26/06/2026
বিড়ালের টিকা কেন জরুরি?
অনেকেই মনে করেন, "আমার বিড়াল তো বাসার বাইরে যায় না, তাই টিকা দেওয়ার দরকার নেই।" কিন্তু, ঘরে থাকা বিড়ালও বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে।
টিকা, আপনার বিড়ালের শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আগে থেকেই প্রস্তুত করে। ফলে প্রাণঘাতী অনেক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
যেসব রোগ থেকে টিকা সুরক্ষা দিতে সাহায্য করে, সেগুলোর মধ্যে রয়েছে-
• ক্যাট ফ্লু (ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ)
• প্যানলিউকোপেনিয়া (Feline Distemper)
• র্যাবিস
বিশেষ করে র্যাবিস একটি প্রাণঘাতী রোগ, যা প্রাণী থেকে মানুষেও ছড়াতে পারে। তাই এটি শুধু আপনার বিড়ালের জন্য নয়, পরিবারের সবার নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
কখন টিকা শুরু করবেন?
সাধারণত বিড়ালের বয়স ৬–৮ সপ্তাহ হলে প্রথম টিকা শুরু করা হয়। এরপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ দিতে হয়। পরবর্তীতে ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা চালিয়ে যেতে হয়।
মনে রাখবেন, অসুস্থ হয়ে চিকিৎসা করানোর চেয়ে সময়মতো টিকা দেওয়া অনেক সহজ, নিরাপদ এবং কম খরচের। ঐ যে বলে না, "Prevention is Better Than Cure"
আপনার বিড়ালের বয়স যদি ২ মাসের বেশি হয় কিন্তু এখনও টিকা শুরু না হয়ে থাকে, তাহলে দেরি না করে একজন ভেটেরিনারিয়ানের সঙ্গে পরামর্শ করুন।
আপনার বিড়ালের বয়স কত? সে কি নিয়মিত টিকা পায়? মন্তব্যে জানাতে পারেন।