13/03/2016
চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শহীদ সালাহ
উদ্দিন কাদের চৌধুরীর ৬৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম শখার যৌথ উদ্যোগে শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ৬৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ১৩ মার্চ বাদ আছর চট্টগ্রামস্থ মিসকিনশাহ (র:) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম মহানগর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সমন্বয়ক এম আতাউল্লাহ সম্রাট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ, আল মামুন সাদ্দাম, রাউজান পৌরসভা যুবদল নেতা শাহ জাহান সাহিল, আওরঙ্গজেব খান সম্রাট, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল মান্নান, গিয়াস উদ্দিন, তৌহিদুল ইসলাম, রেজাউল করিম, মোস্তাফিজ মিয়া, মিজানুল হক, আবদুল্লাহ আল নোমান, আরমান আজিজ, শহীদুল ইসলাম সোহেল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ওমর এস পারভেজ, ফয়সাল চৌধুরী মুন্না, সার্দান বিশ্ববিদ্যালয় মোরশেদ ফয়সাল, ফয়েজ, আই আই ইউসি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সিফাতুল রাফসান, মহসিন কলেজ ছাত্রদল নেতা রাফাত, সাগর, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা আজিজুল করিম, আতিকুর রহমান, কোতোয়ালী ছাত্রদল নেতা এন মো: রিমন, শাওন, জিসান প্রমুখ। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। পরিশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।