ADUST_Fall-2014

ADUST_Fall-2014 শখের দাম লাখ টাকা

আপনি কী ফেসবুক অ্যাড নিয়ে চিন্তিত? তাই ফেইসবুক এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে...
30/09/2020

আপনি কী ফেসবুক অ্যাড নিয়ে চিন্তিত?
তাই ফেইসবুক এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01729294548

আপনি কী ফেসবুক অ্যাড নিয়ে চিন্তিত?
তাই ফেইসবুক এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01729294548

প্রশ্ন: ফেসবুক বুস্ট/প্রোমোট কি?
=====================
✔ ফেসবুকের এড প্ল্যাটফর্ম ব্যবহার করে পেজের পোস্ট ডলার খরচ করে নির্দিষ্ট মানুষের প্রোফাইলে দেখানোই হচ্ছে বুস্ট/প্রোমোট।

প্রশ্ন: বুস্ট/প্রোমোট করলে কি হয়?
======================
✔ ফেসবুকের পারসোনাল নিউজফিডে/ম্যাসেঞ্জারে আমরা যে 'sponsored' লেখা পোস্ট দেখি থাকি এগুলো বুস্ট করা পোস্ট। বুস্ট করার কারনে টার্গেটেড মানুষের প্রোফাইলে বুস্টেড পোস্ট দেখানো হয়।

প্রশ্ন: ফেইসবুকে তো নিজেই এ্যাড দেয়া যায়। তাহলে কোন এজেন্সির কাছে যেতে হবে কেন?
================================================================
✔ এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু দক্ষতার সমন্বয় । টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য তিন কারনে প্রযোজন হতে পারে:-

অভিজ্ঞতা: পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে।

পেমেন্ট চ্যানেল: ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এজেন্সিকে কিছু সার্ভিস চার্জ দিয়ে খুব সহজেই এ্যাড চালু করা যায়।

ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত এ্যাডের কন্টেন্ট তৈরী করে দেয়। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। কমপক্ষে ৩০ ডলারের এ্যাড হলে আমরা এ্যাডের কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই ।

প্রশ্ন: Page কি ফ্রি'তে প্রোমোট/বুস্ট করা যায়?
==============================
✔ না। ডলার খরচ না করে ফেসবুকে পেজ প্রমোট করা যায় না। তবে ফেসবুক মাঝে মধ্যে 'ফ্রি কুপন' দিয়ে থাকে তা দিয়ে পেজ প্রোমোট করা যায়।

প্রশ্ন: বুস্টের জন্য প্রতি ডলারের মূল্য কত ?
==============================
সার্ভিসচার্জসহ আমরা প্রতি ডলার ৯৫ টাকা রাখি। আমরা সর্বনিম্ন ৫ ডলারের বুস্টের অর্ডার নিয়ে থাকি। বি. দ্রঃ 2% fee যোগ হবে বিকাশ/রকেটের ক্ষেত্রে ​।

প্রশ্ন: Facebook coupon কিভাবে পাবো?
==========================
✔ কুপন পাওয়ার কোন উপায় নেই। যদি আপনার পেজের পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে ফেসবুক থেকেই আপনাকে নটিফিকেশন পাঠানো হবে। আপনি নিজে কিছু করে কুপন পেতে পারবেন না।

প্রশ্ন: বুস্ট/প্রোমোট কিভাবে করবো?
=========================
✔ বুস্ট করার জন্য ডলারে পেমেন্ট করার মত কার্ড থাকতে হবে। ফেসবুকের এড ম্যানেজার/বিজনেস এড ম্যানেজার/পেজ থেকে এরপর বুস্ট করা সম্ভব।

প্রশ্ন: কোন কার্ড দিয়ে বুস্ট করা যায়?
========================
✔ ইবিএল একুয়া কার্ড, নভো এয়ার, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, পাইওনিয়ার মাষ্টার কার্ড ইত্যাদি দিয়ে ডলারে পেমেন্ট করা যায়।

প্রশ্ন: সর্বনিম্ন কত ডলারের বুস্ট করা যায়?
========================
✔ ফেসবুকে সর্বনিম্ন ১ ডলারের বুস্ট করা যায়। তবে কোন এজেন্সির মাধ্যমে বুস্ট করালে ওই এজেন্সির সর্বনিম্ন প্যাকেজ আলাদা হতে পারে। যেমন, আমরা সর্বনিম্ন ১০ ডলারের বুস্টের অর্ডার নিয়ে থাকি।বি. দ্রঃ 2% fee যোগ হবে বিকাশ/রকেটের ক্ষেত্রে ​

প্রশ্ন: বুস্টিং/প্রোমট কি Sale কনফার্ম করতে পারে?
=================================
✔ না। বুস্টিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনার সম্ভাব্য কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিতে পারবেন। Sale হওয়ার জন্য আরো অনেক কিছু দরকার হয়। যা যে শুধু বুস্টিং করছে তার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়।

-তবে পুরো পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব দিলে কোন এজেন্সি Sale confirm করার নিশ্চয়তা দিতে পারে তাদের সার্ভিস অনুযায়ী।

প্রশ্ন: আমার এ্যাডটি কতবার দেখানো হবে?
===============================

এটি'র সুনির্দিষ্ট সংখ্যা নেই কারন এ্যাডের পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু নিয়ম অনুযায়ী (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী) এটি কম বেশী হয়ে থাকে। সাধারনত বাংলাদেশে সবার জন্য খোলা রেখে পোস্ট বুস্ট টাইপের এ্যাড চালালে প্রতি ডলারে = ৯০০-১২০০ জন এ্যাডটি দেখবে। পেইজ প্রমোশন করলে = ৬০-১১০ টি লাইক পেতে পারেন। অন্য টাইপের এ্যাড সম্পর্কে ধারনা পেতে যোগাযোগ করুন।

প্রশ্ন: অন্য একটি এজেন্সী ৫০০ টাকায় ২০০০ বেসিক লাইক দিতেসে, সেই তুলনায় আপনারা তো অনেক কম দেন?
=================================================================
✔ বেসিক লাইক বলে কোন শব্দ ফেইসবুকে নেই। আসলে এইসব এজেন্সি ফেইক লাইকের এই নাম দিয়েছে। তারা তাদের ৫০/৬০ হাজার ফেইক একাউন্ট দিয়ে পেইজে ভুয়া লাইকের ব্যাবস্থা করে দেয়। কাজটি তারা করে সফটওয়্যারের মাধ্যমে। এজন্যই তারা অস্বাভাবিক বেশী লাইকের নিশ্চয়তা দিতে পারে। ভুয়া লাইক কিনলে আপনার পেইজের স্থায়ী ক্ষতি হয়ে যাবে। কারন পরবর্তিতে প্রোডাক্ট/সার্ভিসের সবচেয়ে বড় ক্রেতা হয় আপনার পেইজের ফ্যান। আপনি সেই জায়গাটি বন্ধ করে দিচ্ছেন। আর এইসব ফেইক আইডি দেখে দেখে ব্লক করে দেয়া প্রায় অসম্ভব একটি

প্রশ্ন: টাকা দেয়ার কতক্ষন পরে আমার এ্যাড চালু হবে?
=================================================================
✔ সাধারনত টাকা পৌঁছানোর দিনেই এ্যাড সাবমিট করে দেই। কোন কোন ক্ষেত্রে (অসুস্থতা, হলিডে বা অন্য কোন জরুরী ব্যাপার হলে) হয়তো ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ্যাড সাবমিটের পরে ফেইসবুক এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। যদিও ৯০% এ্যাড ১০ মিনিটের মধ্যেই চলতে শুরু করে কিছু এ্যাড ছাড় পেতে ৭২ ঘন্টা যর্যন্ত সময় নিতে পারে।

প্রশ্ন: সপ্তাহে বা মাসে বুস্ট করতে কত টাকা লাগে?
==================================
✔ আপনি নিজে বুস্ট করছে আপনার সুবিধামত বুস্ট করতে পারেন। কোন এজেন্সি থেকে সার্ভিস নিলে টাকার পরিমান ভিন্ন হতে পারে। যেমন আমাদের,সপ্তাহে, ১০০০ টাকা। মাসে, ৩০০০ থেকে ৯৫০০ টাকার প্যাকেজ রয়েছে। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নির্ধারন করা হয়।

প্রশ্ন: এ্যাডটি কতদিন চলবে?
====================
✔ এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন। ফেইসবুকের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে। যেমন $50 বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী মেয়াদে খরচ করতে পারেন। ওই সময়ের মধ্যে ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই।

প্রশ্ন: আমি কি যে কোন ধরনের ব্যাবসার এ্যাড আপনাদের মাধ্যমে দিতে পারি?
=====================================================
✔ ফটোগ্রাফি, বুটিক শপ, রাজনীতি বা মিউজিক ব্যান্ড যে ধরনের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যাবসা রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো:-অসৎ উদ্দেশ্যে দেয়া এ্যাড,এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্নোগ্রাফী, মডেল বা Es**rt এজেন্সি, জব অফার,ম্যানপাওয়ার বিজনেস, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ঘৃনা-বিদ্বেষ মুলক এ্যাড, যদি বোঝা যায় যে এ্যাডটি প্রতারনা করার উদ্দেশ্যে দেয়া​

আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের আপত্তি যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।

আরো কিছু জানতে চান? আমাদের সাথে কথা বলুন।
কল করুন:
০১৭২৯২৯৪৫৪৮
অথবা
https://www.facebook.com/TrustSEoDotAgency

ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি, কখনো কখনো ভাইরাস জ্বর এই ঋতুতে প্রচলিত সমস্যা।ঋতু বদলের সময় অনেক লোকই এই ...
25/11/2016

ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি, কখনো কখনো ভাইরাস জ্বর এই ঋতুতে প্রচলিত সমস্যা।ঋতু বদলের সময় অনেক লোকই এই সমস্যায় ভুগে থাকেন।

নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নাক বন্ধ রোধে কিছু সহজ পরামর্শ।

১. উঁচু হয়ে শোন

ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন। এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয়, ছাদ বা সিলিংয়ের দিকে মুখ করে শুইলে।

২. পেঁয়াজ

নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সামাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিতে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধভাব রোধে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন, এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধভাব দূর করতে সাহায্য করবে।

৩. ঝাল জাতীয় খাবার খান

হ্যাঁ, নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারি।এ ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে।

৪. গরম ব্যাভারেজ

গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। চা,কফির গরম ভাপ মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন।

৫. ভাপ নেওয়া

গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেনথল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির ভাপ নিন। এমনভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন।

03/11/2016

ইংরেজি শিখার ১২ স্টেপ (প্রথম পর্ব)

আমরা ইংরেজি পত্রিকা পড়ে, সাব-টাইটেল ওয়ালা মুভি দেখে, কিংবা ইংলিশ মিডিয়ামের কারো সাথে টাঙ্কি মেরে ইংরেজি শিখার চেষ্টা করি। আবার ইংরেজি গান শুনে, পকেটে ডিকশনারি নিয়ে, এমনকি কোচিং সেন্টারেও ভর্তি হই। তবে ফ্রেন্ডদের সামনে ইংরেজিতে কথা বলতে গিয়ে শব্দ খুঁজে না পেয়ে, হাসির পাত্র হয়ে, ইংরেজি শিখার চেষ্টাকে চিরদিনের জন্য আনফ্রেন্ড করে দেই।

স্টেপ-০: কেনো শিখতে গিয়েও ব্যর্থ হই

পত্রিকা পড়ে, ইংরেজি শিখতে গিয়ে, এক লাইনের মধ্যে, চৌদ্দবার ডিকশনারিতে শব্দের অর্থ খুঁজতে হয়। তারপরেও পুরা সেন্টেন্সের মিনিং অর্ধেকও বুঝতে পারি না। এইভাবে ১৫-২০ মিনিট ইংরেজির অত্যাচার সহ্য করে টায়ার্ড হয়ে যাই। দুই দিন পরে ভুলে যাই, কি খবর পড়তেছিলাম, আর কেনোইবা ইংরেজি পত্রিকা পড়তেছিলাম।

ইংরেজি রেডিও বা অডিও শুনতে গেলেও একই সমস্যা হয়। শব্দের অর্থ জানি না। দুই একটা পরিচিত ওয়ার্ড শুনলে, মাথার মধ্যে- "আরে, এই ওয়ার্ড এর মিনিং তো আমি জানতাম!, কি জানি মিনিং?" করতে থাকে। শব্দের অর্থ মনে করার চেষ্টা করতে করতে, অডিও কিন্তু বসে থাকে না। চিন্তা করার কারণে, অডিও এর দুই এক লাইন মিস হয়ে যায়। তারপর না পারি অডিও ঠিক মতো শুনতে। না পারি শব্দের মিনিং বুঝতে। ভিডিও বা ইংরেজি সিনেমা দেখতে গেলে আরও বেশি বিপদ। এক সাথে তিনটা সমস্যা- না পারি সাব টাইটেল পড়ে ঠিকমতো মিনিং বুঝতে, না পারি উচ্চারণ শুনে নিজে নিজে উচ্চারণ ঠিক করতে, না পারি সিনেমাটা উপভোগ করতে। শেষপর্যন্ত মুভিটাও এনজয় করতে পারি না, আবার ইংরেজি শিখার আগ্রহও ধরে রাখতে পারি না।

এইভাবে সপ্তাহ-খানেক চেষ্টা করার পরে- আমরা টায়ার্ড হয়ে যাই। টায়ার্ড হয়ে গেলে, মনে মনে ভাবি- একদিন রেস্ট নিয়ে আবার শুরু করবো। তবে আমাদের একদিন রেস্ট নিতে গেলে, দুই মাস শেষ হয়ে যায়, মাগার রেস্ট নেয়া শেষ হয় না।

তাই বিগিনার লেভেলে ইংরেজি শিখার জন্য দৈনিক ১৫ থেকে ৩০ মিনিট সময় দিলেই হবে। সেটা একটানা না হলেও চলবে। ধরেন, ক্লাসে যাওয়ার পথে, বাসে বা ঘুম থেকে উঠে, ৫ মিনিট করে ভেঙ্গে ভেঙ্গে সময় দিলেও হবে।

স্টেপ-১: 3W

শুনেন, ইংরেজি একটা সমুদ্র। দুই তিন মাসে এই সমুদ্র গিলে খাওয়া সম্ভব না। সো, পুরা সমুদ্র টার্গেট না করে, ছোট একটা অংশকে টার্গেট করতে হবে। সেই টার্গেট সেট করতে হবে তিনটা প্রশ্ন দিয়ে Why, What, When (3W)।

Why: প্রথমেই বুঝতে হবে, আপনি কোনো ইংরেজি শিখতে চান?

=> হতে পারে- হায়ার স্টাডি করতে চান বা চাকরির ইন্টারভিউতে ভালো করতে চান , কিংবা বিদেশী ক্লায়েন্ট হ্যান্ডেল করতে ইংরেজি শিখতে চান।

What: আপনি, ইংরেজির কি শিখতে চান?
=> হয়তো বলবেন- সব, বা স্পিকিং, বা লিসেনিং, বা এই দুইটা। এগুলার কোনটাই গ্রহণযোগ্য উত্তর না। আরো স্পেসিফিক হতে হবে। আবারও জিজ্ঞেস করবেন, স্পিকিং এর কি? হয়তো বলবেন কিভাবে অফিসিয়াল কথাবার্তা। এটাও স্পেসিফিক না। অফিসে হাজারো রকমের কথাবার্তা বলতে হয়। আরো বেশি স্পেসিফিক হওয়া লাগবে। এমন স্পেসিফিক হওয়া লাগবে যেটা একদিন, দুইদিন, সর্বোচ্চ তিনদিনের মধ্যে শিখে ফেলা যায়। তার চাইতে বড় কোন টার্গেট নিলে, কোনদিনও করে উঠতে পারবেন না। তাই খুবই ছোট একটা টার্গেট নিতে হবে হবে। যেমন, "কিভাবে কাস্টমারকে ওয়েলকাম জানাতে হয়"। এইটা খুব ছোট এবং স্পেসিফিক হইছে। কারণ দুই-তিনদিনের মধ্যে এইটা শিখে ফেলা যাবে।

When: তারপর জিজ্ঞেস করতে হবে -কখন শিখতে চান?
=>সবসময় এই প্রশ্নের উত্তর হতে হবে- আজকেই, এক্ষুনি। এই মুহূর্তে। কখনোই কালকে বা পরের সপ্তাহে বলা যাবে না। তাইলে শুরু করাই হবে না। আপনি যেই গাধা মার্কা আছেন, সেই গাধা মার্কাই থেকে যাবেন।
স্টেপ-২: জাস্ট লিসেন

অনলাইনে বা ইউটিউবে সার্চ দিয়ে একটা অডিও বের করতে হবে। তিন মিনিটের অডিও। সর্বোচ্চ পাঁচ মিনিটের হতে পারে। ভিডিও হলে, ভিডিও না দেখে, শুধু হেড-ফোন কানে দিয়ে শুনতে হবে। অটো রিপ্লে দিয়ে, কমপক্ষে ১০-১৫ বার শুনবেন। শুধু শুনবেন। চোখ বন্ধ করে রিলাক্স হয়ে একই জিনিস বারবার শুনবেন।

যদি খেলা দেখার সখ থাকে, ভিডিও বন্ধ করে শুধু কথা শুনবেন। তবে পুরা খেলার ধারাভাষ্য শুনা যাবে না। শুধু চার পাঁচ মিনিটের অংশ নিয়ে, একই জিনিস বারবার শুনতে হবে। কোন অভিনেতা বা মডেলের ক্রাশ খাইলে, তার সাক্ষাৎকার এর অডিও মোবাইলে নিয়ে হেড-ফোন দিয়ে বারবার শুনবেন। ইংরেজি খবর দেখলে ভিডিও বন্ধ করে শুধু অডিও শুনবেন।

মনে রাখবেন, আপনার উদ্দেশ্য লিসেনিং। ইংরেজি শুনা। বুঝা কিন্তু না। বুঝা পরে আসবে। আগে শুনতে হবে। জাস্ট শুনবেন। শুনতে গিয়ে একই সাথে ওয়ার্ড শিখা, উচ্চারণ শিখা, গ্রামার শিখা, সব করা যাবে না। বি ফোকাসড, ফোকাসড এন্ড ফোকাসড।

স্টেপ-৩: ডোন্ট ফোকাস অন ওয়ার্ড, জাস্ট লিসেন

বাচ্চারা কিভাবে কথা শিখে? তারা কিন্তু মিনিং জানে না। আব্বু কি জিনিস, আম্মু কি জিনিস বুঝে না। ডিকশনারি খুলেও মিনিং বের করার চেষ্টা করে না। বরং একই জিনিস বারবার শুনতে থাকে। এক দুই মাস শুনতে শুনতে নিজে নিজেই একটা ধারণা তৈরি হয়ে যায়- এই লোকটা যখন আসে, তখন লোকটাই আব্বু আব্বু বলে। আবার ঐ মহিলাটা যখন আসে, তখন সে আম্মু, আম্মু বলে। এই শুনতে শুনতেই বাচ্চারা শিখে ফেলে। সো, আপনিও খালি শুনার চেষ্টা করবেন। শিখার চেষ্টা পরে দেখা যাবে।

বাংলায় কেউ কিছু বললে, কয়েকটা শব্দ শুনলেই আপনি ধরে ফেলতে পারেন, সে কি নিয়ে কথা বলতেছে। প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে ডিকশনারিতে মিনিং খুঁজে বের করার চেষ্টা করেন না। একইভাবে ইংরেজি শুনার সময়, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজে বের করার চেষ্টা করবেন না। কাগজ কলম নিয়ে ওয়ার্ড লিখতে যাবেন না। কোন শব্দ ইম্পরট্যান্ট হলে, সেটা বিভিন্ন ভিডিওতে বার বার ফিরে আসবে। বারবার ফিরে আসতে আসতে আপনিও বাচ্চাদের আব্বু আম্মু শিখার মতো করে, নিজের অজান্তেই শিখে ফেলবেন।

এই লিসেনিং চলবে এক মাস। ছয় সাতটা পাঁচ মিনিটের ভিডিও ১০-১৫ বার করে শুনবেন। আর একটাই কথা মনে রাখবেন- when you are listening ...just listen ...relax and don’t worry...don’t stop...you don’t have to understand every word ...

স্টেপ -৪: তোতা পাখি

গত এক মাস যে অডিওগুলা শুনছিলেন, সেগুলা বার বার শুনতে শুনতে অনকেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদিও পুরাপুরি মিনিং নাও জানতে পারেন। এখন সেই অডিওগুলা হেড-ফোন কানে দিয়ে, দরজা বন্ধ করে, অটো রিপ্লে দিয়ে, অডিও চলার সাথে সাথে, শুধু প্রথম সেন্টেন্সটা বলার চেষ্টা করবেন। বলতে না পারলে, অডিও থামানোর দরকার নাই। রিপ্লে হয়ে আবার যখন আসবে, তখন বলার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্সটা এইভাবে তিনবার বলার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্স প্রাকটিস হয়ে গেলে, পরের সেন্টেন্স বলার চেষ্টা করবেন। এইভাবে প্রথম পাঁচটা সেন্টেন্স প্রাকটিস হয়ে গেলে, আজকের জন্য খতম। কালকে আবার অডিও এর মাঝখানের পাঁচটা সেন্টেন্স ট্রাই করবেন। তারপরের দিন লাস্টের পাঁচটা সেন্টেন্স ট্রাই করবেন।

বাচ্চাদের শিখানোর সময়, তাদের কানের কাছে একই শব্দ বার বার বার বলতেই থাকে। বলতেই থাকে। শুনতে শুনতে বাচ্চাদের কান ঝালাফালা করে ফেললে, বাচ্চারা দুই-একটা শব্দ বলা শুরু করে। তারপর ভুল ভাল দুই-একটা সেন্টেন্স। আপনিও একইভাবে শুরু করবেন।

স্টেপ-৫: জাস্ট স্পিক

সপ্তাহের প্রথম তিনদিন যে অডিওটা, কানে হেড-ফোন লাগিয়ে, অডিও এর সাথে সাথে বলার চেষ্টা করছিলেন, সেটাই পরের তিনদিন একটা দুইটা সেন্টেন্স বলবেন। তবে এইবার কানের সাথে হেডফোন না লাগিয়ে বলবেন। নিজে নিজে বলার চেষ্টা করবেন। যখন বলবেন, তখন শুধু বলবেন। অডিও থেকে কি রকম শুনছিলেন, সেটার মতো উচ্চারণ হইছে কিনা, সেটার মতো গ্রামার হইসে কিনা, তার মতো স্পিড আসতেছে কিনা, চিন্তা করা যাবে না। ভুল, কি ঠিক হইছে, চিন্তা করতে যাবেন না। শুধু মুখ দিয়ে শব্দ বের করতে থাকবেন।

বশুনেন, আপনি বাংলা বলার সময় গ্রামার ঠিক করে কথা বলেন না। উচ্চারণ সব ঠিক হয় না। আর কোন পিচ্চি বাচ্চা যদি বাংলা কোন শব্দ ধীরে ধীরে কিংবা ভুল উচ্চারণ করে, সেন্টেন্স ঠিক মতো বলতে না পারে, আমরা কিন্তু তার কথা বুঝে ফেলি। সে কি বলতে চাইছে, সেটা কিন্তু ধরে ফেলতে পারি। একইভাবে আপনি ইংরেজি প্রথম প্রথম শিখতেছেন। আপনি বাংলায় পাকনা হইলে, ইংরেজিতে কাঁচা। ইংরেজিতে একটা কাঁচা বাচ্চা। তাই আপনার উচ্চারণ ঠিক না হলে, গ্রামারে ভুল হইলে, থেমে থেমে বলে দিতে পারলেই, যে শুনতেছে সে বুঝে ফেলবে।

আর ইংরেজি প্রাকটিস করার জন্য, আরেকজন লাগবে এমন কোন কথা নেই। ইংরেজিতে ভালো এমন কাউকেও লাগবে না। আপনি নিজে নিজেই পারবেন। Speak English fluently without thinking about the rules and logic.

স্টেপ-৬: একসাথে

এই যে লিসেনিং এবং স্পিকিং এর স্টেপ চালাচ্ছিলেন, এই দুইটা স্টেপ কয়েকবার রিপিট করতে হবে। এবং ইংরেজি শিখাটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। যত কিছুই হোক না কেনো, আপনার ভাত খাওয়া কিন্তু বাদ যায় না। সো, একইভাবে ইংরেজি শিখা বাদ দেয়া যাবে না। প্রয়োজন হলে, নিজেই নিজেকে শর্ত দিবেন। আগে ১৫ মিনিট ইংরেজি প্রাকটিস করে নেই, তারপর ভাত খাবো।

রিডিং, রাইটিং, ভুকাবুলারী, গ্রামার, প্রাকটিস করার উপায়সহ আরো কয়েকটা বিষয় নিয়ে পরের পর্বে কথা হবে।

টিনেজারদের বাবা-মারা প্রায় সময়ই আমার কাছে আসেন। "জানেন, আমার ছেলেটা না, আমার কথা শোনেই না আজকাল। আপনি ওর সাথে একটু কথা ব...
28/07/2016

টিনেজারদের বাবা-মারা প্রায় সময়ই আমার কাছে আসেন। "জানেন, আমার ছেলেটা না, আমার কথা শোনেই না আজকাল। আপনি ওর সাথে একটু কথা বলবেন?" যেন আমি কোনো মহৌষধ সাথে নিয়ে ঘুরি! যেন সেই ছেলেটা আমার কাছে আসলে আমি ওর গায়ে ফু দিয়ে দেব এভাবে। .. আর সাথে সাথেই সে দারুন লক্ষী ছেলে হয়ে যাবে! "একটু যদি কথা বলতেন। ..." না, বরং আপনি আপনার ছেলের সাথে কথা বলছেন না কেন? কোথায় ছিলেন আপনি যখন তার সাথে কথা বলার প্রকৃত সময় ছিল?
আজকে আমি আপনাদের সাথে বাবা-মাদের নিয়ে একটু কথা বলব, তারপর বলব স্বামী-স্ত্রীদের নিয়ে। আজকে এই দু'টো জিনিস নিয়ে বলারই সময় আছে। দু'টো খুবই মৌলিক সম্পর্ক: একটা আপনার সন্তানদের সাথে, আরেকটা আপনার জীবনসঙ্গীর সাথে। এই দু'টো সম্পর্কের ব্যপারেই আমরা খুব বেসিক কিছু ব্যপার নিয়ে আলোচনা করব।
আপনার সন্তান যখন ছোট, খুবই ছোট, ধরুন যখন তাদের বয়স পাঁচ, ছয়, সাত, দুই, তিন, চার, তখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা বলুন তো? আমার নিজের পাঁচটা বাচ্চা আছে, তাই আমি খুব ভালো বলতে পারব এ ব্যপারে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সমর্থন। তারা আপনাকে গর্বিত করতে চায়। তারা যা যা করেছে সব আপনাকে দেখাতে চায়। ধরুন, আমি জরুরী কোনো কাজের আলাপ করছি ফোনে, জরুরী একটা ফোন, আর এ সময় আমার দুই বছরের ছেলে এসে বলবে, "আব্বা আব্বা আব্বা আব্বা আব্বা।" ..."ভাই, একটু লাইনে থাকেন" ... "কি হয়েছে?" ... "হে হে হে" ব্যস! আমি আবার ফোনালাপে ফিরে গেলাম, সে আবার আমাকে ডাকা শুরু করল। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো" ... "আমি তোমাকে একটা জিনিস দেখাবো" ... "কি দেখাতে চাও বাবা?" ... ব্যস এটাই! কিন্তু আমার এ ক্ষেত্রে কি করা উচিত বলুন তো? "আল্লাহ! দারুন তো! আবার করো দেখি" ... "আমি আপনাকে পরে ফোন দিচ্ছি" ... আপনার সন্তানরা যা করে আপনার উচিত তার কদর করা। এটা তাদের পরম আরাধ্য। অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি তারা এটাই চায় আপনার কাছে।
আমার তিনটি মেয়ে আছে। আর ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য কি জানেন তো? ছেলেরা এক জায়গায় বসে থাকতে পারেনা, আর মেয়েরা কথা বলা থামাতে পারে না। তো আমি আমার মেয়েদের স্কুল থেকে যখন নিয়ে আসি - একজন ক্লাস ওয়ানে আরেক জন ক্লাস থ্রিতে পড়ে - আমি ওদের স্কুল থেকে বাসায় নিয়ে আসি ২৫ মিনিট গাড়ি চালিয়ে। আর এই পুরোটা সময় তারা কি করে জানেন? "জানো আজকে ক্লাসে কি হয়েছে? আমরা একটা ডাইনোসর রং করেছি, এটা করেছি, ওটা করেছি, প্রথমে আমি বেগুনী রং করলাম, তারপর ভাবলাম একটু সবুজ রং-ও দেই" - এভাবে বলতে থাকলো তো বলতেই থাকলো। থামার কোনো নামই নেই। থামা সম্ভবই না ওদের পক্ষে। আর আমাকেও মনযোগ দিয়ে সেটা শুনতে হবে। শুনতে হবে আমাকে। আমি বললাম, "ও তাই? নীল রং দাও নি?" .."না অল্প একটু নীল দিয়েছি"। আমাকে মনোযোগ দিতে হবে। আর আমি এগুলো কেন বলছি জানেন? আচ্ছা দাঁড়ান, আগে অন্য একটা গল্প বলে নেই। তাতে আপনাদের ঘুমটাও একটু কাটবে।
এই গল্পটা আমি প্রায়ই বলি। আমার বড় মেয়েটা, হুসনা, যখন ছোট ছিল তখন আঙ্গুল দিয়ে ছবি আঁকতে খুব পছন্দ করত। সে তার আঙ্গুলগুলো রঙের মধ্যে চুবিয়ে তারপর সেগুলো দিয়ে হাবিজাবি আঁকত। তো একদিন এক বিশাল কার্ডবোর্ড নিয়ে সে আমার কাছে হাজির! সেখানে নীল রং দিয়ে বিশাল কি যেন আঁকা, আগামাথা কিছুই বুঝলাম না। সে বলল, "আব্বা, দেখো আমি কি এঁকেছি?" আর আমি বললাম, "বাহ, দারুন! একটা পাহাড়!" আর সে বলল, "না, এটা তো আম্মু!" আমি বললাম, "খাইছে!" "আম্মুকে এই কথা বোলো না কিন্তু"
তবে যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হলো ওরা আপনার সমর্থন পাওয়ার জন্য ব্যাকুল। ব্যাকুল তারা এর জন্য। কিন্তু আপনাদের মধ্যে যাদের সন্তানরা টিনেজার, তাদের যখন স্কুল থেকে আনতে যান, এমন কি হয় যে তারা গাড়িতে উঠে কথা বলা থামাতে পারছে না? হয় এমন? "জানো আজকে স্কুলে কি হয়েছে? টিচার এটা বলেছে, ওটা করেছে, পরীক্ষায় 'এ' পেয়েছি"। না! তারা একদম চুপ! বরং আপনিই বলার চেষ্টা করবেন, "কেমন গেল দিন?" .."মোটামুটি".."কি করলে সারাদিন?" .. "কিছু একটা".. "আজকে কোথায় যাবে?" .. "যাব কোথাও"। কথা বলেই না তারা! তাদের কথা বলানো অনেকটা পুলিশের আসামীকে জেরা করার মত ব্যপার। আপনাকে তারা কিছুই বলে না। আর যখন আপনি তাকে প্রশ্ন করছেন, তখন হয়ত সে তার বন্ধুকে এস,এম,এস পাঠাচ্ছে, "আব্বা আজকে বেশি প্রশ্ন করছে! ঘটনা কি? তুমি ওনাকে কিছু বলেছ নাকি?" ... যা আমি বলতে চাচ্ছি, তা খুবই সহজ। ছোট বয়সে আপনার বাচ্চারা আপনার মনোযোগ পাওয়ার জন্য পাগল থাকে। আর যখন তারা বড় হবে, আপনি তাদের মনোযোগ পাওয়ার জন্য পাগল হবেন।
কিন্তু তারা যখন ছোট থাকে তখন যদি আপনি তাদের মনোযোগ না দেন - তারা খেলনা নিয়ে আপনার কাছে আসলে যদি বলেন, "ঘরে যাও! আমি সংবাদ দেখছি", "খেলা চলছে। এই, তুমি ওকে একটু সরাও তো!", "সারাদিন অনেক কাজ করেছি, এখন ওকে সামলাতে পারব না", "বাসায় আমার বন্ধুরা এসেছে, কি বলবে ওরা? যাও ঘুমাতে যাও। যাও এখান থেকে" - আপনি যখন ওদের সাথে এমন আচরণ করবেন, যেন তারা আপনার জন্য প্রতিবন্ধকতা, আপনার কাজ হচ্ছে চাকরি করা, আর বাসায় এসেছেন শুধু বিশ্রাম নিতে। না রে ভাই! আপনার কাজ শুরু হয়েছে তখনই যখন আপনি ঘরে ফিরেছেন। সেটাই আপনার আসল কাজ। চাকরিতে যে কাজ করেছেন সেটা শুধুমাত্র এজন্য যেন ঘরের আসল কাজটা ঠিকমত করতে পারেন।
একজন প্রকৃত বাবা হন। উপস্থিত পুরুষদেরকে বলছি। একজন প্রকৃত বাবা হন। আপনার সন্তানদের সাথে সময় কাটান। তারা শুধু এ জন্য নেই যে আপনি তাদের স্কুলে ছেড়ে আসবেন, আর বাসায় ফিরে শুধু ঘুমাতে যাবেন, কোনো ঝামেলায় যাবেন না, তাদের সাথে কথা বলবেন না। এবং তাদের সাথে কথা না বলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদের একটা আইপড টাচ অথবা আইফোন ধরিয়ে দিন, তাদের নিজস্ব রুমে একটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দিন হাই-স্পিড ইন্টারনেট সহ। তাহলে আপনাকে তাদের চেহারাও দেখা লাগবে না। তারা সারাদিন তাদের ঘরে থেকেই ফেসবুকিং করতে থাকবে, অনলাইনেই নিজেদের জন্য নতুন বাবা-মা খুঁজে নিবে না হয়।
সিরিয়াস্লি বলছি। প্রকৃত বাবা হন। প্রকৃত মা হন। আপনার মাতৃত্ব বা পিতৃত্বের বদলি হিসেবে এইসব জিনিসকে আসতে দিয়েন না। কারণ যদি তা দেন, তাহলে ওরা যখন স্বাবলম্বী হয়ে যাবে তখন বেশির ভাগ বাবা-মার কি হয় জানেন? আপনাদের বেশিরভাগের ছেলেমেয়েরা আপনাদেরকে দেখে কতগুলো টাকার মেশিন হিসেবে। শুধুমাত্র কখন তারা আপনাদের কাছে আসে? - "বাবা, আমাকে ৫ ডলার দাও তো" জানি আজকাল কেউ আর ৫ ডলার চায় না, কমপক্ষে ২০ ডলার। কিচ্ছু বাচ্চাদের চিনি যারা এত কম টাকা দেখেইনি, ৫ ডলারের নোট্ চিনেই না তারা। "আমাকে ২০ ডলার দাও তো", "শপিং মলে যেতে চাই, আমাকে একটু পৌঁছিয়ে দাও তো", "বন্ধুদের বাসায় যাই?" "এটা করতে পারি?" "ওটা কিনতে পারি?" যখন তাদের কোনো কিছুর দরকার তখন তারা আপনার কাছে আসে। এর বাইরে আপনি তাদের খুঁজে পাবেন না। আর যখন তারা বড় হবে, নিজেরাই একটু আধটু কামাই করতে পারবে, তখন কি হবে? তাদের দেখাই পাবেন না আর। কারণ আপনার টাকার মেশিনও এখন আর দরকার নেই। এর প্রয়োজন শেষ। আপনি যদি এই ধরনের সম্পর্ক তৈরী করেন, তাহলে নিশ্চিত বিপর্যয়ের দিকে এগোচ্ছেন। আপনাকে এখনই পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তনের উপায় হলো - জানি এটা অনেকের জন্যই করাটা কঠিন হবে - কিন্তু আমাদেরকে আমাদের সন্তানদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমাদেরকে তাদের সবচেয়ে কাছের বন্ধু হতে হবে। আমাদের সাথে সময় কাটানোটা তাদের কাছে উপভোগ্য হতে হবে।

26/07/2016

বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ
৪০ আসতেই ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিতে হয়। ওই সময় তার শরীরের তিনটি প্রধান
অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।
১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।।
শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে
খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে
আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই
ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে।।। ওর
কাছে তিনটে পথ খোলা থাকে।
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে
বাসা বাঁধে।। আর শুরু করে নতূন প্রচেষ্টা।
সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে
মেরে ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণা
আর হয় না।।। একইরকম ভাবে নখ গুলো
ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতূন নখ
ও ঠোঁট গজানোর।।।
নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক
গুলো ছিড়ে ফেলে।। কষ্ট সহ্য করে
অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০
দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন
করে পায়।। পায় আবার সেই লম্বা উড়ান আর
ক্ষিপ্রতা।।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে
আগের মত শক্তি ও গরিমা নিয়ে।।
ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে
পড়ে ৪০ আসতেই।।। অর্ধজীবনেই আমাদের
উৎসাহ, আকাঙ্খা,শক্তি কমে যায়।
আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ
করে,অতীতের ভারাক্রান্ত মন কে সরিয়ে ও
জীবনের বিবশতা কে কাটিয়ে ফেলতে হবে
বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।।।
১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি
তাহলে আবার আমরা পাবো নতূন উদ্যম,
অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।।।
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর
হার ও মানবেন না ..................

04/11/2015

Address

House:83, Road:04, Block:B, Banani
Dhaka
1213

Telephone

01911837330

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADUST_Fall-2014 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ADUST_Fall-2014:

Share