Bank Job Preparation

Bank Job Preparation We will discuss and share with useful resource about BCS examination and Bank Job examination preparation. Educational Page

16/06/2020

বিন্যাস ও সমাবেশের অঙ্ক নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। তাই বিন্যাস ও সমাবেশ নিয়ে নিজের মত করে ধারণা দেবার চেষ্টা করলাম।যেকোন অঙ্কই বুঝে বুঝে করলে অনেকটাই সহজ ও দীর্ঘস্থায়ী হয়।

বিন্যাস ও সমাবেশঃ

বিন্যাস ও সমাবেশ জানার আগে জানতে হবে গণণার যোজন ও গুণন বিধি।

যোজন বিধিঃ এক লোক ঢাকা হতে তিনটি উপায়ে সিলেটে যেতে পারে আবার আরেক লোক অন্য ২টি উপায়ে যেতে পারে। তাহলে ঢাকা হতে সিলেটে যেতে মোট উপায় (৩+২) বা ৫ উপায়ে।

গুণন বিধিঃ একটা লোক ঢাকা হতে সিলেট যায় তিনটি উপায়ে আবার ফিরে আসতে পারে ২ টি উপায়ে। তাহলে সে মোট (৩*২)= ৬ টি উপায়ে গিয়ে আসতে পারবে।

বিন্যাসঃ a,b,c তিনটি বর্ণ থেকে ২ টি করে নিয়ে মোট কয়টি উপায়ে সাজাতে পারবেন? মোট ৬ টি উপায়ে সাজানো যাবে যথাঃ ab,ba, bc,cb,ac,ca। এটাই হচ্ছে বিন্যাস।অর্থাৎ এখানে ক্রম থাকবে।

সমাবেশঃ আপনারা তিনজন বন্ধু একটি জায়গায় যাবেন ধরেন নাম ক,খ ও গ সিদ্ধান্ত হলো যেকোন দুইজন গিয়ে টিকেট কেটে নিয়ে আসবেন। তাহলে কিভাবে করা যায়, ক ও খ, ক ও গ কিংবা খ ও গ এই তিনটি উপায়ে। এখানে ক ও খ, আর খ ও ক এর মধ্যে কিন্তু কোন আলাদা কোন ব্যক্তি নাই। আগের দুইজন ব্যক্তি আর পরের দুইজন ব্যক্তি একই। এভাবে সাজানোটাই সমাবেশ।

বিন্যাসকে npr ও সমাবেশকে ncr দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস সাজানো যায় সেটা বিন্যাস আর যদি নির্বাচন বা গঠন করা যায় তাহলে সমাবেশ।

আসুন, জেনে নেই n! মানে কি?

তিনটি ফাকাস্থানকে ৩টি বর্ণ a,b ও c দ্বারা পূরণ করা যায়। তাহলে ১ম ঘরটি আপনি পূর্ণ করতে পারবেন তিনটি বর্ণ থেকে যেকোন একটি বর্ণ থেকে। তাহলে ১ম ঘরটি পূর্ণ করা যায় ৩ টি উপায়ে, ২য় ঘরটি পূর্ণ করা যায় অন্য দুইটি বর্ণের যেকোন একটি দ্বারা অর্থাৎ ২টি উপায়ে। তাহলে ১ম ও ২য় ঘর দুইটি পূর্ণ করা যাবে ৩*২= ৬টি উপায়ে ( গুণন বিধি অনুযায়ী)। তাহলে বাকি ১ টি ঘর অবশিষ্ট ১ টি বর্ণ দ্বারা পূর্ণ করা যাবে। তাহলে ৩টি বর্ণ দ্বারা তিনটি ঘর পূরণ করা যাবে মোট ৩*২*১= ৩! = ৬ টি উপায়ে। অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টেরিয়াল মানে অই সংখ্যা হতে একবারে ১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গুণফলেএ সমান। n! = n(n-1)(n-2)...........3.2.1
এখন, npr = n(n-1)(n-2).....r পর্যন্ত
= n(n-1)(n-2)....(n-r+1)
= n!/(n-r)!

ধরুন, ৫ টি জিনিস হতে ৩ টি জিনিস সাজানো যাবে ১মটি ৫টি উপায়ে, ২য়টি ৪টি উপায়ে আর ৩য় টি ৩ টি উপায়ে অর্থাৎ ৫.৪.৩ উপায়ে
= ৫.৪.৩.২.১/ ২.১= ৫!/২! = ৫!/(৫-৩)! উপায়ে।
এই কারণে npr= n!/(n-r)!
আর সমাবেশে, ncr = n!/r! (n-r)! এখানে r! ভাগ করা হয় কারণ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠন করতে হলে r সংখ্যক জিনিসের ক্রমটা বাদ দিতে হবে। r সংখ্যক জিনিস নিজেদের মধ্যে সাজতে পারে r! উপায়ে তাই r! ভাগ করা হয়েছে।

এখন, আপনি ৫ টি বলকে সাজাবেন যার মধ্যে ৩ টি লাল ও ২টি অন্য বর্ণের। তাহলে আপনি ৫ টি বলকে সাজাতে পারবেন ৫! উপায়ে কিন্তু এখানে ৩টি লাল বল কিন্তু নিজেদের মধ্যে ৩! বা ৬টি উপায়ে সাজবে আর এই ৬ টি উপায় কিন্তু একটি ধরতে হবে কেননা ৩টি বলই লাল কোনটা আগের বল, কোনটা পরের আলাদা করা যাবে না। তাই এই ছয়টি বল নিজেদের জায়গা পরিবর্তন করে সাজলেও একটাই মনে তাই মোট সাজানো সংখ্যা ৫!/৩!। এরকম একই জিনিস কয়েকবার থাকলে সেটার ফ্যাক্টেরিয়াল দ্বারা ভাগ করতে হবে। যেমন, n সংখ্যক জিনিসের মধ্যে p, q ও r সংখ্যক বার থাকলে বিন্যাস সংখ্যা= n!/ p! q! r!

আবার, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিসের পুনারাবৃত্তি থাকলে বিন্যাস সংখ্যা= n^r। যেহেতু পুনারাবৃত্তি ঘটবে তাই প্রত্যেকটা ঘর সাজানো যাবে n উপায়ে। তাই r সংখ্যক পর্যন্ত সাজানো যাবে n.n.n.....n = n^r

কতিপয় উদাহরণঃ

১। ২,৫,৭,৩,০ সংখ্যা দ্বারা তিন অঙ্কের কয়টি অর্থপূর্ন সংখ্যা গঠন করে যাবে?
এটা বিন্যাসের নিয়মে করতে হবে কেননা সংখ্যাগুলি ক্রম পরিবর্তন করলে কিন্তু আলাদা আলাদা সংখ্যা গঠন করে।
৫ টি সংখ্যা নিয়ে ৩ সংখ্যা নিয়ে সংখ্যা গঠন করা যায় = 5p3 উপায়ে= 5!/(5-3)!= 5.4.3.2!/2!= 60 উপায়ে
কিন্তু প্রথমে ০থ াকলে তিন অঙ্কের সংখ্যা হবে না, তাই প্রথমে শূণ্য রেখে সংখ্যা গঠন করা যায়= 4p 2 = 4!/(4-2)! = 4.3.= 12 টি
সুতারাং ৩ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে= 60-12=48টি
উত্তরঃ 48

২।statistics শব্দটিকে কয়টি উপায়ে সাজানো যায়?
উত্তরঃ statistics শব্দটিতে বর্ণ আছে ১০টি, যার মধ্যে s 3টি, t 3টি, I ২টি ও বাকীগুলো ভিন্ন ভিন্ন।
তাহলে মোটা সাজানো যায়= ১০!/৩! ৩! ২! = ৩০২৪০০ উপায়ে।

৩। একজন সংকেত প্রদানকারীর ৬ টি পতাকা আছে যার মধ্যে ১ টি সাদা, ২টি সবুজ ও ৩টি লাল। তিনি ৫টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবে?
এক সারিতে পাচটি পতাকা ব্যবহার করা যাবে নিম্নোক্ত উপায়ে,
সাদা( ১টি) সবুজ(২টি) লাল(৩টি)
১) ১ ২ ২
২) ১ ১ ৩
৩) ০ ২ ৩
১) এর জন্য বিন্যাস সংখ্যা = ৫!/২! ২!=৩০
২) এর জন্য বিন্যাস সংখ্যা= ৫!/৩!= ২০
৩) এর জন্য বিন্যাস সংখ্যা = ৫!/ ২!৩!= ১০
মোট সংকেত সংখ্যা= ৩০+২০+১০= ৬০

৪। ৬ জন গণিত ও ৪ জন পদার্থ বিজ্ঞানের ছাত্র হতে ৬ জনের একটি কমিটি গঠন করা যেতে পারে যেখানে গণিতের ছাত্রের সংখ্যাগরিষ্ঠতা থাকবে?
৬ জনের কমিটি গঠন করা যেতে পারে নিম্নোক্ত উপায়ে
গণিতের ছাত্র(৬জন) পদার্থ বিজ্ঞানের ছাত্র(৪ জন)
১। ৪ জন ২ জন
২। ৫ জন ১ জন
৩। ৬ জন ০ জন

(১) উপায়ে গঠন করা যায়= ৬c৪ * ৪c২ = ৯০ উপায়ে
(২) উপায়ে গঠন করা যায়= ৬c৫* ৪c১ = ২৪ উপায়ে
(৩) উপায়ে গঠন করা যায় = ৬c৬ * ৪c0= ১ উপায়ে
মোট গঠন করা যায়= ৯০+২৪+১ = ১১৫ উপায়ে

৫। টেলিফোন ডিজিটের সংখ্যা ৬ ডিজিটের হলে, ১ থেকে ৯ এর মধ্যে কয়টি নাম্বার ব্যবহার করা যাবে?
এখানে, টেলিফোন ৬ ডিজিটের আর ব্যবহার করা যাবে ৯ টি সংখ্যা, তাহলে ১ম সংখ্যাটি ব্যবহার করা যাবে ৯ টি সংখ্যার যেকোন একটি, অনুরুপভাবে ২য়, ৩য় সহ অন্য ডিজিটগুলো ৯ টি সংখ্যার যেকোন একটি ব্যবহার করা যাবে। কারণ, এখানে, একটি সংখ্যা দ্বারাই ৬ ডিজিটের নাম্বার করা যাবে। তাই মোট নাম্বার দেওয়া যাবে= ৯*৯*৯*৯*৯*৯ বা ৯^৬ = ৫৩১৪৪১ টি

12/06/2020

এক নজরে বাজেট ২০২০-২০২১

বাজেট- ৫০ তম ( একটি অন্তবর্তীকালীন বাজেট সহ ৫০ তম বাজেট)

বাংলাদেশের ৪৯ তম বাজেট

অর্থমন্ত্রী হিসেবে মোস্তফা কামালের ২য় বাজেট।

আওয়ামী লীগ সরকারের টানা ১২তম বাজেট এবং সব মিলিয়ে ২০ তম বাজেট।

স্লোগান- ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

উত্থাপনকারী- আ.হ.ম মোস্তফা কামাল (অর্থমন্ত্রী)।

বাজেট উপস্থাপন করা হয়ঃ বৃহস্পতিবার (১১ জুন ২০২০)

এটি সংসদে পাস হবে ৩০ জুন ২০২০।

এটি কার্যকর হবেঃ ১ জুলাই ২০২০ থেকে

বাজেটের আকার- ৫৬৮০০০ কোটি (পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা) এটি জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ)

সর্বোচ্চ বরাদ্দঃ শিক্ষা ও প্রযুক্তিতে ৮৫ হাজার ৭৬২ কোটি টাকা।

করমুক্ত আয়সীমাঃ ৩,০০,০০০ টাকা (পুরুষ) আর মহিলা ৩ লাখ ৫০ হাজার টাকা।। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। এটি জিডিপির ১৩ দশমিক ১ শতাংশের সমান।

বাজেটে ঘাটতি- ১ লক্ষ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা। ( যা জিডিপির ৬ শতাংশ)

জিডিপির আকার ৩১ লাখ ৭১ হাজার ৫০০ কোটি টাকা।

জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ- ৮.২%

মুদ্রাস্ফিতির হার- ৫.৪%

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) তে বরাদ্দ- ২ লক্ষ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

করোনা মোকাবিলায় থোক (জরুরী) বরাদ্দঃ ১০ হাজার কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা

অর্থের উৎসঃ

১. এনবিআর থেকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

২. কর বহির্ভুত আয় ৩৩ হাজার কোটি টাকা।

৩. এনবিআর বহির্ভুত আয় ১৫ হাজার কোটি টাকা।

৪. ব্যাংক থেকে ৮৫ হাজার কোটি টাকা (আগের দ্বিগুন)।

৫. সঞ্চয়পত্র ও অন্যান্য মিলিয়ে ২৫ হাজার কোটি টাকা।

৬. বিদেশি ঋণ থেকে ৭৬ হাজার কোটি টাকা।

আরো কিছু গুরুত্বপুর্ণ তথ্য যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারেঃ

স্বাস্থ্যখাতে বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিবহন ও যোগাযোগ খাতের জন্য মোট ৬৪ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেটে ক্রীড়া খাতে ২৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নিত্যপণ্যের উৎসে আয়কর কমিয়ে ২ শতাংশের প্রস্তাব করা হয়েছে।

ভাতার আওতায় আসবেন আরও সাড়ে ৩ লাখ বিধবা

আরও ৫ লাখ দরিদ্র প্রবীণ আসছেন বয়স্ক ভাতার আওতায়

বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য বাজেটে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

সর্বোচ্চ ১২টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বেঃ

আমদানি করা পেঁয়াজ, এয়ারকন্ডিশনার, প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোন সেবা খরচ, ইন্টারনেট সেবা, বিড়ি ও সিগারেট, আলোকসজ্জা সামগ্রী, গাড়ি রেজিস্ট্রেশন খরচ, গাড়ি, শ্যাম্পু, চকলেটসহ বিদেশি টিভি, শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের টিকিট খরচ, চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়া, হাতে তৈরি খাবার, গুঁড়া দুধ, রং, অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, সোডিয়াম, সালফেড, আয়রন স্টিল, স্ক্রু, বার্নিস, বাইসাইকেল, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, বিদেশি মোটরসাইকেল বডি স্প্রে, স্মার্টফোন, ফলের জুস, বোতলজাত পানি, আমদানি করা অ্যালকোহল, কোমল পানীয় পলিথিন ব্যাগের দাম প্রস্তাবতি বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেটে যেসব পণ্যের দাম কমবেঃ

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, কৃষি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, হ্যান্ড গ্লাভস, পিপিই, আইসিইউ যন্ত্রপাতি, ওষুধ এবং কৃষি কাজে ব্যবহারে হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, চিনি, পাদুকা শিল্প ও টেক্সটাইল ফেব্রিস, প্যারাফিন ওয়াক্স, হস্তচালিত কৃষি যন্ত্র, বৈদ্যুতিক সিগন্যালিং পণ্য, ইথিলিন বা প্রোপিলিন, আর্টিফিশিয়াল গার্টস, কৃষিপণ্য রোলার চেইন, বল-বেয়ারিং, এমএস সিট, গিয়ার বক্স ও পার্টস, টায়ার-টিউব, মর্টার, ফটো সেনসেটিভ প্লেট, লুব্রিকেট বা কাটিং ওয়েল এবং বিটুমিন মিনারেল ওয়েল এর দাম প্রস্তাবতি বাজেট কমানোর প্রস্তাব করা হয়েছে।

11/06/2020

২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট
:::
¤বাজেটের স্লোগান: অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা
¤কততম বাজেটঃ ৫০ তম
¤বাজেট উপস্থাপক- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
¤বাজেটের আকার- ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
¤বাজেটের ঘাটতি- ১,৮৯,৯৯৭ কোটি টাকা
¤মোট আয়- ৩,৮২,০১৬ কোটি টাকা
¤মোট রাজস্ব- ৩,৭৮,০০৩ কোটি টাকা
¤এডিবিতে বরাদ্দ- ২,০৫,১৪৫ কোটি টাকা
¤বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.২০%
¤বাজেটে মুদ্রাস্ফীতি- ৫.৪%

Md. Yousuf Ali

08/06/2020

💘 💘
_______________________________
💁 Are you sure_______?... °°°°°°°°°°°°°°°
💕EXAMPLES: 👇👇👇

💧Are you sure?
আপনি কি নিশ্চিত?

💧Are you sure about that?
আপনি কি এ ব্যাপারে নিশ্চিত?

💧Are you sure of what you said? আপনি যা বলেছেন তা সম্পর্কে আপনি কি নিশ্চিত?

💧Are you sure that he is not coming?
আপনি কি নিশ্চিত যে তিনি আসছেন না?
________________________________________l
👭 DIALOGUES: 👇👇👇

💃A: I’ve had so many problems with my new car. It’s driving me crazy.
আমার নতুন গাড়ী নিয়ে আমার অনেক সমস্যা হয়েছে। এটা আমাকে পাগল করে ফেলছে.

👸B: Are you sure you don’t want to buy a new one?
আপনি কি নিশ্চিত যে আপনি একটি নতুন কিনতে চান না?

💃A: How can I? I already spent a lot of money on this one.
আমি কিভাবে পারি? আমি ইতিমধ্যে এটির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি।

👸B: I guess you’ll be spending a lot of money on repairs then.
আমার ধারণা আপনি তখন মেরামত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন।

💃A: I guess so. Unless, you want to buy the car.
আমারও তাই ধারণা. যদি না আপনি গাড়িটি কিনতে চান।

👸B: No, thanks. I don’t think I’d want to buy your car. It has too many problems.
না ধন্যবাদ. আমি মনে করি না যে আমি আপনার গাড়িটি কিনতে চাই। এটিতে অনেক সমস্যা রয়েছে।

💃A: I don’t blame you. It’s a piece of junk.
আমি তোমাকে দোষ দিচ্ছি না এটি জাঙ্কের টুকরো।

👸B: He is the eye of the tiger.
সে বাঘের চোখ।

💃A: Are you sure about that? আপনি কি এ ব্যাপারে নিশ্চিত
________________________________________________
________________________________________________

03/03/2020

খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা আগামী ২০ মার্চ ২০২০।
◼◼◼◼ #পরীক্ষার_সময়সূচি◼◼◼◼
১১৬৬ পদের খাদ্য অধিদপ্তরের নিয়োগের পরীক্ষার সময়সূচী প্রকাশ!
পদের নামঃ প্রথম পর্যায়ে ১৪ ক্যাটাগরির -
১. ল্যাবরেটরী টেকনিশিয়ান
২.ফোরম্যান
৩.মেক্যানিক্যাল ফোরম্যান
৪.অপারেটর
৫.ইলেকট্রিশিয়ান
৬.ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান
৭.সহকারী ফোরম্যান
৮.মিলরাইট
৯. ল্যাবরেটরী সহকারী
১০.সহকারী অপারেটর
১১.স্টেভেডর সরদার
১২.ভেহিক্যাল মেকানিক
১৩.সহকারী মিলরাইট এবং
১৪.সাইলাে অপারেটিভ

◼ পরীক্ষার তারিখঃ ২০/০৩/২০২০

◼ পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হবে

উক্ত পদসমূহে আবেদনকারী প্রার্থীগণ ০৩/০৩/২০২০ খ্রি. তারিখ হতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://dgfood.teletalk.com.bd হতে প্রবেশ পত্র ডাউনলােড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশ পত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

10/02/2020

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চলমান প্রতিযোগিতার জন্য, ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

খেলার ধরন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট

প্রথম টুর্নামেন্ট ১৯৮৮ অস্ট্রেলিয়া

শেষ টুর্নামেন্ট ২০২০ দক্ষিণ আফ্রিকা

পরবর্তী টুর্নামেন্ট ২০২২ ( ভারত )

প্রতিযোগিতার ধরন রাউন্ড রবিন

নক-আউট

দলের সংখ্যা ১৬

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ
(প্রথম বার শিরোপা)

সর্বাধিক সফল ভারত
(৪ বার শিরোপা)

সর্বাধিক রান আয়ারল্যান্ড ইয়ন মর্গ্যান (৬০৬)

সর্বাধিক উইকেট অস্ট্রেলিয়া মইজেস হেনরিক্স
আয়ারল্যান্ড গ্রেগ থম্পসন (২৭)

২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: ICC Under-19 Cricket World Cup) বিভিন্ন দেশের জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের অন্যতম অংশ হিসেবে সর্বপ্রথম অণুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে দ্বি-বার্ষিকভিত্তিতে নিয়মিতভাবে অণুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে আইসিসি।

প্রথম প্রতিযোগিতায় মাত্র আট দল অংশ নেয়। কিন্তু পরবর্তী প্রতিযোগিতাগুলোয় ১৬-দলের অংশগ্রহণ ঘটে। অস্ট্রেলিয়া ও ভারত - প্রত্যেকেই তিনবার শিরোপা জয় করে। পাকিস্তান ২-বার এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১-বার শিরোপা পায়। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করলেও শিরোপা জয়ে ব্যর্থ হয়। জুন, ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে যে, ভারতীয় খেলোয়াড়গণ প্রতিযোগিতায় বয়সের শর্তাদি পালন করলেও কেবলমাত্র একবারই অনূর্ধ্ব-১৯ দলে খেলবে।

ইতিহাস
১৭৮৮ সালে ক্যাপ্টেন আর্থার ফিলিপের ১১টি জাহাজ নিয়ে সিডনী হার্বারে প্রত্যাবর্তনের ২০০ বছর উদযাপন উপলক্ষে ১৯৮৮ সালে ম্যাকডোনাল্ড'স বাইসেন্টিনিয়াল ইয়ুথ ওয়ার্ল্ড কাপ অণুষ্ঠিত হয়েছিল। ৭টি টেস্ট ক্রিকেটভূক্ত দেশসহ আইসিসি'র সহযোগী সদস্য একাদশ দলসমূহ রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলায় অংশ নেয়। অস্ট্রেলিয়া পাকিস্তানকে চূড়ান্ত খেলায় পরাভূত করেছিল।

এ প্রতিযোগিতায় উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন যারা পরবর্তীকালে আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। ইংল্যান্ডের অধিনায়ক নাসের হুসেন এবং মাইকেল অ্যাথারটন, ভারতের স্পিনার ভেঙ্কটাপতি রাজু, নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস কেয়ার্নস, পাকিস্তানের মুশতাক আহমেদ এবং ইনজামাম-উল-হক, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, রিডলি জ্যাকবস ও জিমি এডামস।

৫২.৩৩ রান গড়ে ৪৭১ রান নিয়ে অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়াম সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং ১৯ উইকেট নিয়ে ওয়েন হোল্ডওর্থ (অস্ট্রেলিয়া) ও মুশতাক আহমেদ যথাক্রমে ১২.৫২ ও ১৬.২১ রান দিয়ে সংগ্রহ করেন।

২০১০ সালে প্রতিযোগিতাটি নিউজিল্যান্ডে জানুয়ারি মাসে অণুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া ২৫ রানের ব্যবধানে পাকিস্তানকে চূড়ান্ত খেলায় পরাজিত করেছিল। ২০১২ সালের প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়ায় আগস্ট মাসে অণুষ্ঠিত হয়। ২৬ আগস্ট, ২০১২ তারিখে অণুষ্ঠিত চূড়ান্ত খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়া ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। বিজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ ১১১* রান করে ম্যান অব দ্য ম্যাচ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বশিষ্ট ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। সর্বাধিক রান করেন বাংলাদেশের আনামুল হক, ইংল্যান্ডের সর্বাধিক উইকেট পান রিস টপলী।

২০১৪ সালের প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো অণুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ দেশবিহীন সদস্য হিসেবে একমাত্র আফগানিস্তান দল প্রথমবারের মতো ও প্রতিযোগিতার ইতিহাসে নেপালের পর দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে সক্ষমতা দেখায়। চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তানকে পরাভূত করে প্রথমবারের মতো শিরোপা লাভ করে। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার টারটিয়াস বসের সন্তান করবিন বস ম্যান অব দ্য ম্যাচ এবং আইদেন মারক্রাম ম্যান অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত হন। পুরো প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা দল কোন খেলায় পরাজিত হয়নি।

২০২০ (বিজয়ী: বাংলাদেশ)

মূল নিবন্ধ: ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রথমবারের মত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতে। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারায়।

সর্বোচ্চ উইকেট শিকার ও রান সংগ্রহ করেন ভারতের দুই খেলোয়াড়।
যশস্বী জয়সোয়াল করেন ৪০০ রান এবং রবি বিষ্ণুই ১৭ শিকার করেন।
চূড়ান্ত ম্যাচে বাংলাদেশের আকবর আলী সেরা খেলোয়াড় নির্বাচিত হোন।

#অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ এর #খুটিনাটি ।
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর ঃ দক্ষিণ আফ্রিকা।
=> কবে থেকে শুরু হয়েছিল এবং কত তারিখে শেষ
হয়েছে?
উত্তর ঃ ১৭ ই জানুয়ারি থেকে ৯ ই নভেম্বর।
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ কততম আসর ছিল?
উত্তর ঃ ১৩.
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ এ কতটি দল অংশগ্রহণ
করেছিল?
উত্তর ঃ ১৬ টি।
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হয়?
উত্তর ঃ বাংলাদেশ (১ম বারের মতো) রানার আপ
ভারত।
=> ম্যান অফ দ্যা ম্যাচ - বাংলাদেশ দলের ক্যাপ্টেন,
আলী আকবর (৪৩ রানে অপঅপরাজিত ছিল)
=> প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - যশস্বী
জয়সওয়াল।
=> সর্বোচ্চ রান সংগ্রাহক - যশস্বী জয়সওয়াল।
=> সর্বোচ্চ উইকেট শিকারী - রবি বিষ্ণয়(১৭ উইকেট,
ভারত)
=> প্রথম সেঞ্চুরি করে- যশস্বী জয়সওয়াল।
=> বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে- মাহমুদুল
হাসান।
=> সর্বনিম্ন স্কোর -জাপান ৪১ রানে অল আউট। এটি
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ২য় সর্বনিম্ন স্কোর।
=> সবচেয়ে বেশি ব্যবধানে জয়- ভারত এবং
অস্ট্রেলিয়া, ১০ উইকেটের জয় পেয়েছিল উভয় দল।
=> সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয় - ভারত ( ৪ বার)
#পোস্ট টি ভালো লাগলে বা উপকারে আসলে
অবশ্যই #সেয়ার , #লাইক , #
#কমেন্ট করে পাশে থাকবেন।
ুভ

04/02/2020

মনে আছে খাদ্য অধিদপ্তরের ১১৬৬ পদের কথা?
হয়ত অনেকেই ভুলে গেছেন, অনেকে আবার আশায় দিন পার করছেন।অতঃপর আশার আলো উদিত হতে যাচ্ছে!!

আগামী ২০/০৩/২০২০ তারিখ ১৪ ক্যাটাগরির MCQ পরীক্ষা গ্রহণের নিমিত্তে একটি কমিটি ও পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

খুব শীগ্রই সকল পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হবে।

#সংগৃহীত

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bank Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share