26/12/2025
এলএলবি ভর্তির বিস্তারিত তথ্য:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী ভর্তির প্রাথমিক আবেদন ২৪ এ ডিসেম্বর থেকে বর্ধিত করে ৩ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
যাদের অনার্স অথবা ডিগ্রিতে ২ পয়েন্ট অথবা ৪০% নাম্বার আছে, তারা অন্য কোন কোর্সে ভর্তি না হওয়ার শর্ত সাপেক্ষে নিচে বর্ণিত উপায়ে ভর্তি হতে পারবেন।
১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার সময় কলেজ তালিকা থেকে ডেমরা ল কলেজ নির্বাচন করে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। যারা ইতোমধ্যে একবার ফরম পূরণ করেছেন,তাদের নতুন করে ফরম পূরণ করা লাগবে না। তবে তাদেরকে অবশ্যই ৩ জানুয়ারি এর ভেতর কলেজে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২) যেহেতু আমাদের কলেজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ টি আসন বরাদ্দ করা হয়েছে, তাই আবেদনকারীদের ভেতর থেকে প্রথম ১৫০ জনকে ভর্তির জন্য আহ্বান করা হবে।
৩) আবেদন সফল হলে কলেজ থেকে ফোন দেয়া হবে এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ের করণীয় সম্পর্কে জানানো হবে।
৪) ভর্তির জন্য সকল একাডেমিক কাগজপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে ভর্তি ফি সহ কলেজে যোগাযোগ করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01827125359
♦️♦️ কেন ডেমরা ল'কলেজ এ ভর্তি হবেন? ♦️♦️
ডেমরা ল' কলেজ যাত্রাবাড়ী এবং এর আশেপাশের এলাকার জন্য একমাত্র অনুমোদিত আইন কলেজ, যা দীর্ঘ তিন দশক ধরে সফলভাবে আইন শিক্ষা প্রদান করে আসছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি কোর্সের জন্য অত্যন্ত সুপরিচিত।
এখানে আইন পড়ার কিছু বিশেষ সুবিধা রয়েছে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন:
ডেমরা ল' কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তাই এখানে প্রাপ্ত ডিগ্রী সম্পূর্ণ বৈধ এবং স্বীকৃত।
অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী:
আমাদের শিক্ষকগণ অত্যন্ত অভিজ্ঞ এবং মেধাবী, যারা আইন শিক্ষাকে সহজ ও কার্যকর করে তোলেন।
ঐতিহ্য এবং সুনাম:
তিন দশকেরও বেশি সময় ধরে আইন শিক্ষার কেন্দ্রে থাকা এই কলেজটি একটি শক্তিশালী ঐতিহ্য এবং সুনাম বহন করে।
ভর্তির সুযোগ: আইন বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এখানে একটি সুবর্ণ সুযোগ রয়েছে তাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার।
অনলাইন ও অফলাইন ক্লাস:
অফলাইন ক্লাসের পাশাপাশি পরীক্ষার পূর্বে প্রস্তুতিমূলক অনলাইন ক্লাস করানো হয়, যা শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা আপনাকে ডেমরা ল' কলেজ, ঢাকা তে আমন্ত্রণ জানাচ্ছি। আইন বিষয়ে আপনার ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন।