IOM Global Bengali

IOM Global Bengali Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IOM Global Bengali, College & University, Manda Shesh Matha, Mugda, Dhaka-1214, Dhala.

শুধু বই পড়ে বা ভিডিও দেখে দ্বীন শিখছেন না তো?​প্রখ্যাত মুহাদ্দিস খতীব বাগদাদী (রাহ.) বলেন, "দ্বীনের সঠিক বুঝ গ্রহণ করতে ...
16/05/2026

শুধু বই পড়ে বা ভিডিও দেখে দ্বীন শিখছেন না তো?

​প্রখ্যাত মুহাদ্দিস খতীব বাগদাদী (রাহ.) বলেন, "দ্বীনের সঠিক বুঝ গ্রহণ করতে হবে আলেমদের জবান থেকে; শুধু বই-পুস্তক থেকে নয়।"

​আজকের যুগে অনেকেই মনে করেন কয়েকটা ইসলামিক বই পড়ে বা ইন্টারনেট দেখে দ্বীন শিখে ফেলা সম্ভব। অথচ একা একা শিখলে ভুল বা উল্টো বোঝার বিরাট ঝুঁকি থাকে, যা পরকালের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

আল্লামা শাতেবী (রাহ.)-এর ভাষায়, "ইলম এখন বইয়ে থাকলেও, তা বোঝার চাবি কিন্তু রয়ে গেছে আলেমদের হাতেই।"

এই কারণে ফরজ ইলম অর্জনের ক্ষেত্রে নিজে নিজে ভুল পথে হাঁটার ঝুঁকি নেওয়া বড্ড বোকামি। তাই ঘরে বসে আজই যুক্ত হোন আইওএমের ৬ মাস মেয়াদি "ফরজে আইন কোর্স" -এ। এই কোর্সের মাধ্যমে সরাসরি নির্ভরযোগ্য আলেমদের তত্ত্বাবধানে আক্বিদাহ, ফিকহ, তাজবীদ, দুআ ও সুন্নাহ এবং ইলম শিক্ষার আদব এর মত ফরজ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

📌 ফরজে আইনসহ আমাদের সকল সিঙ্গেল কোর্সে ভর্তি চলছে। উল্লেখ্য, ফরজে আইন কোর্স ও সিঙ্গেল কোর্সের সকল সাবজেক্ট আলিম কোর্সের অন্তর্ভুক্ত, তাই কেউ আলিম কোর্সে ভর্তি হলে অন্য কোনো কোর্সে ভর্তি হতে হবে না।

🟢 ক্লাস শুরু: জুলাই এর ১ম সপ্তাহ থেকে, ২০২৬
‎🔴 ভর্তির সময়সীমা: ৩১শে মে, ২০২৬ ইন শা আল্লাহ

[কোর্সের বিস্তারিত ও ভর্তি পদ্ধতি জানতে কমেন্ট বক্স চেক করুন]

‎📞 যেকোনো প্রশ্নের জন্য কল করুন, আমাদের হটলাইন নাম্বারে 09638113322 | সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)

16/05/2026

জিন-জাদু, বদনজর, হাসাদ বা অন্য যেকোনো অদৃশ্য সমস্যার জন্য রুকইয়াহ সেশন নিতে চাচ্ছেন, কিন্তু তখনই মাথায় একটি প্রশ্ন আসে- "বিশ্বস্ত হবে কি", তাই না?

আইওএম বরাবরের মতোই প্রয়োজনের বিবেচনায় নানা কার্যক্রম পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ।
আমাদের IRC - IOM Ruqyah Consultancy এমনই একটি কার্যক্রম যেখানে আপনি দ্বিধা ব্যতিরেকেই আলোচনা করতে পারবেন আপনার সমস্যা গুলো নিয়ে ইন শা আল্লাহ।

এখন ঘরে বসেই অনলাইনে ভাই-বোন উভয়েই স্বল্প খরচে রুকইয়াহ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে আলোচনা এবং পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইন শা আল্লাহ।

🟩এক নজরে বিস্তারিত:
🔹আইওএমিয়ান ভাই-বোনদের জন্য
🔹বোনদের জন্য বোন কনসালটেন্ট।
🔹 ভাইদের জন্য ভাই কনসালটেন্ট

♻️সিরিয়ালের জন্য ফেইসবুক পেইজে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডি তে ম্যাসেজ করতে হবে।

🟢 জরুরি প্রয়োজনে কল করুন:
☎️09638-113322 (10AM-5PM)
ext: 1056 (শুধুমাত্র ভাইদের জন্য প্রযোজ্য)
[হটলাইন নম্বরে কল দিয়ে 1056 প্রেস করুন]
☎️ 01791909928 [WhatsApp]
(শুধুমাত্র বোনদের জন্য প্রযোজ্য)

🔰পেইজ লিংক পেতে কমেন্ট বক্স চেক করুন ইন শা আল্লাহ

মাদ্রাসায় যাওয়ার বয়স পেরিয়েছে বলে কি তারা দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত থাকবেন?বয়স্ক ব্যক্তিবর্গের জন্য এই বয়সে মাদ্রাসায় যাও...
15/05/2026

মাদ্রাসায় যাওয়ার বয়স পেরিয়েছে বলে কি তারা দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত থাকবেন?

বয়স্ক ব্যক্তিবর্গের জন্য এই বয়সে মাদ্রাসায় যাওয়া যেমন কষ্টকর, তেমনি সংকোচেরও কারণ। কিন্তু ফরজ ইলম অর্জন তো অত্যাবশ্যক। তাই আমরা নিয়ে এসেছি অনলাইন ভিত্তিক ৬ মাস মেয়াদি "বয়স্ক ফরজে আইন কোর্স"। প্রযুক্তির কল্যাণে মুরুব্বিরা এখন ঘরে বসেই শিখবেন সহিহ কুরআন, নামাজ ও ইবাদতের সঠিক মাসআলা।

রয়েছে:
​✅ ঘরে বসেই অনলাইন ক্লাসের সুবিধা।
✅ ক্লাস মিস হলে রেকর্ড দেখে নেওয়ার সুযোগ।
✅ সহ-শিক্ষার্থীরা মোটামুটি সমবয়স্ক হওয়ার ফলে লোকলজ্জা অথবা সামাজিক সংকোচ ছাড়াই শেখার পরিবেশ।
✅ বয়স্কদের উপযোগী সহজ পাঠদান পদ্ধতি।

আসন পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার একটি সঠিক সিদ্ধান্ত তাদের ইবাদতকে করতে পারে ত্রুটিমুক্ত ও কবুলযোগ্য।

🟢ক্লাস শুরু: ৭ই জুন, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে মে, ২০২৬।

📌কোর্সের বিস্তারিত ও রেজিস্ট্রেশন প্রসেস জানতে কমেন্টবক্স চেক করুন।

🔰 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি টাইমলাইনে শেয়ার বা পরিচিতদের মেনশন করতে পারেন, ইন শা আল্লাহ।

রাসূল ﷺ বলেছেন,“সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমুআ'র দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা...
15/05/2026

রাসূল ﷺ বলেছেন,
“সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমুআ'র দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমুআ'র দিনেই কিয়ামত সংঘটিত হবে।"” [সুনানে আত তিরমিজী, ৪৮৮]

এ দিনের প্রতিটি মুহূর্ত রহমত ও বরকতে ভরপুর।
জুমুআ'র দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত:
🌿 এ দিনে দুরুদ পাঠ করলে তা রাসূল ﷺ–এর কাছে পেশ করা হয়।
🌿 জুমুআ'র দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দুআ কবুল করা হয়। অনেক আলেম আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়কে এ সময়ের অন্তর্ভুক্ত বলেছেন।
🌿 জুমুআ'র সালাতের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে গমন করলে বড় সাওয়াবের সুসংবাদ রয়েছে।
🌿 সূরা কাহাফ তিলাওয়াত করলে এক জুমুআ থেকে পরবর্তী জুমুআ পর্যন্ত নূর লাভ হয়।

তাই আসুন, এই বরকতময় দিনের মর্যাদা উপলব্ধি করে কুরআন তিলাওয়াত, দুরুদ, দুআ ও নেক আমলের মাধ্যমে জুমুআ'কে আরও সুন্দর করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমুআ'র ফজিলতপূর্ণ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।

14/05/2026

ভুল নিয়মে তিলাওয়াত করে ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন না তো?

মহাগ্রন্থ আল-কুরআনের প্রতিটি হরফের যথাযথ হক আদায় করে তিলাওয়াত করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। আপনার তিলাওয়াতকে মাখরাজ ও সিফাত অনুযায়ী ত্রুটিমুক্ত করতে আমরা এনেছি ৩০ মডিউলের, ৬ মাস মেয়াদি ❝তাজবীদ কোর্স❞। এই কোর্সে অভিজ্ঞ উস্তাজ-উস্তাজার তত্ত্বাবধানে, একেবারে বেসিক থেকে ধাপে ধাপে সহিহ-শুদ্ধ তিলাওয়াত শেখানো হবে, ইন শা আল্লাহ।

💠​কোর্সের মূল বিষয়সমূহ:
🔸​মাখরাজ ও সিফাত: আরবি হরফের সঠিক উচ্চারণ স্থান ও প্রকৃতি।
🔸​তাজবীদ বিধি: হরকত, মাদ্দ, গুন্নাহ ও ওয়াকফের নিখুঁত প্রয়োগ।
🔸​মাশকের সুব্যবস্থা: মাশক ক্লাসের (প্র‍্যাক্টিস) মাধ্যমে তিলাওয়াতের ত্রুটি ও জড়তা দূরীকরণ। নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা মাশক ক্লাসের সুব্যবস্থা।
🔸ইবাদত সহিহকরণ: সালাত ও জানাযার নিয়মাবলি এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় দুআ-কিরাত মাশক।​

📌 তাজবীদ কোর্স সহ আমাদের সকল সিঙ্গেল কোর্সে ভর্তি চলছে। উল্লেখ্য, সিঙ্গেল কোর্সের সকল সাবজেক্ট আলিম কোর্সের অন্তর্ভুক্ত, তাই কেউ আলিম কোর্সে ভর্তি হলে অন্য কোনো কোর্সে ভর্তি হতে হবে না।

🟢 ক্লাস শুরু: জুলাই এর ১ম সপ্তাহ থেকে, ২০২৬
‎🔴 ভর্তির সময়সীমা: ৩১শে মে, ২০২৬ ইন শা আল্লাহ।

[‎কোর্সের বিস্তারিত ও ভর্তি কার্যক্রম জানতে কমেন্ট বক্স চেক করুন]

‎📞 যেকোনো প্রশ্নের জন্য কল করুন, আমাদের হটলাইন নাম্বারে 09638113322 | সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)

🟧 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার/ট্যাগ/মেনশন করে ছড়িয়ে দিন সর্বত্র।

আপনার ছোট বাচ্চাকে চোখের আড়াল না করেও কি হাফেজ বানানো সম্ভব?সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা থাকলেও, মাদ্রাসার হোস্টেলে রেখে...
13/05/2026

আপনার ছোট বাচ্চাকে চোখের আড়াল না করেও কি হাফেজ বানানো সম্ভব?

সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা থাকলেও, মাদ্রাসার হোস্টেলে রেখে পড়তে পাঠানো অনেক বাবা-মায়ের জন্যই বুক ফাটা কষ্টের। এই ভয় বা মায়ার কারণে তাদের সন্তান হিফজ করার মত শ্রেষ্ঠ নিআমত থেকে বঞ্চিত হয়।

তাই ​অভিভাবকদের এই দুশ্চিন্তা দূর করে হিফজকে সহজ করতে, আইওএম নিয়ে এসেছে ৩ বছর মেয়াদি অনলাইন ভিত্তিক "ছোটদের হিফজুল কুরআন কোর্স"। এখন আর সন্তানকে দূরে পাঠাতে হবে না, সে ঘরে বসেই আল্লাহর কালাম হিফজ করতে পারবে।
যদিও হিফজখানায় সরাসরি উস্তাজের সহবত শ্রেষ্ঠ নিআমত। কিন্তু পরিস্থিতির কারণে যারা সন্তানকে দূরে পাঠাতে পারছেন না, তাদের জন্য ঘরই হোক এখন মাদ্রাসা।

📌 তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে। সম্পূর্ণ কুরআনের যেকোনো সূরা হতে ন্যূনতম কিছু সূরা হিফজ করা থাকতে হবে। যেমন: নামাজে পঠিতব্য সূরা।

🟢কোর্স শুরু: জুন, ২০২৬। (ঈদ-উল-আযহার ছুটির পর)
🔴ভর্তির শেষ সময়: ১৫ই মে, ২০২৬। (আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি চলবে। আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে।)

➡️ কোর্সের বিস্তারিত ও ভর্তি প্রসেস জানতে কমেন্টবক্স চেক করতে পারেন ইনশাআল্লাহ।

‎📞 যেকোনো প্রশ্নের জন্য কল করুন, আমাদের হটলাইন নাম্বারে 09638113322 | সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টে পরিচিতদের মেনশন, শেয়ার এবং মন্তব্য করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন।

আপনিও কি ভাবেন, সংসার আর সন্তান প্রতিপালন উচ্চতর শিক্ষা অর্জনের অন্তরায়?আইওএম আপনার এই ধারনা বদলে দিবে।  আপনার ব্যস্ত জী...
12/05/2026

আপনিও কি ভাবেন, সংসার আর সন্তান প্রতিপালন উচ্চতর শিক্ষা অর্জনের অন্তরায়?

আইওএম আপনার এই ধারনা বদলে দিবে। আপনার ব্যস্ত জীবনকে মাথায় রেখেই আমরা সাজিয়েছি আলিম প্রস্তুতিমূলক কোর্স, যা আপনাকে দ্বীনের উচ্চতর শিক্ষা অর্জনের ভীত গড়ে দিবে। ৩ বছরের "আলিম প্রস্তুতিমূলক কোর্স" শেষে এখানেই করতে পারবেন দাওরায়ে হাদিস কোর্স।

জেনে নিন কোর্সটি কেন নারীদের জন্য সহজলভ্য?
​✅ ৩ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ধাপে ধাপে গভীর ইলম অর্জনের নিশ্চয়তা।
​✅ জুম অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধা।
✅ লাইভ ক্লাস করার সুযোগ এবং ব্যস্ততায় ক্লাস মিস হলেও রেকর্ডিং দেখে নেওয়ার ব্যবস্থা।
​✅ প্রতিটি পাঠ সহজবোধ্য করতে মানসম্মত লেকচার শীট প্রদান।
​✅ পর্দা ও গোপনীয়তা বজায় রেখে নারী ও পুরুষদের জন্য পৃথক মাশক ও অনুশীলনের ব্যবস্থা।
​✅ নির্দিষ্ট দিনে নিজের সুবিধাজনক সময়ে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ।

🟢 ক্লাস শুরু: জুলাই এর ১ম সপ্তাহ থেকে, ২০২৬।
🔴 ভর্তির সময়সীমা: ৩১শে মে, ২০২৬।

📌 আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি চলবে, ইন শা আল্লাহ। তাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

[কোর্সের বিস্তারিত ও রেজিস্ট্রেশন পদ্ধতি জানতে এই পোস্টের কমেন্ট বক্স চেক করুন]

📞 যেকোনো প্রশ্নের জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে 09638113322 | সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)

স্ক্রল করতে করতে হঠাৎ এক ভিডিও সামনে এলো! তারপর ধীরে ধীরে বদলে যেতে লাগল আমার হৃদয়, আমার জীবন, আমার গন্তব্য... সমস্ত প্র...
12/05/2026

স্ক্রল করতে করতে হঠাৎ এক ভিডিও সামনে এলো! তারপর ধীরে ধীরে বদলে যেতে লাগল আমার হৃদয়, আমার জীবন, আমার গন্তব্য...

সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তিনি মানুষের হৃদয়ে ঈমানের আলো প্রজ্বলিত করেন। তাঁর ইচ্ছা ছাড়া কোনো হৃদয়ে হেদায়েতের আলো প্রবেশ করে না। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যদি না চান তবে সে সঠিক পথ খুঁজে পায় না। আবার মানুষ যত গভীর অন্ধকারেই নিমজ্জিত থাকুক, আল্লাহ চাইলে এক মুহূর্তেই তার অন্তর পরিবর্তিত হয়ে যেতে পারে।

আলহামদুলিল্লাহ, আমার জীবনেও দ্বীনের পথে প্রত্যাবর্তন ছিল আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। যখন আমি নিজের অতীতের দিকে তাকাই, তখন স্পষ্টভাবে উপলব্ধি করি- এটি আমার যোগ্যতা বা সামর্থ্যের ফল নয়; বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। এমন এক রহমত, যা আমার জীবনের গতিপথকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আর বিস্ময়ের বিষয় হলো, এই পরিবর্তনের সূচনা হয়েছিল অত্যন্ত সাধারণ একটি মাধ্যম- একটি মোবাইল ফোনের মাধ্যমে।

সাধারণত আমরা মোবাইল ফোনকে ব্যবহার করি বিনোদনের জন্য, অবসর কাটানোর জন্য বা দুনিয়াবি ব্যস্ততার নানান কাজে। অনেক সময় নতুন ফোন মানুষের গাফলতিকে আরও বাড়িয়ে দেয়, সময় অপচয় হয়। কিন্তু আমার জীবনে ঘটনাটি সম্পূর্ণ ভিন্নভাবে ঘটেছিল। আল্লাহর অশেষ ইচ্ছায় এই ছোট্ট যন্ত্রই আমার জীবনের পরিবর্তনের একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। একসময় আমি ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ইসলামী আলোচনা শোনা শুরু করি। প্রথমদিকে হয়তো বিষয়টি ছিল নিছক কৌতুহল, কিন্তু ধীরে ধীরে সেই আলোচনাগুলো আমার অন্তরে প্রভাব বিস্তার করতে থাকে। বিভিন্ন আলেমের নাসিহা শুনতে শুনতে আমার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে—আমি যে জীবন যাপন করছি সেটি কি প্রকৃতপক্ষে সঠিক? আমি কি এমন পথে অগ্রসর হচ্ছি যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে? নাকি আমি এমন এক জীবনে নিমগ্ন যা একদিন অনুতাপ ছাড়া কিছুই রেখে যাবে না?

একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও আমার সামনে চলে আসে। একজন দ্বীনি ভাই মুহাম্মদ রাফিউজ্জামান অত্যন্ত সহজ ভাষায় যুবসমাজকে উদ্দেশ্য করে কিছু কথা বলছিলেন। তাঁর কথাগুলো ছিল সরল অথচ চিন্তাকে গভীরভাবে নাড়া দেওয়ার মতো। ভিডিওর এক পর্যায়ে তিনি একটি সিরিজ দেখার পরামর্শ দেন, যার নাম "জীবন-মৃত্যু-জীবন"। কৌতুহলবশত একদিন রাতে নিজের রুমে একা বসে ইউটিউবে সিরিজটি দেখা শুরু করি। তখনও আমি ধারণা করতে পারিনি সেই রাতটি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে।

ভিডিওর কয়েক মিনিট অতিক্রান্ত হওয়ার পরই আমার হৃদয়ের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব, মৃত্যুর অনিবার্য বাস্তবতা, কবরের জীবন এবং আখিরাতের জবাবদিহিতার ভয়াবহতা নিয়ে আলোচনা হচ্ছিল। এই বিষয়গুলো পূর্বেও শুনেছি, কিন্তু এত গভীরভাবে কখনো উপলব্ধি করিনি। ভিডিও যত সামনে এগোতে থাকে, ততই আমার মনে হতে থাকে আমি কত মূল্যবান সময় অবহেলায় নষ্ট করেছি। আমার জীবনের নানা স্মৃতির পাতায় অসংখ্য ভুল আর অবহেলার মুহূর্ত ভেসে উঠতে শুরু করে। সেই অনুতাপ আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে জাগিয়ে তোলে। নিজের ভেতর ফিরে আসার শক্তি আর নিজেকে পরিবর্তন করার দৃঢ় সংকল্প জন্ম নেয়।
সেই রাতেই আমি সিদ্ধান্ত গ্রহণ করি—আমি বদলাবো, আমি আল্লাহর দিকে ফিরে আসবো। এরপর ধীরে ধীরে আমার জীবনে পরিবর্তনের সূচনা ঘটে। নামাজের প্রতি যত্নশীল হওয়া, নিয়মিত কোরআন তিলাওয়াত এবং হাদিস শিক্ষার প্রতি আমার আগ্রহ বাড়তে থাকে। আগে যেখানে চিন্তার অধিকাংশ জুড়ে ছিল দুনিয়াবি পড়াশোনা আর ক্যারিয়ার, এখন সেখানে নতুন উপলব্ধি জন্ম নিয়েছে—মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।

এই সময় আল্লাহর বিশেষ রহমতে কিছু দ্বীনি বোনের সাথে আমার পরিচয় হয়। তাদের ইবাদতের প্রতি যত্ন আর আন্তরিকতা দেখে আমি নতুন অনুপ্রেরণা পাই। তাদেরই একজন ছিলেন আইওএম (IOM)-এর একজন ছাত্রী। তাঁর মাধ্যমেই আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি। তিনি আমাকে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা করতে উৎসাহ প্রদান করেন। আমি উপলব্ধি করি, কেবল আবেগ দিয়ে পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না; পরিবর্তনকে স্থায়ী করতে হলে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন প্রয়োজন। অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছায় আমি আইওএম-এ ভর্তি হওয়ার সুযোগ লাভ করি এবং একজন তালিবুল ইলম হওয়ার পথ আমার সামনে উন্মুক্ত হয়।

আজ যখন আমি অতীতের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি একটি ক্ষুদ্র মাধ্যম কীভাবে এক বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। একটি ভিডিও বা কিছু নাসিহাই ছিল আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ ব্যবস্থা। আজও আমি নিখুঁত নই, এখনো শিখছি এবং ভুল করলে পুনরায় তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসছি। তবে এখন আমার জীবনের লক্ষ্য সুস্পষ্ট- আমার প্রকৃত গন্তব্য আখিরাত। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে দ্বীনের পথে দৃঢ় রাখেন এবং শেখা জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজ আমার জীবন নতুন অর্থ আর দিশা খুঁজে পেয়েছে।

আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের আলো দান করুন এবং সত্যের পথে অবিচল থাকার তৌফিক প্রদান করুন। আমিন।

- ২৬১৫ ব্যাচের এক বোনের দ্বীনে ফেরার গল্প

যাদের দেওয়া শিক্ষায় আপনি আজ সফল, তাদের পরকালের পাথেয় কি আপনি গুছিয়ে দিয়েছেন? তাদের ঈমান-আমলে ত্রুটি আছে কিনা খোঁজ নিয়েছে...
11/05/2026

যাদের দেওয়া শিক্ষায় আপনি আজ সফল, তাদের পরকালের পাথেয় কি আপনি গুছিয়ে দিয়েছেন? তাদের ঈমান-আমলে ত্রুটি আছে কিনা খোঁজ নিয়েছেন?

সময়ের অভাবে কিংবা সঠিক মাধ্যম না থাকায় আমাদের পরিবারের মুরুব্বিরা হয়তো আজও ইসলামের অনেক ফরজ বিধান থেকে বঞ্চিত। ​প্রিয়জন হিসেবে তাঁদের এই অপূর্ণতা পূরণের দায়িত্ব কি আপনার নয়?

এই ​অজ্ঞতার পর্দা সরিয়ে প্রতিটি বয়স্ক মুসলিমের শেষ জীবনকে দ্বীনি আলোয় ভরিয়ে দিতে আইওএম এর বিশেষ আয়োজন, ৬ মাস মেয়াদি ‘বয়স্ক ফরজে আইন কোর্স’।

​আমাদের এই বিশেষায়িত কোর্সে রয়েছে:
✅সহিহ কুরআন শিক্ষা: আরবী হরফ থেকে শুরু করে শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াত ও নামাজের প্রয়োজনীয় সূরাগুলোর মশক।
✅​আক্বিদাহ: ঈমানের মূল স্তম্ভ, তাওহীদের পরিচয় এবং শিরক থেকে বাঁচার উপায়।
✅ ​প্রয়োজনীয় মাসআলা: পবিত্রতা (ওজু-গোসল), নামাজের নিয়ম (মুসাফির ও অসুস্থ ব্যক্তির নামাজসহ), রোজা, জাকাত এবং হজের সঠিক বিধান।
✅ ​সুন্নাহ ও দুআ: দৈনন্দিন জীবনের সুন্নাতসমূহ এবং নামাজের অর্থসহ ছোট সূরা ও দুআ।
✅ ​রুকইয়াহ ও দাওয়াহ: বদনজর ও কুমন্ত্রণা থেকে আত্মরক্ষার আমল এবং দ্বীনের দাওয়াতের সঠিক পদ্ধতি।

🟢ক্লাস শুরু: ৭ই জুন, ২০২৬।
🔴রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০শে মে, ২০২৬।

📌কোর্সের বিস্তারিত ও রেজিস্ট্রেশন প্রসেস জানতে কমেন্টবক্স চেক করুন।

🔰 সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি টাইমলাইনে শেয়ার বা পরিচিতদের মেনশন করতে পারেন, ইন শা আল্লাহ।

আশহুরে হজের সময় চলছে, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত?শাওয়াল, জিলক্বদ ও জিলহজ্বের একটি অংশ, এই সময়গুলোকে বলা হয়...
11/05/2026

আশহুরে হজের সময় চলছে, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত?

শাওয়াল, জিলক্বদ ও জিলহজ্বের একটি অংশ, এই সময়গুলোকে বলা হয় "আশহুরে হজ" বা হজের মাসসমূহ। পবিত্র কুরআনের সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে, “হজ নির্দিষ্ট মাসসমূহে অনুষ্ঠিত হয়…। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-সহ অনেকে এই “নির্দিষ্ট মাসসমূহ”-এর ব্যাখ্যায় এই তিন মাসের কথাই উল্লেখ করেছেন।

আশহুরে হজের সূচনা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহাসিক আযানে ইবরাহীমী-র কথা। যখন বাইতুল্লাহ নির্মাণ সম্পন্ন হলো, তখন আল্লাহ তাআলা হযরত ইবরাহীম (আ.)-কে নির্দেশ দিলেন মানুষকে হজের জন্য আহ্বান জানান। সেই আহ্বানের পর থেকে পৃথিবীর নানা প্রান্তের মানুষ দলে দলে ছুটে আসছে আল্লাহর ঘরের দিকে। কখনো পায়ে হেঁটে, কখনো বাহনে চড়ে। যুগের পর যুগ ধরে এই ধারা অব্যাহত রয়েছে।

প্রতিবছর আশহুরে হজ এলে যেন সেই আহ্বান আবার নতুন করে ধ্বনিত হয়। এই ডাকে সাড়া দিয়ে মুমিনের হৃদয়ে জেগে ওঠে “লাব্বাইক আল্লাহুম্মা” উচ্চারণের আকুলতা, আর তারা ছুটে আসে হজ আদায়ের উদ্দেশ্যে।

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরজ। যার আর্থিক ও শারীরিক সামর্থ্য আছে, তার জন্য জীবনে অন্তত একবার হজ্ব আদায় করা আবশ্যক। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে, “যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্ব করা অবশ্য কর্তব্য।” প্রিয় নবী মুহাম্মাদ (সা.)-ও বলেছেন, “আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তাই তোমরা হজ আদায় কর।”

অতএব, কোনো যৌক্তিক অজুহাত ছাড়া হজ আদায়ে অবহেলা করা বড়ই দুর্ভাগ্যের বিষয়। একটি হাদিসে কঠোরভাবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে, যা আমাদের দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

আপনার সন্তান সুন্দরভাবে কুরআন শিখুক, শুদ্ধ তিলাওয়াত করুক এবং ছোটবেলা থেকেই ইসলামের আদব-আখলাকের সাথে বেড়ে উঠুক- এমন ইচ্ছা...
10/05/2026

আপনার সন্তান সুন্দরভাবে কুরআন শিখুক, শুদ্ধ তিলাওয়াত করুক এবং ছোটবেলা থেকেই ইসলামের আদব-আখলাকের সাথে বেড়ে উঠুক- এমন ইচ্ছা কি আপনার মনেও জাগে ?

তাহলে আমাদের আয়োজিত “ছোটদের হিফজুল কুরআন কোর্স” হতে পারে তাদের জন্য এক সুন্দর শুরু ইন শা আল্লাহ।

প্রথম শিক্ষা হোক আল্লাহর কালাম দিয়েই..

চলুন জেনে নিই বিস্তারিত-

--------
💠 বিস্তারিত
✅‎ ভর্তি ফি: ১৫০০৳, মাসিক ফি: ৭০০৳
✅ কোর্স ডিওরেশন: ৩ বছর। মোট ৬টি সেমিস্টার, যা শিক্ষার্থীর ব্যক্তিগত মেধা ও অগ্রগতির ওপর ভিত্তি করে সমন্বয়যোগ্য।
‎✅ বয়সসীমা: ৭ থেকে ১৫ বছর এর মধ্যে হতে হবে।
✅ ছেলে-মেয়ে আলাদা আলাদা ব্যবস্থাপনায় ক্লাস নেওয়া হবে।
‎✅ কোর্সের সিলেবাস: ৩০ পারা কুরআনুল কারীম হিফজের পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুন্নাহ ও হাদিসের তালিম।
‎✅ ক্লাস: সপ্তাহে ৪ দিন। সময়: রাত ৮.৩০ মি. (ইশার নামাজ অনুযায়ী সময়সূচি পরিবর্তনশীল)
📌 তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে। সম্পূর্ণ কুরআনের যেকোনো সূরা হতে ন্যূনতম কিছু সূরা হিফজ করা থাকতে হবে।
🟢কোর্স শুরু: জুন, ২০২৬। (ঈদ-উল-আযহার ছুটির পর)
🔴ভর্তির শেষ সময়: ১৫ই মে, ২০২৬। (আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি চলবে। আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে।)
➡️ কোর্সের ভর্তি প্রসেস জানতে কমেন্টবক্স চেক করতে পারেন ইনশাআল্লাহ।

‎📞 যেকোনো প্রশ্নের জন্য কল করুন, আমাদের হটলাইন নাম্বারে 09638113322 | সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💠 সদাকায়ে জারিয়ার নিয়তে মেনশন, শেয়ার এবং মন্তব্যের মাধ্যমে যাদের সন্তান আছে, তাদেরকে রিমাইন্ডার দিতে পারেন যেন তারা তাদের সন্তানের প্রথম শিক্ষা কুরআন দিয়েই শুরু করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।

Address

Manda Shesh Matha, Mugda, Dhaka-1214
Dhala

Website

Alerts

Be the first to know and let us send you an email when IOM Global Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share