30/04/2026
ইঞ্জিনিয়ার স্টোরিজ - সিজন ১
অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা ২০২৬
ক্যাম্পাস লাইফ, পেশাগত দক্ষতা, নিজের অভিজ্ঞতা, অনুপ্রেরণামূলক গল্প কিংবা ভবিষ্যৎ ক্যারিয়ার—যেকোনো বিষয় নিয়ে তৈরি করুন আপনার সেরা ভিডিও কনটেন্ট
🏆 পুরস্কার:
✔ চ্যাম্পিয়ন: ৪,০০০ টাকা
✔ ১ম রানার আপ: ২,৫০০ টাকা
✔ ২য় রানার আপ: ১,৫০০ টাকা
✔ বিজয়ী সকলের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল
✔ প্রতি ডিপার্টমেন্ট থেকে ৩টি দলকে পুরস্কৃত করা হবে।
✔ ফেসবুক পেইজে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার, ভিডিও ভিউ এর ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
👥 টিম গঠন: ৩ জনের টিম
💡 কনটেন্ট বিষয়সমূহ:
✔ প্র্যাকটিক্যাল অর্জিত জ্ঞান ও তার ব্যবহার:
ক্লাসরুমে বা ল্যাবে শেখা বিষয়গুলো বাস্তবে বা ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রয়োগ করা হচ্ছে।
✔ শিক্ষাজীবন ও একাডেমিক অভিজ্ঞতা:
ক্যাম্পাসের পড়াশোনা, ক্লাস এবং সামগ্রিক একাডেমিক পরিবেশ।
✔ শিক্ষার্থীদের জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প:
ব্যক্তিগত লড়াই, সফলতা বা পলিটেকনিক পেশায় আসার পেছনের অনুপ্রেরণার গল্প।
✔ পেশাগত ক্ষেত্রে পরিবারের সাপোর্ট ও উৎসাহ:
এই মহান পেশায় (পলিটেকনিক) আসার পেছনে পরিবারের ভূমিকা।
✔ ক্যারিয়ার ও ভবিষ্যৎ সুযোগ:
পলিটেকনিক সেক্টরে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, বিদেশ গমন এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
✔ লাইফস্টাইল ও ক্যাম্পাস এনভায়রনমেন্ট:
হোস্টেল লাইফ, ক্যাম্পাসের দৈনন্দিন জীবনযাপন, আড্ডা এবং পরিবেশ।
✔ শিক্ষার্থীদের এক্সপেরিয়েন্স ও প্রাপ্তি:
ভর্তি সময়ের প্রত্যাশা এবং বর্তমান অর্জনের তুলনা।
💡 ছাত্রছাত্রীদের কনটেন্ট তৈরির নির্দেশনা
১) কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে কপিরাইট-ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে।
২) ভিডিওর থিম ও মুড অনুযায়ী উপযুক্ত মিউজিক নির্বাচন করতে হবে।
৩) ইউনিফর্ম পরিহিত অবস্থায় কনটেন্ট ধারণ করতে হবে।
৪) Facebook/Meta প্ল্যাটফর্মের জন্য Meta Sound Collection থেকে কপিরাইট-ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে।
৫) ভিডিও ধারণের পূর্বে লোকেশন, ব্যাকগ্রাউন্ড ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
৬) ক্যাম্পাস, ল্যাব, ক্লাসরুম বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং দৃশ্যমান রাখার চেষ্টা করতে হবে।
৭) পর্যাপ্ত আলোতে ভিডিও ধারণ করতে হবে; ঝাপসা বা লো-লাইট ফুটেজ গ্রহণযোগ্য নয়।
৮) ভিডিওতে অপ্রয়োজনীয় শব্দ/নয়েজ এড়িয়ে পরিষ্কার অডিও নিশ্চিত করতে হবে।
৯) ক্যামেরা স্থির রেখে ভিডিও ধারণ করতে হবে; শেক বা দ্রুত জুম পরিহার করতে হবে।
১০) শিক্ষার্থীদের স্বাভাবিক, আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল উপস্থাপন নিশ্চিত করতে হবে।
১১) অপ্রাসঙ্গিক ব্যক্তি বা অনুপযুক্ত ব্যাকগ্রাউন্ড যেন ফ্রেমে না আসে তা নিশ্চিত করতে হবে।
১২) প্রতিটি ভিডিওতে প্রতিষ্ঠানের ব্র্যান্ড গাইডলাইন (লোগো, কালার, ফন্ট) অনুসরণ করতে হবে।
১৩) ভিডিওর শুরুতে আকর্ষণীয় হুক বা Attention Grabber রাখতে হবে।
১৪) ভিডিওর সময়সীমা ২ মিনিট থেকে ৪ মিনিটের মধ্যে হতে হবে।
১৫) পোস্টের আগে বানান, গ্রাফিক্স, অডিও ও ভিডিও কোয়ালিটি রিভিউ করতে হবে।
১৬) বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা ভুয়া তথ্য ব্যবহার করা যাবে না।
দেরি না করে এখনই আপনার টিম তৈরি করুন!