Dhaka University Students' Association of Bandarban

Dhaka University Students' Association of Bandarban This is local students' community based organisation of Bandarban and University of Dhaka.

28/12/2021

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ সেশনে বান্দরবান জেলার চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। যেকোনো প্রয়োজন, সহযোগিতা কিংবা পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবান জেলার শিক্ষার্থীরা সবসময়ই তোমাদের পাশে রয়েছে।

যেকোনো প্রয়োজনেঃঢাকা অঞ্চলঃ১. অভিষেক বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় (01879370399)২. জিয়াবুল হক মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় (01...
30/09/2021

যেকোনো প্রয়োজনেঃ

ঢাকা অঞ্চলঃ
১. অভিষেক বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় (01879370399)
২. জিয়াবুল হক মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় (01879135846)
৩. সুলতানুল আরেফিন বায়েজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (01551712106)

চট্টগ্রাম অঞ্চলঃ
১. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (01533-517252)
২. সাদ্দাম হোসাইন মানিক, সাধারণ সম্পাদক, বান্দরবান স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (01820433503)

সার্বিক সহযোগিতায়-
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস' এসোসিয়েশন অব বান্দরবান এবং বান্দরবান স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

29/09/2021

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বান্দরবান জেলা সকল শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবান জেলার সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভকামনা ও অভিনন্দন। আগামী ১ অক্টোবর ও ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ও খ ইউনিটের পরীক্ষা ঢাকাসহ মোট ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে আমাদের বান্দরবান জেলার পরীক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস' এসোসিয়েশন অব বান্দরবান সবসময় আপনাদের পাশে রয়েছে। শেষ মুহুর্তে বাড়তি কোনো চাপ না নিয়ে আপনারা নিশ্চিন্তে পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিন। প্রবেশপত্র, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন, সিটপ্ল্যান ও পরীক্ষা কেন্দ্র সম্পর্কে পূর্বে খোঁজ নিয়ে রাখাটা অত্যাবশ্যক। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবেন সকলে। সকলকে আবারো শুভকামনা।

যেকোনো প্রয়োজনেঃ

ঢাকা অঞ্চলঃ
১. অভিষেক বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় (01879370399)
২. জিয়াবুল হক মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় (01879135846)
৩. সুলতানুল আরেফিন বায়েজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (01551712106)

চট্টগ্রাম অঞ্চলঃ
১. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (01533-517252)
২. সাদ্দাম হোসাইন মানিক, সাধারণ সম্পাদক, বান্দরবান স্টুডেন্টস' এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (01820433503)

সার্বিক সহযোগিতায়-
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস' এসোসিয়েশন অব বান্দরবান এবং বান্দরবান স্টুডেন্টস' এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

25/09/2021

আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের পরীক্ষা আগামী ২ অক্টোবর, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা অনুষ্ঠিত হতে বাকি রয়েছে মাত্র ছয় দিন ।

আর খ-ইউনিট এর পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে এসে "কী করনীয়?" এবং "কী করনীয় নয়?" সে বিষয়ে কিছু পরামর্শ। এই পরামর্শ গুলো করো কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিংবা কারো কাছে খুবই গুরত্বপূর্ণ মনে হতে পারে। এই পরামর্শ গুলো যদি অন্তত একজন পরীক্ষার্থীর ও উপকারে আসে এতেই আমাদের সার্থকতা।

শেষ সময়ে এসে আমরা অনেক বেশি হতাশ এবং বিচলিত হয়ে পড়ি। এই অবস্থায় সবাই অনেক বেশি চিন্তা কাজ করে এবং মনে বিভিন্ন প্রকার ভয় কাজ করে। ভালো থাকতে পারাটা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে।

গত এক থেকে দেড় বছর তোমরা অনেক পড়েছো, অনেক জেনেছো এবং অনেক শিখেছো কিন্তু অনেকেরই মনে হতে পারে যে কিছুই তো পড়ি নি, কিছুই তো শিখতে পারেনি অথবা যা পড়েছি, শিখেছি সেগুলো কি পরীক্ষায় আসবে নাকি আসবে না। এমন নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই, এমন চিন্তা নিরসনে সবার জন্য কিছু পরামর্শ।

১. অনেক বড় একটি সময় ধরে তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছো এবং তুমি যা পড়েছো তোমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারাও ঠিক একই বিষয় পড়েছে সেজন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রতিদ্বন্দ্বী যতই ভালো হোক না কেন তোমাকে তোমার লক্ষ্যে অবিচল থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে।

২. পরীক্ষার অন্তত তিন থেকে চারদিন আগে সমস্ত প্রিপারেশন শেষ করা জরুরি। পরীক্ষার ঠিক দুই দিন আগ থেকে ভালো করে ঘুম যাওয়া, খাওয়া-দাওয়া করা, পরিমিত বিশ্রাম নেওয়া, হাঁটাহাঁটি করা এবং নামাজ/ প্রত্যেকের ধর্মীয় উপাসনা করা, খুঁটিনাটি বিষয় গুলো তে একটু চোখ বুলিয়ে নেওয়া এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি প্রার্থনা করা।

৩. পরীক্ষার আগের রাতে দ্রুত ঘুমাতে যাওয়া।

৪. প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার হলে যে যে কাগজপত্রগুলো নিয়ে যাওয়া বাধ্যতামূলক সেগুলো ভালোভাবে যাচাই করে পরীক্ষার আগের রাতেই ফাইল গুছিয়ে ফেলা।

৫. পরীক্ষার দিন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং পরীক্ষার হলে তাড়াতাড়ি পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা।(*মনে রাখতে হবে যে, স্বাভাবিক সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে যতক্ষণ সময় লাগে পরীক্ষার দিন তারচেয়েও বেশি সময় লাগবে সেজন্য সে দিকটা বিবেচনা করে তাড়াতাড়ি পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দেওয়া।)

৬. বাসা থেকে বের হওয়ার পূর্বে সকল কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু ঠিক আছে কিনা সেটা আরও একবার যাচাই করে নেওয়া।

৭. যদি কোন কারনে কোন প্রয়োজনীয় জিনিস কিংবা প্রবেশপত্রে উল্লিখিত কোন ডকুমেন্টস নিতে ভুল হয়ে যায় সে ক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে হলের আসে পাশে পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য বিভিন্ন সংগঠনের সদস্যরা থাকবেন তাদের সহায়তা নেওয়া।

৮. পরীক্ষার হলে যাওয়ার সময় যদি কোন সংক্ষিপ্ত হ্যান্ডনোট থাকে সেটি নেওয়া যেতে পারে। কেননা বিভিন্ন সময় দেখা যায় যে পরীক্ষার হলে প্রবেশ করতে অনেক দেরি হয়। সে সময়টুকুতে সংক্ষিপ্ত হ্যান্ড নোটটি এক নজরে দেখে নেয়া যেতে পারে। তবে যদি কারো মনে হয় যে না নেয়ায় ভালো সে ক্ষেত্রে নেয়ার প্রয়োজন নেই।

৯. পরীক্ষার হলে প্রবেশের পর নিজের আসন খুঁজে বসে পড়া। আসন খুঁজে পেতে সমস্যা হলে কারো সাহায্য নেওয়া। আসন খুঁজে পাওয়ার পর, বসে স্বাভাবিক থাকার চেষ্টা করা। প্রয়োজনে Stress কমাতে পাশের করো সাথে দু-একটি কথা বলা। তবে পরীক্ষা চলাকালীন করো সাথে কোন প্রকারের কথা বলা যাবেনা। এতেই ক্ষতির আশঙ্কাই বেশি।

১০. OMR বা উত্তর পত্র দিয়ে দেয়ার পর খুব ঠান্ডা মাথায় রোল নাম্বার পূরণ করা। ধারণা করা হয়ে থাকে যে প্রত্যেকটি নির্দিষ্ট রুমের জন্য নির্দিষ্ট পরিমাণ খাতা প্রদান করা হয়ে থাকে। সেক্ষেত্রে কারো যদি কোন ওএমআর ভুল হয়ে যায় তাকে দ্বিতীয় একটি প্রদান নাও করা হতে পারে। সেজন্য খুবই সচেতন হয়ে ওএমআর শিট পূরণ করা।

১১. সময়ের প্রতি খুবই সচেতন হতে হবে কেননা লিখিত পরীক্ষায় "সময়" একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে সেজন্য সময়ের প্রতি সকলেরই খেয়াল থাকা জরুরি।

১২. প্রশ্ন যে অংশ থেকেই সহজ মনে হয় সে অংশ থেকেই উত্তর দেয়া শুরু করা।

১৩. পরীক্ষার হলে কোন সমস্যা হলে সাথে সাথে ইনভিজিলেটর এর সাথে কন্ডাক্ট করা।

১৪. পরীক্ষার হলে বসে কোন রকম চিন্তা করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে রয়েছেন এবং তিনি যেটা ভালো মনে করেন সেটাই হবে সুতরাং আমার কোন চিন্তা নেই। আমার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে।

সবার জন্য শুভ কামনা।
"যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে।"

মোঃ হাবিবুল্লাহ
আইন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
(৬৩ তম, 'খ' ইউনিট, ২০১৯-২০ সেশন।)

24/09/2021

"আগামী ১লা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ক ইউনিট" এর ভর্তি পরীক্ষা! সবার জন্য আগাম শুভকামনা রইলো। অনেক জুনিয়রই ইনবক্সে পরীক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছে। ভাবলাম সবাইকে আলাদাভাবে রিপ্লাই না করে FAQ (Frequently asked Question) টাইপ পোস্ট করে ফেলি।

১. লাস্ট ৫ দিন কীভাবে পড়বো?

Ans: কোশ্চেন ব্যাংককে বলা হয় "এডমিশান টেস্টের বাইবেল"। বিভিন্ন জায়গায় এডমিশান টেস্টে কোশ্চেন ব্যাংক থেকেই প্রায় হুবুহু কমন চলে আসে। আমাদের বারেও বিগত বছরের প্রশ্ন থেকে হুবুহু কমন পেয়েছিলাম। হুবুহু না আসলেও কনসেপ্ট যে কমন পড়বেই তা একরকম নিশ্চিতভাবে বলা যায়। তাই প্রথম সাজেশান থাকবে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে একবার পুরোটা রিভিশান করে নেয়া। আর তারপরেও যদি সময় আর এনার্জি আর আগ্রহ থাকে, তাহলে ফিজিক্সের জন্য তপন স্যারের বই এর অনুশীলনীর MCQ, ম্যাথে কেতাব স্যারের বই এর অনুশীলনীর MCQ আর ক্যামিস্ট্রির জন্য হাজারী স্যারের MCQ গুলো পড়ে আমি সুফল পেয়েছিলাম। তোমরাও পড়তে পারো।

২. রিটেনের জন্য কীভাবে পড়বো?

Ans: আমি ব্যক্তিগতভাবে এটার জন্য আলাদা প্রস্তুতি নিই নি। কারণ আমি ছিলাম মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেয়া স্টুডেন্ট। তাই রিটেন নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয় নি। কারণ কোচিং সেন্টারে প্রচুর রিটেন নিয়ে মডেল টেস্ট দিয়েছি। আর ভার্সিটিগুলোর (ইঞ্জিনিয়ারিং না) রিটেনে আহামরী কঠিন প্রশ্ন সেভাবে কখনোই আসতে দেখি নি আমি। তাই সাজেস্ট করবো রিটেন নিয়ে প্যানিক না করে MCQ গুলোই ভালোভাবে পড়তে। রিটেন নিয়ে মাথাব্যথার কিছু নেই। কনসেপ্ট ক্লীয়ার থাকলে রিটেন পারা যাবেই।

৩. এক্সাম হলে কোন সাব্জেক্ট আগে আন্সার করবো?

Ans: মোট আন্সার করাই লাগে ৪ টা সাব্জেক্ট। ফিজিক্স, ক্যামিস্ট্রি আর ম্যাথ-বায়োলজির মধ্যে একটি আর অন্যটির জায়গায় চাইলে বাংলা/ইংরেজি দাগানো যায়। তো আমার সাজেশান থাকবে শুরুতে বায়োলজি/বাংলা/ইংরেজির মধ্যে কোনো একটা দাগিয়ে ফেলো। কারণ এগুলো অনেকটা Hit or Go টাইপ প্রশ্ন। মানে হয় তুমি প্রথম দেখাতেই পেরে যাবে, না হয় একেবারেই পারবে না। ম্যাথের প্রশ্ন যেমন হুট করে সূত্র মনে করে শেষে মিলিয়ে দিয়ে আন্সার বের করে আনা যায়, বায়োলজি/ইংরেজি/বাংলার ক্ষেত্রে ব্যাপারটা ওমন না। এগুলো বেশিরভাগ মুখস্ত নির্ভর উত্তর। ভাগ্য ভালো থাকলে আর কমন পড়ে গেলে মোটামোটি ৬/৭ মিনিটেই আন্সার করে ফেলা যায় এখান থেকে সব প্রশ্ন। এরপর দাগাতে বলবো ক্যামিস্ট্রি। কারণ একই। বেশিরভাগ মুখস্ত নির্ভর প্রশ্ন। হয় প্রথম দেখাতেই পেরে যাবে। নয়তো পারার সম্ভাবনা কম। তারপর বাকি থাকে ম্যাথ/ফিজিক্স। এই দুটার মধ্যে যেটা সোজা লাগে, সেটাই আগে আন্সার করে ফেলো। এই দুটো শুরুতেই আন্সার না করার সাজেশান থাকলো কারণ এই দুই সাব্জেক্ট প্রায় কঠিন আসে এবং প্রচুর টাইম কনজিউম করে। শুরুতেই ম্যাথ/ফিজিক্স আন্সার করতে গিয়ে টাইম যদি অনেকটুকু চলে যায়, তাহলে টাইমের চাপে ক্যামিস্ট্রি/বায়োলজির জানা উত্তরও ভুলে যাওয়ার চান্স থাকে।

FAQ এখানেই শেষ করছি। তবে কিছু কথা বলে রাখিঃ

১. আগামী ৫ দিন ক্যালকুলেটর না ধরার পরামর্শ থাকলো।

২. ঢাবির উত্তরপত্র মানে MCQ শিটটা প্রচন্ড পরিমান ট্রিকি। উত্তর দাগানোর আগে সাব্জেক্টকোড বা সাব্জেক্টের নাম উত্তরপত্রের সাথে মিলিয়ে নিও। অনেকেই ম্যাথের জায়গায় ভুলে OMR শিটে বায়োলোজি দাগিয়ে ফেলে। বা ফিজিক্সের জায়গায় ক্যামিস্ট্রি দাগিয়ে ফেলে। এমন ভুল যাতে না হয়।

৩. যারা বাংলা আন্সার করার চিন্তা করছো, তারা ভুলেও রিটেনে শুরুতে বাংলা আন্সার করবে না। আমি নিজেও বাংলা আন্সার করেছিলাম। এবং রিটেনে শুরুতেই বাংলা আন্সার করায় শেষে টাইম সংকটে পড়ে গিয়েছিলাম এবং পরে ম্যাথে সহজ দুইটা পারা অংক ছেড়ে আসতে হয়েছিলো এবং এই আফসোস এখনো পুড়ায়। আমি চাইনা তোমরা একই ভুল করো।

সবার জন্য শুভকামনা।
দেখা হবে ক্যাম্পাসে।"

পোস্টটি সংগ্রহ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Applied Chemistry and Chemical Engineering বিভাগের কৃতি শিক্ষার্থী Jawad Tahsin Snaha'র টাইমলাইন থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট'স এসোসিয়েশন অব বান্দরবানের উদ্যোগে এবং ডেসপারেটলি সিকিং বান্দরবান (DSB) গ্রুপের যৌথ আয়োজনে ...
20/09/2021

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট'স এসোসিয়েশন অব বান্দরবানের উদ্যোগে এবং ডেসপারেটলি সিকিং বান্দরবান (DSB) গ্রুপের যৌথ আয়োজনে বান্দরবান জেলার ২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আগামী ২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখে রাত ৮.০০ ঘটিকায় ফেসবুক লাইভে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনামূলক একটি বিশেষ ওয়েবিনার। আলোচনায় আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইন্সটিটিউটে অধ্যয়নরত বান্দরবান জেলার মেধাবী শিক্ষার্থীরা। পুরো আলোচনাটি সরাসরি ফেসবুক লাইভে প্রচার করা হবে DSB ফেসবুক পেজ ও গ্রুপে। এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বেশ মূল্যবান কিছু পরামর্শ এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন, পাশাপাশি ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্তের সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি সম্পর্কেও ভালো ধারণা পাবেন। সকলকে আলোচনাটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ রইলো।

আলোচনায় যারা থাকছেনঃ

ক ইউনিটঃ অভিষেক বড়ুয়া, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
খ ইউনিটঃ জলিমং মার্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
গ ইউনিটঃ মো. সাইদুল ইসলাম নিশান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ ইউনিট ও আইবিএঃ মাবিয়া আলম মীম, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের নাফিসা তাসনিম জুঁই।
DSB গ্রুপের প্রতিনিধি হিসেবে ওয়েবিনারে যুক্ত থাকবেন লিলি প্রু মারমা।

DSB গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/desperatelyseekingbandarban/

20/09/2021

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students' Association of Bandarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dhaka University Students' Association of Bandarban:

Share