Dhaka University Philanthropic Society

Dhaka University Philanthropic Society 'যখন মানুষ একা, তখন সাধারণ; যখন মানুষ মি

বৃটিশ শাসিত পূর্ববঙ্গের অবহেলিত জনগণের চেতনার জাগরণকে এগিয়ে নেবার ক্ষেত্রে এবং তৎপরবর্তী বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক ক্ষেত্র নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দেশের জন্ম এবং বিকাশের কৃতিত্ব যদি এই বিশ্ববিদ্যালয় দাবি করে সেক্ষেত্রে বর্তমান সময়ে একটি বৃহৎ অংশে বুদ্ধিবৃত্তিক শূন্যতারও আমাদের দায় রয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র

সংসদ ও তার শাখা হল সংসদ বন্ধ হয়ে যাবার পর থেকে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষাদক্ষতার বাইরে ভিন্ন ক্ষেত্রে জ্ঞানীয় ও বুদ্ধিবৃত্তিক চিন্তন লেখনীর মাধ্যমে প্রকাশের সুযোগ সেই অর্থে নেই এবং একারণে একটি বুদ্ধিবৃত্তিক শূন্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু আনন্দের বিষয় এটাই যে প্রকাশিত না হলেও সময় ও নদীর স্রোতের মত মানুষের চিন্তা কখনও থেমে থাকে নি যার প্রমাণ বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বা ব্লগে আমাদের শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থানসূচক লেখনী। আমরা এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে মুক্তচিন্তা, আলোচনা, সমালোচনার ক্ষেত্র প্রস্তুত এবং নিয়মিত একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকার দ্বারা এই চিন্তাগুলির বহিঃপ্রকাশ ঘটাতে চাই। এই প্রয়াসের পাশাপাশি মানবতার ধর্মে দীক্ষিত হয়ে আমরা বিভিন্ন মানবতাধর্মী কাজে অংশ নিতে চাই। শিক্ষার্থীদের ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক মানবতাবাদী কাজ হলেও সেগুলোকে অনেক সময় একটি সাংগঠনিক চর্চা না থাকায় বড় পরিসরে বা পরিকল্পিত উপায়ে করা যায় না তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত ও সংগঠিতভাবে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে কিছু জনসেবামূলক কাজের উদ্যোগ নিতে যা শিক্ষার একটি মূল উদ্দেশ্যও বটে।

My write up on Abrar Tragedy
11/10/2019

My write up on Abrar Tragedy

গত ৬ অক্টোবর বুয়েটে যে বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। এ হত্যাকাণ্ড আদিম যুগের বর্বরতা....

11/10/2019

My write up on Abrar Murder

11/03/2017
11/12/2015

When you're kind to others, you'll be a happier person as a result.

http://www.eduicon.com/News/Details/6811.htmlIt is with much pride that we inform everyone of our respected Vice Chancel...
07/10/2015

http://www.eduicon.com/News/Details/6811.html

It is with much pride that we inform everyone of our respected Vice Chancellor, Dr. AAMS Arefin Siddique's achievement having been awarded the prestigious 'World Teachers' Day Award 2015' for his exceptional contribution to the field of education and research in the country.

Dhaka University Philanthropic Society looks forward to congratulating him tomorrow on this most auspicious occasion.

Regards,
Sumaiya Iqbal
Press Secretary
DUPhS

The Vice-Chancellor of Dhaka University, Professor Dr. AAMS Arefin Siddique was awarded "World Teachers Day Award 2015" for his outstanding

তোমারো প্রকাশ হোক , কুহেলিকা করি উদঘাটন , সূর্যেরও মতন !রিক্ততার বক্ষ ভেদি ,আপনারে করো উন্মোচন ....ব্যাক্ত হোক , জীবনের ...
04/10/2015

তোমারো প্রকাশ হোক , কুহেলিকা করি উদঘাটন , সূর্যেরও মতন !
রিক্ততার বক্ষ ভেদি ,
আপনারে করো উন্মোচন ....
ব্যাক্ত হোক , জীবনের জয় !
ব্যাক্ত হোক , তোমার মাঝে অসীমের চিরো বিস্ময় !
শুভ জন্মদিন স্যার...

24/09/2015

Dhaka University Philanthropic Society wishes everyone a most beautiful and festive Eid-ul-Adha! We are truly blessed because we have a chance to give back on this occasion. Celebrate to the fullest but remember to share and show compassion to those who are less fortunate.
Eid Mubarak :)

আমাদের সহসভাপতির কাজে আমরা গর্বিত
03/09/2015

আমাদের সহসভাপতির কাজে আমরা গর্বিত

একরকম যুদ্ধ করেই ঢাকাতে পড়তে এসেছিলেন লুবনা। মামার বাসায় থাকতেন। কোনো বন্ধু নেই নতুন শহরে। একা একা কলেজে আসা-যাওয়া করেন।

http://youth.newagebd.net/1039/cultivating-empathy/DUPhS was featured by The New Age, Youth for its inspirational activi...
30/08/2015

http://youth.newagebd.net/1039/cultivating-empathy/
DUPhS was featured by The New Age, Youth for its inspirational activities. It truly stands out as an example for all members of the youth community.

Beatles gave a social message a long time back: All You Need is Love. But it seems as though the world is yet to grasp this simple yet profound message...

আমাদের আজকের পোশাক বিতরণ সফলভাবে শেষ হয়েছে। আমরা বাচ্চাদের সাথে সকালটা কাটাতে পেরে খুবই আনন্দিত। আমরা এমন আয়োজন করতে চাই...
17/07/2015

আমাদের আজকের পোশাক বিতরণ সফলভাবে শেষ হয়েছে। আমরা বাচ্চাদের সাথে সকালটা কাটাতে পেরে খুবই আনন্দিত। আমরা এমন আয়োজন করতে চাই আরও। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

12/07/2015

‘ঈদ’ শব্দটাই খুব সুন্দর একটা শব্দ; এতই সুন্দর যে সারা বছরের পর যখন হঠাৎ এই শব্দ আপনার কানে বাজে তখন আপনার ঠোঁটের হাসি কান পর্যন্ত যায়; চাঁদ রাতের দিন পর্যন্ত সেই হাসি, সেই আনন্দ দুইগুন তিনগুন হয়ে যায় আপনার নতুন শাড়ী, জামাকাপড়, শার্ট প্যান্ট হাতে পাওয়ার পর; এরপর ঈদের খাওয়া দাওয়া, আনন্দ. . . . .

পয়সার যেমন উল্টোপিঠ থাকে, এই আনন্দেরও আছে; আপনি যখন নতুন পাঞ্জাবি পরে নামাজ পরতে যাবেন তখন এই ঢাকা শহরেরই অনেক মানুষ ঈদ শুরু করবে ছিরা ফুটাওয়ালা কোন গেঞ্জি পরে; যখন নতুন শার্ট প্যান্ট পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বলবেন ‘ইয়ো ডুড, হোয়াটস আপ’ তখন হয়ত আপনার বাসার সামান্য দুরেই কোন পিচ্চি হাউমাউ করে কাদতেছে আর তার মা তাকে সান্ত্বনা দিচ্ছে “বাপ, পরের ঈদে নতুন জামা কিনে দিব নে”

এইবারের ঈদে এই অনেক কান্নার কিছু কান্না মুছে দিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটি’ এইসব পথশিশু আর আপনার আশেপাশে একদমই পিছিয়ে থাকা মানুষের জন্য সামান্য সাহায্য সংগ্রহ করছে; আপনার নতুন পুরনো যে কোন কাপড় সংগ্রহ করে আমরা পৌঁছে দিব এইসব হতদরিদ্র মানুষের কাছে; কে জানে আপনার ড্রয়ারে পরে থাকা অনেক দিনের পুরনো কোন কাপড় হাতে পেয়ে কারও মুখের হাসি এত্ত বড় হয়ে যাবে, এইসব হাসিমুখের জন্যই তো বেঁচে থাকা. . . . .

নতুন পুরনো সকল রকমের কাপড় আপনি দিতে পারেন, এই জন্য আমাদের ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কে (http://duphs.com/eid-donation/) যেয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে দিলে আমরাই এইসব সংগ্রহ করে নিয়ে যাব; খুব বড় কোন অনুদানের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে (+8801725435601, +8801778988873)

তো. . . . . অপেক্ষায় রইলাম আমরা. . . . . সবাই মিলে এই ঈদ সত্যিকারের ঈদের মত করার জন্য. . . . .

________________________________
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটি

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Philanthropic Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share