Bangladesh Debate Federation BDF

Bangladesh Debate Federation BDF Bangladesh Debate Federation (BDF)

দেশজুড়ে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার ঘটনাগুলো যেভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে, তাতে আমরা আর ঘরে বসে থাকতে প...
22/05/2026

দেশজুড়ে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার ঘটনাগুলো যেভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে, তাতে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। পল্লবীর শিশু রামিষা আক্তারসহ সকল নির্যাতিত শিশুর ওপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে এবং শিশু নির্যাতন সম্পূর্ণ বন্ধের দাবিতে আজ আমরা রাজপথে নামছি।
BDF-এর আয়োজনে আজ এক বিশেষ প্রতিবাদী মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

* তারিখ: আজ, ২২ মে (শুক্রবার)
* সময়: বিকেল ৪:০০ টা
* স্থান: মিরপুর ১০

আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হতে আজ বিকেলে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুগ্রহ করে বার্তাটি ফরওয়ার্ড করে অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানান।

আর কত রামিসা? আর কত শিশু? শিশুদের নিরাপত্তা কোথায়?বাংলাদেশে আজ শিশুদের শৈশব নিরাপদ নয়।ঘরের পাশে, স্কুলের পথে, বাসার ভেতর...
21/05/2026

আর কত রামিসা? আর কত শিশু? শিশুদের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশে আজ শিশুদের শৈশব নিরাপদ নয়।
ঘরের পাশে, স্কুলের পথে, বাসার ভেতর, মাদ্রাসায় যেখানে একটি শিশুর সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। মেয়ে শিশু তো বটেই, ছেলে শিশুরাও আজ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে আছে।

পল্লবীর শিশু রামিসার নির্মম মৃত্যু আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। একইভাবে মাদ্রাসার ১০ বছরের এক শিশু ছেলের ধর্ষণ ও হত্যার ঘটনাও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই বর্বরতা কোনো একটি শিশুর, কোনো একটি পরিবারের, কোনো একটি এলাকার সমস্যা নয়। এটি পুরো দেশের শিশুদের নিরাপত্তার প্রশ্ন।

আজ রামিসা, কাল আরেক শিশু এভাবে আর চলতে পারে না।
শিশুর লাশের পর শুধু কয়েক দিন প্রতিবাদ, কয়েকটি পোস্ট, কয়েকটি মিছিল, তারপর আবার নীরবতা এই চক্র ভাঙতেই হবে।

আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে শিশুরা ঘর, স্কুল, মাদ্রাসা বা সমাজের কোথাও নিরাপদ নয়।
আমরা এমন বিচারব্যবস্থা চাই না, যেখানে অপরাধীরা বিচার বিলম্বের সুযোগে আরও সাহস পায়।
আমরা এমন সমাজ চাই না, যেখানে ভুক্তভোগী পরিবারকে বারবার প্রমাণ করতে হয় যে তাদের সন্তানের জীবনও মূল্যবান ছিল।

আমাদের দাবি স্পষ্ট:

১. শিশু ধর্ষণ ও হত্যার প্রতিটি মামলায় দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
২. রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. তদন্তে কোনো গাফিলতি, প্রভাব খাটানো বা অপরাধীকে রক্ষার সুযোগ রাখা যাবে না।
৪. স্কুল, মাদ্রাসা, বাসাবাড়ি ও প্রতিটি এলাকায় শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।
৫. ভুক্তভোগী পরিবারকে আইনি, মানসিক ও সামাজিক সহায়তা দিতে হবে।
৬. ধর্ষক, খুনি এবং তাদের আশ্রয়দাতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।

শিশুরা কোনো পরিসংখ্যান নয়।
তারা কারও মেয়ে, কারও ছেলে, কারও ভাই, কারও বোন সবচেয়ে বড় কথা, তারা এই দেশের ভবিষ্যৎ।

একটি রাষ্ট্রের সভ্যতা বোঝা যায় সে তার শিশুদের কতটা নিরাপদ রাখতে পারে।
আজ আমরা নীরব থাকলে, আগামীকাল এই আগুন আমাদের দরজায়ও আসতে পারে।

তাই বলতেই হবে

শুধু রামিসা নয়, প্রতিটি শিশুর ন্যায়বিচার চাই।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।
শিশু হত্যার বিচার চাই।
নিরাপদ ঘর, নিরাপদ স্কুল, নিরাপদ মাদ্রাসা চাই।
নিরাপদ বাংলাদেশ চাই।
প্রতিটি শিশুর নিরাপদ শৈশব চাই।





#নিরাপদ_বাংলাদেশ_চাই
#শিশু_ধর্ষণ_ও_হত্যার_বিচার_চাই

গার্গী চ্যাটার্জী, ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও একসময়ের তুখের বির্তাকিক অ্যাঙ্কাইলজিং স্পন্ড...
18/05/2026

গার্গী চ্যাটার্জী, ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও একসময়ের তুখের বির্তাকিক অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস নামক একটি জটিল রোগে ভুগছেন।

২০২৩ সালে আমার অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস (AS) ধরা পড়ে, যখন ধরা পরে তখন এটার অবস্থা এডভান্স স্টেজ। রোগটার নামটা যেমন কঠিন এই রোগ নিয়ে বেঁচে থাকা তার চেয়েও বেশি কঠিন। প্রথমে এই রোগটি তার মেরুদণ্ডে ছড়ায়। এর ফলে ধীরে ধীরে তার চলাফেরার শক্তি কমে যেতে থাকে। পরে বাম পা ও ঘাড়ও আস্তে আস্তে বেঁকে যেতে শুরু করে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুরুতে তাকে প্রতি দুই সপ্তাহ অন্তর Adalimumab 40 mg (প্রতি ডোজ ১১,৫০০ টাকা) ইনজেকশন দেওয়া হতো এবং পাশাপাশি নিয়মিত ফিজিওথেরাপি চলত। সেই সময়ে সে মোটামুটি স্থিতিশীল ছিলেন। তবে ২০২৪ সালের শেষের দিকে ইনজেকশনটি আগের মতো কার্যকর থাকেনি। এরপর ২০২৫ সাল থেকে তাকে প্রতি সপ্তাহে Etanercept 25 mg (প্রতি ডোজ ৪,৫০০ টাকা) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গত এক বছর ধরে তিনি নিয়মিত এই ইনজেকশন নিচ্ছেন, সাথে ফিজিওথেরাপি ও অন্যান্য ওষুধ চালিয়ে যাচ্ছিলেন যা দীর্ঘমেয়াদী এমনকি সারাজীবন ধরে চালিয়ে যেতে হতে পারে।

কিন্তু গত দেড় বছরে অবস্থার তেমন কোন উন্নতি হয়নি, তিনি আস্তে আস্তে একদম লাস্ট স্টেজের রোগীদের মতো চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ঘাড় এবং মুখের চোয়ালের মুভমেন্ট ও কমে গিয়েছে, রোগটা মোটামুটি তার শরীরের সব ছোটবড় জয়েন্টেই ছড়িয়ে যাচ্ছে। যার ফলাফলে একেবারেই স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন

গত জানুয়ারি মাসে চিকিৎসক পরামর্শ দেন যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে যেতে। তিনি জানান, তার সার্জারি প্রয়োজন হতে পারে এবং সার্জারির পর নিয়মিত রিহেবিলিটেশনও করতে হবে। চিকিৎসকের মতে, এই উন্নত চিকিৎসা সম্পন্ন হলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আগের মতো হাঁটতে পারবো এবং নিজের কাজ নিজে করতে সক্ষম হবো।

প্রতিমাসে চিকিৎসা খরচ বাবদ ৫৫-৬০ হাজার টাকা খরচ লাগে। উন্নত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুর এ যাওয়া-আসা, ওখানে চিকিৎসা বাবদ খরচ সব মিলিয়ে একটি আনুমানিক খরচ প্রায় এককালীন ৩৫-৪০ লক্ষ টাকা। উল্লেখ্য যে, গত তিনবছরে শুধু চিকিৎসায় ২২-২৫ লক্ষ টাকা খরচ হয়েছে, পুরোটাই তার পরিবার বহন করেছে। কিন্তু বর্তমানে এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

এছাড়াও, তার বাবা ২০১৭ সালে মারা গিয়েছে।বাবা মারা যাওয়ার পর তাদের গ্রামের বাড়ি বিক্রি করে তার মা একা চিকিৎসা পড়াশোনার খরচ বহন করেছেন । পরবর্তীতে নিলয় ও গার্গী নিজে চিকিৎসার খরচ বহন করেছেন। এখন পরিস্থিতি আসলে এমন যে রেগুলার খরচ বহন করাই কষ্টকর হয়ে যাচ্ছে পাশাপাশি এককালীন উন্নত চিকিৎসার জন্য এত বড় একটা অংক কোনো ভাবেই তাদের পক্ষে বহন করা সম্ভব না।

গার্গী আগের মতো সহজ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে আমাদের সাহায্য খুবই প্রয়োজন। আমাদের ছোট্ট সহায়তাও তার চিকিৎসার পথে বড় শক্তি ও অনুপ্রেরণা হবে।

আপনাদের সামর্থ্য অনুযায়ী গার্গীর জন্য দোয়া এবং ভালোবাসা পাঠানোর মাধ্যম:

bKash:
01970251544 ( Gargi)
01784188760 (Neloy)

- Nagad:
01745251544 ( Gargi )
01784188760 (Neloy)

Rocket :

017841887604

Bank acc:

Sonali Bank ltd
Account name: Gargi Chatterjee
Account no: 1015701012576; Branch: Panchlaish

Eastern Bank Limited
Account name: Gargi Chatterjee
Account no: 0261440013311
Branch: Muradpur

- Contact number: 01784188760(Neloy)

বিডিএফ-এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার জন্য বিডিএফ-এর পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।

From debate halls to global leadership today, Bangladesh Debate Federation proudly celebrates two inspiring debaters who...
11/05/2026

From debate halls to global leadership today, Bangladesh Debate Federation proudly celebrates two inspiring debaters whose journeys continue to make Bangladesh proud.

Congratulations to Syeda Saima Ahmed, former Vice President of Bangladesh Debate Federation, on being elected as the Labour Councillor for Ilford Town Ward in the London Borough of Redbridge for the third consecutive time.
Her journey reflects leadership, dedication, and the power of using voice for positive change.
And heartfelt congratulations to Munia Islam Mozumder, former President of Jahangirnagar University Debating Society (JUDS), on being selected as a QECT 100 Young Leaders Awardee 2026 under the initiative of The Queen Elizabeth II Trust.
Her journey reflects vision, impact, and the spirit of empowering change through leadership and ideas.

A proud recognition of her inspiring leadership and impact.
Debate has always been more than competition it builds leaders, thinkers, and changemakers. Today, seeing two brilliant debaters representing Bangladesh with excellence on global platforms fills us with immense pride.

The Bangladesh Debate Federation proudly celebrates your achievements and wishes you both continued success in the journeys ahead.

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।শুভ হোক নতুন বছর, সমৃদ্ধ হোক আমাদের ভাব...
13/04/2026

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

শুভ হোক নতুন বছর, সমৃদ্ধ হোক আমাদের ভাবনা ও বাকশক্তি।
শুভ নববর্ষ ১৪৩৩! 🌸

শোকবার্তাগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদীর শ...
06/04/2026

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদীর শ্বশুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই প্রয়াণে বাংলাদেশ ডিবেট ফেডারেশন পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করছি।

এই শোকের সময়ে আমরা জিহাদ আল মেহেদী ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)

শোকবার্তাগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)-এর সাবেক সাংগঠনিক সম...
03/04/2026

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আর আমাদের মাঝে নেই। তাঁর আকস্মিক প্রয়াণে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তাঁর এই আকস্মিক প্রয়াণে বাংলাদেশ ডিবেট ফেডারেশন গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহযাত্রীদের প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর প্রিয়জনদের এই শোক সইবার শক্তি দান করার জন্য প্রার্থনা করছি।

শোকবার্তাআমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক এবং জেইউডিও’র সাবেক সাধারণ সম্পাদক আহনা...
26/03/2026

শোকবার্তা

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক এবং জেইউডিও’র সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমীদ রাইয়ান আর আমাদের মাঝে নেই। তাঁর এই মর্মান্তিক ও অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনি রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিতর্ক অঙ্গনে তাঁর অবদান ও নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি! বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
25/03/2026

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি!
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।
20/03/2026

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।

শক্তি, সাহস আর সম্ভাবনার আরেক নাম নারী।আজকের দিনে আমরা উদযাপন করি সকল নারীকে, যারা প্রতিদিন নিজেদের স্বপ্ন, শ্রম আর দৃঢ়ত...
08/03/2026

শক্তি, সাহস আর সম্ভাবনার আরেক নাম নারী।

আজকের দিনে আমরা উদযাপন করি সকল নারীকে, যারা প্রতিদিন নিজেদের স্বপ্ন, শ্রম আর দৃঢ়তায় পৃথিবীকে আরও সুন্দর করে তুলছেন।

শুভ আন্তর্জাতিক নারী দিবস। 🌸

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Debate Federation BDF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Debate Federation BDF:

Share