Islamic Arabic University

Islamic Arabic University Islamic Arabic University is a public university in Mohammadpur Thana of Dhaka, Bangladesh.
(1)

It supervises all 1,500 fazil and kamil level madrasas in Bangladesh.

ফাজিল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি । pdf কমেন্টে,,,
08/10/2025

ফাজিল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ।
pdf কমেন্টে,,,

08/09/2025

ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা-২০২৪ এর সময়সূচি প্রকাশ

05/09/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক (পাস) প্রাইভেট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক (পাস) প্রাইভেট শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসাসমূহে নিম্নোক্ত শর্তাবলী ও সময়সূচী অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন।

১। আবেদনের শর্তাবলী:

(ক) ১৯৮৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের মধ্যে দাখিল/সমমান এবং আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফাজিল স্নাতক (পাস) শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।

(খ) ফাজিল স্নাতক বি.এস.সি (পাস) পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করা যাবে না।

(গ) চাকুরীরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে।

২। রেজিস্ট্রেশন সংক্রান্ত সময়সূচি ও নির্দেশনাবলী:

(ক) সংশ্লিষ্ট মাদরাসায় রেজিস্ট্রেশনের তারিখঃ ০১/০৯/২০২৫খ্রি. হতে ২৬/১০/২০২৫ খ্রি. পর্যন্ত।

(খ) অনলাইন রেজিট্রেশনের তারিখ: ২৭/১০/২০২৫খ্রি. হতে ০৯/১১/২০২৫খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরবর্তীতে ১০/১১/২০২৫খ্রি. হতে ১৩/১১/২০২৫খ্রি. তারিখের মধ্যে Final Submit দিতে হবে।

(গ) সংশ্লিষ্ট মাদরাসা প্রাইভেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আবেদনের সাথে দাখিল/সমমান ও আলিম/সমমান পরীক্ষা পাসের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ করবে।

05/09/2025

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি প্রাইভেট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি শ্রেণিতে প্রাইভেট রেজিস্ট্রেশনে আগ্রহী শিক্ষার্থীরা নিম্নোক্ত যোগ্যতা ও শর্তাবলী পূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে হবে।

১। রেজিস্ট্রেশনের যোগ্যতা:

(ক) ফাজিল স্নাতক (পাস) নিয়মিত চূড়ান্ত পরীক্ষা-২০২১ পর্যন্ত উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী।

(খ) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাজিল ৩০০ নম্বরের বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী।

(গ) ফাজিল স্নাতক (পাস) প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী।

(ঘ) কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষা-২০২০ পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী অন্য যেকোন বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে।

(ঙ) কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষা-২০২২ পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী অন্য যেকোন বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে।

(চ) ফাজিল স্নাতক (অনার্স) ও কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স ১ বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারী একজন শিক্ষার্থী পরবর্তীতে অনিয়মিত শিক্ষার্থী হিসাবে কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি ডিগ্রি অর্জন করতে পারবে।

২। রেজিস্ট্রেশনের সময়সূচী:

(ক) সংশ্লিষ্ট মাদরাসায় রেজিস্ট্রেশনের তারিখ: ০১/০৯/২০২৫খ্রি. হতে ২৬/১০/২০২৫খ্রি. পর্যন্ত। (খ) অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ: ২৭/১০/২০২৫খ্রি. হতে ০৯/১১/২০২৫খ্রি. তারিখের মধ্যে সংশ্লিষ্ট

মাদরাসা রেজিস্ট্রেশনকৃত সকল ছাত্র-ছাত্রীর অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। পরবর্তীতে ১০/১১/২০২৫ খ্রি. হতে ১৩/১১/২০২৫খ্রি. তারিখের মধ্যে Final Submit দিতে হবে।

05/09/2025

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ এর পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিস্তারিত কমেন্টে

21/08/2025

কামিলের ফলাফল প্রকাশ

রেজাল্ট দেখার লিংক কমেন্টে

বিজ্ঞপ্তিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষস...
28/07/2025

বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৬.০৬.২০২৫ তারিখে অনুষ্ঠিত ২০তম সভার সিদ্ধান্ত-১১ এবং ২৯.০৬.২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৬ তম সভার সিদ্ধান্ত-২ মোতাবেক সকল ফাজিল এবং কামিল মাদরাসায় শিক্ষার্থীদের প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের অনুমতি প্রদান করা হলো।

উল্লেখ্য যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সকল ফাজিল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সকল কামিল মাদরাসায় শিক্ষার্থীদের প্রাইভেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপরোক্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

বিঃদ্র: রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ফি' ও সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসাসমূহের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৬.০৬.২০২৫ তারিখে অনুষ্ঠিত ২০তম সভার সিদ্ধান্ত-১১ এবং ২৯.০৬.২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৬ তম সভার সিদ্ধান্ত-২ মোতাবেক সকল ফাজিল এবং কামিল মাদরাসায় শিক্ষার্থীদের প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের অনুমতি প্রদান করা হলো।

উল্লেখ্য যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সকল ফাজিল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সকল কামিল মাদরাসায় শিক্ষার্থীদের প্রাইভেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপরোক্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

বিঃদ্র: রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ফি' ও সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

27/05/2025

আগামী ০১/০৬/২০২৫খ্রি. তারিখ থেকে ১৬/০৬/২০২৫খ্রি. তারিখ পর্যন্ত “ঈদুল আজহা” এবং “গ্রীষ্মকালীন ছুটি” উপলক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

27/05/2025

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (কামিল স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি শ্রেণিতে ১ম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। বিস্তারিত কমেন্টে

25/05/2025

কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২৩ পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত।

পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ: ইআরবি উপাচার্যপরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ...
25/05/2025

পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ: ইআরবি উপাচার্য

পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ: ইআরবি উপাচার্য
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: যুগান্তর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম বলেছেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে সম্মিলিত শিক্ষা ব্যবস্থা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ-২০২৫’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য মাদ্রাসার অধ্যক্ষদের উদ্দেশ করে বলেন, আপনাদের মূল কাজ হলো মাদ্রাসাগুলোতে ঠিকমতো পাঠদান কার্যক্রম পরিচালনা করা। সত্যিকারের দেশ, জাতি ও উম্মার নেতৃত্ব দিতে পারে এমন মেধাবী ও ডায়নামিক জনবল তৈরি করা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।

Address

House No/124/22, Road No 03/A, West Dhanmandi Main Road, Bochila, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

55000274-76,78

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Arabic University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Islamic Arabic University:

Share