Internet Madrasa

Internet Madrasa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Internet Madrasa, College & University, 12/30, uttor Rajason, Deltamoor, Saver, Dhaka.

ইন্টারনেট মাদ্রাসা — অনলাইনে কওমী শিক্ষার বিশ্বস্ত নাম। দাওরায়ে হাদীস পর্যন্ত লাইভ ক্লাস, বেফাক বোর্ড সনদসহ। ৯ বছরের সফলতায় বিশ্বস্ত ও মানসম্পন্ন ইসলামী শিক্ষা যা শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক—সব বয়সের জন্য অনলাইন ইসলামী জ্ঞানের নির্ভরযোগ্য ঠিকানা!

আজকের ইসলামিক কুইজ ১৫ ✨বিষয়: কুরবানির সময়কুরবানির সঠিক সময় জানা জরুরি। ঈদুল আযহার দিনে কুরবানি নির্দিষ্ট সময়ের মধ্যে...
25/05/2026

আজকের ইসলামিক কুইজ ১৫ ✨

বিষয়: কুরবানির সময়

কুরবানির সঠিক সময় জানা জরুরি। ঈদুল আযহার দিনে কুরবানি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হয়।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: কুরবানির সময় শুরু হয় কখন?

ক. ফজরের পর
খ. সূর্য ওঠার পর
গ. ঈদের নামাজের পর
ঘ. যোহরের পর

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ২ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

🌙 **এই ঈদে আপনার সামান্য ত্যাগই হতে পারে কোনো অসহায় পরিবারের ঈদের আনন্দ** 🌙 **কুরবানি প্রজেক্ট ২০২৬** *আপনার কুরবানির গো...
24/05/2026

🌙 **এই ঈদে আপনার সামান্য ত্যাগই হতে পারে কোনো অসহায় পরিবারের ঈদের আনন্দ** 🌙

**কুরবানি প্রজেক্ট ২০২৬**

*আপনার কুরবানির গোশত পৌঁছে যাক সেইসব ঘরে, যেখানে ঈদের দিনেও গোশতের আয়োজন হয় না*

ঈদুল আযহা মানেই কুরবানি, ত্যাগ, আনন্দ আর পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটানো।
ঈদের আগে আমরা পরিবারের জন্য কেনাকাটা করি, পছন্দের খাবারের আয়োজন করি, কুরবানির গোশত রান্না করে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিই।

কিন্তু আমাদের সমাজেই এমন অনেক অসহায়, এতিম ও অভাবী পরিবার রয়েছে—যাদের কাছে ঈদের দিনটিও অন্য সাধারণ দিনের মতো কেটে যায়।
অনেক শিশুর চোখে ঈদের নতুন জামার আনন্দ নেই, অনেক পরিবারের ঘরে কুরবানির দিনেও গোশত রান্নার সামর্থ্য নেই।

ভাবুন তো—
আপনি যখন নিজের পরিবারের ঈদের কেনাকাটায় ১,০০০ টাকা ব্যয় করবেন, সেখান থেকে মাত্র ১০০ টাকা কমিয়ে কোনো অভাবী পরিবারের ঈদের আনন্দে শরিক হলেন।
আপনার কাছে এই সামান্য অর্থ হয়তো খুব বেশি নয়; কিন্তু কারও ঘরে এটি পৌঁছে দিতে পারে ঈদের খাবার, শিশুর মুখে হাসি এবং একজন অসহায় মা-বাবার হৃদয়ে প্রশান্তি।

🌸 **চলুন, এবারের ঈদ শুধু নিজের পরিবারের আনন্দে সীমাবদ্ধ না রেখে—অসহায় মানুষের ঈদকেও আনন্দময় করে তুলি।**
আল্লাহর সন্তুষ্টি ও নেকির আশায় সামর্থ্য অনুযায়ী এই কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি।

এই মহৎ উদ্দেশ্যে
**তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদরাসা**-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে—

✨ **“কুরবানি প্রজেক্ট ২০২৬”** ✨

━━━━━━━━━━━━━━━━━━
🟦 **ওয়াজিব কুরবানি আদায়ের ব্যবস্থা**
━━━━━━━━━━━━━━━━━━

যারা নিজ এলাকায়, কর্মস্থলে বা পারিবারিক ব্যবস্থাপনায় কুরবানি করতে পারছেন না, তারা চাইলে আমাদের ব্যবস্থাপনায় ওয়াজিব কুরবানি আদায়ে অংশগ্রহণ করতে পারবেন, ইন শা আল্লাহ।

💠 **প্রতি শরিকের আনুমানিক খরচ:** ১২,০০০–১৪,০০০ টাকা
💠 একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরিকের মাধ্যমে কুরবানি সম্পন্ন করা হবে, ইন শা আল্লাহ।
💠 কুরবানির গোশত অসহায়, এতিম ও অভাবী পরিবারের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
💠 আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি অসহায় মানুষের ঈদের আনন্দেও আপনি শরিক হতে পারবেন।

━━━━━━━━━━━━━━━━━━
🟦 **নফল / সাদাকা কুরবানিতে সহযোগিতা**
━━━━━━━━━━━━━━━━━━

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি মহব্বত এবং ঈসালে সাওয়াবের নিয়তে নফল কুরবানির আয়োজন করা হবে, ইন শা আল্লাহ।

আপনি সম্পূর্ণ কুরবানি দিতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই।
আপনার সাধ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও কোনো অভাবী পরিবারের জন্য অনেক বড় আনন্দের কারণ হতে পারে।

আপনি অংশগ্রহণ করতে পারেন—

💠 ১ কেজি গোশতের সমপরিমাণ অর্থ প্রদান করে
💠 ৫,০০০ টাকা সহযোগিতা করে
💠 ১,০০০ টাকা সহযোগিতা করে
💠 ৫০০ টাকা সহযোগিতা করে
💠 অথবা আপনার সাধ্য অনুযায়ী যেকোনো পরিমাণ দান করে

🌸 হয়তো আপনার দেওয়া ১০০ বা ৫০০ টাকাই কোনো শিশুর জন্য ঈদের দিন গোশত খাওয়ার সুযোগ তৈরি করবে।
🌸 হয়তো আপনার দেওয়া সামান্য অর্থই কোনো অসহায় পরিবারের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেবে।
🌸 আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এই ছোট্ট ত্যাগই আপনার জন্য হতে পারে বড় নেকির উসিলা।

🤲 **আসুন, এবারের কুরবানির ঈদে নিজের আনন্দের পাশাপাশি অসহায় মানুষের আনন্দেরও অংশীদার হই।**
আপনার কুরবানি ও সহযোগিতার মাধ্যমে কোনো দরিদ্র পরিবারের ঘরেও পৌঁছে যাক ঈদের খুশি, কুরবানির গোশত এবং ভালোবাসার উপহার।

━━━━━━━━━━━━━━━━━━
📌 **সহযোগিতা পাঠানোর শেষ সময়:** ২৫ মে ২০২৬ ইং
📌 **টাকা পাঠানোর পর অবশ্যই নিচের ফরমটি পূরণ করবেন:**
🔗 https://forms.gle/gzVTcmnXTJJPgFJQ8
━━━━━━━━━━━━━━━━━━

🤲 মহান আল্লাহ তাআলা আপনাদের কুরবানি, দান ও সহযোগিতাকে কবুল করুন; আপনাদের পরিবারে বরকত দান করুন এবং উত্তম প্রতিদান প্রদান করুন। আমীন।

📢 **সাওয়াবের নিয়তে পোস্টটি শেয়ার করুন।**
আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও একজন দানকারী যুক্ত হবেন, আর আরও একটি অসহায় পরিবারের ঈদ আনন্দময় হয়ে উঠবে, ইন শা আল্লাহ।

#কুরবানি_প্রজেক্ট_২০২৬ #ইন্টারনেট_মাদরাসা #ঈদুল_আযহা #কুরবানি #অসহায়ের_পাশে_দাঁড়ান #সাদাকা ুরবানি

আজকের ইসলামিক কুইজ ১৪ ✨বিষয়: আইয়ামে তাশরীকআইয়ামে তাশরীক কুরবানির দিনগুলোর সাথে সম্পর্কিত। এ দিনগুলোতে তাকবীর, যিকির ও...
24/05/2026

আজকের ইসলামিক কুইজ ১৪ ✨

বিষয়: আইয়ামে তাশরীক

আইয়ামে তাশরীক কুরবানির দিনগুলোর সাথে সম্পর্কিত। এ দিনগুলোতে তাকবীর, যিকির ও আল্লাহর স্মরণ বিশেষ গুরুত্ব পায়।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: আইয়ামে তাশরীক বলা হয় কোন দিনগুলোকে?

ক. ৮, ৯, ১০ যিলহজ
খ. ১০, ১১, ১২ যিলহজ
গ. ১১, ১২, ১৩ যিলহজ
ঘ. ১২, ১৩, ১৪ যিলহজ

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

আজকের ইসলামিক কুইজ ১৩ ✨বিষয়: হজহজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। হাজিরা এ দিনে আরাফার ময়দানে অবস্থান করেন।এ...
23/05/2026

আজকের ইসলামিক কুইজ ১৩ ✨

বিষয়: হজ

হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। হাজিরা এ দিনে আরাফার ময়দানে অবস্থান করেন।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: আরাফার দিন যিলহজের কত তারিখ?

ক. ৮ যিলহজ
খ. ৯ যিলহজ
গ. ১০ যিলহজ
ঘ. ১১ যিলহজ

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

আজকের ইসলামিক কুইজ ১২ ✨বিষয়: কুরবানির শিক্ষাকুরবানি শুধু পশু জবাই নয়; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত...
22/05/2026

আজকের ইসলামিক কুইজ ১২ ✨

বিষয়: কুরবানির শিক্ষা

কুরবানি শুধু পশু জবাই নয়; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: কুরবানির ঘটনার সাথে কোন নবীর পরীক্ষা জড়িত?

ক. নূহ আ.
খ. ইবরাহিম আ.
গ. ইউসুফ আ.
ঘ. ইউনুস আ.

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

21/05/2026

ইন্টারনেট মাদ্রাসা:
‘হাদীসুল আশারা’ থেকে পঁয়তাল্লিশটি শিক্ষা ও উপকারিতা
~ উস্তাদ হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম কাসেমী আযহারী
সিনিয়র উস্তাদ ইন্টারনেট মাদরাসা।

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ ‏"‏ ‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ ‏"‏ ‏.‏
“এমন কোনো দিন নেই, যাতে নেক আমল আল্লাহর কাছে এই দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয়।”
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, “আল্লাহর পথে জিহাদও নয়?”
তিনি বললেন, “আল্লাহর পথে জিহাদও নয়; তবে সেই ব্যক্তি ব্যতীত, যে নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে এবং কিছুই নিয়ে ফিরে আসেনি।”
- সহিহ বুখারী (৯৬৯ ),জামে' আত-তিরমিজি( ৭৫৭),সহীহ, ইবনু মা-জাহ (১৭২৭)

এই মহান হাদীস থেকে ফিকহী, ঈমানী ও আধ্যাত্মিক ৪৫টি গুরুত্বপূর্ণ শিক্ষা —

১.যিলহজ্জের দশ দিনের অন্তর্ভুক্ত হওয়ায় ঈদের দিনও অত্যন্ত ফযীলতপূর্ণ। অথচ অনেকে এ বিষয়ে গাফেল থাকে।

২.নেক আমলের দিক থেকে যিলহজ্জের প্রথম দশ দিন বছরের শ্রেষ্ঠ দিনসমূহ।

৩.আল্লাহর কাছে আমল ও সময়ের মর্যাদা এক নয়; একটির ওপর অন্যটির শ্রেষ্ঠত্ব রয়েছে।

৪.সময়ের মর্যাদার কারণে নেক আমলের মর্যাদাও বৃদ্ধি পায়।

৫.মুমিনের উচিত এ দিনগুলোকে গুরুত্ব দেওয়া। কারণ, সে আল্লাহ যা ভালোবাসেন, তাই ভালোবাসে।

৬.এতে আল্লাহর অসীম রহমতের প্রকাশ রয়েছে। তিনি বান্দাদের জন্য ইবাদতের বিশেষ মৌসুম নির্ধারণ করেছেন।

৭.আমলের দিক থেকে এ দশ দিন রমযানের সাধারণ দিনগুলোর চেয়েও শ্রেষ্ঠ।

৮.এ ফযীলত শুধু দিনের নয়; রাতও এর অন্তর্ভুক্ত।

৯.এ সময়ের ফরয সালাত অন্য সময়ের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ।

১০. এ সময়ে আদায়কৃত উমরা অন্য সময়ের উমরার চেয়ে উত্তম।

১১. আল্লাহ নেক আমল ভালোবাসেন এবং গুনাহ অপছন্দ করেন।

১২.হারাম শরীফ, মসজিদে নববী ও মসজিদুল আকসায় অবস্থানকারীদের জন্য এ সময়ে সওয়াব বহুগুণ বেড়ে যায়।

১৩.এ সময়ের নফল ইবাদতও অন্যান্য সময়ের তুলনায় অধিক ফযীলতপূর্ণ।

১৪.আল্লাহর পথে জিহাদ সর্বোত্তম আমলসমূহের অন্যতম।

১৫.এ দশ দিনের নেক আমল সাধারণ সময়ের জিহাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে।

১৬.আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা অত্যন্ত মহান।

১৭.যদি এ সময়ে শরয়ী শর্তসাপেক্ষে জিহাদ সংঘটিত হয়, তবে তা সর্বোচ্চ আমলের অন্তর্ভুক্ত হবে।

১৮.জান ও মাল দিয়ে বের হওয়াই প্রকৃত ত্যাগের পরিচয়।

১৯.হজ্জসংক্রান্ত কাফফারার রোযা এ সময়ে রাখা উত্তম।

২০.সব সময় সমান নয়; কিছু সময় আল্লাহ বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন।

২১.রমযানের কাযা রোযা এ সময়ে আদায় করাও ফযীলতপূর্ণ।

২২.আল্লাহর জন্য “মুহাব্বাত” বা ভালোবাসার গুণ সাব্যস্ত হয়, যা তাঁর শানের উপযোগী।

২৩.আরাফার রোযার দ্বিগুণ ফযীলত রয়েছে—

এটি যিলহজ্জের দশ দিনের আমলের অন্তর্ভুক্ত।

এটি দুই বছরের গুনাহ মাফের কারণ।

২৪. এ সময়ের গুনাহ অধিক ভয়াবহ। কারণ, আল্লাহ এ সময়কে ইবাদতের জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন।

২৫.এ সময় ফরয-নফল সব ধরনের নেক আমল বেশি বেশি করা মুস্তাহাব।

২৬.বিশেষভাবে তাকবীর, তাহলীল, তাহমীদ ও যিকির বেশি করার নির্দেশ রয়েছে।

২৭.এ সময় একাকী বা সম্মিলিতভাবে তাকবীর বলা বৈধ।

২৮.ঈদের দিন কুরবানী করা পরবর্তী দিনের তুলনায় উত্তম।

২৯.ঈদের সালাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, গরিবদের সহায়তা—সবই এ সময়ের গুরুত্বপূর্ণ নেক আমল।

৩০.হাজীদের জন্য আরাফার দিনে রোযা না রাখাই উত্তম, যাতে তারা হজ্জের আমল শক্তভাবে আদায় করতে পারে।

৩১.হজ্জ ও হজ্জের আমলের মহান মর্যাদা এ হাদীসে স্পষ্ট।

৩২.ঈদুল আজহার দিনের নেক আমল ঈদুল ফিতরের দিনের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ।

৩৩.দুটি ফযীলতপূর্ণ আমল একত্র হলে সময়সংশ্লিষ্ট আমলকে অগ্রাধিকার দেওয়া হয়।

৩৪.হজ্জের কাজ দ্রুত সম্পন্ন করা উত্তম।

৩৫.একাধিক ইবাদত একত্র হলে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়।

৩৬.ফযীলতপূর্ণ সময়ে মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করা সুন্নাহসম্মত।

৩৭.দ্বীনি বিষয়ে প্রশ্ন করা ও সংশয় দূর করা সাহাবীদের পদ্ধতি ছিল।

৩৮. হাদীসে ব্যবহৃত “ما” শব্দটি ব্যাপক অর্থ প্রদান করে।

৩৯.সাধারণ বিধান সাধারণভাবেই বহাল থাকে; কেবল ব্যতিক্রম অংশ আলাদা হয়।

৪০.মানবজীবন সংরক্ষণের গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি।

৪১. দৃষ্টিগোচর দ্বন্দ্বপূর্ণ বিষয়ের সমাধান করা জরুরি।

৪২.“আমল” শব্দটি কথা ও কাজ—উভয়কেই অন্তর্ভুক্ত করে।

৪৩.“العمل الصالح” দ্বারা সব ধরনের নেক আমল বোঝানো হয়েছে।

৪৪.সদকায়ে জারিয়া, ইলম শিক্ষা, বই রচনা ও দ্বীনি দাওয়াত এ সময়ের বিশেষ ফযীলতপূর্ণ আমল।

৪৫. প্রশ্নোত্তরভিত্তিক শিক্ষাপদ্ধতি অত্যন্ত কার্যকর ও উপকারী।

🔰তথ্যসূত্র: ড. ফজল আব্দুল্লাহ মুরাদ

আজকের ইসলামিক কুইজ ১১ ✨বিষয়: ঈদুল আযহাঈদুল আযহা আত্মত্যাগ ও আল্লাহর আনুগত্যের শিক্ষা দেয়। এই ঈদের বড় আমল হলো কুরবানি।...
20/05/2026

আজকের ইসলামিক কুইজ ১১ ✨

বিষয়: ঈদুল আযহা

ঈদুল আযহা আত্মত্যাগ ও আল্লাহর আনুগত্যের শিক্ষা দেয়। এই ঈদের বড় আমল হলো কুরবানি।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: ঈদুল আযহার সাথে কোন ইবাদত বিশেষভাবে সম্পর্কিত?

ক. ই‘তিকাফ
খ. কুরবানি
গ. সদকাতুল ফিতর
ঘ. তারাবি

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

আজকের ইসলামিক কুইজ ১০ ✨বিষয়: যাকাতযাকাত সম্পদের পবিত্রতা ও গরিবের হক আদায়ের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাতের জন্য নিসা...
18/05/2026

আজকের ইসলামিক কুইজ ১০ ✨

বিষয়: যাকাত

যাকাত সম্পদের পবিত্রতা ও গরিবের হক আদায়ের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাতের জন্য নিসাব ও বছর পূর্ণ হওয়ার বিষয়টি জানা দরকার।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: নিসাব পূর্ণ হলে সাধারণত কত চন্দ্র বছর পর যাকাত ফরজ হয়?

ক. ছয় মাস
খ. এক বছর
গ. দুই বছর
ঘ. রমজান শেষ হলে

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

✨৭ বছরের পূর্ণাঙ্গ আলেম–আলেমা কোর্সের ১ম বর্ষে ভর্তি চলছে!**মাদানী নেসাব | মিযান ও নাহবেমীর ১ম সেমিস্টার**ঘরে বসেই কওমি ...
16/05/2026

✨৭ বছরের পূর্ণাঙ্গ আলেম–আলেমা কোর্সের ১ম বর্ষে ভর্তি চলছে!
**মাদানী নেসাব | মিযান ও নাহবেমীর ১ম সেমিস্টার**

ঘরে বসেই কওমি মাদ্রাসার সিলেবাসে আলেম–আলেমা হওয়ার সুবর্ণ সুযোগ!
অনেক তলবে ইলম শুরুতে আরবি বেসিক দুর্বল থাকার কারণে পরবর্তীতে নাহু–সরফ, কিতাব বোঝা ও পরীক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়ে। তাই শুরু থেকেই দরকার—
✅ আরবি পড়া-লেখার মজবুত ভিত্তি
✅ ব্যাকরণ ও প্র্যাকটিস একসাথে
✅ কথোপকথন, লিসেনিং ও রাইটিংসহ বাস্তব দক্ষতা
✅ নিয়মিত মাশক ও পর্যবেক্ষণ

এই লক্ষ্যেই তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদ্রাসা পরিচালনা করছে মিযান থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পূর্ণাঙ্গ কওমি সিলেবাস।
বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ ও সনদও বোর্ড থেকেই।

📚 ১ম বর্ষে যা যা থাকবে:
📘 এসো আরবি শিখি
📗 আত-তামরিনুল কিতাবি — আরবি অনুশীলন/প্র্যাকটিস
📙 এসো সরফ শিখি
📕 মিযান কিতাবের দরস
📖 নাহবেমীর পাঠ ও অনুশীলন

🌟 সাথে আরও থাকছে:
✅ ব্যাপক প্র্যাকটিস/মাশক
✅ আরবি কথোপকথন — Speaking
✅ আরবিতে লেখা-লেখি — Writing
✅ আরবি লিসেনিং — Listening

🕋 ক্লাস সিস্টেম:
📌 সেমিস্টার সিস্টেমে ধাপে ধাপে পাঠদান
📌 শনি–বৃহস্পতি: প্রতিদিন ২ ঘণ্টা একাডেমিক ক্লাস
📌 শুক্র/রবি: ইসলাহী নফস — আবশ্যক
📌 পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ক্লাস ব্যবস্থা
📌 সকল পেশা ও সকল বয়সীদের জন্য উপযোগী

🗓️ ক্লাস শুরু: ৮ই জুন থেকে
⚠️ আসন সংখ্যা সীমিত

📝 **রেজিস্ট্রেশন ফরম:**
https://internetmadrasa.com/registration-alem-alema/
🔹 **বিস্তারিত:**
https://internetmadrasa.com/mizan/

📲 **যোগাযোগ:** WhatsApp/Telegram
01674-040502

🤲 দ্বীনি কাজের দাওয়াত ও সৎকর্মে সহযোগিতার নিয়তে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

**জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা।**
#আলেমআলেমাকোর্স #মিযানক্লাস #নাহবেমীরক্লাস #কওমিমাদ্রাসা #অনলাইনমাদ্রাসা #ইন্টারনেটমাদ্রাসা #বেফাকবোর্ড #দ্বীনিশিক্ষা #মাদানীনেসাব #আরবিভাষা

🌟 আমিও কি আলেম হতে পারবো?জি, ইনশাআল্লাহ—অবশ্যই পারবেন!মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। কারো স্বপ্ন ডাক্তার হওয়া, কারো ইঞ্...
16/05/2026

🌟 আমিও কি আলেম হতে পারবো?
জি, ইনশাআল্লাহ—অবশ্যই পারবেন!

মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। কারো স্বপ্ন ডাক্তার হওয়া, কারো ইঞ্জিনিয়ার হওয়া, কারো ব্যবসায়ী হওয়া। কিন্তু একজন মুমিনের হৃদয়ে যখন আল্লাহর দ্বীন শেখার, কুরআন-হাদীস বোঝার, আলেম বা আলেমা হওয়ার স্বপ্ন জাগে—তখন সেটি শুধু একটি স্বপ্ন নয়; বরং এটি আখিরাতের পথকে আলোকিত করার এক মহান আকাঙ্ক্ষা।

অনেক ভাই-বোনের মনে দীর্ঘদিনের ইচ্ছা থাকে—
**“আমি যদি আলেম হতে পারতাম!”**
**“আমি যদি কুরআন-হাদীস বুঝে পড়তে পারতাম!”**
**“আমি যদি ঘরে বসেই দ্বীনি ইলম অর্জন করতে পারতাম!”**

কিন্তু বাস্তবতার কারণে অনেকেই থেমে যান।
চাকুরী, সংসার, ব্যস্ততা, দূরত্ব, বয়স, জেনারেল ব্যাকগ্রাউন্ড, আরবি না জানা—এসব কারণে মনে হয়, “আমার দ্বারা আর সম্ভব নয়।”

কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আর এসব কোনো বাধা নয়।
ঘরে বসেই অনলাইনে পূর্ণাঙ্গ কওমি সিলেবাসে মিযান থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে।

বিশেষ করে আমাদের অনেক বোন আছেন, যাদের ঘরের বাইরে গিয়ে নিয়মিত মাদ্রাসায় পড়াশোনা করা সহজ নয়। আবার অনেক ভাই আছেন, যারা চাকুরী বা ব্যবসার কারণে নিয়মিত অফলাইন মাদ্রাসায় সময় দিতে পারেন না। তাদের জন্য অনলাইন আলেম–আলেমা কোর্স একটি বড় সুযোগ।

ইন্টারনেট মাদ্রাসা সেই স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে—যেন জেনারেল লাইন, মাদ্রাসা, চাকুরীজীবী, গৃহিণী, ব্যস্ত মানুষ—সকলেই ঘরে বসে দ্বীনি ইলম অর্জনের সুযোগ পান।

আলহামদুলিল্লাহ, দেশ-বিদেশের অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদের অনেকেই শুরুতে আরবি পড়তে বা লিখতে পারতেন না। কারো বেসিক দুর্বল ছিল, কারো নাহু-সরফের ভয় ছিল, কেউ ভাবতেন—“আমি জেনারেল থেকে এসেছি, আমার দ্বারা কি সম্ভব?”

কিন্তু আল্লাহর রহমত, নিজের মেহনত এবং অভিজ্ঞ উস্তাদ-উস্তাযাদের গাইডেন্সে আজ তারা কিতাব পড়তে পারেন, আরবি বুঝতে পারেন, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং দ্বীনি ইলমের পথে এগিয়ে যাচ্ছেন।

তাই আপনি যদি সত্যিই আলেম বা আলেমা হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজই শুরু করুন।
কারণ সফলতা শুরু হয় একটি সঠিক সিদ্ধান্ত থেকে।

📚 আলেম–আলেমা কোর্সে থাকছে:
মিযান থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত ৭ বছরের পূর্ণাঙ্গ কওমি সিলেবাস।

শুরু থেকেই আরবি পড়া, লেখা, ব্যাকরণ, মাশক-তামরীন ও কিতাব বোঝার ভিত্তি গড়ে তোলা হয়, যেন একজন শিক্ষার্থী ধীরে ধীরে দক্ষতার সাথে সামনে এগিয়ে যেতে পারে।

✅ ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাস
✅ অভিজ্ঞ উস্তাদ-উস্তাযাদের তত্ত্বাবধান
✅ আরবি বেসিক থেকে ধাপে ধাপে পাঠদান
✅ নাহু-সরফ, ফিকহ, হাদীস, তাফসীরসহ প্রয়োজনীয় কিতাব
✅ দৈনিক/সাপ্তাহিক পরীক্ষা ও মাশক-তামরীন
✅ পুরুষ ও নারীদের জন্য পৃথক ক্লাস ব্যবস্থা
✅ কুরআন শুদ্ধ না হলে সহায়ক কুরআন ক্লাস
✅ ইসলাহী নফস/আত্মশুদ্ধিমূলক ক্লাস
✅ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ ও সনদের সুযোগ

🌿 মনে রাখবেন—
আরবি না জানলেও শুরু করা যায়।
জেনারেল থেকে এলেও শেখা যায়।
বয়স বেশি হলেও ইলম অর্জনের দরজা বন্ধ হয় না।
শুধু দরকার সঠিক নিয়ত, নিয়মিত মেহনত এবং যোগ্য গাইডেন্স।

🚨 ভর্তি চলছে — আলেম–আলেমা একাডেমিক কোর্সে
ঘরে বসে পূর্ণাঙ্গ আলেম–আলেমা হওয়ার বাস্তব সুযোগ এখন আপনার হাতের নাগালে।

📝 ভর্তি ফরম:
https://internetmadrasa.com/registration-alem-alema/

📚 বিস্তারিত:
https://internetmadrasa.com/alem-alema/

🌐 ওয়েবসাইট:
http://www.internetmadrasa.com

📲 যোগাযোগ WhatsApp/Telegram:
+8801674040502

🤲 আপনার একটি শেয়ার হয়তো কারো দ্বীনি ইলম অর্জনের পথ খুলে দিতে পারে।
সৎকর্মে সহযোগিতার নিয়তে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

**জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা।**

#আলেমহতে_চাই #আলেমা #আলেমআলেমাকোর্স #অনলাইনমাদ্রাসা #কওমিমাদ্রাসা #কওমিসিলেবাস #বেফাকবোর্ড #দ্বীনিশিক্ষা #ইলমঅর্জন #ইসলামিকশিক্ষা #ইন্টারনেটমাদ্রাসা

আজকের ইসলামিক কুইজ ৯ ✨বিষয়: হিজরি মাসহিজরি মাসগুলোর ক্রম জানা জরুরি; কারণ রমজান, হজ, কুরবানি, আশুরা—এসব আমল হিজরি তারিখ...
16/05/2026

আজকের ইসলামিক কুইজ ৯ ✨

বিষয়: হিজরি মাস

হিজরি মাসগুলোর ক্রম জানা জরুরি; কারণ রমজান, হজ, কুরবানি, আশুরা—এসব আমল হিজরি তারিখের সাথে সম্পর্কিত।

এবার আপনার জ্ঞান যাচাই করুন—

প্রশ্ন: রমজানের আগের ইসলামি মাসের নাম কী?

ক. রজব
খ. শাবান
গ. শাওয়াল
ঘ. যিলকদ

আপনার সঠিক উত্তরটি কমেন্টে লিখুন।

ঈদের আগ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

নিয়ম:
১. প্রতিটি কুইজ পোস্টে কমেন্টে উত্তর দিতে হবে।
২. প্রতিটি কুইজ পোস্টটি শেয়ার করতে হবে।
৩. একজন একবারই উত্তর দিবেন।
৪. ঈদের আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

#ইসলামিক_কুইজ ুইজ
#অনলাইন_মাদ্রাসা #ইসলামিক_পোস্ট #দোয়া

Address

12/30, Uttor Rajason, Deltamoor, Saver
Dhaka
1340

Telephone

+8801674040502

Website

https://www.facebook.com/internetmadrasaabacus/, https://www.facebook.com/internetmadra

Alerts

Be the first to know and let us send you an email when Internet Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Internet Madrasa:

Share