The Future Star coaching Center

The Future Star coaching Center We want to provide the light of education in all the home.

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী?
এর উত্তর অধিকাংশ মানুষের কাছেই ধোঁয়াশাপূর্ণ। কারণ আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা আমাদেরকে ভাবতে শিখিয়েছে শিক্ষার উদ্দেশ্য হল কিছু
কিন্তু আমরা একদম নির্দ্বিধায় এই ভাবনাকে খারিজ করে দিই।

আমরা ভাবি,
শিক্ষার লক্ষ্য মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তাশক্তিকে শাণিত করা এবং তাকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা।
এগুলো কি শুধুই কথার

কথা?
এমনটা মনে হওয়াকেই দূষণীয় বলিনা এজন্য যে জাতিগতভাবেই কাজের চেয়ে অনেক বেশি কথা বলাটা আমাদের অভ্যেস।
কথা আমরা অবশ্যই বলবো, কিন্তু সেটা কাজে পরিণত হবার পর।

শিক্ষাব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই, থাকলে করতাম অবশ্যই; কিন্তু এর অসঙ্গতিগুলোকে অস্বীকার করবার অঙ্গীকার আমাদের সবসময়কার। সেই অঙ্গীকার বাস্তবায়নে সারথি চাই।
সমমত ও পথের সারথি সন্ধানেই আমাদের নিরন্তর পথ চলা।

একটা অংক স্যার করে দিলেন, একজন শিক্ষার্থী দশ-পনেরো বার অন্ধচর্চা করে সেটা পরীক্ষায় লিখে নম্বর পেল, ভাল ফলাফল করল; এতে ঐ শিক্ষার্থীটির আদৌ কি কোন কৃতিত্ব আছে?
আমরা চাই শিক্ষার্থী নিজে চেষ্টা করুক। চেষ্টা করতেও অনীহা কাজ করে অনেকের মধ্যে। আমরা মনে করি চেষ্টার আগ্রহ তৈরি ও প্রচেষ্টার প্রয়াসগুলোকে আকর্ষণীয় করবার মাঝেই একটি সিস্টেম বা ব্যবস্থার সার্থকতা। সেই কাঙ্ক্ষিত ব্যবস্থাপত্রটিই আমাদের চূড়ান্ত গন্তব্য।

তাহলে, আমরা কারা?
আমরা কিছু স্বপ্নবাজ মানুষ যারা প্রতিনিয়ত স্বপ্ন বুনি, মানুষকে জড়পদার্থ নয় চিন্তামনস্ক হিসেবে দেখতে চাই। চিন্তার জন্য চাই প্লাটফরম, যেখান থেকে বিচ্ছুরিত হবে আলো। আমরা এক আলোদায়ী প্লাটফরম, একলাইনে এটাই আমাদের পরিচয়।

তবে মানুষ আরও সুস্পষ্ট ও নির্দিষ্ট পরিচয় চায়। তাই ছোট্ট একটা শব্দের আড়ালে ধারণ করেছি নিজেদের। সেই শব্দ-স্বপ্ন কিংবা প্লাটফরম, সবকিছুর সম্মিলনেই 'দ্যা ফিউচার স্টার"!

এসএসসি ২০২৬বাংলা ১ম পত্র১০০% কমন পড়বে
20/04/2026

এসএসসি ২০২৬
বাংলা ১ম পত্র
১০০% কমন পড়বে

একদিন Ai
19/03/2026

একদিন Ai

13/03/2026

পরীক্ষা

ওদের ছবি
22/02/2026

ওদের ছবি

07/02/2026
23/01/2026

সৌন্দর্য

10/01/2026

বানিজ্য মেলা

মতামত দিন...
09/01/2026

মতামত দিন...

ওদের সাথে
08/01/2026

ওদের সাথে

Address

Dhaka
1212

Telephone

+8801911458059

Alerts

Be the first to know and let us send you an email when The Future Star coaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to The Future Star coaching Center:

Share