Baitur Rasul SM.

Baitur Rasul SM. বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদরাসা। মাদানী নেসাব, পঞ্চম বর্ষ পর্যন্ত।

12/02/2023
গতকাল পুনর্মিলনী আয়োজনের অংশ বিশেষ। যারা যেভাবে এই অনুষ্ঠান সুন্দর করার লক্ষ্যে কাজ করেছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃ...
12/02/2023

গতকাল পুনর্মিলনী আয়োজনের অংশ বিশেষ।
যারা যেভাবে এই অনুষ্ঠান সুন্দর করার লক্ষ্যে কাজ করেছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা।

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান।আশা করি সবাই স্বতস্ফূর্তভাবে সকাল ৯:০০ টার মধ্য...
10/02/2023

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান।
আশা করি সবাই স্বতস্ফূর্তভাবে সকাল ৯:০০ টার মধ্যে উপস্থিত হবেন ইন শা আল্লাহ ।সকলে অনুষ্ঠানের কামিয়াবির জন্য রাব্বে কারীমের দরবারে দোয়া করি।আশা করা যায় এর মাধ্যমে আমাদের পারস্পরিক বন্ধন আরো অটুট হবে।সর্বোপরি সকলের সফর সুন্দর ও আমানের সাথে হোক।আমীন।

১৪৪৩/৪৪ হিঃ  (২০২২/২৩ ঈঃ)  শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং অভিভাবকের সাক্ষাৎ ফর্ম ডাউনলোড করতে অফি...
30/03/2022

১৪৪৩/৪৪ হিঃ (২০২২/২৩ ঈঃ) শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং অভিভাবকের সাক্ষাৎ ফর্ম ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

১৪৪২/৪৩ হিঃ শিক্ষাবর্ষ

আলহামদুলিল্লাহ, রজব মাসের চাঁদ দেখা গিয়েছে । হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব। এ মাস আসে রমজান...
03/02/2022

আলহামদুলিল্লাহ,
রজব মাসের চাঁদ দেখা গিয়েছে ।

হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব।

এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো—এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

রাসুল (সা.) এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন। হাদিস শরিফে এসেছে, হজরত আনাস (রা.) সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম (সা.) তখন এ দোয়াটি পড়তেন,

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

10/12/2021

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফি. লেখেন

আমাদেরকে এ ধরনের আচরণ থেকে বেঁচে থাকতে হবে। কয়েকটি আচরণ এখানে লেখা হল-

ক. বড়দের মজলিসে তাদের মধ্যকার কথাবার্তায় কিংবা হাসাহাসিতে শরীক হয়ে যাওয়া।

খ. বড়দের সাথে কথা বলার সময় হাত নাড়ানো।

গ. বড়দের সাথে কথা বলার সময় প্রশ্ন উত্তরের পন্থা অবলম্বন করা। যেভাবে বক্তাগণ ওয়াজে নিজেরা কিছু বলেন, কিছু শ্রোতাদের উপর ছেড়ে দেন। অথবা দরসে উসত্মাযগণ কিছু নিজেরা বলেন, কিছু ছাত্রদেরকে দিয়ে বলান।

ঘ. কাপড়-চোপড় ও সামানপত্র এলোমেলোভাবে রাখা।

ঙ. জুতো অগোছালোভাবে রাখা।

চ. জুতো হাত থেকে মাটিতে রাখার সময় উপর থেকে ছেড়ে দেওয়া।

ছ. ভেতরে গেঞ্জি, ফতুয়া এ জাতীয় কোনো পোষাক না পরে শুধু সাদা ও পাতলা জামা পরে চলাফেরা করা, বা বাইরে বের হওয়া বা দরসে যাওয়া ইত্যাদি।

জ. শুধু সেলোয়ার পরে কামরায় অথবা বারান্দায় হাঁটাচলা করা।

ঝ. শুধু লুঙ্গি পরিধান করা অবস্থায় দরজা বা জানালার আলোর সামনে দাড়ানো। ঞ. অনেকক্ষণ বসে থাকার পর জামা-কাপড় ঠিক না করেই চলাফেরা শুরু করা। বিশেষভাবে যখন কাপড় শরীরের বিভিন্ন অংশে লেপ্টে থাকে।

ট. খুব প্রয়োজন ব্যতীত শরীরের নিম্নাংশের কাপড় ধরে হাঁটা এবং অন্যের সামনে এধরনের স্থান চুলকানো।

ঠ. অন্যের সামনে নাক-কান খুঁচিয়ে ময়লা বের করা ।

ড. লাউড স্পীকারের আওয়াজ যাচাই করার জন্যে তাতে জোরে ফুঁকতে থাকা। অথচ ফুঁকা ছাড়া আঙুলে টোকা দিয়েও যাচাই করা সম্ভব।

ঢ. ডাল ইত্যাদি তরল খাবার খেতে শ্রুতিকটু শব্দ করা। বিশেষত ইজতেমায়ী দসত্মরখানে। বিশেষভাবে যখন দসত্মরখানে আমি নতুন কিংবা দসত্মরখানে কোনো মেহমান থাকেন।

ণ. কাপড় পাল্টানোর পর পরিহিত কাপড়টি ওভাবে ফেলে রাখা।

ত. পুকুরে অথবা হাউজে (যেখানে একসাথে অনেক মানুষ গোসল করে) গোসলের সময় লুঙ্গির উপর রুমাল, তোয়ালে অথবা গামছা ইত্যাদি না পেঁচানো। বিশেষভাবে যখন লুঙ্গি পাতলা বা সাদা হয়।

থ. হাম্মাম বা ইসেত্মঞ্জাখানা ব্যবহারের পর উপরে নীচে অথবা যে অংশে পানি থাকে সে অংশে নাপাকি অথবা ছিটা নাপাকি অথবা ব্যবহৃত কুলুখ (মাটির ঢেলা, কাপড় অথবা টয়লেট পেপার- মানাদিলুল হাম্মাম-)ফেলে আসা।

এধরনের নানা দৃষ্টিকটু বা শ্রুতিকটু আচরণ যা অন্যের থেকে প্রকাশ পেলে একজন উন্নত রুচির অধিকারী মানুষের তো বটেই, একজন মোটামুটি রুচিবোধসম্পন্ন লোকেরও খারাপ লাগে তা-ই যখন নিজে করা হয় তখন খেয়ালই হয় না যে আমিও এমন অরুচিকর কাজ করছি। অথচ এটা একেবারে স্বাভাবিক, যা আমার কাছে অপসন্দনীয় তা অন্যের কাছে আমার চেয়ে বেশী অপসন্দনীয় হবে।
السعيد من وعظ بغيره ‘ভাগ্যবান সেই যে অন্যের অবস্থা দেখে উপদেশ গ্রহণ করে’ -এ প্রবাদের ভেতর এটাও শামিল যে মানুষ এধরনের স্বতসিদ্ধ বিষয়গুলোতে অন্যকে দেখে সবক হাসিল করবে।

আরো একটি দৃষ্টান্ত দিচ্ছি। সেলোয়ারের উপর জামা শুধু সৌন্দর্যের জন্যে পরা হয় না; বরং জামার এক উদ্দেশ্য এটাও যে, এর মাধ্যমে সতর ভালোভাবে ঢাকা থাকে। তাই কোনো মজলিসে বসার সময় জামাকে গুটিয়ে বা যেনতেনভাবে ফেলে রাখা উচিত নয়; বরং এমনভাবে রাখা উচিত যাতে সতর ভালোভাবে ঢাকার মাকসাদ হাসিল হয় । হাঁ, বসার অবস্থাভেদে জামা রাখার অবস্থাও বিভিন্ন হবে। অনেক সময় জামা সরে যাওয়ার কারণে অথবা না, মুনাসিবভাবে বসার কারণে অপ্রীতিকর দৃশ্য সামনে চলে আসে। এদিকে খেয়াল রাখা উচিত।

পানি পানের সুন্নাহ ও আদব১. বিসমিল্লাহ বলা।২. বসে বসে পান করা।৩. ডানহাতে পান করা।৪. তিনঢোকে পান করা।৩. পানশেষে আলহামদুলিল...
18/10/2021

পানি পানের সুন্নাহ ও আদব
১. বিসমিল্লাহ বলা।
২. বসে বসে পান করা।
৩. ডানহাতে পান করা।
৪. তিনঢোকে পান করা।
৩. পানশেষে আলহামদুলিল্লাহ বলা।
আমাদের দেশে বোলতজাত পানি বিক্রি করেন এমন কত কোম্পানি আছেন। তারা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে, তাদের পানির বোতলে নবীজির সুন্নতের জন্য ছোট্ট জায়গা বরাদ্দ করতেন, তাদের ব্যবসাটা ইবাদতে পরিণত হয়ে যেত।
কত মানুষ তাদের পানি কিনে খাবে! যতজন লেখাটা পড়ে আমল করবে, সবার সওয়াব ব্যবসায়ীর আমলনামায় যোগ হবে।
রাব্বে কারীম তাওফীক দান করুন।
কোনও পানি ব্যবসায়ীর সাথে পরিচয় থাকলে, আমিও পারি তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে।
পরিচয় না থাকলে, অন্তত চেষ্টা করে দেখতে।
আমার চেষ্টার জন্যও আমার আমলনামা সমৃদ্ধ হবে।
আর যদি প্রচেষ্টা সফল হয়, তাহলে প্রতিটি আমলকারীর সমপরিমাণ সওয়াব আমার জন্যও বরাদ্দ হবে। সুবহানাল্লাহ।
রাব্বে কারীম তাওফীক দান করুন।
অথবা পঞ্চাশটা টাকা খরচ করে, কম্পিউটার দোকানে দিয়ে, পানি পানের সুন্নত ও আদবগুলো কম্পোজ করে, পানি পানের জায়গাগুলোতে লাগিয়ে দিতে পারি। এটুকু করা তো যে কারও পক্ষেই সম্ভব।
রাব্বে কারীম তাওফীক দান করুন। আমীন।

#শায়েখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ।

Address

Baddanagar Lane
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Baitur Rasul SM. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share