Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc

Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc Principal
Birshreshtha Munshi Abdur Rouf Public College (BMARPC)
or Rouf College.
(251)

15/06/2026

SEDP আয়োজিত দেশ ব্যাপী Startup, Science Project & Innovation Idea Showcasing' প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের "Hexaguard AI Rover" প্রোজেক্টটি পরিদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) আয়োজিত দেশ ...
15/06/2026

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) আয়োজিত দেশ ব্যাপী Startup, Science Project & Innovation Idea Showcasing' প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। ঢাকা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা গত ১৪ জুন ২০২৬ তারিখে বি এ এফ শাহীন কলেজ,ঢাকাতে অনুষ্ঠিত হয়। থানা পর্যায় থেকে নির্বাচিত শ্রেষ্ঠ দলগুলোর মধ্যে থেকে জাতীয় পর্যায়ে প্রদর্শনের জন্য ১৬ টি দল নির্বাচিত হয়। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের "Hexaguard AI Rover" প্রোজেক্টটি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। উক্ত দলের শিক্ষার্থীরা হলো:

১। মোহাম্মদ সিফাত, শাখা: জি
২। মোহাম্মদ রিফাত, শাখা: জি
৩। এ আল মুকিত জিসান, শাখা:জি

গাইড টিচার হিসেবে যুক্ত ছিলেন:
ক। প্রভাষক মো: নাভেদ ইকবাল
খ। প্রভাষক মো: শিহানুক পারভেজ

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান । এছড়া আরও উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী,শিক্ষা সচিব,প্রধান মন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। প্রধান অতিথি প্রোজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

বিজয়ী দলের জন্য অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সাফল্যের জন্য শুভকামনা।

গত ১২ জুন'২৬ তারিখে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি ...
13/06/2026

গত ১২ জুন'২৬ তারিখে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) আয়োজিত থানা পর্যায়ে Startup, Science Project & Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়। লালবাগ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪২ টি প্রোজেক্ট প্রদর্শিত হয়। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে ৯ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে দুইটি প্রজেক্টকে পরবর্তী মহানগর পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নির্বাচন করা হয়েছে যার মধ্যে একটি প্রোজেক্ট অত্র প্রতিষ্ঠনের "Hexaguard AI Rover" একাদশ শ্রেনির শিক্ষার্থীদের। উক্ত দলের শিক্ষার্থীরা হলো:

১।মোহাম্মদ সিফাত, শাখা: জি
২।মোহাম্মদ রিফাত, শাখা: জি
৩। এ আল মুকিত জিসান, শাখা:জি

গাইড টিচার হিসেবে যুক্ত ছিলেন:
ক। প্রভাষক মো: নাভেদ ইকবাল
খ। প্রভাষক মো: শিহানুক পারভেজ

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রাহমান । প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সকল প্রোজেক্ট পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

বিজয়ী দলের জন্য অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।

অদ্য ১০ জুন ২০২৬, আনন্দ ঘন এক পরিবেশে  অনুষ্ঠিত হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের গাইড ও হলদে পাখি দলের দীক...
10/06/2026

অদ্য ১০ জুন ২০২৬, আনন্দ ঘন এক পরিবেশে অনুষ্ঠিত হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের গাইড ও হলদে পাখি দলের দীক্ষা দান কর্মসূচি। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছাএীরা অংশগ্রহন করে এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। অনুষ্ঠানে প্রতিষঠানের অধ্যক্ষ মহোদয়, স্কুল শাখার প্রধান, গাইড শিক্ষক, গাইড সদস্য বৃন্দ এবং অভিভাবক বৃন্দ উপস্হিত ছিলেন।

সবার প্রতি শুভকামনা রইল।

বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর স্কুল পর্যায়ের প্রথম রাউন্ডে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড...
08/06/2026

বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর স্কুল পর্যায়ের প্রথম রাউন্ডে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

গত ০৬.০৬.২০২৬ তারিখে শিক্ষকদের ইনহাউস ট্রেনিংয়ের অংশ হিসেবে 'সৃজনশীল প্রশ্ন প্রণয়ন পদ্ধতি' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠি...
07/06/2026

গত ০৬.০৬.২০২৬ তারিখে
শিক্ষকদের ইনহাউস ট্রেনিংয়ের অংশ হিসেবে 'সৃজনশীল প্রশ্ন প্রণয়ন পদ্ধতি' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অত্র প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক মু. আব্দুল আউয়াল মুছুল্লী এবং রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান কর্মশালাটি পরিচালনা করেন।

ঈদ পুনর্মিলনী ২০২৬ প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তনে ঈদ পুনর্মিলনীতে সমবেত হন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচ...
06/06/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬
প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তনে ঈদ পুনর্মিলনীতে সমবেত হন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
একটি আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আপ্যায়নের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিভা-২০২৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ (৬ জুন, শনিবার) ...
06/06/2026

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিভা-২০২৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ (৬ জুন, শনিবার) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও সুশোভিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

“নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬ প্রতিযোগিতায় লালবাগ শিক্ষা থানার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫ জন শিক্ষার্থী অসাধারণ ক্রীড়...
23/05/2026

“নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬ প্রতিযোগিতায় লালবাগ শিক্ষা থানার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫ জন শিক্ষার্থী অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ঢাকা জেলা দলের জন্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। নির্বাচিত উক্ত ৫ জনের মধ্যে নিম্নে উল্লেখিত ৪ জনই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী।
# মোঃ তাহসিন আলম-৮ম শ্রেণি, ফুটবল
# মোঃ সাজিদুর রহমান-৮ম শ্রেণি, ফুটবল
# উম্মে কুলসুম নুহা-৮ম শ্রেণি, ফুটবল
# আল মাশরাফি মাহি-৭ম শ্রেণি, তায়কোয়ান্ডো

উল্লেখ্য যে, মোঃ তাহসিন আলম বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে অন্তর্ভুক্ত হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে সে বাফুফে পরিচালিত ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে।
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।

Address

Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 16:45
Tuesday 08:00 - 16:45
Wednesday 08:00 - 16:45
Thursday 08:00 - 16:45
Sunday 08:00 - 16:45

Alerts

Be the first to know and let us send you an email when Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc:

Share