09/02/2026
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আলহামদুলিল্লাহ,
ইউনাইটেড মুসলিম উম্মাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রমকে আরো সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে আমরা মোট ১০০ জন নিবেদিত সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহর অনুগ্রহে ইতোমধ্যে ৪০ জন সদস্য আমাদের এই কাফেলায় যুক্ত হয়েছেন।
আগ্রহীদের ফর্ম পূরণের অনুরোধ রইলো।
আবেদনের লিংক:
https://forms.gle/FACSFKH3AWE44oHe6
ইনশাআল্লাহ, নির্ধারিত সদস্যসংখ্যা পূর্ণ হলে আমরা *একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল কমিটি ঘোষণা করব*, যা দাওয়াহ, সামাজিক দায়িত্ববোধ ও উম্মাহর কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে।
এছাড়াও, *পবিত্র রমাদান মাসে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে একটি ইফতার মাহফিল আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে সদস্যবৃন্দের পারস্পরিক পরিচিতি ও ঈমানি সম্পর্ক আরো দৃঢ় হবে—ইনশাআল্লাহ।*
যাঁরা ইসলামের খেদমত, দাওয়াহ কার্যক্রম এবং উম্মাহর ঐক্যে বিশ্বাসী, তাঁরা এই মহৎ উদ্যোগে শরিক হয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রিত।
আল্লাহ তাআলা আমাদের নিয়ত কবুল করুন এবং এই কাজকে তাঁর সন্তুষ্টির মাধ্যম বানান। আমিন।