Jajira Samsul Ulum Kamil Madrasah

Jajira Samsul Ulum Kamil Madrasah It is an official page of Janjira Shamsul Ulum kamil Madrasah...stay with us.

ভর্তি চলছে, ভর্তি চলছে,ভর্তি চলছে!জাজিরা শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসায়আলিম প্রথম বর্ষে ভর্তি চলছে।★সন্তান আপনাদ...
03/09/2026

ভর্তি চলছে, ভর্তি চলছে,ভর্তি চলছে!
জাজিরা শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসায়
আলিম প্রথম বর্ষে ভর্তি চলছে।
★সন্তান আপনাদের,
আর মানুষ করার প্রচেষ্টা আমাদের।
আপনার সন্তানকে আজই ভর্তি করুন।

03/09/2026

সবল ও দুর্বল শিক্ষার্থীদের এক সাথে পাঠদান কৌশল

১. যত কষ্টই হউক প্রথম ক্লাসটি পিন পতন সাইলেন্ট রাখুন। তারপর বিসমিল্লাহ ও দু'য়া দরুদ পাঠ করে পাঠদান শুরু করুন।

২.ছাত্রটি কেন দুর্বল? মেধা কম? বেসিকে দূর্বল? ভয় পায়? মূল কারণ সনাক্ত করে পড়াবেন।

৩.সবল ও দুর্বল শিক্ষার্থীদের মিশ্রণ করে পাঠদান করবেন। যেন সবল সহপাঠীদের মাধ্যমে দুর্বলরা সহজে শিখতে পারে।

৪.সম্ভব হলে সবলদের হতে দুর্বলদের ভিন্ন শাখা করেও সুন্দর করে ধীরস্থির ভাবে পাঠ দানের ব্যবস্থা করতে পারেন।

৫.ক্লাসের মূল পাঠদানের পর দুর্বল শিক্ষার্থীদের জন্য ১০-১৫ মিনিট আলাদাভাবে সময় দিয়ে পড়াবেন।

৬.জটিল বিষয়গুলো সহজ ও বোধগম্য ভাষায়,গল্পের মাধ্যমে এবং চিনা ও জানা শুনা উদাহরণ দিয়ে পড়াবেন।

৭. বেশি নয়, অল্প অল্প করে ক্লাসেই বারবার পড়াবেন এবং রিপিট করে পড়তে বলবেন।

৮.দুর্বলদের তিরস্কার নয় উৎসাহ দিবেন। দেখবেন,আজ যে ছাত্রটি দুর্বল, কাল সে-ই আপনার ভালোবাসা, ধৈর্য ও সঠিক দিকনির্দেশনায় একজন সফল মানুষে পরিণত হবে, ইনশা-আল্লাহ।

26/08/2026
26/08/2026

**************************
সীরাত বিহীন শুধু মিলাদ রক্ষা করতে পারেনি আবু লাহাবকে

মিলাদুন্নবী সর্ব প্রথম পালন করে নবী (স.) এর চাচা আবুলাহাব। দাসী সুয়াইবার নিকট পিতৃহারা ভাতিজা মুহাম্মদ (স.) এর জন্মের কথা শুনে খুশির অতিশয্যায় দাসী সুয়াইবাকে আজাদ করে দেয় আবুলাহাব! কিন্ত মিলাদুন্নবী পালন করা সত্যেও সিরাতুন্নবী গ্রহণ না করায় তার শেষ রক্ষা হয়নি। আবুলাহাব নবী (স.) এর নবুওয়াত অস্বীকার করে। স্ত্রী উম্মে জামিলাকে নিয়ে নবী (স.) উপর অবর্ণনীয় শারীরিক কষ্ট দেয়। সাফা পাহাড়ের নবী (স.) কে প্রথম দাওয়াত দান কালীন সময়ে পাথরের আঘাতে তাঁর শরীর ক্ষতবিক্ষত করে। শুধু তাই নয়, নবী (স) কে পারিবারিক ও সামাজিক ভাবে বেশ কষ্ট দেয়। ধর্মীয় কাজে বাঁধা সৃষ্টি করে। নিজের দুই পুত্র ওতবা ও ওতাইবা নবী (স.) এর দুই কন্যা জয়নব ও রোকাইয়াকে বিবাহ করেছিল। কিন্তু উভয় পুত্রকে নবীর উভয় কন্যাকে তালাক দিতে বাধ্য করে পিতা আবু লাহাব। ওতাইবা নবী (স.) এর মুখে থুথু নিক্ষেপ করে। নবী (স.) অসহ্য হয়ে বদ দোয়া করেন,"হে আল্লাহ! তাকে তুমি হিংস্র জন্তু মাধ্যমে মৃত্যু দিও।" হয়েছেও তাই।

আল্লাহপাক আবুলাহাব, স্ত্রী উম্মে জামিলা ও সন্তানদের ছাড় দিলেও ছেড়ে দেননি। আবুলাহাবকে কুষ্ঠ রোগ দিয়ে মৃত্যু ঘটান। পরিবার ভরা আত্মীয়-স্বজন থাকা সত্ত্বেও কেউ তাকে সেবা ও চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। শরীর পচা গন্ধে স্ত্রী উম্মে জামিলা সহ পরিবারের সবাই বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নেয়। মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের কেউ তাকে দেখতেও আসেনি। টাকার বিনিময়ে ভাড়াটে লোক দিয়ে তাকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে জঙ্গলে মাটি চাপা দিয়ে রাখে।

স্ত্রী উম্মে জামিলা পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে নামার সময়ে গলায় রশির ফাঁস লেগে পাহাড় হতে গড়ায়ে নিচে পরে তার অপ মৃত্যু হয়।
পুত্র উতাইবা বাণিজ্য করতে গিয়ে রাত্রে কাফেলা তাকে উট দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টনি দিয়ে পাহারা দেওয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। হঠাৎ এক বাঘ এসে তাকে জঙ্গলে নিয়ে গাড় মটকিয়ে রক্ত চুষে খেয়ে ফেলে। অর্থ স্বজন কিছুই তার কাজে আসেনি। সূরা লাহাব তার জ্বলন্ত রাজসাক্ষী। আমরা মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী উভয় পালন করব।

মূল শিক্ষাঃ
নবী (স.) এর জন্মের কথা শুনে আনন্দের অতিশয্যায় দাসীকে মুক্ত করেও নবী (স.) সীরাত আদর্শ গহণ না করার কারণে ইতিহাসের অতল গহব্বরে নিক্ষিপ্ত হল আবুলাহাব ও তার পরিবার। আল্লাহপাক আমাদের বোঝার ও আমল করার তাওফীক্ব দান করুক। আমী--ন, ইয়া রব্বাল আলামী-ন!

- মো.খবির উদ্দিন রমিজী।

23/08/2026

মিলাদুন্নবী (স) ও সীরাতুন্নবী (স) এর মধ্যে পার্থক্য

১.মিলাদুন্নবী হলো নবী (স.) এর শুধু জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা কর। আর সীরাতুন্নবী হলো নবী (স.) এর সমগ্র কর্ম জীবন নিয়ে আলোচনা করা।
২.মিলাদুন্নবী হলো নবী (স.) এর শুধু জন্ম নিয়ে আলোচনা কর। আর সীরাতুন্নবী হলো নবী (স.) এর জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা।
৩.মিলাদুন্নবীর সীমা হলো ১ দিন,আর সীরাতুন্নবীর সীমা হলো নবী (স.) ৬৩ বৎসরের জীবন ইতিহাস।
৪.মিলাদুন্নবী শুধু আলোচনার বিষয়, আর সীরাতুন্নবী আলোচনা ও পালণীয় উভয়ই।
৫.মিলাদুন্নবীর ভেতর সীরাতুন্নবী নেই, কিন্তু সীরাতুন্নবীর ভেতর মিলাদুন্নবী রয়েছে। যেমন ১ এর ভেতর ৫ নেই কিন্তু ৫ এর ভেতর ১ রয়েছে।
فالنسبة بينهما العموم والخصوص.
৬.মিলাদুন্নবী অলোচনা করা নফল, আর সীরাতুন্নবী অলোচনা করা ফরজ।
# لقد كان لكم فى رسول الله أسوة حسنة.(الأحزاب -٢١)

23/08/2026

وَ مَا كَانَ لِمُؤْمِنٍ وَّ لَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللّٰهُ وَ رَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَ مَنْ یَّعْصِ اللّٰهَ وَ رَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًا
আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অবকাশ থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে।
(সূরা আহযাবঃ ৩৬)

আদম (আঃ) এর সেলেবাস : আলিয়া মাদরাসার সেলেবাসআল্লাহপাক ঘোষণা করেছেন,وعلم ادم  الاسماءكلها. আল্লাহপাক আদম (আঃ) কে সকল বিষয়...
18/08/2026

আদম (আঃ) এর সেলেবাস : আলিয়া মাদরাসার সেলেবাস

আল্লাহপাক ঘোষণা করেছেন,
وعلم ادم الاسماءكلها.
আল্লাহপাক আদম (আঃ) কে সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। (বাকারা-৩১) অর্থাৎ ইসলামী ও সাধারণ সকল বিষয়ের জ্ঞান তথা সকল বিষয়ের নাম, ধরন, প্রকৃতি, ব্যাবহার ইত্যাদির জ্ঞান আল্লাহ পাক আদম (আঃ) কে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আদম (আঃ) কে শুধু সাধারণ জ্ঞানই শিক্ষা দেননি। যাহা বর্তমানে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আবার শুধু ইসলামী জ্ঞানও শিক্ষা দেননি। যাহা বর্তমানে ক্বাওমি মাদরাসায় পড়ানো হয়। বরং শিক্ষা দিয়েছেন الاسماءكلها- সকল বিষয়ের জ্ঞান অর্থাৎ আল্লাহপাক আদম (আঃ) কে শিক্ষা দিয়েছেন ইসলামী ও সাধারণ সকল বিষয়ের জ্ঞান। বর্তমানে যাহা কেবল আলিয়া মাদরাসায় শিক্ষা দেওয়া।

তাহলে কি আমরা বলতে পারিনা যে,আল্লাহপাক প্রণীত আদম (আঃ) এর পাঠ্য সেলেবাসের আদলেই বর্তমান আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পাঠ্য সেলেবাস (ইসলামী ও সাধারন জ্ঞানের ) প্রণয়ন করা হয়েছে ?

৩৩% পেতে ব্যর্থ শিক্ষার্থীদের উদ্দেশ্য২০২৬ এসসসি ও দাখিল পরীক্ষায় পাসের হারখুবই দুঃখজনক ও হতাশা ব্যঞ্জক। ৩১২ টি শিক্ষা প...
17/08/2026

৩৩% পেতে ব্যর্থ শিক্ষার্থীদের উদ্দেশ্য

২০২৬ এসসসি ও দাখিল পরীক্ষায় পাসের হার
খুবই দুঃখজনক ও হতাশা ব্যঞ্জক। ৩১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ-ই পাস করেনি। এজন্য দায়ী কে ? শিক্ষক? অভিভাবক? না ছাত্র?
চুলায় রান্না করতে তিনটা ঝিকেরই সমান ভূমিকা প্রয়োজন,এ ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা নয়। Best result উপহার দিতেও ছাত্র, শিক্ষক ও অভিভাবক এ তিনের ভালো ভুমিকা অবশ্যই দরকার ,এ ব্যাপারেও কারো দ্বিমত থাকার কথা নয়। Best result লাভে ব্যর্থতার ব্যাপারে ছাত্র,শিক্ষক ও অভিভাবককে দায়ী করা যায়, এবং করাটা যৌক্তিকও বটে। কিন্তু আমার প্রশ্ন হলো,"তাই বলে মাত্র ৩৩% পেতে ব্যর্থ শিক্ষার্থীরাও কি শিক্ষক ও অভিভাবকের উপর ক্লাইম লেপন করে নিজেরা সফলতার তৃপ্তির ঢেকুর তোলতে পারে ?! তাহলে মশা মারতে সত্যিই কামান লাগে ?
আমার জিজ্ঞাস্য বিষয় হল, একজন ছাত্র প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করলে এবং ফোনটা সাময়িক সময়ের জন্য একটু দূরে রেখে বাড়ীতে দৈনিক ১/২ ঘন্টা করে পড়াশোনা করলে ফেল করাটা তার জন্য বড় টাফ হয়ে যায় না?

15/08/2026

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
এ বছর এইচ এস সি ও দাখিল পরীক্ষার ফলাফলের ধস হতে শিক্ষা নাও। ২০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র ছাত্রী পাসই করে নাই।
আল্লাহ পাক বলেন,
فاعتبروا يا أولي الأبصار.
হে বুদ্ধিমানেরা তোমরা (ইতিহাস হতে) শিক্ষা গ্রহণ করো। (সূরা হাশর- ০২)
★উপদেশ গ্রহণ না করলে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে। ইজ্জত কিন্তু প্লাস্টিক হয়ে যাবেরে বাপ। !!!
★কেন্দ্রে ক্যামেরা কিন্তু থাকবেই।
★ঘাড়টা নড়ানোরও কিন্তু সুযোগটা পাবে নারে বাপ।
★দীর্ঘ দিনের ক্লাসমেটদেরও কিন্তু হারিয়ে ফেলবে। তুমি হয়ে পরবে নিঃসঙ্গ। !
★এবছর এসএসসিতে পাস করতে না পেরে মেহেরপুরের শিক্ষার্থীটা আত্মহত্যা করেও কি কোন সমাধান পেয়েছে?! নিজে মরেও পরিবারটাকে জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে রেখে গেছে। আহ কি নিদারুণ!

সুতরাং আল্লাহর উপর ভরসা করে ১৬/০৮/২৬ হতে রীতিমত শ্রেণিকক্ষে উপস্থিত হও এবং পূর্ণ উদ্যমে পড়াশুনা চালিয়ে যাও। আশা করি তোমরা পারবে। ১০০% পারবে, ইনশাআল্লাহ।

অধ্যক্ষ,
মোঃ খবির উদ্দিন রমিজী,
শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা জাজিরা, শরীয়তপুর।

এস এস সি ও দাখিল কৃতকার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ১. সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় কর- আলহামদুলিল্ল...
12/08/2026

এস এস সি ও দাখিল কৃতকার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ

১. সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় কর- আলহামদুলিল্লাহ।

২. শিক্ষাগুরু ও অভিভাবকের ন্যায়সংগত পরামর্শ মেনে চলবে এবং নিয়মিত অধ্যয়ন করবে।

৩. S.S.C তে পাস করা শিক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি হবে। H.S.C তে ভালো ফলাফল করলে ঢাবিতে ভর্তির চেষ্টা করবে।

৪. দাখিল পাস করা শিক্ষার্থীরা অবশ্যই আলিম শ্রেণীতে ভর্তি হবে। আপাতত‘মিজান মুনশায়েব’ ও ‘হেদায়েতুন্নাহু’ কিতাব দুটি অন্তত একবার রিভিশন দিবে।

৫.আলিম শ্রেণীতে ভালো ফলাফল করার পর ঢাবিতে ভর্তির চেষ্টা করতে পারো; তবে ফাজিলে অবশ্যই ভর্তি হবে।

৫. একটি চাকুরির জন্য মাদরাসায় ৫-১০ জনের সাথে আর জেনারেল পোস্টে ৫০-১০০ জনের সাথে ফাইট করে তোমারকে চাকুরিটি নিতে হবে। মাদরাসার ছাত্রদের মাদরাসায় চাকুরি নেওয়া ইজি।

৬.মাদরাসায় চাকুরি করেও তুমি ৭০-৮০ হাজার টাকা বেতন পাবে। সে দিন বেশি দূরে নয়, যে দিন মাদরাসা পুরো সরকারি হয়ে যাবে।

৭. আমলদার ভালো আলেম হতে পারলে পরিবারের ১০ জন জাহান্নামিকে সুপারিশ করে জান্নাতে নেয়ার কথা, পিতা মাতাকে নূরের মুকুট পরিয়ে হাশরের ময়দানে সম্ভাষণ জানানোর কথা এবং আসমান জমিনের সকল কিছু, এমনকি সমুদ্রের মাছ ও গর্তের পিপীলিকা পর্যন্ত তাঁর জন্য প্রার্থনার করার কথা হাদীসে রয়েছে।

৮. একজন আলেমকে কখনো দেখেছো অভূক্ত অবস্থায় মারা গেছেন? উজ্জল হাসি ও পরিপাটি সুন্দর ইস্ত্রী করা জামা পরেই তো তাঁদের সমাজে বিচরণ করতে দেখি।

৯. নামাজ পড়বে ও ইসলামের মৌলিক বিধানগুলো সদা মেনে চলবে। সৎসঙ্গ অলম্বন করবে এবং মাদক,অসৎ সঙ্গ ও অনৈতিক কাজ থেকে বেশ দূরে থাকবে।

১০.বেশি বেশি পরিশ্রম ও সাধনা করতে থাকবে। আল্লাহ পাক পরিশ্রমের প্রতিদান তোমাকে অবশ্যই দান করবেন।

অধ্যক্ষ,
মোঃ খবির উদ্দিন রমিজী,
জাজিরা শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা জাজিরা, শরীয়তপুর।

Address

Zanjira, Shariatpur
Dhaka
8010

Alerts

Be the first to know and let us send you an email when Jajira Samsul Ulum Kamil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jajira Samsul Ulum Kamil Madrasah:

Shortcuts

Share