শনিবার (সকাল-দুপুর)।
◾হোয়াটসঅ্যাপ গ্রুপ: https://chat.whatsapp.com/FPFnw7zoPy2Kh8pJgtS6b1

◾WhatsApp: +8801818288305 (Program Director)

Address

Arts Building (GF), Jagannath University
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Islamic Studies, Jagannath University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dept. of Islamic Studies, Jagannath University:

Shortcuts

Share