ICON Dhanbari Branch

ICON Dhanbari Branch ধনবাড়ীতে আমরাই প্রথম, আমরাই সেরা।
ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং,ধনবাড়ী শাখা।
স্বপ্ন পূরণের সারথি...

19/10/2025
আমাদের ভর্তি প্রোগ্রামের আজ ইংরেজি ক্লাস।
19/09/2025

আমাদের ভর্তি প্রোগ্রামের আজ ইংরেজি ক্লাস।

13/09/2025

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রাথমিক আবেদন বা সিলেকশন সিস্টেম বাতিল হচ্ছে!

আর তোমরা বলো ঢাবিতে চান্স কঠিন!এখনো ৮৬ আসন ফাঁকা ঢাবি'র কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটে, এদিকে বিজ্ঞান (ক) ইউনিটেও...
12/09/2025

আর তোমরা বলো ঢাবিতে চান্স কঠিন!
এখনো ৮৬ আসন ফাঁকা ঢাবি'র কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটে, এদিকে বিজ্ঞান (ক) ইউনিটেও আসন ফাঁকা প্রায় ১০০টি!

আসলে হয় কী জানো ?
যারা চান্স পায় তারা প্রায় সব ভার্সিটিতেই চান্স পায়। যারা পায়না, তারা পায়-ই না।
এমনটা কেন হয় ?

এখানেই শিক্ষার্থীদের পড়াশোনার মানের পার্থক্য !

আমরা বরাবরই যেটা বলি এমনভাবে পড়াশোনা করো, যেন ঢাবি'র ভর্তি পরীক্ষায় অন্তত পাশ মার্ক আসে। আসন সল্পতায় ঢাবিতে চান্স না হতে পারে কিন্তু পাশ মার্ক আসলে পরবর্তীতে অবশ্যই কোনো না কোনো ভার্সিটিতে তোমার চান্স হবে, হবেই।

আমাদের এই মেসেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য, সময় থাকতে সতর্ক হও। মনোযোগী হয়ে পড়াশোনা করো। ঢাবি তোমাকে খুঁজবে। তোমার দুইটা A+ আছে এ নিয়ে অহংকার না করে পড়তে বসো। অনেক কম জিপিএ নিয়ে ঢাবিতে চান্স পাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। তুমিও পাবে। পড়ো।

ICON Dhanbari Branch এর সাথে, স্বপ্নের ক্যাম্পাসের পথে 🥰

12/09/2025

🚩 ধনবাড়ী শাখা: পুরাতন থানার পিছনে, সাবেক সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন, ধনবাড়ী, টাঙ্গাইল।
📲 ০১৯১৪-৬৪৫৪৫৩, ০১৬৮৫-৫৯৪৯৩২, ০১৭১২-৮৯৪১৯৩

★গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া ১৯ বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন সংখ্যার বিস্তারিত দেখে নাও :১) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: ...
08/09/2025

★গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া ১৯ বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন সংখ্যার বিস্তারিত দেখে নাও :

১) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া:
এ শিক্ষা প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা ২ হাজার ৫০ টি। এর মধ্যে বিজ্ঞানে ৯৭০ টি, মানবিকে ৬৯০ টি এবং বাণিজ্য শাখায় ৪৩৫ টি আসন রয়েছে।

২) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ৪১৩ টি, মানবিকে ৪৭৮ টি এবং বাণিজ্যে ২৩৪ টি আসনসহ মোট ১ হাজার ১২৫ টি আসন রয়েছে।

৩) বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ৭৮১ টি , মানবিকে ৪৬৬ টি এবং বাণিজ্যে ৩২৩ টি আসনসহ মোট ১৫৭০টি আসন রয়েছে।

৪) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৩৯৫টি। এর মধ্যে বিজ্ঞানে ৭১৬ টি, মানবিকে ৩৬৬ টি এবং বাণিজ্যে ৩১৩ টি আসন রয়েছে।

৫) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ৭৭৭ টি, মানবিকে ৩০ টি এবং বাণিজ্য শাখায় ৬৮ টি আসনসহ মোট ৮৭৫টি আসন রয়েছে,

৬) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫০৪ টি আসনের মধ্যে বিজ্ঞানে ১০৮৪ টি, মানবিকে ১৯৫ টি এবং বাণিজ্য শাখায় ২২৫ টি।

৭) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৬০ টি সিট। সবগুলো সিট ই শুধু বিজ্ঞান এর৷

৮) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৪০টি আসনের মধ্যে বিজ্ঞানে ৭৫৮ টি মানবিকে ৩৩ টি এবং বাণিজ্য শাখায় ১৪৯ টি আসন রয়েছে।

৯) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০ টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬২৪ টি, মানবিকে ১০৩ টি এবং বাণিজ্য শাখায় ১০৩ টি,

১০) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ৮৬৬ টি, মানবিকে ৩৫৫ টি এবং বাণিজ্যে ২৭৯ টি আসনসহ মোট ১ হাজার ৫০০ টি আসন রয়েছে।

১১) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ১২০টি, মানবিকে ৬ টি এবং বাণিজ্যে ৬৪ টি আসনসহ মোট ১৯০ টি আসন রয়েছে।

১২) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোট ২২৫ টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৫ টি, মানবিকে ১০০ টি এবং বাণিজ্য শাখায় ৬০ টি।

১৩) গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তে ২২০ টি আসন রয়েছে। এর মধ্যে সবগুলোই বিজ্ঞান শাখার জন্য। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও বাণিজ্য শাখায় আসন নেই।

১৪) নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ১২০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৫৬ টি, মানবিক শাখায় ৫৩ টি এবং বাণিজ্য শাখায় ১১ টি।

১৫) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ১৮৮ টি, মানবিক শাখায় ৩১ টি এবং বাণিজ্য শাখায় ৩১ টি।

১৬) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৭৫ টি যার মধ্যে ২১৮ টি বিজ্ঞানের জন্য, ২৯ টি মানবিক এর, ১০৩ টি বাণিজ্য বিভাগের জন্য।

১৭) কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় - মোট ১১৪ টি সিট এর ৬১ টি বিজ্ঞান এর, মানবিক এর ২৬ টি, বাণিজ্য বিভাগের ২৭ টি৷

১৮ ) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৮৪ টি সিট। বিজ্ঞানে ৬০টি এবং বাণিজ্যে ২৪টি।

১৯) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৬০ টি সিট। সবগুলো সিট ই শুধু বিজ্ঞান এর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ জন স্টুডেন্টের পেছনে সরকার ১ বছরে ব্যয় করে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ২০৯ টাকা !  😍 ধরো তুমি ঢাকা বিশ্...
08/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ জন স্টুডেন্টের পেছনে সরকার ১ বছরে ব্যয় করে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ২০৯ টাকা ! 😍 ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তার মানে অনার্স ৪ বছর + মাস্টার্স ১ বছর মোট ৫ বছরে তোমার জন্য সরকার ব্যয় করবে ১,৮৭,২০৯*৫ = ৯,৩৬,০৪৫ টাকা! তার মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে তুমি তোমার পরিবারের ৯,৩৬,০৪৫ টাকা বাচিয়ে দিলে!! চান্স না পেলে ভালো মানের প্রাইভেটে পড়তে এর চেয়ে বেশি টাকা লাগবে!! এবং কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারে কাছেও হবেনা।
*** ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাইলে রিটেনে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ।

🚩 ধনবাড়ী শাখা: পুরাতন থানার পিছনে, সাবেক সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন, ধনবাড়ী, টাঙ্গাইল।
📲 ০১৯১৪-৬৪৫৪৫৩, ০১৬৮৫-৫৯৪৯৩২, ০১৭১২-৮৯৪১৯৩

🔴 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪ - ২৫ সেশনের সার্কোলার অনুযায়ী  D ইউনিটের মানবন্টন বিশ্লেষণ -✅ পরীক্ষা দিতে পাবে..⭕ SSC ...
07/09/2025

🔴 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪ - ২৫ সেশনের সার্কোলার অনুযায়ী D ইউনিটের মানবন্টন বিশ্লেষণ -

✅ পরীক্ষা দিতে পাবে..
⭕ SSC ব‍্যাচ 2022 & 2023
⭕HSC ব‍্যাচ 2024 & 2025
✅পরীক্ষায় নেগেটিভ মার্ক প্রতি ভুলে 0.25 করে কাটা যাবে।
✅ ভর্তি পরীক্ষার সময় - ১ ঘন্টা
✅ সেকেন্ড টাইমার দের জিপিএ সহ সর্বমোট নাম্বার থেকে ৩ নম্বর কর্তন করা হবে।
✅ পরীক্ষার কেন্দ্র - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ( আবেদন করার সময় যে যেই কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করবে)

⭕ভর্তি যোগ্যতা ( বিজ্ঞান /মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা):-
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ চতুর্থ বিষয়সহ ৮.০০ ও আলদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ করে থাকতে হবে।

📍 পরীক্ষায় প্রশ্ন থাকবে ১০০ টি প্রতিটি প্রশ্নের মান ১ করে থাকবে অর্থাৎ মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে আর জিপিএর উপর ১০ মার্ক থাকবে, সর্বমোট ১১০ মার্ক।

🔹 বাংলা -৩০
🔸 ইংরেজি -৩০
🔹সাধারন জ্ঞান ২০
🔸 বিশ্লেষন দক্ষতা ২০

🔺সাধারণ জ্ঞান না দাগালে এর পরিবর্তে গণিত / অর্থনীতি দাগাতে পারবে।

📍পরীক্ষায় পাস করার জন্য বাংলা, ইংরেজিতে ন্যূনতম ১০ মার্ক, এবং সাধারণ জ্ঞান ও বিশ্লেষণ দক্ষতায় ০৮ মার্ক করে সর্বমোট ৪০ মার্ক পাওয়া লাগবে। অন্যথায় রেজাল্ট ফেইল আসবে।

📍আমাদের বি+ডি ইউনিটের মেসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকলে কমেন্টে add me লিখে জানাও।

📍📍 আইন বিভাগে ভর্তির জন্য শর্ত হচ্ছে,এসএসসি ও এইচএসসি তে চতুর্থ বিষয়সহ জিপিএ ৮.৫০ ও আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৪.০০ করে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি তে ইংরেজি বিষয়ে ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ১৫ মার্ক বাংলায় ১০, সাধারণ জ্ঞান ৮, বিশ্লেষণ দক্ষতায় ৮পেতে হবে।

📍📍ভূগোল ও মনোবিজ্ঞান বিষয়ে ভর্তির জন্য এইচএসসি তে ভূগোল ও মনোবিজ্ঞানে গ্রেড কমপক্ষে ৩.০০ থাকতে হবে আর ভর্তি পরীক্ষায় ন্যূনতম বাংলায় - ৮, ইংরেজি -৮, বিশ্লেষণ দক্ষতায় -৭, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি - ৭ পেতে হবে।

📍Gpa- এর উপর ১০ মার্ক থাকবে। এইচএসসি ও এসএসসি রেজাল্ট এর যোগফল হচ্ছে জিপিএ নম্বর।

✅এক্সামের রেজাল্টের পর সাবজেক্ট মনোনয়ন দিয়ে দেওয়া হয় কোন ভাইভা নেই।

💡ডি ইউনিটের আসন সংখ্যা ৮৬২ টি, সাইন্স, আর্টস,কমার্সের জন্য সিট ভাগ করা আছে।

🚩 ধনবাড়ী শাখা: পুরাতন থানার পিছনে, সাবেক সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন, ধনবাড়ী, টাঙ্গাইল।
📲 ০১৯১৪-৬৪৫৪৫৩, ০১৬৮৫-৫৯৪৯৩২, ০১৭১২-৮৯৪১৯৩

🌱💡 শিক্ষা: উদ্দেশ্য কি?শিক্ষা কেবল পরীক্ষার ফলাফল বা ভালো গ্রেড অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে মানবিক...
06/09/2025

🌱💡 শিক্ষা: উদ্দেশ্য কি?
শিক্ষা কেবল পরীক্ষার ফলাফল বা ভালো গ্রেড অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে মানবিক গুণাবলী বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সহমর্মিতা, নৈতিকতা, আত্মসমালোচনা এবং সৃজনশীলতা অর্জনের কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা করা উচিত।।
সার্টিফিকেট অর্জনের কারখানা নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং নৈতিক দিক থেকে শক্তিশালী নাগরিক গড়ে তোলার কেন্দ্র। শিক্ষা মানুষের ভেতরের মানুষকে জাগ্রত করার নাম।

🤝💭 সহমর্মিতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা-
ভবিষ্যতের মানুষ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য দায়িত্বশীল হতে শিখবে। সহমর্মিতা শিক্ষা দেয় অন্যের দুঃখ ও কষ্ট বোঝার শক্তি। সমালোচনামূলক চিন্তাভাবনা শিক্ষার্থীকে শেখায় যে, কোন তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করা যায় এবং কোনটি পুনর্বিবেচনার প্রয়োজন। এই গুণাবলী মানুষকে কেবল দক্ষ নয়, নৈতিক ও মানবিক দিক থেকে সমৃদ্ধ করে।

🌐🤲 সহযোগিতা ও সামাজিক দক্ষতা-
একটি সমাজের স্থায়িত্ব কেবল ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর করে না, বরং সহযোগিতা, বোঝাপড়া এবং দলগত সমাধানের সক্ষমতার উপর নির্ভর করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দলগত কাজ, সমস্যা সমাধান এবং সহকর্মিতার মাধ্যমে শিখবে কিভাবে বিভিন্ন মনোবৃত্তি ও দৃষ্টিভঙ্গিকে সম্মিলিত করে বৃহত্তর লক্ষ্য অর্জন করা যায়।

📚✨ শিক্ষার দর্শন ও লক্ষ্য-
শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত—একটি সমন্বিত মন, নৈতিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ। পরীক্ষা এবং গ্রেড শুধুমাত্র বাহ্যিক মানদণ্ড, কিন্তু মানুষের প্রকৃত বিকাশ ঘটে তখনই যখন সে মানবতার প্রতি সহানুভূতিশীল, চিন্তাশীল এবং সৃষ্টিশীল হয়ে ওঠে।

🌟🏛️ শিক্ষা কেবল পরীক্ষা নয় বা সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং মানবতার শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞানভান্ডার নয়, বরং মানবিক এবং নৈতিক দিক থেকে সমৃদ্ধ করে সেদিকে দৃষ্টি দেয়া উচিত। একমাত্র মানবিক শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, যা এক পরীক্ষার স্কোর দিয়ে কখনো মাপা যায় না।

ভর্তি চলছে,ভর্তি চলছে,ভর্তি চলছে....... ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, ধনবাড়ী শাখায় ভর্তি চলছে। 'কোচিং নয়', পড়াবেন ‘শি...
05/09/2025

ভর্তি চলছে,ভর্তি চলছে,ভর্তি চলছে.......
ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, ধনবাড়ী শাখায় ভর্তি চলছে।

'কোচিং নয়', পড়াবেন ‘শিক্ষক’
সকল বিষয়ে কোচিং জগতের সেরা শিক্ষকদের নিশ্চয়তা।
Advanced Batch Program 2025-26.
৩০০০/- ছাড়ে ১ম ব্যাচে ভর্তি চলছে.....
( ১০ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ভর্তি হতে হবে)

🚩 Advanced Batch-এর ক্লাস চলছে.....

🚩 Features of Advanced Batch Program 2025-26:

★ সাপ্তাহিক ছুটির দিনে Advanced Program-এর .. ক্লাসগুলো তোমাকে পৌঁছে দেবে তোমার স্বপ্নের গন্তব্যে!
★ H.S.C পরীক্ষায় ভালো ফলাফল এবং ভর্তি পরীক্ষায় প্রায় ৭০% প্রস্তুতি শেষ হবে
★ Single Course Fee কিন্তু Double Course সম্পন্ন করার সুযোগ
★ Installment-এ Payment করার সুযোগ
★ তোমার পছন্দসই সময় নির্বাচন ও ১ম ব্যাচে তোমার আসন নিশ্চিতকরণ

✅সেরাদের প্রথম পছন্দ ICON University Admission Coaching

🚩 ধনবাড়ী শাখা: পুরাতন থানার পিছনে, সাবেক সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন, ধনবাড়ী, টাঙ্গাইল।
📲 ০১৯১৪-৬৪৫৪৫৩, ০১৬৮৫-৫৯৪৯৩২, ০১৭১২-৮৯৪১৯৩

২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ (গ ইউনিট) এর পুনঃপরীক্ষা MCQ প্রশ্নের সমাধান
05/09/2025

২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ (গ ইউনিট) এর পুনঃপরীক্ষা MCQ প্রশ্নের সমাধান

২০২৪-২৫ সেশনে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট বি (মানবিক শাখা) সেট ২ প্রশ্নের সঠিক উত...
05/09/2025

২০২৪-২৫ সেশনে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট বি (মানবিক শাখা) সেট ২ প্রশ্নের সঠিক উত্তর।

Address

পুরাতন থানার পিছনে, সাবেক সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন, ধনবাড়ী, টাঙ্গাইল
Dhanbari

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801944161569

Alerts

Be the first to know and let us send you an email when ICON Dhanbari Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ICON Dhanbari Branch:

Share