Quest for Excellence - UIU

Quest for Excellence - UIU || Quest for Excellence is to Explore the Excellence of United International University. ||

Main focus of this page is to explore the excellence of UIU.

United International University (UIU) is the outcome of the initiative taken by a couple of renowned academicians. It is established with the generous support and patronage of the United Group, a successful business conglomerate operating in diverse business areas. "Ques for Excellence" is the page to focus the excellence, achievements of UIU & the students of UIU. This is page is running under the supervision of United International University Career Counseling Center & UIU e Forum.

কয়েকটা মাস আগে একটা ভিডিও ব্যাপক ভাবে জনপ্রিয়তা পায়। ভিডিওটিতে সৈকতে গা মালিশ করে খেটে খাওয়া এক ছোট্ট ছেলের গানের প্রতিভ...
01/07/2016

কয়েকটা মাস আগে একটা ভিডিও ব্যাপক ভাবে জনপ্রিয়তা পায়। ভিডিওটিতে
সৈকতে গা মালিশ করে খেটে খাওয়া এক ছোট্ট ছেলের গানের প্রতিভা তুলে ধরা হয়।
ছেলেটির নাম জাহিদ, আমি তাকে উপাধি দিয়েছিলাম 'সৈকত সন্তান' বলে।
এমন অনেক প্রতিভা-ই আমাদের দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে।

তবে জাহিদ নামের এই একটিকে খুঁজে পেয়েছিল ইমরান হোসাইন, বন্ধুরা তাকে জন
নামেও চিনে। ইমরান নিজেকে আনন্দ নগরের মাঝি মনে করে( আনন্দ নগর তার ব্যান্ড এর নাম)। প্রতিভাশীল এসব ছেলে-মেয়েদের খুঁজে তাদের প্রচারণার সাথে সাথে
ইমরান লোক সঙ্গীত গেয়ে সকলকে তুষ্ট করে বেড়ায়। এ কাজের মাধ্যমে তার বিশ্বাস
'আনন্দ আসবেই'।

উপরের দেয়া তথ্য হয়ত অনেক ইউ.আই.ইউ এর স্টুডেন্টরাই জানেন।
তবে যে কারনে আমি এই পোষ্টটি করেছি তার পিছনের কারণ একজনের সাথে পরিচয় করিয়ে দেয়া।

মোঃ আকরাম হোসাইন( Administrative officer, UIU)
মেইন ক্যাম্পাস-এ খুব পরিচিত এক মুখ। সকলেই আমরা কম বেশি দেখেছি।

আকরাম স্যার হচ্ছেন ইমরান এর শ্রদ্ধেয় বাবা। ইমরানের মত এক প্রতিভাবান
ছেলের জন্ম দেয়ার সাথে সাথে আমাদের মত প্রতিভাবান ছেলে-মেয়েদের দেখা-শোনা
করতেও তিনি সর্বদা ব্যাস্ত। হাসি-খুশি মুখে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন
বেশ লম্বা সময় ধরে।

পরিচয় পর্বটুকু ছাড়া আমার একটা ইচ্ছার কথা সবাইকে বলি।
আমরা সবাই সাধারণত ছোট থেকে আমাদের বাবার পরিচয়ে বড় হই। কিন্তু যখন
কেউ আমাদের বাবাকে বলে, আর এ আপনি উনার বাবা, ও তো এলাকার সিক্সার, দারুন ক্রিকেট খেলে অথবা আর এ আপনার মেয়ে তো দারুন নাচে।
সেই সময় বাবার চেহারাটা দেখার মত হয়। বাবা তার সন্তানের নামে পরিচিত হয়।
বাবাদের জন্য এটা অনেক গর্বের।

একটা ছোট্ট ছেলের প্রতিভাকে সবার সামনে তুলে ধরে ইমরানও ছোট খাটো একটা
ছক্কা তো মেরেই দিয়েছে। তার এই কৃতিত্তের কিছুটা অংশ তার বাবা অর্থাৎ
আকরাম স্যারেরও প্রাপ্য। তাকে এই গর্বটির সুযোগ দেবার অনুরোধ থাকলো সবার কাছে।

by the way,
তাহসান এর বাবাকে দেখলে তো আশা করি সবাই একটা সালাম দিতেন।
ইমরানও আগামীর এমন বড় একজন নক্ষত্র। তার বাবা তো আমাদের পাশেই
থাকে, এখন থেকেই নাহয় দেই ? :P
-collected

Proud UIUians
22/04/2016

Proud UIUians

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম রিজওয়ান খান বৈদ্যুতিক সিস্টেম নিয়ে কৃতিত্বপূর্ণ গবেষণার স্বীকৃত...
17/03/2016

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম রিজওয়ান খান বৈদ্যুতিক সিস্টেম নিয়ে কৃতিত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি স্বরুপ ২০১৭-২০১৮ দুই বছরের জন্য আই.ই.ই.ই. (IEEE) এর ডিস্টিংগুইসড লেকচারার (Distinguished Lecturer) হিসেবে সন্মাননা লাভ করেছেন।

আই.ই.ই.ই. (IEEE) ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্বের সর্ববৃহৎ পেশাদার সংগঠন।
এ বছর ইউএসএ থেকে ৩ জন, ইউকে থেকে ২ জন, কানাডা থেকে ৩ জন, ডেনমার্ক থেকে ১ জন, আর্জেন্টিনা থেকে ১ জন এবং এশিয়া থেকে ২জন অধ্যাপক এই কৃতিত্বপূর্ণ সন্মাননা লাভ করেছেন। এশিয়ার কোরিয়া থেকে প্রফেসর জন য়ু আন এবং বাংলাদেশ থেকে প্রফেসর এম রিজওয়ান খান এই কৃতিত্ব অর্জন করেন।

13/03/2016

Great News!!!

Prof. Dr. M. Rezwan Khan, Vice Chancellor of UIU has been nominated as the IEEE Distinguished Lecturer for 2017-2018!!!!!!!!!!!!!!!!

(It is important note here that 12 distinguished professors around the globe have been honored as the IEEE Distinguished Lecturer for 2017-2018 and Prof. Khan is one of them.)

[In mid nineteenth century when the power system started taking shape , there was a technical debate on the nature of power system regarding advantages of AC or DC voltage in the transmission system. AC was adopted as a more cost effective and efficient system as transformation of voltage from low to high values and vice versa was easy using transformers. Over a period of last 50 years, power electronics has gone through a rapid development and many of the household gadgets like TV, computer, LED light etc. and industrial motor drives now use electronic controllers. Electronically controlled high frequency inverters have attained high power and high voltage capabilities threatening the century old AC system as redundant. Prof. Khan had been working on the DC power systems for quite some time and his research work has earned him the honour of IEEE Distinguished Lecturer for 2017-2018.]

It's a great honor for Prof. Dr. Khan, UIU and Bangladesh as well.

Exclusive Offer for UIU Students!!! Join the Program and be informed what opportunities are waiting for you!!! So, pleas...
03/03/2016

Exclusive Offer for UIU Students!!! Join the Program and be informed what opportunities are waiting for you!!! So, please don't miss it.

OUR PRIDE
28/02/2016

OUR PRIDE

িং কিং গালিব ও তার ব্লু পপারস ...

Moments from today's event
24/02/2016

Moments from today's event

15/02/2016

গবেষণায় ইউআইইউ’র মঞ্জুরী তহবিল ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) নিজস্ব অর্থায়নে ‘ইউআইইউ রিসার্স গ্র্যান্ট’ নামে একটি গবেষণা তহবিল মঞ্জুরী চালু করেছে। এর অধীনে নির্বাচিত প্রকল্পের গবেষক-শিক্ষকদের গবেষণা তহবিল দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষক-শিক্ষকদের হাতে মঞ্জুরী তহবিলের রিসার্চ গ্র্যান্ট তুলে দেন।

শিক্ষা, গবেষণা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি, জলবায়ু ও পরিবেশ, টেলিকমিউনিকেশনসহ বিভিন্নখাতে নির্বাচিত ১৫ জন রিসার্চ গ্র্যান্ট গবেষক-শিক্ষকের হাতে এই তহবিল তুলে দেওয়া হয়। এছাড়া ২২ জনকে দেশীয় এবং আর্ন্তজাতিক পরিসরে গবেষণার জন্য স্বীকৃতি এবং প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

গবেষণার জন্য মঞ্জুরী তহবিল চালু করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো গবেষণা। গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখে।

জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের জীবনকে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায় তা নিয়ে গবেষণা করলে দেশের মানুষ উপকৃত হবে।

৯১টি বেসরকারি ও ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ৩১ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক দেশে এতো সংখ্যক জনসংখ্যাও নেই।

‘এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা অনেক জিনিস আবিস্কার করি, কিন্তু প্যাটেন্টের মূল্য বুঝি না বলে অনেক কিছুর নিজস্বতা হারিয়েছি, ভারত জামদানি শাড়ির প্যাটেন্ট নিয়েছে। গবেষণায় এসব বিষয়ে জোর দিতে হবে।’

গুণগত শিক্ষার জন্য ইউআইইউ কাজ করে যাচ্ছে জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, ২০১৭ সালের মধ্যে আমরা নিজস্ব ক্যাম্পাসে যাবো। ২৫ বিঘা জমির উপর এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আধুনিক সব সুবিধা থাকবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বপ্রথম চালু করা ইউআইই’র এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাবিব আবু ইব্রাহিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, গবেষক, ইউআইইউ’র শিক্ষক-কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

UIU is the 1st private university to disburse research grants among its faculties
15/02/2016

UIU is the 1st private university to disburse research grants among its faculties

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quest for Excellence - UIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Quest for Excellence - UIU:

Share