Shaikh Zakaria Islamic Research Center Dhaka.

Shaikh Zakaria Islamic Research Center Dhaka. This is the official page of Shaik Zakaria Islamic Research Center Dhaka. https://www.facebook.com/MuftiMizanurRahmanSayedOfficial

08/06/2026
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকাকাওলা নামাপাড়া, বিমানবন্দর, ঢাকামাসায়েলে কুরবানি শীর্ষক বিতর্ক অনুষ্ঠানতারিখ: ...
24/05/2026

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
কাওলা নামাপাড়া, বিমানবন্দর, ঢাকা
মাসায়েলে কুরবানি শীর্ষক বিতর্ক অনুষ্ঠান
তারিখ: 23/5/2026ইং
সভাপতি:
আল্লামা মুফতি মিজানু রহমান সাঈদ দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

কুরবানীর সময় ছাত্রদের দ্বারা চামড়া কালেকশন সম্পর্কেশাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় দারুল ইফতার ফতোয়া।ব...
24/05/2026

কুরবানীর সময় ছাত্রদের দ্বারা চামড়া কালেকশন সম্পর্কে
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় দারুল ইফতার ফতোয়া।

বরাবর
কেন্দ্রীয় দারুল ইফতা বাংলাদেশ
পরিচালনায়:শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।
কাওলা নামাপাড়, বিমানবন্দর, ঢাকা
বিষয়:- হালাল -হারাম ।
সম্মানিত মুফতি সাহেব। আমাদের দেশে অনেক মাদ্রাসায় কোরবানির সময় চামড়া কালেকশন করে থাকে।
কালেকশনে মাদ্রাসার সকল ছাত্রদের উপস্থিতি বাধ্যতামূলক হয়ে থাকে। যদি কেউ না থাকে তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা মাদ্রাসায় দিয়ে ছুটি নিতে হয়।
সুতরাং মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, ছাত্রদের থেকে যে টাকা গ্রহণ করে তার শরীয়ত সম্মত কি না জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক
মাহমুদুল হাসান
কুমিল্লা।
০১৬০২৯৭০১৬৩


ফাতওয়া নং-৪০২৫/২০২৬
উত্তর:
الجواب باسم ملهم الصدق والصواب
حامدًا ومصليًا وبعد
শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক হওয়া উচিত আত্মার| প্রতিষ্ঠানের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার-ই একজন সত্যিকারের শিক্ষার্থীর বৈশিষ্ট| প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য শরীয়তসম্মত যে কোনো আইন-কানুন প্রণয়ন ও প্রয়োগ করার অধিকার আছে| বৈধ সকল আইন ছাত্রদের মান্য করা জরুরী| কিন্তু শরীয়তসম্মত নয় এমন আইন প্রণয়ন যেমন বৈধ নয়, তা মান্য করাও জরুরী নয়|
প্রশ্নে বর্ণিত সূরতে, কুরবানী উপলক্ষ্যে চামড়া কালেকশন করা লিল্লাহ বোর্ডিং আছে এমন প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়| চামড়া কালেকশনের সময় বালেগ ছাত্রদের উপস্থিত থেকে উক্ত কাজে অংশগ্রহণের আইন করা শরীয়ত সম্মত| কোনো ছাত্র যদি এই আইন লঙ্ঘন করে বাড়ি চলে যেতে চায়, তাহলে নির্ধারিত কোনো অর্থ প্রদানে বাধ্য করা বা শর্তারোপ করা শরীয়তসম্মত নয়; বরং এটা আর্থিক জরিমানার শ্রেণীভুক্ত| তাই এটাকে বৈধ বলা যায় না| তবে কতৃপক্ষ চাইলে প্রতিষ্ঠানের আইন ভঙ্গের কারণে প্রতিষ্ঠান থেকে প্রদেয় বিশেষ সুবিধা মওকুফ করার অধিকার রাখেন|
তাছাড়া বাধ্যতামূলক বা শর্তারোপ না করে, চাঁদা করে বা নিজের পক্ষ থেকে বিশেষ দান মাদ্রাসায় জমা দেওয়ার জন্য উৎসাহিতও করা যেতে পারে| সে ক্ষেত্রে ছাত্ররা স্বতস্ফূর্তভাবে স্বেচ্ছায় নিজের পক্ষ হতে বা কালেকশন করে মাদ্রাসায় অর্থ জমা করলে, তা গ্রহণ করতে শরয়ী কোনো অসুবিধা থাকে না|

শরয়ী প্রমাণাদি
سورة النساء: الأية: ২৯
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا
البحر الرائق: ৫/৬৮ (زكريا)
ولم ‌يذكر ‌محمد التعزير بأخذ المال وقد قيل روي عن أبي يوسف أن التعزير من السلطان بأخذ المال جائز كذا في الظهيرية وفي الخلاصة سمعت عن ثقة أن التعزير بأخذ المال إن رأى القاضي ذلك أو الوالي جاز ومن جملة ذلك رجل لا يحضر الجماعة يجوز تعزيره بأخذ المال ... والحاصل أن المذهب عدم التعزير بأخذ المال
الفتاوى الهندية: ২/১৮১ (زكريا)
وعند أبي يوسف - رحمه الله تعالى - ‌يجوز ‌التعزير للسلطان بأخذ المال وعندهما وباقي الأئمة الثلاثة لا يجوز كذا في فتح القدير. ومعنى التعزير بأخذ المال على القول به إمساك شيء من ماله عنده مدة لينزجر ثم يعيده الحاكم إليه لا أن يأخذه الحاكم لنفسه أو لبيت المال كما يتوهمه الظلمة إذ لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي
فتاوى محمودية: ২২/৫৭১ (دار الافتاء جامعة فاروقية)
منقولہ عبارات سے معلوم ہوا کہ تعزیر بالمال (مالی جرمانہ ) منسوخ ہے (۲) اور مذہب معتمد قابل عمل اس کا عدم جواز ہے (۳) اور امام ابو یوسف رحمہ اللہ تعالیٰ کی طرف سے اس کی نسبت ضعیف ہے منسوخ پر عمل نہ کیا جاسکتا ہے نہ فتوی دیا جا سکتا ہے،
والله أعلم بالصواب.

كتبه
نظام الدين
المتمرن بدار الإفتاء والإرشاد المركزية
بمركز الشيخ زكريا للبحوث الإسلامية
৫/১২/১৪৪৭هـ

24/05/2026

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
কাওলা নামাপাড়া, বিমানবন্দর, ঢাকা
মাসায়েলে হজ্ব-উমরা শীর্ষক বিতর্ক অনুষ্ঠান
তারিখ: 23/5/2026ইং
সভাপতি:
আল্লামা মুফতি মিজানু রহমান সাঈদ দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

Address

Kawla, Biman Bondor
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh Zakaria Islamic Research Center Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shaikh Zakaria Islamic Research Center Dhaka.:

Share