18/05/2026
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব গ্রুপ ক্যাপ্টেন এ কে এম রহমত উল্লাহ, পিএসসি স্যার দীর্ঘ ১ বছর ১ মাস ১১ দিন নিষ্ঠা, সততা ও নেতৃত্বের মাধ্যমে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিচ্ছেন।
এই অল্প সময়ের মধ্যেই তিনি কলেজের শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক উন্নয়নে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর দূরদর্শী নেতৃত্ব, মানবিক আচরণ ও কর্মপ্রেরণা শিক্ষক-শিক্ষার্থী সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্যার শুধু একজন প্রশাসক নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক—যিনি আমাদের শিখিয়েছেন দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস।
আপনার বিদায় আমাদের জন্য বেদনাদায়ক হলেও, আপনার দেখানো পথ আমাদের এগিয়ে চলার প্রেরণা হয়ে থাকবে।
🎓 শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো স্যারের আগামীর পথচলার জন্য। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সাফল্যময় ভবিষ্যৎ দান করুন।
💐 বিদায় স্যার, আপনি আমাদের হৃদয়ে চির অম্লান। 💐