29/01/2026
📢 বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত সকল ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তারা নিম্নলিখিত সময়সীমার মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে শিক্ষার্থী তথ্য বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রদান করতে পারবে।
শুরুর তারিখ ও সময়:
২৭ জানুয়ারি ২০২৬, বিকেল ৩:৩০ মিনিট
শেষ তারিখ ও সময়:
৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
বিশেষ দ্রষ্টব্যঃ
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটিমাত্র বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণের প্রয়োজন নেই।
(খ) শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 👉 https://admission.eis.du.ac.bd এ লগইন করে ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা অনুযায়ী বিষয় পছন্দক্রম প্রস্তুত (খসড়া) করে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।
(গ) বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের ক্ষেত্রে ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
(ঘ) নির্ধারিত সময়সীমার মধ্যে একজন শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করতে পারবে; তবে এর মধ্যে শুধুমাত্র একটি ফরম গ্রহণযোগ্য হবে। একাধিকবার ফরম পূরণ করা হলে শিক্ষার্থীর সর্বপ্রথম পূরণকৃত ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে।
(ঙ) যদি কোনো শিক্ষার্থী সর্বপ্রথম পূরণকৃত ফরমের পরিবর্তে পরবর্তীতে পূরণ করা অন্য কোনো ফরম চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হন, তবে সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড করে স্বাক্ষরসহ, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে সশরীরে উপস্থিত হয়ে (কক্ষ নং–২১৪, প্রশাসনিক ভবন) জমা দিতে হবে। অন্যথায়, সর্বপ্রথম পূরণকৃত ফরমটিই চূড়ান্ত ও কার্যকর বলে গণ্য হবে।