13/11/2013
"যোসেফাইট,এই শব্দটি কিভাবে আমাদের
হলো"
এই অডিটরিয়াম সেদিন ছিল না
এই খালি ক্যান্টিন সেদিন ছিল না
1st গেটের সামনে, রুপালি অক্ষরে লেখা "ST.
JOSEPH HIGHER SECONDARY SCHOOL"
সেদিন ছিল না
তা হলে কেমন ছিল সেদিনের যোসেফ?
তা হলে কেমন ছিল, অযাচিত জাঁকজমকের
আবরণে
বাণিজ্যের বেড়াজালে ঢেকে দেয়া এই
স্কুলখানি?
জানি,সেদিনের সব
স্মৃতি মুছে দিটে হয়েছে উদ্যত
কালো হাত। তাই দেখি কবিহীন বিমুখ
প্রান্তরে আজ
ক্যান্টিনের বিরুদ্ধে ক্যান্টিন
ক্যাম্পাসের বিরুদ্ধে ক্যাম্পাস
প্রিন্সিপালের বিরুদ্ধে প্রিন্সিপাল
টিচারের বিরুদ্ধে টিচার
যোসেফাইটের বিরুদ্ধে যোসেফাইট.........।
হে অনাগত শিশু,হে আগামী দিনের যোসেফাইট
স্কুলের এই স্মৃতিবিজড়িত বারান্দায়
হাঁটতে হাঁটতে তুমি
একদিন সব জানতে পারবে,আমি তোমাদের
কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই সেন্ট যোসেফের গল্প
না সাইনবোর্ড না অডিটরিয়াম- এসবের কিছুই
ছিল না
শুধু একখণ্ড আকাশ যেরকম,সেরকম সুদৃঢ়
অখণ্ড
ছিল আমাদের আদর্শ,সুউচ্চ মর্যাদা
ছিল সুশিক্ষা,প্রতিভা,ন্যায়বোধ
ছিলেন শিক্ষাদানে একনিষ্ঠ একদল অভিজ্ঞ
শিক্ষকগণ
ছিল একটি ঐতিহ্যবাহী ক্যান্টিন,একটি বিশাল
রাবার গাছ
ছিলেন ছাত্রদের গড়ে তোলায়ে নিয়োজিত
নির্লোভ ব্রাদারগণ
আরো ছিল
সৌহার্দ্য,সহমর্মিতা,ভক্তি,ভালবাসা
ছিল একদল দুর্বার তরুণ
যারা সবকিছুতে ছিল অপরাজেয়
যাদের কীর্তিতে মন্ত্রমুগ্ধ হতো সবাই......
সেই থেকে "যোসেফাইট" শব্দটি আমাদের
( "নির্মলেন্দু গুণ" এর "স্বাধীনতা,এই
শব্দটি কিভাবে আমাদের হলো"
কবিতা অবলম্বনে)
- একজন যোসেফাইট
Courtesy: Raiyaan Abdullah.