27/04/2024
💥💥💥Important News
HONOURS vs PROFESSIONAL HONOURS
দুটি কোর্সের বিপরীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আবেদন প্রার্থীদের কিছু প্রশ্ন :
⬛ প্রফেশনাল অনার্স কী?
⬛ অনার্সের ও প্রফেশনালের পার্থক্য কী?
⬛ কোনটি ভালো হবে?
⬛ BBA(Hons.) না-কি BBA(Hons.) Professional;কোনটি Better?
এমন দ্বিধাদ্বন্দ্ব দূর করতে বিস্তারিত আলোচনা। লেখাটি অনেক বড়ো ও বিস্তারিত হওয়ায় সময় নিয়ে বুঝে বুঝে পড়ুন।
⬛ প্রফেশনাল অনার্স কী?
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখবেন তাদের অনেক অনুষদ রয়েছে। ধরা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় :
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের অধীনে ৩৫ টি বিভাগ রয়েছে।
অনুষদগুলো হলো : (১) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, (২) সমাজবিজ্ঞান অনুষদ, (৩) কলা ও মানবিকী অনুষদ, (৪) ব্যবসায় শিক্ষা অনুষদ, (৫) জীববিজ্ঞান অনুষদ এবং (৬) আইন অনুষদ।
আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ০২টি BBA Faculty রয়েছে, যার একটি সাধারণ অনার্স, অন্যটি IBA BBA।
জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবং কোর্সগুলোর প্যাটার্ন অনুসারে এই স্নাতক (সম্মান) তথা অনার্সকে ভেঙে ০২ টি সম্মান কোর্স তৈরি করেছে। যথা :
(i) স্নাতক(সম্মান);
(ii) স্নাতক (সম্মান) প্রফেশনাল;
⬛অনুষদ/কোর্স পার্থক্য :
🔺 স্নাতক (সম্মান) বা Honours :
চারটি অনুষদের অধীনে ৩০টি বিষয়:
★ BA (Hons.) :
(1) English;
2) Bengali;
(3) Arabic
(4) Sanskrit;
(5) Pali;
(6) History;
(7) Islamic History and Culture;
(8) Islamic Studies;
(9) Philosophy;
(10) Library and Information Science;
★ BSS(Hon's) :
(1) Economics;
(2) Sociology;
(3) Social Work;
(4) Political Science;
(5) Anthropology;
★ BBA।(Hons.) :
(1) Accounting;
(2)Finance;
(3) Marketing;
(4)Management;
★ BSc(Hon's) :
(1) Physics;
(2) Chemistry;
(3) Mathematics;
(4) Botany;
(5) Zology;
(6) Statistics;
(7) Soil Science;
(8) Environment Science;
(9) Phychology;
(10) Geography and Science;
(11) Bio-Chemistry;
(12) Home Economics;
🔺 স্নাতক (সম্মান) প্রফেশনাল বা Professional Honours :
০৬টি অনুষদের অধীনে ১০টি কোর্স:
★ ইঞ্জিনিয়ারিং প্রকৌশল অনুষদ :
(1) CSE (Computer Science & Engineering)
(2) ECE (Electronics & Communication Engineering)
★ ব্যবসায় প্রশাসন অনুষদ :
(1) BBA (Bachelor of Business Administration)
(2) THM (Turism & Hospitality Management)
★ শিক্ষা অনুষদ :
(1) BEd (Bachelor of Education)
★ চারুকলা অনুষদ :
(1) BFA (Bachelor of Fine Arts)
★ মিডিয়া স্টাডিজ অনুষদ :
(1) TMS (Theatre & Media Studies)
★ টেক্সটাইল প্রকৌশল অনুষদ :
(1) FDT (Fashion Design & Technology)
(2) AMT (Apparel Manufacture Technology)
KMT (Knightwear Manufacture Technology)
⬛ মিল ও অমিল :
মিল :
কোর্স সময়কাল ও রেজিস্ট্রেশন :
অনার্স ও প্রফেশনাল : কোর্স সময়কাল ০৪ বছর ও রেজিস্ট্রেশন-এর মেয়াদ সাত বছর।
★ অমিল
আবেদন যোগ্যতা :
🔺 অনার্স : এস.এস.সি এবং এইচ.এস.সি = ৩.০০(চতুর্থ বিষয়সহ) + ৩.০০(চতুর্থ বিষয়সহ) = মোট ৬.০০ পয়েন্ট।
🔺 প্রফেশনাল অনার্স : এস.এস.সি এবং এইচ.এস.সি = ৩.০০(চতুর্থ বিষয়সহ) + ৩.০০(চতুর্থ বিষয়সহ) = মোট ৬.০০ পয়েন্ট।
⬛ শিক্ষাপ্রতিষ্ঠান :
🔺 অনার্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট — ৬৯২ টি সরকারি ও বেসরকারি কলেজ ।
🔺 প্রফেশনাল অনার্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১১৩ টি বেসরকারি কলেজ ও প্রাইভেট প্রতিষ্ঠান।
তবে B.Ed অনার্স পড়ানো হয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে। মোটসংখ্যা: ১১টি কলেজ।
⬛ আসন সংখ্যা :
🔺 অনার্স : মোট আসন রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার+
🔺 প্রফেশনাল অনার্স : সঠিক পরিসংখ্যান নেই। ধারণা করা হয়— ১ লক্ষ+
⬛ কোর্স প্যাটার্ন :
🔺 অনার্স : ০৪ বছর মেয়াদী সমন্বিত কোর্স, যেটি ০৪ টি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে; যেমন : ১ম বর্ষ → ২য় বর্ষ → ৩য় বর্ষ → ৪র্থ বর্ষ।
🔺 প্রফেশনাল অনার্স : ০৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স, যেটি ০৪টি একাডেমিক বর্ষে বিভক্ত করে ০৮ সেমিস্টারে পাঠদান সম্পন্ন করা হবে। প্রতি ০৬ মাসে সেমিস্টার; ৬ মাস শেষে চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন :
১ম বর্ষ : ১ম সেমিস্টার + ২য় সেমিস্টার ;
২য় বর্ষ : ৩য় সেমিস্টার + ৪র্থ সেমিস্টার;
৩য় বর্ষ : ৫ম সেমিস্টার + ৬ষ্ঠ সেমিস্টার;
৪র্থ বর্ষ : ৭ম সেমিস্টার + ৮ম সেমিস্টার।
⬛ পাঠদানের মাধ্যম (ভাষা) :
🔺 অনার্স : বাংলা মাধ্যম; ২য় বর্ষে একটি নন-ক্রেডিট ইংরেজি কোর্স থাকবে। তবে পরীক্ষার সময় শিক্ষার্থী চাইলে যে-কোনো এক মাধ্যমে (বাংলা অথবা ইংরেজিতে) উত্তর দিতে পারবে।
🔺 প্রফেশনাল অনার্স : সম্পূর্ণ ইংরেজি মাধ্যম (বাংলা ব্যবহারের সুযোগ নেই)।
⬛ পরীক্ষা :
🔺 অনার্স : অনার্সে ২০ মার্কসের ইনকোর্স ও ৮০/৭৫/৬০ মার্কসের রিটেন পরীক্ষা নেওয়া হয়। ইনকোর্স মার্কস থাকে শিক্ষকদের হাতে, যা ১৫ মার্কস পরীক্ষা ও ৫ মার্কস ক্লাস এটেন্ডেন্স-এর উপর ভিত্তি করে দেওয়া হয়।
🔺 প্রফেশনাল অনার্স : প্রফেশনালে রিটেন হয় ৭০ মার্কসের, বাকি ৩০ মার্কস থাকে শিক্ষকদের হাতে।
⬛ ক্রেডিট ঘন্টা :
🔺 অনার্স : প্রতি সপ্তাহে ব্যয়িত ক্লাস ঘণ্টাকে ক্রেডিট হিসেবে গণ্য করা হয়, ১০০ মার্কসের কোর্সের ক্রেডিট : ৪। অনার্সে ১২৪ ক্রেডিট হতে ১৩২ ক্রেডিট পর্যন্ত কোর্স থাকে।
🔺প্রফেশনাল অনার্স : এখানে ১৪৮ ক্রেডিট হতে ১৬৪ ক্রেডিট পর্যন্ত কোর্স রয়েছে।
⬛ পঠিত কোর্স :
🔺 অনার্স : অনার্সে মোট ২৬ থেকে ৩২টি কোর্স বা বিষয় পড়তে 🔺 🔺 প্রফেশনাল অনার্স : ৪৮ থেকে ৫৪ টি পর্যন্ত কোর্স বা বিষয় পড়তে হয়।
⬛ মেজর কোর্স :
🔺 অনার্স : যে যে বিষয়টিকে প্রাধান্য দিয়ে পড়ে তাই মেজর কোর্স বা বিষয়। অনার্সে ভর্তির সময় যে বিষয়টি নেওয়া হয় তাই একজন শিক্ষার্থীর মেজর সাবজেক্ট। যেমন : অ্যাকাউন্টিং পড়লে তার মেজর সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং, তখন তা হবে BBA (Hons.) in Accounting
🔺 প্রফেশনাল অনার্স : এখানে পুরো একটা কোর্সের সববিষয় নিয়ে পড়তে হয়, এরপর ৮ম সেমিস্টারে এসে নিজেকে নিজের মেজর সাবজেক্ট বা কোর্স সিলেক্ট করে নিতে হয়।
যেমন : BBA-এর একজন শিক্ষার্থী ৮ম সেমিস্টারে এসে তার মেজর বিষয় নিলো ফিন্যান্স ; তখন তা হবে BBA (Hons.) Major in Finance.
⬛ কোর্স/বিষয় নির্বাচন :
🔺 অনার্স : অনার্সে মোট ৩০ টি বিষয় রয়েছে, এর মধ্য হতে শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন ফরম পূরণকালে তার পছন্দ মত বিষয় নির্বাচন করে দিতে হয়। যেমন : হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ইংরেজি;
তা হতে NU প্রেফারেন্স অনুযায়ী একটি বিষয়ে শিক্ষার্থীকে Assigned করে।
🔺 প্রফেশনাল অনার্স : এখানে সাবজেক্ট নয়, কোর্স থাকে। এখানেও প্রাথমিক আবেদন ফরম পূরন কালে আবেদন প্রার্থীকে পছন্দ মত কোর্স সিলেক্ট করতে হয়, যেমন : CSE, ECE, BBA. {তবে সরাসরি ভর্তির সুযোগও রয়েছে)
এবং তা হতে NU কোন একটি কোর্সে প্রেফারেন্স অনুযায়ী শিক্ষার্থীকে Assigned করবে।
⬛ Advantage :
🔺 অনার্স : অনার্সে কোর্স শেষে ইন্টার্নশিপের ব্যবস্থা নেই। এছাড়াও বাংলা মাধ্যমে পড়ানো হয়, যার কারণে বিভিন্ন মাল্টিন্যাশমনাল জবগুলোতে সমস্যার সম্মুখীন হতে হয়।
🔺 প্রফেশনাল অনার্স : কোর্স শেষে ০৩ মাসের ইন্টার্নশিপ করার সুবিধা রয়েছে, যার ফলে চাকুরি বাজারে প্রবেশের আগেই চাকুরি সম্পর্কিত বাস্তব জ্ঞান লাভ করতে পারে। আর ইংরেজি মাধ্যমে পঠিত হওয়ার কারণে ইংরেজিতে সহজ-সাবলীল আয়ত্ত থাকে, ফলে বিভিন্ন মাল্টিন্যাসনাল জবে সে এগিয়ে থাকে।
⬛ খরচ :
🔺 অনার্স : সরকারি কলেজে হলে কোর্স সম্পন্ন করতে ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা খরচ পড়বে। আর বেসরকারি হলে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা,
🔺প্রফেশনাল অনার্স : বেসরকারি ও প্রাইভেট সব প্রতিষ্ঠানে পাঠদান করা হয় ও কোর্সের ধরনও ব্যায় বহুল। সাধারণত ১,৩০,০০০ টাকা হতে ২,৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে; যা নির্ভর করে কোর্স ও প্রতিষ্ঠানের উপর।
⬛ BBA(Hons.) না-কি BBA (Hons.) Professional?
দুটো কোর্সের মধ্যে পার্থক্য ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। এসব তফাত বিশ্লেষণ করলে এগিয়ে থাকে BBA (Hons.) Professional। কারণ :
(i) IBA প্যাটার্নের BBA বলে;
(ii) সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পঠিত হয় বলে একজন শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা বাড়ায়; চাকরির বাজারে তাকে এগিয়ে রাখে।
(iii) বিভিন্ন assignment, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে তাদের জ্ঞান ও গুণগত দক্ষতা বাড়ে।
(iv) অনার্সের তুলনায় দ্বিগুন বিষয় পঠিত হয় বলে ব্যবসায়সংক্রান্ত তত্ত্বীয় জ্ঞান বাড়ে।
(v) কোর্স শেষে ০৩ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়ায় চাকুরিতে যুক্ত হবার পূর্বেই চাকুরির বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যা শিক্ষার্থীদের আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়।
তবে এতকিছুর মধ্যে একটা সমস্যা হচ্ছে: প্রফেশনাল বিবিএ পড়ানোর মতো মানসম্মত কলেজ খুব কমই রয়েছে।
⬛ Confusions দূরীকরণ :
🔺 CSE ও ECE হলো বিজ্ঞান শাখার বিষয়, কেউ এসব বিষয়ে পড়লে তা হবে BSc(Hons.) in CSE ; BSc(Hons.) in ECE;
🔺B.Ed হলো মানবিক শাখার বিষয়, এটি BA ডিগ্রির অন্তর্গত।
🔺 থিয়েটার মিডিয়া স্টাডিজ হলো BA (Hon's) ডিগ্রী।
🔺 Home Economics শুধুমাত্র মেয়েদের জন্য।
বিঃদ্রঃ ডিপার্টমেন্ট সিলেকশন অনেক বড় একটি বিষয় যেটি আপনার ক্যারিয়ারকে গঠন করতে সাহায্য করে...আমাদের থেকে পরামর্শ নিয়ে নিজ জ্ঞানে বিবেচনা করে ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন প্রথমত!!!........দ্বিতীয়ত, আমাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে প্রতিষ্ঠান/কলেজ/ভার্সিটি সিলেক্ট করবেন,,কারণ সব প্রতিষ্ঠানে ভাল পড়াশুনা আর সরাসরি জব প্লেসমেন্ট ব্যবস্থা থাকে না.....সঠিক তথ্য জানুন, নিজেকে গড়ে তুলুন...... (ফ্রি ফ্রি পরামর্শের মূল্য সবাই দিতে জানে না🙂)