28/07/2018
#সাম্প্রতিক_সাধারন_জ্ঞান
১) জাতীয় ভোটার দিবস – ১ মার্চ
২) প্রবাহমান ভাস্কর্যটি – মাদারীপুরে
৩) দেশে কর্মসংস্থানে শীর্ষ খাত – তৈরি পোশাক
৪) বর্তমানে দেশে সিটিকর্পোরেশনের সংখ্যা – ১২ টি ( সর্বশেষ – ময়মনসিংহ)
৫) দেশের বর্তমান মাথাপিছু আয় – ১৭৫২ মা. ড.
৬) মাথাপিছু জিডিপি – ১৬৭৭ মা. ড.
৭) দেশের বর্তমান জনসংখ্যা – ১৬৩.৬৫ মিলিয়ন
৮) বর্তমান জিডিপির প্রবৃদ্ধির হার – ৭.৬৫%
৯) জিডিপিতে কৃষির অবদান – ১৪.১০%
১০) জিডিপিতে শিল্পের অবদান – ৩৩.৭১%
১১) জিডিপিতে সেবাখাতের অবদান – ৫২.১৮%
১২) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভাপতি হবেন – নাজমুল হাসান পাপন
১৩) বর্তমানে রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান - ৯ম
১৪) অভিবাসী হওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ - ৫ম
১৫) প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার পেয়েছেন – মোহাম্মদ পনির হোসেন
১৬) দেশের ৪র্থ আন্তর্জাতিক বিমানবন্দর – সৈয়দপুর বিমানবন্দর
১৭) বাংলাদেশ – ভারত – নেপাল বাস সার্ভিস চালু হয় – ২৩ এপ্রিল ২০১৮
১৮) বাংলাদেশের নতুন ৪ টি প্রস্তাবিত বিমানের নাম – “ আকাশবীণা, হংসবলাকা, গাঙ্গছিল ও রাজহংস
১৯) ২০১৮ সালের গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০) ২০১৮ সালের ২১ তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পক্ষে রৌপ্য পদক লাভ করেন – আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ
২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ অসমাপ্ত আত্মজীবনী “ সর্বশেষ অনূদিত হয় – তুর্কি ভাষায়, ২৭ মার্চ ২০১৮
২৩) অসমাপ্ত আত্মজীবনী মোট অনূদিত হয় – ৭ টি ভাষায় ( ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি ও তুর্কি)
২৪) স্মৃতি ৭১ ভাস্কর্যটি – চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরায় অবস্থিত
২৫) ২০০১ সালে প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভকারী বাংলাদেশী – কবি শামসুর রাহমান
২৬) বিশ্বের ৪০ টি দ্রুত সম্প্রসারণশীল শহরের মধ্যে ঢাকা – ১৯ তম
২৭) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন তথ্য সেবার জাতীয় হেল্পডেস্ক নম্বর – ৩৩৩ ( চালু ১২ এপ্রিল ২০১৮)
২৮) দেশে প্রথম জাতীয় হেল্পডেস্ক নং -৯৯৯
২৯) বাংলাদেশ পুলিশের নতুন অনুমোদন পাওয়া বাণিজ্যিক ব্যাংকের নাম – “ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড “
৩০) বাংলাদেশে কার্যক্রম শুরু করবে – শ্রীলঙ্কার Hatton National Bank
৩১) দেশের বর্তমানে তফসিলিভুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক – ৮ টি
৩২) দেশে বর্তমানে কার্যক্রম চালাচ্ছে – ৪০ টি বেরসরকারি ব্যাংক
৩৩) দেশে বিদেশী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে – ৯ টি
৩৪) সব মিলিয়ে দেশে এখন তফসিলি ব্যাংকের সংখ্যা – ৫৭ টি
৩৫) দেশে প্রথমবারের মতো স্বজনদের সাথে কারাবন্দিদের ফোনে কথা বলা চালু হয় – টাঙ্গাইল জেলা কারগারে, ২৮ মার্চ ২০১৮
৩৬) দেশের প্রথম উন্মুক্ত কারাগার তৈরি হচ্ছে – কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলি বিল গ্রামে, ৩১০ একর জমির ওপর
৩৭) দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন – মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, ২৪ এপ্রিল ২০১৮ ( ২১ তম)
৩৮) বাংলাদেশ LNG গ্যাসের যুগে প্রবেশ করে – ২৪ এপ্রিল ২০১৮ সালে
৩৯) প্রাক শৈশব উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ২০১৮ সালের ডেনমার্ক ভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান লেগো ফাউন্ডেশনের দেয়া “ লেগো পুরস্কার ২০১৮ “ পান – স্যার ফজলে হাসান আবেদ
৪০) বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদান রাখার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর “ মেডেল অব ডিসটিংকশন “ সম্মাননা পান – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪১) মাত্র ৩ ঘন্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে ১৬.১ কি.মি বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড তৈরি করেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল
৪২) বাংলাদেশের প্রথম ও সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ডে বাংলা চ্যানেল পাড়ি দেন বগুড়ার – মোছা. মিতু খাতুন
৪৩) বয়োজ্যেষ্ঠ হিসেবে ৬৮ বছর বয়সে ৪ ঘন্টা ৪২ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন ঢাকার ব্যবসায়ী – মিজানুর রহমান
৪৪) বাংলাদেশ নিমানে ইতোমধ্যে যুক্তহওয়া ৬ টি বিমানের নাম – পালকি, অরুণআলো, আকাশপ্রদীপ, রাঙ্গাপ্রভাত, মেঘদূত, ময়ুরপঙ্খী
৪৫) চট্টগ্রামের পূর্বনাম সমূহ – চাতগাঁও, চৈত্যগ্রাম, চট্টল, চট্টলা, শ্যাৎগাঙ্গ, চিৎ-তৌৎ-গৌং, চাটিগ্রাম, চাটিগাঁ, চতকাঁও, চার্টিগান, সপ্তগ্রাম, শ্রীচট্টল, চিতাগঞ্জ ও ইসলামাবাদ
৪৬) কুষ্টিয়ার পূর্বনাম – নদীয়া ও কাকদ্বীপ
৪৭) বরিশালের পূর্বনাম – চন্দ্রদ্বীপ, বাঙ্গাল, বাংলাবাদ
৪৮) দিনাজপুরের পূর্বনাম – গন্ডোয়ানাল্যান্ড
৪৯) ঠাকুরগাঁওয়ের পূর্বনাম – নিশ্চিন্তপুর
৫০) জামালপুরের পূর্বনাম – সিংহজানী
৫১) নেত্রকোণার পূর্বনাম – নাটেরকোণা
৫২) রাঙ্গামাটির পূর্বনাম – কার্পাল মহাল
৫৩) কক্সবাজারের পূর্বনাম- প্যানোয়া, পালংকি ও বাকুলিয়া
৫৪) কিশোরগঞ্জের পূর্বনাম – কাটখালী
৫৫) ২৪-২৯ মার্চ ২০১৮ মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২৫ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কুমিল্লার মুরাদনগরের হাফেজ – আবদুল্লাহ আল মামুন
৫৬) গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান – ১৪৬ তম ( ১৮০ এর মধ্যে)
# #আন্তর্জাতিক # #
৫৭) সোয়াজিল্যান্ডের বর্তমান নাম – Kingdom of eSwatini
৫৮) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর – কলম্বো, শ্রীলংকা
৫৯) বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে – সংযুক্ত আরব আমিরাতে
৬০) কমনওয়েলথের বর্তমান চেয়ারপারসন – থেরেসা মে, যুক্তরাজ্য
৬১) কমনওয়েলথ এর নতুন প্রধান নেতা নির্বাচিত হন – প্রিন্স চার্লস
৬২) ২০১৭ সালে্ রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ – ভারত
৬৩) বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশ – ভারত
৬৪) ২৯ তম আরব লীগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – দাহরাম, সৌদি আরব
৬৫) ৩২ তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় – সিঙ্গাপুরে
৬৬) ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – লন্ডন, যুক্তরাজ্য
৬৭) ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – মালয়েশিয়ায়, ২০২০ সালে
৬৮) ২২ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে – বার্মিংহাম, যুক্তরাজ্য
৬৯) বিশ্বে মোবাইলে সেট উৎপাদনে শীর্ষ দেশ – চীন, ২য় ভারত
৭০) বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম – Hong Kong-Zhuhai-Macau Bridge
৭১) বিশ্বে তেল আমদানিতে শীর্ষে – চীন
৭২) বিশ্বে প্রথম বাণিজ্যযুদ্ধ হয়েছিল – ১৯৩০ সালে
৭৩) ২০১৮ সালে বাণিজ্যযুদ্ধে লিপ্ত হয় – চীন -যুক্তরাষ্ট্র
৭৪) ২০১৮ সালের ২১ তম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক লাভ করেন – ফ্লোরা ডাফি ( বারমুডা)
৭৫) ১৪ তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে – সংযুক্ত আরব আমিরাতে, ১৮-৩০ সেপ্টেম্বর, ২০১৮
৭৬) ১০ম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে – ঢাকায়, ৪-১৫ সেপ্টেম্বর, ২০১৮
৭৭) বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল
৭৮) আরব বিশ্বের নোবেল পুরস্কার বলা হয় – বাদশা ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার, সৌদি আরব
৭৯) বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ – যুক্তরাষ্ট্র, ২য় চীন
৮০) ২০১৮ সালে কূটনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়ে – যুক্তরাজ্য-রাশিয়া
৮১) সোয়াজিল্যান্ড স্বাধীনতা লাভ করে – ১৯৬৮ সালে, যুক্তরাজ্যের কাছ থেকে
৮২) রাশিয়ার নতুন মানুষবিহীন পারমাণবিক সাবমেরিনের নাম – “স্টেইটাস ৬ বা পুতিনস ডুমসডে মেশিন “ যার বাংলা অর্থ – পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র
৮৩) এই পারমাণবিক সাবমেরিন প্রলয়ঙ্কারী জলোচ্ছাস তৈরি করে ধ্বংস করতে পারে শহরের পর শহর – যার গতি ঘন্টায় ৫৬ নটিক্যাল মাইল, হামলা করতে পারে ৬২০০ মাইল দূরে পর্যন্ত
জলোচ্ছাস তৈরি করতে পারে ৩২০ ফুটের বেশি উঁচু
৮৪) পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকার নাম – মারভিয়া মালিক ( নিউচ চ্যানেল – কোহিনূর এর সংবাদ পাঠিকা)
৮৫) প্রথমবারের মতো সামরিক বাহিনীতে যোগদান করল – কাতারের নারীরা
৮৬) ২ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় – ২৭ এপ্রিল ২০১৮
৮৭) ওয়াই ২০ হলো চীনের – দ্রুতগতির যুদ্ধবিমানের নাম
৮৮) কিউবা বিপ্লব হয়েছিল – ১৯৫৯ সালে
৮৯) আরব বসন্ত হয়েছিল – ২০১১ সালে
৯০) সিরিয়া সংকট শুরু হয়েছিল – ২০০০ সাল থেকে
৯১) ক্যান্সার চিকিৎসার নতুন অস্ত্রের নাম – ন্যানোটেক
৯২) মানুষের শরীরের আবিষ্কৃত নতুন অঙ্গের নাম – “ ইন্টারস্টিশিয়াম “
৯৩) মহাকাশের সবচেয়ে দূরের নক্ষত্রের নাম – “ ইকারাস “
৯৪) পৃথিবীর নিকটবর্তী মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপন করবে – যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি, হোটেলর নাম – অরোরা স্টেশন
৯৫) বিশ্বের সবচেয়ে সুন্দর নদীর নাম – ক্যানো ক্রিস্টাল, কলম্বিয়ায়
৯৬) মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল – ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে
৯৭) এই সভ্যতার বিকাশ ঘটিয়েছিল – রেড ইন্ডিয়ানরা
৯৮) এই সভ্যতা গড়ে উঠেছিল – মেক্সিকোর জুকাটান উপদ্বীপে
৯৯) মায়া সভ্যতার পতন হয় - ৯ম শতকে
১০০) মায়া সভ্যতার সন্ধান মিলে – ১৯ শতকে
#বাংলাদেশঃ
☼ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয় = ৮ মে ২০১৮
☼ ‘রবীন্দ্র পুরস্কার-২০১৮’ পেয়েছেন = গবেষক আবুল মোমেন ও রবীন্দ্র শিল্পী ফাহিম হোসেন চৌধুরী
☼ ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠক অনুষ্ঠিত হয় = ঢাকায়, ৫-৬ মে
☼ বর্তমানে ওআইসি’র সদস্য দেশ = ৫৭টি
☼ শহীদ র্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে র্যাব সদর দপ্তরে স্থাপিত স্মৃতিস্তম্ভ = প্রেরণা ধারা
☼ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আঁকার হবে = ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা = ৭.৮% (চলতি অর্থবছরে ৭.৪%), মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা = ৫.৬% (চলতি অর্থবছরে ৫.৫%) এবং মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা = ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা (সূত্রঃ অর্থমন্ত্রী)
☼ দেশে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা = ১১ লাখ ১৫ হাজার ৪৮৯ জন
☼ ১ লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয়ের জন্য পাঠানো হবে = নোয়াখালীর ভাসানচরে
☼ রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা ভারতীয় জাহাজের নাম = ঐরাবত
☼ ‘বাংলাদেশ ভবন’ নির্মিত হয়েছে = পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে (বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
☼ ভবনটি নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছিল = ২০১১ সালে
☼ নির্মান কাজ শুরু হয় = ২০১৬ সালে; উদ্বোধন করা হয় = ২৫ মে ২০১৮
☼ ভবনটি নির্মাণে বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছে = ২৫ কোটি রুপি (২ বিঘা জমি)
☼ ভবনে যাঁদের ম্যুরাল রয়েছে = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে = আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা দুরন্ত বেগে ছুটে চলা এক মুক্তিযোদ্ধার ছবিটির নাম = এগিয়ে চলা
☼ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে = ১৩টি শিল্প প্রতিষ্ঠান
☼ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী পালিত হয় = ২৫ মে ২০১৮
☼ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপন করা হয় = ১২ মে ২০১৮
☼ বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী = ৫৭তম দেশ
☼ নিমার্তা প্রতিষ্ঠান = থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
☼ যে রকেটে পাঠানো হয় = ফ্যালকন ৯, ব্লক ৫
☼ যে স্থান থেকে পাঠানো হয় = এলসি ৩৯এ, কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র
☼ মহাকাশে পাঠায় = মার্কিন মহাকাশ সংস্থা স্পেস-এক্স
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করবে = থ্যালেস অ্যালেনিয়া এবং বিটিআরসি
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য গ্রাউন্ড স্টেশন ২টি = গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া
☼ স্যাটেলাইট নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে ২টি অ্যান্টেনা বসানো হয়েছে যার ওজন = ১০ টন
☼ স্যাটেলাইটের ওজন = ৩ হাজার ৫০০ কেজি
☼ মোট খরচ = ২ হাজার ৯৬৭ কোটি টাকা (বাংলাদেশ সরকার দেয় ১,৩১৫ কোটি টাকা, HSBC ব্যাংক ঋণ দেয় ১,৬৫২ কোটি টাকা)
☼ মেয়াদকাল = ১৫ বছর
☼ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ ট্রান্সপন্ডার আছে = ৪০টি; যার ২৬টি কেইউ ব্যান্ড ও ১৪টি সি ব্যান্ডের
☼ ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ভাড়া দেয়া হবে = ২০টি; বাকি ২০টি দেশের জন্য ব্যবহৃত হবে
☼ দেশে বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন আছে = ৩০টি
____________________
#আন্তর্জাতিকঃ
☼ বায়ু দূষণে শীর্ষ শহর = দিল্লি; ঢাকার অবস্থান = ৩য়
☼ বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস = ৩ মে
☼ মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচন হয় = ৯ মে ২০১৮
☼ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন = ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ, ৭ম প্রধানমন্ত্রী হিসেবে (ব্যক্তি হিসেবে ৪র্থ)
☼ মাহাথির মোহাম্মদের জোট = পাকাতান হারাপান (যার অর্থঃ আশার জন্য ঐকজোট)
☼ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বাসা থেকে উদ্ধার করা হয়েছে = প্রায় ৩ কোটি ডলার
☼ সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে = ১ কোটি ৬০ লাখ ডলার দুর্নীতির অভিযোগ
☼ ওয়ানএমডিবি = মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্র পরিচালিত যে তহবিল থেকে টাকা লুট করেন তার নাম
☼ চলতি মাসে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন = কিম জং উন ও সি চিন পিং
☼ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নিয়েছেন = ভ্লাদিমির পুতিন, ৭ মে ২০১৮
☼ যৌন কেলেঙ্কারি ও তথ্য ফাঁসের কারণে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করেছে = সুইডিশ একাডেমী
☼ জেরুজালেমে দূতাবাস চালু করছে = যুক্তরাষ্ট্র
☼ ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয় = ১৪ মে ২০১৮
☼ জেরুজালেম ছাড়াও যুক্তরাষ্ট্র আরো যেসব দেশে দূতাবাস চালু করবে = গুয়াতেমালা, প্যারাগুয়ে ও চেকপ্রজাতন্ত্র
☼ ট্রাম্প সর্বশেষ ওবামা আমলের যে চুক্তি বাতিল করেছেন = ইরান চুক্তি
☼ ২০১৫ সালে ইরানের সাথে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় = যুক্তরাষ্ট্র, ৮মে ২০১৮
☼ এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাবার ফলে ইরান এখন আবার = পারমাণিবক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে
☼ যুক্তরাষ্ট্র ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরপরই যুদ্ধ শুরু হয় = ইসরায়েল ও ইরানের মধ্যে
☼ ইরান ও ইসরায়েলের সেনাদের হামলা শুরু হয় = গোলান মালভূমিতে
☼ চীনের বৃহত্তম ই-কমার্স সাইট = আলিবাবা
☼ সম্প্রতি আলিবাবা ৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে পাকিস্তানের ই-কমার্স সাইট = দারাজারকে
☼ এশীয় উন্নয়ন ব্যাংকের ( এডিবি) ৫১তম বার্ষিক সম্মেলন হয় = ফিলিপাইনের ম্যানিলায়, ৫ মে ২০১৮
☼ সম্প্রতি ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা চুক্তি হয় = ৪টি; (ভারত ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে)
☼ পরিবেশ সুরক্ষায় একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে = জাতিসংঘ (যার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র)
☼ কেমব্রিজ অ্যানালিটিকা = একটি ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠান, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় (প্রতিষ্ঠানটি সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে)
☼ উ. কোরিয়াকে একতরফাভাবে পরমানু নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে চায় = লিবিয়া মডেল (উ. কোরিয়া মানবে না)
☼ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ও উ. কোরিয়ার সাথে আলোচনা চালাচ্ছে = চীন
☼ ট্রাম্প ও কিম জং উনের ঐতিহাসিক বৈঠক তারিখ নির্ধারণ করা হয়েছে = ১২ জুন ২০১৮, সিঙ্গাপুরে (মধ্যস্থতাকারী দ. কোরিয়া)
☼ ১২ জুন ট্রাম্প কিমের অনুষ্ঠেয় বৈঠক বাতিল করেছেন = ডোনাল্ড ট্রাম্প
☼ ১২ জুনের বৈঠক না হওয়ায় পুনরায় পরমাণু শক্তি প্রদর্শন করা শুরু করবে = উ. কোরিয়া
☼ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ১২ জুনের বৈঠক বাতিল হওয়ার ফলে চরম বিরোধ সম্পর্ক হতে পারে = চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
☼ তৃতীয়বারের মতো লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন = সাদ হারিরি (রাজনৈতিক দলঃ ফিউচার মুভমেন্ট পার্টি)
☼ সম্প্রতি যৌন কেলেঙ্কারির দায়ে আত্মসমর্থন করেন = হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন
☼ হ্যাশট্যাগ মি টু = হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন-এর যৌন কেলেঙ্কারিতে বিশ্ব ব্যাপী গড়ে ওঠা যৌন নিপীড়নবিরোধী আন্দোলন
☼ চীনের সাথে যুক্তরাষ্ট্রের এখন দুটো বিরোধ চলছে = এক. দক্ষিণ চীন সাগর, দুই. বাণিজ্য যুদ্ধ
☼ ইউরোপের প্রথম শহর হিসেবে ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করছে = হামবুর্গ
☼ রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে = যুক্তরাষ্ট্র
☼ ইউএসএস মিলিয়াস = যুক্তরাষ্ট্রের তৈরী একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
☼ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন = ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো
☼ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন = এবি ডি ভিলিয়ার্স
☼ আইপিএল-২০১৮ চ্যাম্পিয়ন = চেন্নাই সুপার কিংস
অন্নান্য বিস্তারিত
♠ বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৩.৬৫ মিলিয়ন। মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার,মাথাপিছু GDP ১৬৭৭ মার্কিন ডলার,দেশের GDP'র প্রবৃদ্ধির হার ৭.৬৫%,দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত-তৈরি পোশাক।
♠পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে?
অধ্যাপক মোবারক আহমদ খান।তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। ২০ বছর ধরে তিনি পাটের বাণিজ্যিক ব্যবহার নিয়ে গবেষণা চালানো এবং সবশেষে এই পদ্ধতি উদ্ভাবনের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাঁকে ২০১৫ সালে স্বর্ণপদক দেয়। ২০০৯ সালে এই বিজ্ঞানী পাটের সঙ্গে পলিমারের মিশ্রণ ঘটিয়ে মজবুত, তাপ বিকিরণরোধী ও সাশ্রয়ী ঢেউটিন ‘জুটিন’ বানান।
♠বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে?
সৈয়দপুর বিমানবন্দর।
♠বাংলাদেশে ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষা পদ্ধতি 'টু ফিঙ্গার টেষ্ট' ও 'বায়ো ম্যানুয়াল' কবে নিষিদ্ধ করা হয়?
১২ এপ্রিল, ২০১৮,নিষিদ্ধের আদেশ দেন হাইকোর্ট।
♠বাংলাদেশ পুলিশের নতুন বাণিজ্যিক ব্যাংকের নাম কি?
কমিউনিটি বাংলাদেশ ব্যাংক
♠বাংলাদেশের ইতিহাসে একটানা দুইবার রাষ্ট্রপতির মর্যাদায় ভূষিত ব্যক্তি কে?
রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের বর্তমানের ২১তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন ২৪ এপ্রিল ২০১৩। দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন ২৪ এপ্রিল ২০১৮, বাংলাদেশে এ পর্যন্ত ১৭জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
♠প্রথম বাংলাদেশি হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করে?
মোহাম্মদ পনির হোসেন।মোহাম্মদ পনির হোসেন রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে রয়টার্স প্রকাশিত ১৬টি মনোনীত ছবির মধ্যে তিনটি ছবি তোলার জন্যই এই সম্মাননা পান। (সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরষ্কারের নাম 'পুলিৎজার'। এই পুরষ্কারটি মার্কিন সংবাদপত্র সেন্ট লুইস ডিসপাচ ও দি নিউইয়র্ক ওয়ার্ল্ডের প্রকাশক জোসেফ পুলিৎজারের উইল অনুসারে ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে।)
♠দেশের ১২তম সিটি কর্পোরেশনের নাম কি?
ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২০১৮ সালের ০২ এপ্রিল নিকার ১১৫তম অধিবেশনে এই অনুমোদন দেওয়া হয়।
♠২০১৮ সালের 'গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড' লাভ করেন কে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
♠সৌদি আরবে সিনেমা হলের নবযাত্রা শুরু হয় কবে?
১৮ এপ্রিল ২০১৮, প্রথম প্রদর্শিত চলচ্চিত্র 'Black Panther'.
♠বর্তমানে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কি?
Hong Kong-Zhuhai-Macau Bridge। এটি চীনে অবস্থিত, এর দৈর্ঘ্য ৫৫ কিমি বা ৩৪ মাইল।
♠সম্প্রতি ২০১৮ সালে বিশ্বের কোন দুটি দেশ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে?
যুক্তরাষ্ট্র ও চীন। প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল ১৯৩০ সালে। (বাণিজ্য প্রতিবন্ধকতার পাল্টা ব্যবস্থা হিসেবে ফুই বা ততোধিক রাষ্ট্র একে অপরের উপর আমদানি-রপ্তানি শুল্ক আরোপ বা অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করাকেই Trade war বলে।)
♠কমনওয়েলথের ২৫তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
লন্ডন,১৬ থেকে ২০ এপ্রিল ২০১৮। কমনওয়েলথের বর্তমান প্রধান হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস। কমনওয়েলথ গঠিত হয় ১৯৩১ সালে। কমনওয়েলথের প্রথম প্রধান ছিলেন ষষ্ঠ জর্জ।কমনওয়েলথের বর্তমান চেয়ারপার্সন থেরেসা মে,যুক্তরাজ্য।
♠কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
মিগুয়েল দিয়াজ-কানেল।রাউল ক্যাস্ত্রোর ঘনিষ্ঠ ৫৭ বছর বয়সী এই মিগুয়েল ১৯ এপ্রিল ২০১৮ সালে ক্ষমতায় এলে ছয় দশক ধরে চলে আসা কাস্ত্রো যুগের অবসান ঘটে। ১৯৫২ সালের ১০ মার্চ থেকে ০১ জানুয়ারি ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের পর ১৯৫৯ সালে সেই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন ফিদেল কাস্ত্রো। একটানা প্রায় পাঁচ দশক ফিদেল সেই পদে ছিলেন। ২০০৮ সালে বয়স এবং অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়ানোয়, তার জায়গায় বসেন ভাই রাউল কাস্ত্রো।২০১৬ সালের ২৫ নভেম্বর ফিদেল কাস্ত্রো মারা যান। এরপর এক দশক শাসন করে গত ২১ ডিসেম্বর ২০১৭ সালে রাউল কাস্ত্রো প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
♠সোয়াজিল্যান্ডের বর্তমান নাম কি?
ইসওয়াতিনি। সোয়াজিল্যান্ড আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ,যা ১৯৬৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ২০১৮ সালের ১৯ এপ্রিল দেশটির তৃতীয় রাজা এমসোয়াতি সোয়াজিল্যান্ড নামটি পরিবর্তনের ঘোষণা দেন। Kingdom of eSeatini বা ইসওয়াতিনি শব্দের অর্থ 'সোয়াজিদের ভূমি'।
♠কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
গ্রিস। তবে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হলো যুক্তরাজ্য। গণতন্ত্রের জনক গ্রিসের সলোন। অন্যদিকে আধুনিক গণতন্ত্রের জনক হলেন যুক্তরাজ্যের জন লক।
♠২০১৭সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষদেশের নাম কি?
ভারত, বাংলাদেশের অবস্থান নবম।