02/07/2020
হেল্প পোস্ট
আসসালামুআলাইকুম। আশাকরি পরিবারের সবাইকে নিয়ে ভাল আছেন, নিরাপদে আছেন, সুস্থ অাছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমি প্রায় আড়াই বছর যাবৎ ডাক্তারের ভাষায় স্পোন্ডেলাইটিস আর্থাইটিস এক্সাইল (SPA Axial) রোগে ভুগতেছি। প্রথমদিকে প্রচন্ড সমস্যা ছিল ঠিকমত চলাফেরাতো দূরে থাক মোবাইলটাও হাত দিয়ে ধরতে পারতাম না, জামা কাপড় নিজে পরতে এবং খুলতে পারতাম না কারও সাহায্য ছাড়া।
দুই বছর যাবৎ বাংলাদেশ থেকে চিকিৎসা নেওয়ার পর আমি অনেকটা ভাল আছি, এখনও ব্যাথা মুক্ত নই তবে আগের চেয়ে অনেক ভাল আছি। প্রথম বছর তিন মাস পর পর দেশে গিয়ে চিকিৎসা নিয়েছি, দ্বিতীয় বছর থেকে চার মাস পর পর দেখাচ্ছি এই বার ছয় মাস পর ( জুলাই ২০২০) ডাক্তার দেখানোর প্ল্যান ছিল। কিন্তু COVID-19 এর কারণে এখনও চীন থেকে বাংলাদেশে যাওয়া-আসা করা যাচ্ছে না।
সর্বশেষ ডাক্তার দেখিয়েছি জানুয়ারি ২০২০ এ কাজেই আমি ছয় মাসের ঔষধ সাথে নিয়ে এসেছিলাম। এতদিন অপেক্ষা করছিলাম যদি স্বাভাবিক হয় আমি দেশে গিয়ে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় সব ঔষধ নিয়ে আসবো। কিন্তু এখন ঔষধও শেষ পর্যায়ে আমি ও যেতে পারছি না।
আমার আসলে ব্যাথা নিরাময়ের ঔষধ খেতে খেতে লিভারেও ইনফেকশন হয়েছে কাজেই আমি সব সময় দুইজন ডাক্তার ( রিউম্যাটলোজি এবং লিভার বিশেষজ্ঞ) এবং একজন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে জীবন-যাপন করি। ইতমধ্যে আমি মেইল করে ডাক্তারের সাথে যোগাযোগ করেছি এবং বর্তমান শারিরিক অবস্থার টেস্ট রিপোর্ট ও ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার সে অনুযায়ি ব্যবস্থাপত্র দিয়েছেন এবং আমাকে দেশে যেতেও নিষেধ করেছেন এবং বলেছেন আমি এখন চেম্বারে বসি না কাজেই আপনি আসতে পারলেও আমার সাক্ষাৎ হয়তো পাবেন না। কাজেই ঠিকমত ঔষধ খাবেন কন্টোলে থাকবে ইনশাল্লাহ।
আমার হয়তো পরিমানে দেড় থেকে দুই কেজি ঔষধ বাংলাদেশ থেকে আনতে হবে এর মধ্যে কোন লিকুইড ঔষধ নেই। কেউ যদি কোনভাবে বাংলাদেশ থেকে পাঠাতে সাহায্য করতে পারেন খুবই উপকৃত হবো। কেউ চীনে আসতেছে জুলাই মাসে এরকম হইলে সবচেয়ে সহজ না হইলে পোস্ট অফিস বা অন্য যেকোন সার্ভিসে পাঠাতে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো। আমি কারও মাধ্যমে ঔষধ কিনে প্যাকেট করে রাখবো। আপনারা শুধু পাঠানোর মাধ্যমের ব্যাপারে সাহায্য করলেই হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন। সুস্থ থাকা মহান আল্লাহ্'র অনেক বড় নিয়ামত।
sir
Former lecturer - Department of statistics - jnU