Physics Debating Club-JnU

Physics Debating Club-JnU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physics Debating Club-JnU, College & University, Dhaka.

Alhamdulillah ,The Physics Debating Club successfully organized a workshop for its debaters, focusing on debating skills...
21/08/2026

Alhamdulillah ,The Physics Debating Club successfully organized a workshop for its debaters, focusing on debating skills, critical thinking, and public speaking.

The event was graced by the presence of the Department Chairman and respected teachers of physics department.

Certificates were awarded to the participating debaters, and the President of the Club delivered an inspiring speech.

We sincerely express our gratitude to our respected Moderator, Dr-Abdulla Al-MominSir, for his constant guidance, valuable support, and encouragement. His dedication has been a great source of inspiration for the club.

Special appreciation also goes to everyone who worked tirelessly behind the scenes to make the workshop successful. Their dedication and teamwork truly made the event meaningful and memorable.And special thanks goes to the host Rakib Shikdar.
Thank you.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "1st Annual Debate Workshop 2026"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছে...
19/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "1st Annual Debate Workshop 2026"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছেন মুনিব মুসান্না।

ট্রেইনার পরিচিতি:
• মুনিব মুসান্না
• দপ্তর সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS)

বিতর্কের প্রায়োগিক কৌশল ও যুক্তি কাঠামোর সঠিক বোঝাপড়া নিশ্চিত করতে কর্মশালায় সবাইকে আমন্ত্রণ।

— ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC), জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "4th Annual Debate Workshop"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছেন সাদ...
19/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "4th Annual Debate Workshop"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছেন সাদিয়া আফরোজ মিম।

ট্রেইনার পরিচিতি:
• সাদিয়া আফরোজ মিম
• সভাপতি, বোটানি ডিবেটিং ক্লাব।

বিতর্কের গঠনমূলক কৌশল ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে অংশ নিতে কর্মশালায় সবাইকে আমন্ত্রণ।

— ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC), জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "4th Annual Debate Workshop"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছেন রোক...
19/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) আয়োজিত "4th Annual Debate Workshop"-এ ট্রেইনার হিসেবে যুক্ত থাকছেন রোকসানা মিতু।

ট্রেইনার পরিচিতি:
• রোকসানা মিতু
• কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS)
• সাধারণ সম্পাদক, ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি (FHDS)

বিতর্কের প্রায়োগিক কৌশল ও দক্ষতা বৃদ্ধিতে অংশ নিতে কর্মশালায় সবাইকে আমন্ত্রণ।

— ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC), জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যুক্তি গঠন ও খণ্ডনের তাত্ত্বিক এবং ব্যবহারিক কাঠামো নিয়ে আলোচনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিবেটিং ক্লাবের (P...
19/08/2026

যুক্তি গঠন ও খণ্ডনের তাত্ত্বিক এবং ব্যবহারিক কাঠামো নিয়ে আলোচনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিবেটিং ক্লাবের (PDC) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "1st Annual Debate Workshop 2026"।

অতিথিবৃন্দ:
• প্রধান অতিথি: অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস (চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ)
• বিশেষ অতিথি: অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মোমিন (মডারেটর, PDC)
• সভাপতিত্ব করবেন: ফাতেমাতুজ জোহুরা (প্রেসিডেন্ট, PDC)
• কর্মশালা পরিচালনা করবেন: রাকিব শিকদার

সময়সূচি ও স্থান:
• তারিখ: ২০ আগস্ট, ২০২৬
• সময়: দুপুর ১:৩০
• ভেন্যু: রুম নং ৪১৪, বিজ্ঞান ভবন

যুক্তি ও বিতর্ক চর্চায় আগ্রহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।

আগামী ২০ আগস্ট, ২০ ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য Physics Debating Club-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়ে...
17/08/2026

আগামী ২০ আগস্ট, ২০ ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য Physics Debating Club-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।এছাড়া ও ফিজিক্স ডিপার্টমেন্ট এর যেকোনো ব্যাচের শিক্ষার্থীদের জন্য কর্মশালাটি উন্মুক্ত থাকবে।

"উপস্থিত সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।"

যারা বিতর্কে নতুন এবং বিষয়টি সম্পর্কে জানতে ও নিজেদের দক্ষতা বিকাশে আগ্রহী, তাদের জন্যই মূলত এই কর্মশালাটি আয়োজন করা হচ্ছে।তাই দেরি না করে এখনই কমেন্টে দেওয়া লিংক ক্লিক করে রেজিষ্ট্রেশন করে ফেলুন দ্রুত।

তারিখ: ২০ আগস্ট
সময়: দুপুর ১:৩০ মিনিট

আয়োজনে: Physics Debating Club

কর্মশালাটিকে সফল ও প্রাণবন্ত করে তুলতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

ফিজিক্স ডিবেটিং ক্লাবের নিয়মিত বিতার্কিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিবৃতিসম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে...
08/08/2026

ফিজিক্স ডিবেটিং ক্লাবের নিয়মিত বিতার্কিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিবৃতি

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমাদের ক্লাবের নিয়মিত বিতার্কিক নিবির সরোয়ার ধ্রুব ও মেহেদি হাসান প্রভা ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন। একই ধারাবাহিকতায় রাকিব শিকদার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা জ্ঞানচর্চা, মতপ্রকাশ ও মুক্ত বিতর্কের নিরাপদ পরিসর। অথচ শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন হয়রানি সেই নিরাপদ পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে।নিবির সরোয়ার ধ্রুব, মেহেদি হাসান প্রভা ও রাকিব শিকদার—তিনজনই ফিজিক্স ডিবেটিং ক্লাবের নিয়মিত বিতার্কিক এবং বিতর্কচর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। মতের ভিন্নতা কখনোই একজন শিক্ষার্থীর ওপর সহিংসতার বৈধতা দিতে পারে না। আমরা বিশ্বাস করি, বিতর্কের উত্তর হতে হবে যুক্তি দিয়ে, হামলা দিয়ে নয়।

ফিজিক্স ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমরা উল্লিখিত ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সকল হামলার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয় বিবেচনা না করে অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করা হোক। পাশাপাশি, ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি। আমরা এমন একটি নিরাপদ শিক্ষাঙ্গন চাই, যেখানে একজন শিক্ষার্থী নির্ভয়ে কথা বলতে, প্রশ্ন করতে, বিতর্ক করতে এবং নিজের মত প্রকাশ করতে পারে।

ফিজিক্স ডিবেটিং ক্লাব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গত ২১ জুলাই, ২০২৬ ফিজিক্স ডিবেটিং ক্লাবের একটি সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফিজিক্স ডিবেটিং ক্লাবের আসন্ন ক...
24/07/2026

গত ২১ জুলাই, ২০২৬ ফিজিক্স ডিবেটিং ক্লাবের একটি সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফিজিক্স ডিবেটিং ক্লাবের আসন্ন কর্মশালা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সব যুক্তি-তর্ক আর থিওরির ঊর্ধ্বে গিয়ে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ আর সহনশীলতার এক নতুন ন্যারেটিভ। আমাদের ভেতরের সমস্ত ইত...
27/05/2026

সব যুক্তি-তর্ক আর থিওরির ঊর্ধ্বে গিয়ে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ আর সহনশীলতার এক নতুন ন্যারেটিভ। আমাদের ভেতরের সমস্ত ইতিবাচকতা যুক্তিসঙ্গতভাবে ছড়িয়ে পড়ুক চারপাশের মানুষের মাঝে।

জগন্নাথ ইউনিভার্সিটি ফিজিক্স ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক!

২১তম ব্যাচের সাথে ফিজিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভাজগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং (পিডি...
22/05/2026

২১তম ব্যাচের সাথে ফিজিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং (পিডিসি) ক্লাব সবসময়ই বিশ্বাস করে, বিজ্ঞান ও যুক্তির মেলবন্ধনই প্রগতির মূল চাবিকাঠি। সেই ধারাবাহিকতায়, গত ১৯ মে, ২০২৬ ফিজিক্স ডিপার্টমেন্টের ২১তম ব্যাচের (সেশন: ২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক পরিচিতি সভার আয়োজন করে পিডিসি।

নবীন এই বিতার্কিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং ক্লাবের সার্বিক কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দিতে উক্ত সেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত মডারেটর অধ্যাপক Dr-Abdulla Al-Momin স্যার। স্যার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্কচর্চার মাধ্যমে যৌক্তিক চিন্তাভাবনা ও বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পিডিসির সভাপতি ফাতেমা তুজ জোহরা, সাধারণ সম্পাদক Muhammad Shakil Fakir এবং কার্যনির্বাহী পর্ষদদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নবীনদের সাথে মতবিনিময় করেন। ফ্রেশারদের সামনে ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিগত দিনগুলোর অর্জন ও সফল কার্যক্রমের পথচলার গল্প তুলে ধরেন।

পরিচিতি সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি Sajia Iffat. তিনি নবীনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্লাবের ভবিষ্যৎ পথচলা যেন আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে ২১তম ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য ছিল শুভেচ্ছা উপহার ও আন্তরিক ভালোবাসার স্মারক।

পদার্থবিজ্ঞানের কাঠখোট্টা সমীকরণের মাঝেও যুক্তির আলো ছড়াতে পিডিসির এই পথচলায় সামিল হওয়া নতুন সকল মুখকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আগামী দিনগুলোতে তোমাদের হাত ধরেই সমৃদ্ধ হবে আমাদের এই যুক্তির মঞ্চ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics Debating Club-JnU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share