28/05/2025
বাংলাদেশে ছয়টি মেরিন ইন্সটিটিউট রয়েছে।সবগুলো প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানগুলোতে কখনই দলীয় লেজুড়বৃত্তিক এবং প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ।ছাত্রলীগ তাদের প্রাইম সময়েও হাজার চেষ্টা করে আইএমটি চাঁদপুরে ছাত্রলীগের কমিটি প্রদান করতে পারেনি। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বারবার তারা পিছু হটেছে।গত জুলাইতে সারাদেশে যখন ছাত্রলীগের দমনপীড়ন চলছিলো তখনও তারা এই প্রতিষ্ঠানে কমিটি দিতে গিয়ে শিক্ষার্থীদের বাঁধার মুখে পিছু হটে।এবং গত জুলাইতে যে কয়জন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে গিয়ে কমিটি আনতে চেয়েছে এবং ছাত্রজনতার বিপ্লবে নিরব ভূমিকা পালন করেছে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেসব শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। চাঁদপুর জেলায় ১৪ই জুলাই সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পতিত স্বৈরাচারী সরকারে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ছাত্রলীগের বাঁধা এবং হামলার শিকার হয়। ১৪ই জুলাই চাঁদপুর শহরে সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাঁদপুর কুমিল্লা হাইওয়েতে গণমিছিল করে শ্লোগান দিয়েছিলো, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে।
আমরা আইএমটি চাঁদপুর এর সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ এই কমিটি প্রত্যাখ্যান করলাম এবং দেশের বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এমন অপেশাদার কাজের তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের অবর্তমানে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের মতামত গ্রহন না করে কোনো গণতান্ত্রিক দল এমনটা করতে পারে না।
কমিটিতে থাকা পাঁচজন শিক্ষার্থীর কেউ নিয়মিত নন।সকলে স্থানীয় এবং তিনজন একাধিকবার ড্রপাউট।এই প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কয়েকমাস আগেও আইবি নিশান হলে থাকা শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী তার ছাত্রত্ত বাতিলের দাবি জানালে তার পরিবার এবং সমাজের কিছু গণ্যমান্য ব্যাক্তিত্ত তার পক্ষে মুচলেকা প্রদান করেন যেখানে লেখা আছে, পুনরায় যদি আই বি নিশান এমন কোনো কাজ করে যার দ্বারা কোনো সাধারণ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো সাধারণ শিক্ষার্থী অনিরাপদ অনুভব করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুনরায় সাধারন শিক্ষার্থীদের অবর্তমানে প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে চলমান নিয়ম ভঙ্গ করায় এহেন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ এই কমিটি প্রত্যাখ্যান করলাম।