DIU Permanent Campus EEE Club

DIU Permanent Campus EEE Club A non-profit organization for helping Engineering students to explore their inner potential and talent.

Engineering Student’s Association of Bangladesh (ESAB) is the government registered (reg no – ‘DHA-08951’) non-profit and non-political volunteer organization which is working for the betterment of Bangladesh. It is trying to establish a platform for engineering students of Bangladesh to nurture their inner potential and bring them one step closer to the social responsibilities. This organization

started in the early of 2011 with the earnest work flow, with some brave steps ESAB got government approval in 9th October, 2011 to run such non-profit organization in Bangladesh. After that, ESAB started its mainstream work and determined to face the future challenges with a strong ethical and philosophical value. Now ESAB is running with more than one thousand registered members from all around Bangladesh, who are determined to establish their potential ideas and values for the betterment of their motherland.

AVR কি? কি ভাবে কাজ করে?উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এমন একটি program able/device সার্কিট যার মাধ্যমে আউটপুট ভোল্টেজ কে সবসময়...
07/02/2022

AVR কি? কি ভাবে কাজ করে?

উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এমন একটি program
able/device সার্কিট যার মাধ্যমে আউটপুট ভোল্টেজ কে সবসময় স্থির রাখা যায়। অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এর ইনপুটে ভোল্টেজের কমা-বাড়ায় ও আউটপুট ভোল্ট স্থির থাকে।

কিভাবে কাজ করে
PMG stater.
PMG rotor.
Excitor rotor.
Excitor stater.
Rectifire assembly.
PT& CT এর সমম্নয়ে AVR কাজ করে ।

kw এবং kwh কি?আমরা এখন Electric Power এর একক kW এবংElectric Energy এর একক kWh- এর মধ্যকার কিছুপার্থক্য দেখবােkW1. Electr...
28/01/2022

kw এবং kwh কি?
আমরা এখন Electric Power এর একক kW এবং
Electric Energy এর একক kWh- এর মধ্যকার কিছু
পার্থক্য দেখবাে
kW
1. Electrical power কে পরিমাপ করার unit বা
একক হিসেবে kW কে ব্যবহার করা হয়
2. এটার full form-kilo watt
3. এটির ফর্মুলা – kW = kWh/ hour
4. Wattmeter দিয়ে kW কে মাপা হয়।
kWh
1. একটা Electric Device প্রতি ঘন্টায় কতটুকু
electrical energy কাজে লাগাচ্ছে সেটি পরিমাপের
একক বা unit হিসেবে kWh ব্যবহার করা হয়
2. এটির full form-kilo watt hour
3. এটির ফর্মুলা – kWh = kW x hour
4. Energy Meter দিয়ে kWh কে মাপা হয়
একটা Example দেখলে পার্থক্যটা আরাে বােঝা যাবে।
১ টা বৈদ্যুতিক হিটার দিনে ২৪ ঘন্টা চলে এবং
1500-2000 watt Power কে consume করে।
তাহলে এই হিটারের ক্ষেত্রে
Power হবে = 1500 watt কিংবা 2000 watt
= = 1.5 kW forat 2 kW
এবং Energy হবে = (1500 x 24)/ 1000
= 36 kWh

EMCP-Engine Mounted control pannel কিছু রিলে এবংপ্রতিটি রিলের সাথে আাবার ফিউজ রয়েছে, সে সব রিলের নাম গুলো তুলে ধরা হলোঃ1...
23/12/2021

EMCP-Engine Mounted control pannel কিছু রিলে এবংপ্রতিটি রিলের সাথে আাবার ফিউজ রয়েছে, সে সব রিলের নাম গুলো তুলে ধরা হলোঃ
1.Electronic Governor Relay
2.Genset fault relay
3.Crank Termination Relay
4.Starting Motor Relay
5.Run Relay
6.Air shut off Relay
7.Fuel control Relay

27/09/2021

Is there anyone doing job in school?

 #প্রশ্ন ১ঃ-ওভারহলিং কত প্রকার?কি কি?উত্তরঃওভারহলিং ৩ প্রকার।যথাঃ ১।টপ ওভারহলিং ২।মাইনর ওভারহলিং ৩।মেজর ওভারহলিংপ্রশ্ন ২...
09/03/2021

#প্রশ্ন ১ঃ-ওভারহলিং কত প্রকার?কি কি?
উত্তরঃওভারহলিং ৩ প্রকার।যথাঃ ১।টপ ওভারহলিং ২।মাইনর ওভারহলিং ৩।মেজর ওভারহলিং
প্রশ্ন ২ঃ-কোন ওভারহলিং এ কি কাজ করা হয়?
টপ ওভারহলিংঃ যে ওভারহলিং শুধু সিলিন্ডার হেডের উপরের অংশে করা হয়ে থাকে তাকে টপ,ওভারহলিং বলে।ইঞ্জিনের কম্বাশন চেম্বার,লাইনার,পিস্টন,ভালভ,স্পার্ক প্লাগ হতে কার্বন পরিস্কার,গ্যাসকেট চেঞ্জ,রিং রিজ চেঞ্জ।
মাইনর ওভারহলিংঃ যে ওভারহলিং সিলিন্ডার হেড খুলে করা হয় তাকে মাইনর ওভারহলিং বলে। টাইমিং গিয়ার মেরামত,অয়েল পাম্প মেরামত,পিস্টন রিং চেঞ্জ,বিগ এন্ড বিয়ারিং চেঞ্জ,অয়েল সিল চেঞ্জ।
মেজর ওভারহলিংঃ যে ওভারহলিং এ ইঞ্জিন চেসিস থেকে নামিয়ে সকল পার্টস চেক করা হয় এবং প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তন করা হয় তাকে মেজর ওভারহলিং বলে ।টপ ও মাইনর ওভারলিং এর সকল কাজ,ইঞ্জিন হেডে ফাটল চেক,ক্রাঙ্কশ্যাফট এলাইনমেন্ট চেক,ক্যামশ্যাফট মেরামত,জ্যাকেট ওয়াটার পাম্প মেরামত,কার্বুরেটর মেরামত,অক্সিলার
ি পাম্প মেরামত ইত্যাদি।
প্রশ্ন ৩ঃ-মেইনটানেন্স কত প্রকার ও কি কি?
৩ প্রকার।যথাঃ ১।প্রিপেইড মেইনটানেন্স ২।ট্রিপলেন মেইনটানেন্স ৩।সিডিউল মেইনটানেন্স
প্রশ্ন ৪ঃ-কোন মেইনটানেন্স এ কি কি কাজ করা হয়?
প্রিপেইডঃপ্রতিদিনের সকল কাজ
ট্রিপলেনঃকোন কারণে ইঞ্জিন ট্রিপ করলে তাৎক্ষণিক কাজ
সিডিউলঃনিদিষ্ট সময় পর পর যে মেইনটানেন্স করা হয়।
প্রশ্ন ৫ঃ-ওভারহলিং ও মেইনটানেন্স এর মধ্যে কোন পার্থক্য আছে কি?
ওভারহলিংঃইঞ্জিন দীর্খদিন চলার পর ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমতে থাকে তাই এর কার্যক্ষমতা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে যে সমস্ত কাজ করা হয় তাকে ওভারহলিং বলে।
মেইনটানেন্সঃ ইঞ্জিনকে স্বাভাবিক ও আস্বাভাবিক অবস্থায় সঠিকভাবে চালাতে যে সমস্ত কাজ করা হয় তাকে মেইনটানেন্স বলে।
ধন্যবাদ

ইঞ্জিন ডিটেইলস এর কিছু জরুরী প্রশ্নঃ১।(ক) সি.আই.ই(CIE) ও এস.আই.ই(SIE) বলতে কী বোঝায়?উত্তরঃ CIE  = Compression Ignition E...
17/01/2021

ইঞ্জিন ডিটেইলস এর কিছু জরুরী প্রশ্নঃ

১।(ক) সি.আই.ই(CIE) ও এস.আই.ই(SIE) বলতে কী বোঝায়?

উত্তরঃ CIE = Compression Ignition Engine.
(ডিজেল ইঞ্জিনকে বোঝায় ) ও
SIE= Spark Ignition Engine (পেট্রোল ইঞ্জিনকে বোঝায়)

১।(খ) ইঞ্জিন কী?

উত্তরঃ ইঞ্জিন হলো বহু যন্ত্রাংশের সহযোগে গঠিত একটি বিশেষ যন্ত্র। যেটি নিজে চালিত হয়ে তাপশক্তিকে গতিশক্তিতে রুপান্তরিত করে।

২। ক) ট্যাপেট ক্লিয়ারেন্স কেন রাখা হয়?

উত্তরঃ ইঞ্জিন চলাকালীন তাপে বর্ধিত Valve Stem এর জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় তাই এই ক্লিয়ারেন্স রাখা হয়।

খ) ট্যাপেট ক্লিয়ারেন্স বলতে কী বোঝায়?

উত্তরঃ Valve Tip ও Rocker Tip এর মধ্যবর্তী ফাঁকা
স্থানকে Tappet Clearance বলে।

৩। সাইকেল বলতে কী বোঝায়?

উত্তরঃ Crankshaft ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে
পর পর যে কার্য সম্পাদন করে তাকে Cycle বলে ।

৪। ইঞ্জিনে সুপার চার্জার কেন ব্যবহার করা হয়?/সুপার চার্জার এর কাজ কী?

উত্তরঃ ইঞ্জিনের Volumetric Efficiency বৃদ্ধির জন্য বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো Super Charger এর কাজ।

৫। প্রাইমিং কাকে বলে?

উত্তরঃ ইঞ্জিন চালানোর পুর্বে উহার বিভিন্ন যন্ত্রাংশকে (Bearing, Valve Mechanism) Lubrication করার পদ্ধতিকে Priming বলে। এতে Moving Parts এর Sticky ও ঘর্ষণজনিত ক্ষয়রোধ হয়।

৬। অয়েল স্ক্রেপার রিং এর কাজ কী?

উত্তরঃ সিলিন্ডার ওয়াল হতে অতিরিক্ত L**e Oil কে Scrapping করে Crankcase এ ফেরত পাঠানোর কাজে Oil Scrapper Ring or Oil Control Ring ব্যবহার করা হয়।

৭। একটি ইনজেকটরের পাঁচটি অংশের নাম লেখ।

উত্তরঃ Nozzle, Nozzle Valve, Nozzle Valve Spindle, Nozzle Valve Spring, Pressure Adjusting Screw.

৮। ইঞ্জিনের কানেকটিং রডের কাজ লেখ।

উত্তরঃ ইহা Piston এর Reciprocating Motion কে Crankshaft এর Rotary Motion এ রুপান্তরিত করে
এবং Combustion Chamber এ উৎপাদিত শক্তি ইহার মাধ্যমে Crankshaft এ স্থানান্তরিত হয়।

৯। দ্বিঘাত এবং চতুর্ঘাত ইঞ্জিনের পার্থক্য লেখ।

উত্তরঃ Two Stroke এবং Four Stroke ইঞ্জিনের পার্থক্যঃ Two Stroke Four Stroke Crankshaft এর এক ঘূর্ণনে (360°) একটি Cycle সম্পন্ন হয়।

Crankshaft এর দুই ঘূর্ণনে (720°) একটি Cycle সম্পন্ন হয়।

Intake Port ও Exhaust Port/Valve থাকে । Intake
Valve ও Exhaust Valve থাকে ।

সাধারণত Beveled Piston ব্যবহৃত হয়।

সাধারণত Flat, Concave ও Crown Piston ব্যবহৃত হয়।

Fuel ও L**e Oil Consumption বেশি।
Fuel ও L**e Oil Consumption তুলনামূলক কম।

১০। লুব অয়েল সিস্টেমের কয়েকটি উদ্দেশ্য লেখ।

উত্তরঃ Lubricating, Cooling, Cleaning, Sealing and Noise Reducing.

১১। এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমুহ লেখ।

উত্তরঃ সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা, চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা,সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা, শব্দ কমানো এবং অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।

১২। স্ক্যাভেঞ্জিং বলতে কী বোঝায়?
উত্তরঃ ইন্টেক এয়ারের সাহায্যে Combustion Chamber হতে Exhaust Gas কে ধাক্কা দিয়ে বের করার পদ্ধতিকে Scavenging বলে।

১৩। ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে?
উত্তরঃ পিস্টন TDC তে অবস্থান কালে উহার Top
Level হতে সিলিন্ডার হেডের তলা পর্যন্ত মধ্যবর্তী
স্থানের আয়তনকে Clearance Volume বলে।

১৪। ব্লো বাই বলতে কী বোঝায়?
উত্তরঃ লাইনার অথবা পিস্টন রিং ক্ষয়প্রাপ্ত হওয়ায় Combustion Chamber হতে Compression Leak বা Exhaust Gas Leak হয়ে সাম্পে প্রবেশ করলে তাকে Blow By বলে।

১৫। ট্যাপেট ক্লিয়ারেন্স বেশি হলে ইঞ্জিনে কী
কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ Valve নির্দিষ্ট সময়ের পরে খুলবে, সিলিন্ডারে বাতাস কম প্রবেশ করবে, কম্প্রেশন প্রেসার কম হবে, Fuel সম্পূর্নভাবে জ্বলবে না, পিস্টনের মাথায় কার্বন
জমবে, সিলিন্ডার হতে এগজস্ট গ্যাস সম্পূর্ন বের হবে না।

১৬। ট্যাপেট ক্লিয়ারেন্স কম হলে ইঞ্জিনে কী কী
অসুবিধা হতে পারে?
উত্তরঃ Valve নির্দিষ্ট সময়ের আগে খুলবে এবং বেশি সময় খোলা থাকবে, Valve Lid বেঁকে বা ভেঙ্গে যেতে পারে, Push Rod অথবা Rocker Arm বেঁকে যেতে পারে, Piston Head এ আঘাত হতে পারে।

১৭। বাম্পিং ক্লিয়ারেন্স কী?
উত্তরঃ পিস্টন TDC তে অবস্থান কালে উহার Top Level হতে সিলিন্ডার হেডের তলা পর্যন্ত মধ্যবর্তী
স্থানের দূরত্বকে Bumping Clearance বলে।

১৮ । তাপ ও তাপমাত্রার চারটি পার্থক্য লেখ।
উত্তরঃ তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়।
তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা।
তাপ হল শক্তির নিদর্শন।
তাপমাত্রা শক্তির বহিঃপ্রকাশ।
তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালরিমিটার।
তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
তাপের একক বিটিইউ, ক্যালরি, জুল ইত্যাদি।
তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি
ফারেনহাইট, ডিগ্রি রোমার ইত্যাদি।

১৯ । ইঞ্জিনে কালো ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ
সমূহ লেখ।
উত্তরঃ ইঞ্জিন Over Load or Low Load এ চললে,
Compression Pressure কম হলে, Piston Ring ও
Liner ক্ষয়প্রাপ্ত হলে, Fuel Injection Timing সঠিক
না হলে, Valve Timing সঠিক না হলে, Tappet Clearance সঠিক না হলে, Injector ত্রুটিযুক্ত হলে।

২০ । ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ
লেখ।
উত্তরঃ Combustion Chamber এ পানি প্রবেশ করলে, Fuel Contamination হলে, Engine Temperature মাত্রাতিরিক্ত হলে, Fuel Injection Timing Advanced হলে।

২১ । পার্জিং বলতে কী বোঝায়?
উত্তরঃ ইঞ্জিনের কোন Liquid System এ আটক বা
জমাকৃত বাতাস বা গ্যাস বের করে উহাকে Liquid
দ্বারা পূর্ণ করার পদ্ধতিকে Purging বলে। যেমন- L**e Oil System, Fuel System ইত্যাদি।

২২। কার্বুরেটর বলতে কী বোঝায়?
উত্তরঃ কার্বুরেটরকে পেট্রোল ইঞ্জিনের হার্ট বলা হয়। ইহা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে Air-Fuel Mixture তৈরি করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে।

২৩। প্লাঞ্জার এর কাজ লেখ।
উত্তরঃ Fuel Injection Pump এ Barrel এর মধ্যে
Plunger এর অবস্থান। ইহা Cam এর ধাক্কায় Reciprocating Motion এ কাজ করে এবং এর গায়ে
তিন ধরনের Slot বা খাঁজ কাটা থাকে যা দ্বারা ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। (Vertical, Helical and Round Slot)

২৪। ইঞ্জিনের লুব অয়েল প্রেসার কম হওয়ার
কয়েকটি কারণ লেখ।
উত্তরঃ Main এবং Big End Bearing এর ক্লিয়ারেন্স
বেশী, লুব অয়েল সিস্টেমে বাতাস প্রবেশ, লুব অয়েল ফিল্টার আংশিক বন্ধ, লুব অয়েল ঠিকমত কুলিং না হলে, Pressure Regulating Valve ত্রুটিপূর্ণ, Dilution
হলে, L**e Oil Grade সঠিক না হলে।

২৫। কমপ্রেশন প্রেসার কম হওয়ার কয়েকটি কারণ
লেখ।
উত্তরঃ কারণসমুহ- Valve Seats Pitted,Valve Deformity, Blown Head Gaskets, Extensive Piston Ring and Cylinder Wear.

২৬। কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়?
উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে।

২৭। টিডিসি ও বিডিসি এর অর্থসহ অবস্থান উল্লেখ
কর।
উত্তরঃ TDC = Top Dead Center , BDC =Bottom
Dead Center Liner এর ভিতর Piston এর সর্বোচ্চ অবস্থানকে TDC এবং সর্বনিম্ন অবস্থানকে BDC বলে।

২৮। ফুয়েল ইনজেকটরের কাজ কী? / ইনজেকটর কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ Injector এর কাজ Atomized Condition এ
Fuel কে Combustion Chamber এ স্প্রে করা। তাই ইহাকে Atomizer ও বলা হয়ে থাকে।

২৯। বিয়ারিং ক্লিয়ারেন্স কাকে বলে?
উত্তরঃ Crankshaft এর Main Journal এর আউটার
ডায়ামিটার এবং Bearing Shell এর ইনার ডায়ামিটারের পার্থক্যের অর্ধেক কে Bearing Clearance বলে।

৩০। হাই প্রেসার পাম্প (Fuel Injection Pump)
এর কাজ কী?
উত্তরঃ ফায়ারিং অর্ডার অনুসারে ফুয়েলকে উচ্চ
চাপে ইনজেক্টরে সরবরাহের মাধ্যমে কার্যকরী
সিলিন্ডারে স্প্রে করানো।

৩১। ডিকম্প্রেশন লিভারের কাজ কী?
উত্তরঃ The Decompression lever for the easy
cranking herewith it completes blow-through
also. It usually locates with the exhaust valve.

৩২। ডিজেল ইঞ্জিনে কী ধরনের ফুয়েল ফিল্টার
ব্যবহার করা হয়?
উত্তরঃ Pre-filter or Primary filter and secondary
filter. এদের গঠন Duplex হলে একটি স্ট্যান্ডবাই রেখে অন্যটি ব্যবহার করা যায়।

৩৩। রকার আর্মের কাজ কী?
উত্তরঃ রকার আর্ম লিভারের ন্যায় কাজ করে। এটি Cam lobe, Valve lifter ও Push rod দ্বারা Pivot প্রান্তে ধাক্কা প্রাপ্ত হয়ে Rocker Tip প্রান্ত দ্বারা ভালভ স্টেমকে Depress করে ভালভ ওপেন করে।

৩৪। পাম্প টাইমিং করতে হলে কী করা প্রয়োজন?
উত্তরঃ Fuel Injection Pump গিয়ার ট্রেন হতে বিযুক্ত অবস্থায় POPC (Point Of Port Closer) করে ১ নং পিস্টনকে কম্প্রশন স্ট্রোক (BTDC নির্দিষ্ট ডিগ্রিতে) রেখে পাম্প টি গিয়ার ট্রেনের সাথে যুক্ত করতে হবে।

৩৫। ব্যারেলের অবস্থান কোথায়?
উত্তরঃ Fuel Injection Pump এর ফুয়েল গ্যালারিত!!

আজ আমরা ইঞ্জিনের একটি অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে আলোচনা করবো। আর তা হলো “ক্র্যাংকশ্যাফট”।ক্র্যাংকশ্যাফট কে বলা হয়...
14/11/2020

আজ আমরা ইঞ্জিনের একটি অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে আলোচনা করবো। আর তা হলো “ক্র্যাংকশ্যাফট”।

ক্র্যাংকশ্যাফট কে বলা হয় একটি ইঞ্জিনের মেরুদন্ড। কারন ইঞ্জিন থেকে প্রাপ্ত শক্তিকে ফ্লাই হুইলের মাধ্যমে আউটপুট দেওয়াই এর কাজ৷ ইঞ্জিনে জ্বালানী পুড়িয়ে যে তাপশক্তির রূপান্তর হয় তা পিস্টন – কানেকটিং রডের মাধ্যমে রেসিপ্রোকেটিং গতি থেকে ঘুর্নয়ন গতিতে এই যন্ত্রই রূপান্তর করে।

এই বিশেষ যন্ত্রাংশটিই হলো ইঞ্জিনের মৌলিক উপাদান গুলোর মধ্যে প্রধান। কারন অন্যান্য মৌলিক পার্টস গুলো ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তন যতটা সহজ, এই পার্টের ক্ষতি মানে অনেকটা ইঞ্জিনের পরিবর্তন। এর কারন এই পার্টের পরিবর্তন করতে পুরো ইঞ্জিন কাঠামোকে মুল ভিত্তি থেকে খুলে তুলে ফেলতে হয়।

একটি ক্র্যাংকশ্যাফট কে ঠিক তেমন টেকসই করেই তৈরি করা হয় যেন ইঞ্জিনের লাইফ টাইমে অন্তত এর পরিবর্তন করতে না হয়। এটি ফ্যাক্টরীতে ফোর্সিং – কাস্টিং ও মেশিনিং এর মাধ্যমে এর তৈরি করা হয়। স্টিল এ্যালয়ের পার্টসকে চুল্লির মধ্যে উত্তপ্ত করে ফোর্সিং করে ক্র্যাংকশ্যাফট প্রস্তুত করা হয়। তাই এটি সব ধরনের লোড নেওয়ার জন্য প্রস্তুত থাকে।

ক্র্যাংকশ্যাফট ইঞ্জিন ফাউন্ডেশনে একটি বিয়ারিং হাউজিং এ বসানো থাকে। এর মেইন জার্নাল মেইন বিয়ারিং এর মধ্যে ও ক্র্যাংক জার্নাল বা ক্র্যাংক পিন কানেকটিং রডের সাথে সংযুক্ত থাকে। ঘুর্নায়ন মোমেন্টাম ঠিক রাখতে অনেক সময় কাউন্টার ওয়েট এর ক্র্যাংক ওয়েবের সাথে সংযুক্ত করা থাকে। শেল বিয়ারিং এরেন্জমেন্টের মধ্যে একটি নির্দিষ্ট এলাইনমেন্টে ক্র্যাংকশ্যাফট ঘুরতে থাকে। আর ইঞ্জিনের সঠিক পাওয়ার আউটপুটের জন্য এর সঠিক এলাইনমেন্ট অতীব জরুরী।

কোন কারনে এর এলাইনমেন্টে ত্রুটি হলে ক্র্যাংকশ্যাফটের গঠনগত ত্রুটি দেখা দিতে পারে এমন কি ভেঙ্গেও যেতে পারে। নিচে এর কিছু সম্ভাব্য কারন ও সমাধান আলোচনা করা হলো।

একটি ক্র্যাংকশ্যাফট তৈরি করার পর এটি টেস্টিং এর মাধ্যমে এর ব্যালেন্স রোটেশন চেক করা হয়। ল্যাবে নির্দিষ্ট টুলসের মাধ্যমে এর কোন বেন্ড আছে কিনা ও এর জার্নাল ও ওয়েবের ডিফ্লেক্সশন পরিমাপ করে নেওয়া হয় এবং এর পরে ইঞ্জিনে স্থাপন করার জন্য ছারপত্র দেওয়া হয়। ইঞ্জিনে স্থাপনের সময় বিয়ারিং হাউজিংএ স্থাপনের পর এর এলাইনমেন্ট পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাক থাকলেই পরবর্তী পদক্ষেপে কাজ করা হয়। এক্ষেত্রে অবশ্যই করনীয় হলো অরিজিনাল বিয়ারিং ব্যবহার করা, বিয়ারিং সঠিক নিয়মে সঠিক স্থানে স্থাপন এবং ক্র্যাংকশ্যাফট বসানোর পর বিয়ারিং ক্লিয়ারেন্স পরিমাপ করা, ক্যাপ সঠিক টর্কে টাইট দেওয়া। কারন ইঞ্জিন চালু অবস্থায় কোন ভাবে বিয়ারিং এর ক্যাপ লুজ হয়ে গেলে বিয়ারিং সঠিক স্থান থেকে সরে আসবে এবং ভাইব্রেশন সৃষ্টি করবে এবং ক্র্যাংকশ্যাফট ক্ষতিগ্রস্ত হবে।


ইঞ্জিনের ফাউন্ডেশন বোল্ট, ফ্লাই হুইল বোল্ট সহ আউট ফিটিং সঠিক টর্কে টাইট দেওয়া জরুরী কারন কোন নির্দিস্ট স্থানের বোল্ট নড়বরে হয়ে গেলেও ভাইব্রেশনের প্রভাব গিয়ে ক্র্যাংকশ্যাফটে গিয়ে পরবে কারন ইঞ্জিনের পাওয়ার উৎপাদনের সকল লোড সামগ্রিক ভাবে ক্র্যাংকশ্যাফটে পরে।

এতক্ষণ আমরা আলোচনা করলাম স্থাপনগত করনীয়, এখন আলোচনা করবো চলমানগত করনীয়। আগেই বলেছি ইঞ্জিনের সকল মেকানিক্যাল লোড ক্র্যাংকশ্যাফটেই পরে তাই মেকানিক্যাল লোডকে সঠিক রাখলেই ক্র্যাংকশ্যাফট ও টেকসই থাকবে৷ এক্ষেত্রে প্রথমত সঠিক লুব্রিকেটিংকে গুরুত্ব দিবো। কারন সঠিক লুব্রিকেটিং এর অভাবে ক্র্যাংকশ্যাফট বিয়ারিং ক্ষয় হয়ে যাবে যার ফলে এর এলাইনমেন্ট ঠিক থাকবে না। আবার লুবওয়েলের সঠিক সরবরাহের অভাবে ক্র্যাংক কেসের মুভিং পার্টসে হটস্পট হতে পারে ।যা অতিরিক্ত তাপমাত্রা উৎপাদনের মাধ্যমে বা এক্সপ্লোশনের মাধ্যমে পার্টস গুলোকে ক্ষতিগ্রস্ত করবে যা সামগ্রিকভাবে ক্র্যাংকশ্যাফটের ক্ষতি। দীর্ঘ দিন এমনভাবে মিস এলাইনমেন্টে চললে শ্যাফটের বেন্ডিং শুরু হবে এবং এর দূর্বল পয়েন্টে ভাঙ্গনের সৃষ্টি হবে। তাই ইঞ্জিনের সঠিক লুব্রিকেশন জরুরী।

ইঞ্জিনের লুব অয়েলের ক্ষেত্রে লক্ষনীয়ঃ
লুব অয়েলের সঠিক চাপ রক্ষন ।
লুব অয়েলের তাপমাত্রা : কোন কারনে তা বেড়ে লেগে কারন খুজে বের করা।
ক্র্যাংক কেস প্রেসার ও থ্রাস্ট বিয়ারিং এর তাপমাত্রা পর্যোবেক্ষন। এক্ষেত্রে অয়েল মিস্ট ডিটেকটর ব্যবহার বা ক্র্যাংককেজ ভেন্টে লক্ষ রাখা ।
কোন অনিয়মিত নয়েজ হচ্ছে কিনা তা দেখা।
সঠিক মানের লুব অয়েল ব্যবহার ও নির্দিষ্ট রানিং আওয়ার পরপর লুবঅয়েল ও ফিটার এলিমেন্ট পরিবর্তন করা।
দ্বিতীয়ত ইঞ্জিনের পাওয়ার ব্যালেন্স। ইঞ্জিনের সকল ইউনিটের উৎপাদিত পাওয়ার সমান হতে হবে। ধরুন একটি ছয় সিলিন্ডার ইঞ্জিনের সবগুলো ইউনিটে উৎপাদিত শক্তি সমান নয়, কোন সিলিন্ডারে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে আবার কোনটায় কম। সেক্ষেত্রে দেখা যাবে যে ইউনিটে তুলনামূলক বেশি শক্তি উৎপন্ন হচ্ছে সে ইউনিটের পিস্টন ক্র্যাংকশ্যাফটকে বেশি মেকানিকালি লোড দিবে তাই সেই ইউনিটের বিয়ারিং এর উপর বেশি স্ট্রেস কাজ করবে । এতে ক্র্যাংকের উপর বেশি বেন্ডিং মোমেন্ট কাজ করবে এবং ওই ইউনিটের বিয়ারিং বেশি তাড়াতাড়ি ক্ষয় হবে ও জার্নাল ইউনিটেও ডিফ্লেক্সশন ( বাঁকা হওয়ার প্রবণতা ) দেখা দিবে। এভাবে দীর্ঘদিন চলনে ক্র্যাংকশ্যাফট আনব্যালেন্সড হয়ে বাঁকা হয়ে যেতে পারে এমনকি ভেঙ্গে যেতে পারে। তাই ব্যালেন্স পাওয়ার উৎপাদন জরুরী। এর সেক্ষেত্রে ফুয়েল ইনজেকশন সিস্টেম সব ইউনিটে সমান রাখতে হবে৷ ইনজেকটরের ফুয়েল ইনজেকশন প্রেসার সমান হতে হবে ও ভালভের “ট্যাপেড ক্লিয়ারেন্স” সঠিক থাকতে হবে।

ইঞ্জিনকে নির্দিষ্ট রানিং আওয়ার পরপর মেজর ওভারহলিং করে এর সকল বিয়ারিং, পিস্টন রিং পরিবর্তন করে দিলে ও ইনজেকশন প্রেসার ঠিক রাখলে ইঞ্জিন বহুদিন ভাল চলবে।

21/10/2020
Caterpillar G3512hFuel Type : Natural Gas KVA : 1875 kvaKW : 1500kwCompression Ratio : 12.1Engine speed : 1500 RPMBore —...
20/10/2020

Caterpillar G3512h
Fuel Type : Natural Gas
KVA : 1875 kva
KW : 1500kw
Compression Ratio : 12.1
Engine speed : 1500 RPM
Bore —mm( In) = 170 (6.7)
Stroke — mm( In) = 215 ( 8.5)
Aspiration : Turbocharged
Fuel System : Electronic Fuel control valve
control system : Terberg control system

1. লুব অয়েল ক্যাপাসিটি কত ?
উত্তর : ২৯১ লিটার
২. কোন কোম্পানির লুব অয়েল ব্যাবহার করা হয় ?
উত্তর : Cat NGEO Ultra 40 ( SAE 40)
৩. জ্যাকেট ওয়াটার সার্কিট ক্যাপাসিটি কত ?
উত্তর : ১৩৯লিটার
৪. আফটারকুলার ওয়াটার সার্কিট ক্যাপাসিটি কত ?
উত্তর : ৩১লিটার
৫. কুলিং টাওয়ার ক্যাপাসিটি কত ?
উত্তর : ২০০ RT
৬. কুলিং টাওয়ার কি টাইপ ?
উত্তর : রাউন্ড টাইপ
৭. স্পার্ক প্লাগের গ্যাপ কত ?
উত্তর : No Gap, Flash System ( prechamber type)
৮. স্পার্ক প্লাগের রেজিষ্ট্রেন্স কত ?
উত্তর :?
৯. ট্র্যান্সফরমারের রেজিষ্ট্রেন্স কত ?
উত্তর :?
১০. Caterpillar G3512h ফায়ারিং অডার
1-12-9-4-5-8-11-2-3-10-7-6
১১. ইনটেক এবং এগজোষ্ট ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স
উত্তর : হাইড্রোলিক সিস্টেম
১২. স্পার্ক প্লাগ কত ঘন্টা পর পর পরিবর্তন করতে হয়..?
উত্তর : সেকেন্ডারী ভোল্টেজ এবং ডেটোনেশন লেভেলের উপর নির্ভর করে।
১৩. লুব অয়েল কত ঘন্টা পর পর পরিবর্তন করতে হয়...?
উত্তর : ২০০০ ঘন্টা পর
১৪. লুব অয়েল ফিল্টার কত ঘন্টা পর পর পরিবর্তন করতে হয়...?
উত্তর : ২০০০ ঘন্টা পর
১৫. গ্যাস এবং বাতাসের অনুপাত কত...?
উত্তর : ১ঃ৯
১৬. স্পার্ক প্লাগ টাইটিং টর্ক কত....?
উত্তর : ৫০ নিউটন/ মিটার
১৭. জ্যাকেট ওয়াটার হীট এক্সচেঞ্জারের প্লেট কয়টি....?
উত্তর : ৫৬ টি
১৮.আফটারকুলারের হীট এক্সচেঞ্জাটের প্লেট কয়টি.....?
উত্তর : ৩৭ টি

Caterpillar G3520E Fuel Type : Natural Gas KVA : 2494 kvaKW : 1995 kwCompression Ratio : 11.9Engine speed : 1500 RPMBore...
27/09/2020

Caterpillar G3520E
Fuel Type : Natural Gas
KVA : 2494 kva
KW : 1995 kw
Compression Ratio : 11.9
Engine speed : 1500 RPM
Bore —mm( In) = 170 (6.7)
Stroke — mm( In) = 190 ( 7.5)
Fuel System : Electronic Fuel control valve

1. লুব অয়েল ক্যাপাসিটি কত ?
উত্তর : ৫৪১ লিটার
২. কোন কোম্পানির লুব অয়েল ব্যাবহার করা হয় ?
উত্তর : Cat NGEO Advanced 40 ( SAE 40)
৩. জ্যাকেট ওয়াটার সার্কিট ক্যাপাসিটি কত ?
উত্তর : ৩৪৪ লিটার
৪. আফটারকুলার ওয়াটার সার্কিট ক্যাপাসিটি কত ?
উত্তর : ৩৭.৫ লিটার
৫. কুলিং টাওয়ার ক্যাপাসিটি কত ?
উত্তর : ২০০ RT
৬. কুলিং টাওয়ার কি টাইপ ?
উত্তর : রাউন্ড টাইপ
৭. স্পার্ক প্লাগের গ্যাপ কত ?
উত্তর : No Gap, Flash System ( prechamber type)
৮. স্পার্ক প্লাগের রেজিষ্ট্রেন্স কত ?
উত্তর : ০.৫-০.৮ কিলোওহম
৯. ট্র্যান্সফরমারের রেজিষ্ট্রেন্স কত ?
উত্তর : ৩০-৩৫ কিলোওহম
১০ ইনটেক ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স কত ?
উত্তর : ১৫ থাও ( ০.০৩৮১ মিলিমিটার)
১১. এগজোষ্ট ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স কত ?
উত্তর : ৪৪ থাও ( ১.১১৭৬ মিলিমিটার)

Address

Daffodil International University
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when DIU Permanent Campus EEE Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to DIU Permanent Campus EEE Club:

Share