AN Nazmul.huda

AN Nazmul.huda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AN Nazmul.huda, College & University, Dhaka.

একদিন গাধা শিয়ালকে বলল, "ঘাসের রং নীল।" শিয়াল সাথে সাথে জবাব দিল, "না, ঘাসের রং সবুজ।" কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা...
06/01/2026

একদিন গাধা শিয়ালকে বলল, "ঘাসের রং নীল।" শিয়াল সাথে সাথে জবাব দিল, "না, ঘাসের রং সবুজ।" কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হল। শেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে উপস্থিত হল মীমাংসার জন্য। রাজদরবারে পৌঁছেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, "মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কিনা?"

সিংহ উত্তর দিল, "হ্যাঁ, ঘাসের রং নীল।" গাধা তখন সিংহের সামনে গিয়ে নেচে কুঁদে নালিশের সুরে বলতে থাকল, "শিয়াল আমার কথা মানছে না, তর্ক করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তৎক্ষণাৎ ঘোষণা করল, "শিয়ালকে ১ সপ্তাহের জন্য মুখ বন্ধ রাখার শাস্তি দেওয়া হল।" গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল, "ঘাসের রং নীল! ঘাসের রং নীল! ঘাসের রং নীল!"

শিয়াল শাস্তি মেনে নিয়ে অনুযোগের সুরে বলল, "মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ।" সিংহ উত্তর দিল, "তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতন একটা বুদ্ধিমান ও সাহসী প্রাণী গাধার সাথে তর্ক করে নিজের মেধার অপচয় করেছো এবং এরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছে।"(সংগ্ৰহকৃত)।

24/09/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AN Nazmul.huda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share