13/12/2024
এ'লান-
মারকাযুল উলূম আশ-শারইয়্যাহ ওয়া তারবিয়াতিল মুসলিমীন কর্তৃক প্রতি মাসেই তারবিয়াতি প্রোগ্রাম করা হয়ে থাকে। এই জাতীয় ঘরোয়া মাজলিশের গুরুত্ব রয়েছে। কারণ, অনলাইনের মাধ্যমে যে দ্বীন হাসিল হয়, তা যথাযথ নয়। অফলাইনেও আলেমদের মজলিশে অংশগ্রহণ করে দ্বীন গ্রহণ করা জরুরি। এদুটোর সমন্বয় না হলে, অনেককিছুর ঘাটতি থেকে যায়। তাছাড়া দ্বীনী মজলিশে যাওয়ার আলাদা ফাযায়েল তো আছেই।
এই উদ্দেশ্যকে সামনে রেখে ৪৬ তম ঘরোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
এই প্রোগ্রামগুলোতে তেলাওয়াত মশক, দৈনন্দিন জীবনের সুন্নত এর ট্রেনিং, নির্ধারিত বিষয়ে বিস্তারিত মাসাইল আলোচনা, বিশেষজ্ঞ আলেম কতৃক বিষয়ভিত্তিক বয়ানের পাশাপাশি 'ইসলাহী ও তারবিয়াতমূলক' আলোচনা করা হয়ে থাকে বিতাওফীকিল্লাহ ।
। এবারে তাশরিফ আনবেন, হযরতুল আল্লাম শাইখ মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ। পরিচালক, মারকাযুল মা‘আরিফ আল-কুরআনিয়্যাহ ঢাকা। খতিব, ৭নং সেক্টর জামে মসজিদ উত্তরা, ঢাকা। সাবেক উস্তায, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া।
মারকাযে মাস্তুরাতদের (মহিলা) বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে। নিম্নোক্ত ভবনের নীচতলায় মাস্তুরাতগণ অবস্থান করবেন।
দ্বীনী ভাইগণ বিশেষ করে উক্ত মজলিশে অংশ নেয়ার চেষ্টা করি। বারাকাল্লাহু ফীকুম!
সময় ও তারিখ
----------------
১৬ ডিসেম্বর ২০২৪ , রোজ- সোমবার।
সময়- বিকেল থেকে ইশা।
শুরু থেকেই উপস্থিত হওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্থান- ৬৬১, রোড-১৪, বাইতুল আমান হাউজিং, আদাবর, ঢাকা।
যোগাযোগ -
+880 1616-032463