Department of Tourism and Hospitality Management, Tejgaon College

Department of Tourism and Hospitality Management, Tejgaon College Discipline, Courtesy and Team Work "Unity is the Curve of THM"

জাতীয়  বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল অনার্স (সম্মান) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন।
31/07/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল অনার্স (সম্মান) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি।
01/07/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি।

5th batch4th semester practical exam & Orientation programme
26/05/2024

5th batch
4th semester practical exam & Orientation programme

21/05/2024

তেজগাঁও কলেজে "স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৪"

https://www.facebook.com/share/p/4QXmXC1t3YuirK6i/?mibextid=oFDknk
15/05/2024

https://www.facebook.com/share/p/4QXmXC1t3YuirK6i/?mibextid=oFDknk

ঢাকা: শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজধানীর তেজগাঁও কলেজে হয়ে গেল স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৪। মঙ্গলবার (১৪ মে) ...

15/05/2024
https://www.facebook.com/share/y6zAcoQ4cWLYYx4Y/?mibextid=oFDknk
15/05/2024

https://www.facebook.com/share/y6zAcoQ4cWLYYx4Y/?mibextid=oFDknk

দক্ষতাবৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন পেশার উপযুক্ত করে গড়ে তোলাই এই মেলার উদ্দেশ্য।

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে “স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৪”মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে ...
15/05/2024

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে “স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৪”
মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে "ডিজিটাল বাংলাদেশ" হতে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ, যার মূল ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভার্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। যেখানে স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষভাবে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের কার্যক্রমসমূহের জন্য স্মার্ট কাঠামো গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকাস্থ তেজগাঁও কলেজে- এটুআই, বিডি জবস, তেজগাঁও কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তেজগাঁও কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী, স্নাতক ও ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য ১৪ মে ২০২৪ তারিখে তেজগাঁও কলেজের প্রাঙ্গনে, দেশ ও আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন চাকুরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সকল তথ্য এবং ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য নিজেকে গড়ে তোলার গাইডলাইন প্রদান করা হয়।
উক্ত মেলায় উদ্বোধন এবং সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান, গভর্নিং বডি, তেজগাঁও কলেজ, ঢাকা; মোল্লা মিজানুর রহমান, যুগ্ম প্রকল্প পরিচালক (এটুআই), অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ডীন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়; আসাদ-উজ-জামান স্ট্র্যাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট (এটুআই); বিডি জবসের কো-ফাউন্ডার এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এ.কে.এম. ফাহিম মাশরুর, বিডি জবসের প্রকাশ রায় চৌধুরী, ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস, প্রফেসর আঞ্জুমান আরা, উপাধ্যক্ষ, তেজগাঁও কলেজ, ঢাকা। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হারুন-অর- রশিদ, সিন্ডিকেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
চতুর্থ শিল্প বিপ্লবের এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এ যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শেখার মানসিকতা এবং দক্ষতাবৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন পেশায় নিজেদের গড়ে তোলাই এই মেলার উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে তেজগাঁও কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সিটিজেন গঠনে অনুপ্রাণিত করবে।

১৪ই মে স্মার্ট কর্মসংস্থান মেলাভেন্যু: তেজগাঁও কলেজ, ঢাকা সময়: সকাল ১০-৪ টা
12/05/2024

১৪ই মে স্মার্ট কর্মসংস্থান মেলা
ভেন্যু: তেজগাঁও কলেজ, ঢাকা
সময়: সকাল ১০-৪ টা

08/05/2024
আজ ৩০ এপ্রিল রোজ মঙলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের  সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও কলেজের ট্যুর...
30/04/2024

আজ ৩০ এপ্রিল রোজ মঙলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং সেইবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে তেজগাঁও কলেজের সস্মানিত অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ হারুন অর রশিদ এবং
সেইবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর সিইও এন্ড কান্ট্রি জেনারেল ম্যানেজার জনাব মোঃ সাইফুল হক সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এই বিভাগের শিক্ষার্থীদের এয়ার টিকিটিং, হোটেল বুকিং, এয়ারপোর্ট ম্যানেজম্যান্ট, ফ্লাইট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে ব্যাবহারিক প্রশিক্ষণের সু্যোগ তৈরি হবে যার ফলে পর্যটন শিল্পে দেশি ও বিদেশি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এবং সেইবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের জনাব মোঃ আযাদ বারকাত
(জেনারেল ম্যানেজার সেলস),
জনাব এস এম জোবায়ের (ডেপুটি ম্যানেজার কাস্টমার সাপোর্ট এন্ড ট্রেইনিং), জনাব মোঃ শাহাবুল আলম ( সিনিয়র ম্যানেজার টেকনিক সাপোর্ট)। জনাব সাইফুল্লার রাব্বি ( অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট এন্ড ট্রেইনিং)।
সঞ্চালনায় ছিলেন অত্র বিভাগের শিক্ষক জনাব মোঃ জাবেদ হোসেন

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801716208221

Alerts

Be the first to know and let us send you an email when Department of Tourism and Hospitality Management, Tejgaon College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Tourism and Hospitality Management, Tejgaon College:

Share