Nasers Method

Nasers Method you Can Able To Speak in English All day Lung Like As Bangla.

N@ser's Method-এ
বাংলাদেশে এই প্রথম N@ser's-এর আবিস্কার
Implicit Spoken English
সহজের চেয়েও সহজ.
বাংলার মত অনর্গল English এ কথা বলুন All day Long................

It's a good work at this time .. Always keep my prayer.
29/03/2020

It's a good work at this time ..
Always keep my prayer.

_-_-_-_-IELTS Listening Practice-_-_-_-_-_-_Looking at the format of the IELTS listening test, we can break it down into...
21/03/2017

_-_-_-_-IELTS Listening Practice-_-_-_-_-_-_

Looking at the format of the IELTS listening test, we can break it down into several core skills. They are:

1. Prediction

When we look at the questions we should try to predict the answer before we hear it because this makes it easier to get the correct answer. For example, if the possible answer had a $ sign in front of it, we would automatically know that we need to be listening for an amount of money.

You probably use prediction all the time in your native language, but you just don’t think about it. For instance, when listening to the news and you hear “Volcano in South Pacific’’ your brain automatically starts to predict what you are going to hear and that it will probably be something to do with a volcano erupting in one of the islands in that region. If it was about something else, it would be difficult or confusing to listen to, because you were not expecting it.

We call this ‘context’ and it is important that you not only predict specific things like the $ amount above, but also predict the general context of the thing you are going to listen to.

2. Synonyms and Paraphrasing

In many ways the listening test is not only a test of your listening skills, but also a vocabulary test. More often than not the answer will not be a direct match to the keywords in the question, but a synonym (words with the same or very similar meanings) or a paraphrase of those words. You therefore need to practice thinking about how words you see in the question might be represented by different words that have the same meaning.

For example, the question could ask ‘How did the education system improve from 1990-1999?’, but the recording may describe how ‘Schools got better in the ‘90s’.

3. Connected Speech

Lots of English teachers speak clearly and slowly to their students and this actually harms their progress sometimes. When you hear how native speakers actually talk, it is often very difficult to hear what is being said. This is mainly to do with connected speech. Connected Speech is the linking of words and sounds together in a sentence. For example, ‘I have to go to the doctor, I have an ear ache.’, might sound more like ‘Ivtegote the doctor, Ivenearake.’

Other sounds may appear ‘weak’ or change when put into a sentence. For instance ‘Do you want to go?’ might sound more like ‘De ye want te go?’

সফলদের কিছু কৌশল......................>>>>>>>>>>>>>>>>>>......................................>>>>>>>>>>>>>>>>>>...........
18/03/2017

সফলদের কিছু কৌশল......................>>>>>>>>>>>>>>>>>>......................................>>>>>>>>>>>>>>>>>>.................

১. হাসি : যার সঙ্গে পরিচিত হচ্ছেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মুখভঙ্গি। সব মানুষই তার উপস্থিতিকে ইতিবাচকভাবে অন্যের কাছে তুলে ধরতে চায়। সদ্য পরিচিতের কাছে মুখভঙ্গির মধ্যে একটা আন্তরিক হাসি শীর্ষস্থান দখল করে। হাসি যেহেতু সবার আগে, কাজেই সেখানে মেকিভাব থাকলে চলবে না। খুব বেশি চওড়া হাসি দিলে মনে হবে আপনি স্নায়ুচাপ সামলাতে চাইছেন। হাসির ভঙ্গির এদিক-সেদিকে আপনার সম্পর্কে মানুষের ধারণা বদলে যেতে পারে। মনে রাখবেন, আপনার হাসি যেন চোখ ছুঁয়ে যায়। নয়তো কপটচারি বলে মনে করবে সবাই। আর এ কাজে বেশ দক্ষ সফল মানুষরা।

২. সঠিক করমর্দন : আন্তরিক ও সঠিক হ্যান্ডশেকের মাধ্যমে দারুণ সম্পর্ক গড়ে তোলা যায়। এর মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে। হয়তো একে গুরুত্বপূর্ণ মনে করবেন না। কিন্তু করমর্দন একটা শিল্প। আর এতে আপনার পটু হয়ে ওঠা জরুরি। সফল মানুষের কৌশল অনুসরণ করতে পারেন। খুব বেশি শক্তি প্রয়োগ করে নয়, আবার একেবারে দুর্বল হাতে নয়, এমন করমর্দন করুন। তবে এ কাজের সময় মুখে আন্তরিক হাসি আর উষ্ণতা প্রদর্শন করতে হবে।

৩. পরিচিতি পর্ব : যেকোনো মানুষের মনে কাছাকাছি পৌঁছতে মাত্র ৭ সেকেন্ডই যথেষ্ট। তবে মুখের কথার লেনদেনের মাধ্যমেই মূল পর্ব এগিয়ে যায়। ‘পরিচিত হয়ে খুব ভালো লাগলো’ সাধারণ কথাতেই উত্তেজনা পর্যন্ত প্রশমিত হয়ে আসতে পারে। আপনাকে যে কেউ বন্ধুসুলভ বলে মেনে নেবে। আবার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ কথা বলতে যাবেন না, যা দৃষ্টিকটু লাগে। আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের জানান দিতে হবে। এই পরিচিতি পর্বে সফল মানুষের জুড়ি নেই।

৪. স্পষ্ট কথা বলুন : অনেক মানুষের মুখে চমত্কার কথা লুকিয়ে থাকে। কিন্তু তারা বলতেই পারে না। আলাপচারিতায় স্পষ্ট থাকাটা বাঞ্ছনীয়। এখানে উচিত কথা বলার ক্ষেত্রে স্পষ্টবাদিতার কথা বলা হচ্ছে না। আপনি নিজেকে তুলে ধরতে স্পষ্ট থাকবেন। এমনভাবে কথা বলতে হবে যেন মানুষ শুনতে আগ্রহী থাকে। আবার আপনার বক্তব্য যেন স্পষ্ট হয়, কঠিন অর্থ লুকিয়ে রয়েছে এমন কথা বলবেন না। সফল মানুষের সঙ্গে কথা বলতে গেলে আপনি বিষয়টি অনুধাবন করতে পারবেন।

৫. চোখে চোখ : এটি ইতিবাচক যোগাযোগের অন্যতম মাধ্যম। বক্তার চোখে চোখ রাখলে বিবেচনা করা হয়, আপনি তার কথা মনোযোগের সঙ্গে শুনছেন। আর আলাপচারিতার সময় এদিক-ওদিক বেশি বেশি তাকাবেন না। এতে আপনি যে মনোযোগী শ্রোতা নন তা পরিষ্কার হয়ে উঠবে। ভালো শ্রোতার প্রতি বক্তার দুর্বলতা তৈরি হয়। এতে দুজনের বন্ধন দৃঢ় হয়। তাই সফলকামীরা চোখে চোখ রেখে যোগাযোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

৬. অঙ্গভঙ্গি : মুখের কথার সঙ্গে যখন মানানসই অঙ্গভঙ্গি ফুটে ওঠে, তখন দারুণ স্মার্ট আপনি। একদল মানুষের মধ্যে আপনি যখন চমত্কার অঙ্গভঙ্গিতে কথা বলছেন, তখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু আপনি। তবে মনে রাখবেন, মুখের কথার সঙ্গে হাত বা দেহের ভঙ্গির মিল থাকতে হবে। আবার অতিরিক্ত নড়াচড়া খারাপ দেখাতে পারে। অপূর্ব সমন্বয়টা যেকোনো সফল মানুষের মধ্যেই দেখা যায়।

বিজনেস ইনসাইডার অবলম্বনে সাকিব সিকান্দার
সূত্র: কালের কণ্ঠ

01/01/2017
06/12/2016

বর্তমান সময়ে ইংরেজি আপনার জন্য কেন খুব প্রয়োজন?............................................................................................................................................................................................................................................

ইংরেজি এমন একটি ভাষা যা আপনার সঠিক ভাবে জানা থাকলে পৃথিবীর যে কোন দেশে গিয়ে জীবন চালাতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছেন যারা ইংরেজিকে ভয় পেয়ে থাকেন। শুধু পড়তে ভয় না, তারা ইংরেজি বলতেও ভয় পেয়ে থাকেন। মনে করেন যে, ইংরেজি বলতে গিয়ে কী থেকে কী বলে ফেলি! ভুল বলে থাকলে মানুষ হাসাহাসি করবে। কিন্তু ভুল বলেই মানুষ সঠিকটা শেখে। এবং যতই ভয় পান না কেন ইংরেজি কিন্তু খুব আনন্দায়ক একটি ভাষা। আপনার সঠিক ভাবে ইংরেজি জানা থাকলে দেখবেন নিজের ওপর নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। তাই জেনে রাখুন যে ৯ টি কারণে আজকাল ইংরেজি জানাটা খুব প্রয়োজন।

ইংরেজি শিক্ষা আপনার কর্মজীবনে সফলতা বয়ে আনে :
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি যখন কোন অাধুনিক কর্মক্ষেত্রে যোগদান করবেন তখন প্রথমেই ইন্টারভিউ থেকে শুরু করে সবকিছুতেই আপনাকে ইংরেজি বলতে হবে। হয়তো সবার সাথে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলা একটু কঠিন কাজ, কিন্তু এটিই নিয়ম। কর্মক্ষেত্রে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না, যদি আপনি ভালমত ইংরেজি জেনে থাকেন। তাই বিশেষ করে নিজের কর্মজীবনকে সফলতার উচ্চে নিতে হলে ইংরেজি জানা খুব জরুরী।

ইংরেজি শিক্ষা আপনাকে সাহায্য করে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি যদি খুব সহজেই ইংরেজি বলতে ও বুঝতে পারেন তাহলে দেখবেন যে কোন কিছু আপনার কাছে খুব সহজ লাগবে ও কোন বিষয়ে নতুন তথ্যও আপনার কাছে খুব সাধারণ মনে হবে। ধরুন আপনি ও পুরো পরিবারের সবাই মিলে দেশের বাইরে কোথাও বেড়াতে গেলেন কিন্তু আপনার পরিবারের কেউ ইংরেজি জানে না, তখন কিন্তু আপনাকেই সবকিছু করতে হবে। তাছাড়া এমন আরও অনেক বিষয় আছে যা ইংরেজি জানা থাকার কারণে আপনাকে খুব সহযোগিতা করে।

ইংরেজি শিক্ষা আপনাকে স্মৃতিশক্তি লোপ পাওয়া থেকে রক্ষা করবে :
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, আপনি যদি আপনার মনকে কোন কিছু শিখতে ব্যবহার করেন তাহলে তা আপনার স্মৃতিশক্তিকে অক্ষত রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তি লোপ পাওয়া ও ব্রেনের অন্যান্য অসুখ আপনি খুব সহজেই দূরে রাখতে পারবেন ইংরেজি শিক্ষার মাধ্যমে। তাই এখন থেকেই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিন।

ইংরেজি শিক্ষা আপনাকে স্মৃতিশক্তি লোপ পাওয়া থেকে রক্ষা করবে :
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, আপনি যদি আপনার মনকে কোন কিছু শিখতে ব্যবহার করেন তাহলে তা আপনার স্মৃতিশক্তিকে অক্ষত রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তি লোপ পাওয়া ও ব্রেনের অন্যান্য অসুখ আপনি খুব সহজেই দূরে রাখতে পারবেন ইংরেজি শিক্ষার মাধ্যমে। তাই এখন থেকেই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিন।
ইংরেজি শিক্ষা আপনাকে আরও বেশি শিখতে সাহায্য করে

আপনি ভালোভাবেই ইংরেজি জানেন। কিন্তু আপনি যখন ইংরজিতে কোন একটি বিষয় নিয়ে মস্তিষ্ক খাটাবেন তখন দেখবেন ইংরেজি জানা থাকা সত্ত্বেও আপনার আরও অনেক কিছু জানতে ও শিখতে ইচ্ছে করবে। ধরুন আপনি গল্পের বই পড়তে খুব ভালবাসেন ও গল্পের বই গুলো আপনাকে আরও বেশি করে গল্পের বই পড়তে আগ্রহী করে তোলে, ইংরেজি শিক্ষাটাও ঠিক সেইরকম।

ইংরেজি শিক্ষা আপনার মনের ভয় দূর করে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন, দেশের বাইরে গিয়েছেন ঠিকই কিন্তু ইংরেজি না জানার কারণে কারও সাথে কথাও বলতে পারছেন না, কোন ইংরেজি মজার সিনেমা দেখছেন কিন্তু কি বলছে সিনেমাটিতে কিছুই বুঝতে পারছেন না। এই ধরনের সমস্যাগুলো অনেকেরই হয়ে থাকে এবং এটি কিন্তু কোন সাধারণ সমস্যা না। তাই এই সমস্যা দূর করতে ইংরেজি শিক্ষা খুব প্রয়োজন।

ইংরেজি হল পুরো বিশ্বের ভাষা
>>>>>>>>>>>>>>>>>>>>>
বিভিন্নি দেশের বিভিন্ন ভাষা আছে। কিন্তু নিজ নিজ দেশের ভাষা জানার পাশাপাশি ইংরেজি ভাষাও জানা কেন খুব জরুরী তা নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন।

তথ্যঃ esl.about.com এর Ten Reasons to Learn English হতে অনুপ্রানিত..

পড়া মুখস্থ করার                  অসাধারণ কিছু কৌশল !!!!দুই দিন আগে কি পড়েছিলেন ভুলে গেছেন। কিন্তু গত ঈদে কই নামাজ পড়েছিল...
03/12/2016

পড়া মুখস্থ করার
অসাধারণ কিছু কৌশল !!!!

দুই দিন আগে কি পড়েছিলেন ভুলে গেছেন। কিন্তু গত ঈদে কই নামাজ পড়েছিলেন, কয়েক বছর আগে এসএসসি রেজাল্টের সময় কই ছিলেন, ঠিকই মনে আছে। তারমানে আপনার পড়ালেখা মনে না থাকলেও, বাকি সব ঠিকই মনে থাকে। তাই বাকি সব মনে রাখার স্টাইলে খুব সহজেই পড়ালেখা মনে রাখতে পারবেন-

01: আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসুন: খেলা, মুভি দেখার জন্য আপনি যেমন আগ্রহ নিয়ে, জিতার আশা নিয়ে বসো। পড়ার সময়ও একইভাবে, নিজের ভিতর থেকে আগ্রহ নিয়ে, পড়া কঠিন, মনে থাকে না, বুঝি না- এইসব ভুলে, খালি মাথা নিয়ে বসতে হবে। সেই জন্য ভোরে উঠে পড়তে বসলে মাথা ক্লিন থাকে এবং পড়া দ্রুত মাথায় ঢুকে

02: ছোট ছোট অংশে ভাগ করে পড়ুন: খুব সিম্পল একটা উদাহরণ দেই ।যেমন ধরুন নিউটনের দ্বিতীয় সূত্র- “কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।” পড়ার সময় নিজেই নিজেকে জিজ্ঞেস করবেন- এই সূত্রের মেইন পয়েন্ট কি? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই সূত্রের মেইন পয়েন্ট হচ্ছে- “ভরবেগের পরিবর্তন”। এবং ভরবেগের পরিবর্তনের দুইটা বৈশিষ্ট্য বলছে। এক: ভরবেগের পরিবর্তন- বলের সমানুপাতিক। দুই: ভরবেগের পরিবর্তন- বলের দিকে।

এখন আপনার ব্রেইনে সূত্রের নামের সাথে মেইন পয়েন্টের কানেকশন সেট করা লাগবে। যাতে সূত্রের নাম শুনার সাথে সাথেই মূল বিষয়বস্তু ব্রেইনে ভেসে উঠে।

03: নিজেই নিজের টিচার হয়ে যাও: ক্লাসের বন্ধুদের সাথে আড্ডায় পড়ালেখার টপিক নিয়ে আলোচনা করুন। কোন কিছু পড়া শুরু করার আগে কোন ফ্রেন্ডের কাছ থেকে বুঝে নিতে পারলে- পড়া বুঝা ও মনে রাখা অনেক সহজ এবং দ্রুত হয়। আর ফ্রেন্ড খুঁজে না পাইলে নিজেই নিজের টিচার হয়ে নিজেকে কোন জিনিস বুঝানোর চেষ্টা করুন। কারো কাছে পড়া বুঝতে গেলে তার কাছে ১ ঘন্টার বেশি থাকবা না। আপনি কাউকে পড়া বুঝাতে গেলে গেলে, ১ ঘন্টার বেশি সময় দিবা না।

04: প্রথম অক্ষর নিয়ে মজার কিছু বানাও: বাংলাদেশ সংবিধানে ১১ টা ভাগ আছে। এই ভাগগুলা পড়ার সময় প্রত্যেকটা পয়েন্টের প্রথম অক্ষর খেয়াল করবি -(প)-প্রজাতন্ত্র, (রি) রাষ্ট্র পরিচালনার মূলনীতি, (ম) মৌলিক অধিকার, (নি) নির্বাহী বিভাগ, (আ) আইন সভা, (বি) বিচার বিভাগ, (নি) নির্বাচন, (ম) মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, (বা) বাংলাদেশের কর্ম বিভাগ, (জ) জরুরী বিধানাবলী, (স) সংবিধান সংশোধন, বি- বিবিধ। এখন প্রথম অক্ষরগুলা দিয়ে মজার কিছু একটা বানায় ফেল। যেমন, “পরীমনি আবি নিমবাজ সবি” তাইলে আর সংবিধানের ভাগগুলা সহজে আর ভুলবি না।

লিখেছেন: মাহবুব ভাই

Dear, You are cordially invited for free seminar..
12/11/2016

Dear, You are cordially invited for free seminar..

আপনি ইংরেজিতে দুর্বল? অন্যদেরকে অনর্গল ইংরেজিতে কথা বলতে দেখলে অথবা ইংরেজিতে অনেক ভালো লিখতে দেখলে আপনার মধ্যে হীনম্যনতা...
10/11/2016



আপনি ইংরেজিতে দুর্বল? অন্যদেরকে অনর্গল ইংরেজিতে কথা বলতে দেখলে অথবা ইংরেজিতে অনেক ভালো লিখতে দেখলে আপনার মধ্যে হীনম্যনতা ভর করে? নিজেকে ছোট মনে হয়?
এই লেখাটি তাহলে আপনার জন্য। শেখার কোন বয়স নেই। আপনি ইংরেজি এতদিন ভালোভাবে শেখার সুযোগ পান নি,এবার তো পেয়েছেন। তাহলে শুরু হয়ে যাক আজ থেকেই?

১) গভীর নিঃশ্বাস নিন, তারপর শুরু করুন বলাঃ
আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।

২) ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ
আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
Please don’t say ‘I DON’T speak English’. Instead you could say:
• “I am learning English. Could you speak a little slower?”
• “I’m sorry, I didn’t understand.”
• “Could you repeat that?”
• “So, you’re saying that…. [rephrase what you heard]”.
• “What does _________ mean?”

৩) সবকিছু অনুবাদ করতে যাবেন নাঃ
পনার হয়তো মনে হতে পারে, ইংরেজি যখন শিখছিই তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে “কেদারা” বলা শুরু করলেন। অথবা কোন Phrase কে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন। ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোন বিষয় নয়।
• Listen for words you DO understand
• Use contextual clues… so, if you hear, “There is a big rhinoceros.” If you don’t know what ‘rhinoceros’ means but you see a big animal in a picture, or someone is pointing at something. Use those clues to figure out what it means.

৪) নিজের কানকে প্রশিক্ষিত করুনঃ
ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।

৫) ভুল করার ভয় করবেন নাঃ
মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

৬) চেষ্টা করে যান, ছেড়ে দিবেন নাঃ
আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশিই সময় লাগছে। হতাশ হবেন না। ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি এবং সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেনই। এটাই নিয়ম।

৭) ছোট্ট একটি খাতায় Phrase গুলো লিখে রাখুনঃ
ভালো ইংরেজি জানতে গেলে অনেক Phrase জানা জরুরি। কাজেই Phrase শেখার উপর গুরুত্ব দিন। যখনই কোন Phrase চোখে পড়বে, সাথে সাথে একটা ছোট্ট খাতায় টুকে রাখুন। খাতাটা সবসময় নিজের কাছেই রাখুন। অবসর সময়ে উল্টিয়ে দেখুন। কাজে লাগবে।

৮) নেতিবাচক কথা/চিন্তা থেকে বিরত থাকুনঃ
মনের ভুলেও কখনো নেতিবাচক চিন্তা করবেন না অথবা নিজেকে বলবেন না।
Don’t Say:
• “You will never learn English.”
• “Why do I always make mistakes? I am so stupid.”
• “I never know what to say. English is so hard.”

৯) লক্ষ্য নির্ধারণ করুনঃ
আপনি কতদিনের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কতটুকু ভালো ইংরেজি জানতে চান তা নিজে নিজেই নির্ধারণ করুন। নিজের সামনে একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনার শেখায় গতি আসবে।

১০) নতুন কিছু করুনঃ
বৃত্তের বাইরে গিয়ে ভাবতে শিখুন। সবাই যেভাবে শেখে, সেভাবে না শিখে একটু অন্যভাবে শেখার চেষ্টা করুন।
• Try listening to English podcast.
• Listen to music in English.
• Find an English speaking friend (native or not)

১১) Grammar বই ছুঁড়ে ফেলুনঃ
“Grammar” নিয়ে শুরুতেই চিন্তা করা শুরু করলে আপনি কোনদিনও ইংরেজি ভালো করে শিখতে পারবেন না। আত্মস্থ করতে পারবেন না। মনে Grammar এর ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা নিয়ে সীমাহীন আগ্রহ নিয়ে খেলে।
শুভকামনা রইলো

Address

Shar Sha Suri Road, Mirpur
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Nasers Method posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Nasers Method:

Share