Jahangirnagar University- 45th Batch

Jahangirnagar University- 45th Batch One & Only Official Page of 45 Batch

আসসালামু আলাইকুম, আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন গত প্রায় ৩ মাস যাবত জাহিদ ইন্ডিয়ার এপোলো হসপ...
12/12/2023

আসসালামু আলাইকুম,

আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন গত প্রায় ৩ মাস যাবত জাহিদ ইন্ডিয়ার এপোলো হসপিটালে চিকিৎসাধীন।

প্রাথমিক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জাহিদের ট্রিটমেন্ট চেন্নাইয়ের সিএমসি হসপিটালে করানো হবে, কিন্তু সিএমসিতে ট্রিটমেন্ট খুবই সময় সাপেক্ষ হওয়াতে সকলের পরামর্শে এপোলো হসপিটালে জাহিদের চিকিৎসা করানো শুরু হয়।

আপনারা অনেকেই জানেন প্রাথমিক পর্যায়ে আমরা বাংলাদেশের ডাক্তারদের সাথে কথা বলে ২০ লাখ টাকার টার্গেট ঠিক করে টাকা উঠানো শুরু করি, কিন্তু ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে আমরা ধারণা পাই ২০ লাখ টাকাতে চিকিৎসা পুরোপুরি হওয়া সম্ভব নয়।

এপোলো হসপিটাল থেকে পুরো ট্রিটমেন্টের খরচের ব্যাপারে জানতে চাইলে তারা কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া শেষ করে তারপর জাহিদের শারিরীক অবস্থার উপর বিবেচনা করে জানাতে পারবেন বলে জানান, এবং সে পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

আপনারা জেনে থাকবেন জাহিদকে ইতোমধ্যে ৪ টা কেমোথেরাপি দেওয়া হয়েছে।
এবং ২৫ টা রেডিওথেরাপি নিতে হবে, যা এখন চলমান রয়েছে।
এবং আপনারা জেনে খুশি হবেন, জাহিদের বডি কেমোথেরাপি তে আশানুরূপ রেসপন্স করেছে, আলহামদুলিল্লাহ।

এপোলো হসপিটাল কতৃপক্ষ থেকে জানিয়েছে রেডিওথেরাপি শেষ করে আগামি ফেব্রুয়ারিতে জাহিদের সার্জারি করানো হবে ইনশাআল্লাহ।
তারা খরচের ব্যাপারেও আমাদের ধারণা দিয়েছেন।
ডাক্তারদের ভাষ্যমতে জাহিদের চিকিৎসার শুরু থেকে সার্জারী পর্যন্ত সব মিলায়ে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে।

আপনারা জানেন, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসার খরচের ব্যাপারে আমাদের নির্দিষ্ট কোনো ধারণা না থাকায় আমরা শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে আলোচনা করে টাকা উঠানো বন্ধ রেখেছিলাম।
এবং আমাদের সংগ্রহ চলাকালীন আমরা প্রায় ২৫ লক্ষ টাকার সহযোগিতা আপনাদের কাছে থেকে পেয়েছিলাম, যার সিংহভাগ ইতোমধ্যে জাহিদের চিকিৎসার জন্য ব্যয় হয়েছে।

জাহিদের চিকিৎসা সম্পন্ন করার জন্য আমাদের এখনো প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন।

সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

অতীতের ন্যায় আবারো আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতাপূর্ন মনোভাব আমাদের এই লক্ষ্য অর্জন করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

সকলের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি পোষ্টটি নিজ টাইমলাইনে শেয়ার করবেন, জাঝাকাল্লাহ খাইর ❤️

আসসালামু আলাইকুম,অতি দুঃখের সহিত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের, মওলানা ভাসানী হলের ৪৫ তম...
20/07/2023

আসসালামু আলাইকুম,

অতি দুঃখের সহিত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের, মওলানা ভাসানী হলের ৪৫ তম আবর্তন এর মেধাবী শিক্ষার্থী 'জাহিদ হাসান শেখ' রেক্টাল ক্যান্সার (Re**al Cancer) এ আক্রান্ত।

গত একমাস যাবত ইবনে সিনা ও পিজি হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে এটি "গ্রেড থ্রি রেক্টাল ক্যান্সার"
এবং কোনরুপ দেরী না করে অতিদ্রুত সুচিকিৎসা ব্যবস্থা করার মাধম্যে এই ক্যান্সার কে জয় করা সম্ভব ইনশাআল্লাহ।

আমরা ইতোমধ্যে দেশে ও ইন্ডিয়ার বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ করেছি, এবং তাদের পরামর্শ অনুযায়ী খুব দ্রুতই চেন্নাই এর বিখ্যাত CMC হসপিটালে রেক্টাল ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করা হবে ইনশাআল্লাহ।
এবং এই ট্রিটমেন্টের জন্য প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন।
যা জাহিদের একার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

উল্লেখ্য যে, জাহিদ অতি অল্প বয়সে রোড এক্সিডেন্টে তার মা কে হারান, এবং তৃতীয় বর্ষে পড়াকালীন দুরারোগ্য ক্যান্সারে তার বাবা কে হারান।
জাহিদ পরিবারের বড় সন্তান এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
জীবন যুদ্ধে হার না মানা জাহিদ আজকে নিজেই নিজের শরীরের সাথে যুদ্ধে মুখোমুখি।

এমতাবস্থায় আপনাদের সকলের দোয়া এবং আর্থিক সহযোগিতাই পারে ক্যান্সারের বিরুদ্ধে জাহিদের এই যুদ্ধে তার পাশে দাঁড়াতে।

আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বাবা-মা হারানো, পরিবারের বড় সন্তান জাহিদের প্রতি আপনারা মন খুলে দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের বন্ধুকে সুস্থ করে দেন।

এবং সকলের কাছে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, আপনাদের আর্থিক সাহায্যই পারে জাহিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে।
আপনি নিজে সহযোগিতার পাশাপাশি আপনার একটা শেয়ার/মেনশন পারে আপনার পরিচিত সামর্থ্যবান মানুষের কাছে এই বার্তা পৌঁছায়ে দিতে।
মানবিক দিক বিবেচনা করে আপনাদের সর্বোচ্চ সহায়তাটুকু কামনা করি, আল্লাহ আপনাদের সকলের প্রতি সহায় হোক।

সাহায্য পাঠানোর ঠিকানা

বিকাশ (পার্সোনাল)

01781124595 (হিমেল,মাইক্রোবায়োলজি-৪৫)
01632052595 (মুন্না, ইকোনমিকস-৪৫)
01687038535 (শুভ,ইকোনমিকস-৪৫)

রকেট (পার্সোনাল)

01632052595-3 (মুন্না, ইকোনমিকস-৪৫)
01687038535-2 (শুভ,ইকোনমিকস-৪৫)
01781124595-2 (হিমেল,মাইক্রোবায়োলজি-৪৫)

নগদ (পার্সোনাল)

01632052595 (মুন্না, ইকোনমিকস-৪৫)
01687038535 (শুভ,ইকোনমিকস-৪৫)
01781124595 (হিমেল,মাইক্রোবায়োলজি-৪৫)

ব্যাংক একাউন্ট

Izaz Ahmed
Dutch Bangla Bank
Savar Bazar Branch
Account Number : 137 105 0033484
Routing Number : 090264122

Md Al Mahmud Munna
Agrani Bank
Jahangirnagar University Branch
Account Number : 0200012499945
Routing Number : 010262267

শুভ জন্মদিন ৪৫♥️
12/03/2023

শুভ জন্মদিন ৪৫♥️

নাট্যাচার্য সেলিম আল দীন স্যার সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে ( মরণোত্তর)  ভূষিত।
09/03/2023

নাট্যাচার্য সেলিম আল দীন স্যার সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে ( মরণোত্তর) ভূষিত।

19/12/2022

অভিনন্দন আর্জেন্টিনা!

ফিফা বিশ্বকাপ ২০২২ এর চ্যাম্পিয়ন।

(From a Brazil Fan🫠)

আমাদের বন্ধু অমিত কুমার বিশ্বাস (বোটানি-৪৫) আর নেই। বৃষ্টিতে গোসল করার সময় রফিক জব্বার হলের ছাদ থেকে পরে যায়।  বিকেল আনু...
10/05/2022

আমাদের বন্ধু অমিত কুমার বিশ্বাস (বোটানি-৪৫) আর নেই।

বৃষ্টিতে গোসল করার সময় রফিক জব্বার হলের ছাদ থেকে পরে যায়। বিকেল আনুমানিক ৫ টার দিকে এনাম মেডিকেল এর ICU এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। সৃষ্টিকর্তা ওর আত্মার শান্তি দিক। ওর পরিবারকে এ শোক সহ্য করার ক্ষমতা দিক।

😥😥

হ্যালো ৪৫,মনে পড়ে....?১৬মার্চ ২০১৬
15/03/2022

হ্যালো ৪৫,মনে পড়ে....?
১৬মার্চ ২০১৬

শুভ জন্মদিন ৪৫ ব্যাচ♥১২ মার্চ ২০১৬
12/03/2022

শুভ জন্মদিন ৪৫ ব্যাচ♥
১২ মার্চ ২০১৬

Address

Jahangirnagar University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University- 45th Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share