18/01/2026
২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্ত প্রকাশ :
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষা আগামী ২৪/০১/২০২৬ থেকে ১৮/০২/২০২৬ তারিখ পর্যন্ত এবং ২য় ইনকোর্স পরীক্ষা আগামী ০১/০৪/২০২৬ থেকে ২৩/০৪/২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করত হবে।
ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি প্রেরণের নিয়মাবলীঃ
১. ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে।
২. নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নম্বর ১৫% ও ক্লাসে উপস্থিতির জন্য ৫% এর মধ্যে মূল্যায়ন করতে হবে।
৩. প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নম্বর ২০% এর মধ্যে মূল্যায়ন করতে হবে।
৪. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে।
৫. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে।
৬. বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত সময়ে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে।
৭. ইনকোর্স নম্বর এন্ট্রি দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না।
৮. ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি (গালাসীল করে) পরিচালক (সংশ্লিষ্ট) আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
৯. শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরমপূরণ করা যাবে না।
বিঃ দ্রঃ ।) প্যাকেটের উপর বড় করে "২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ইনকোর্স পরীক্ষা" লাল কালিতে লিখতে হবে।
ii) সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র ও হাজিরাপত্র একত্রে (গালাসীল করে) আগামী ৩০/০৪/২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
iii) ইনকোর্স নম্বরপত্রের কপি খামে (গালাসীল করে) আগামী ৩০/০৪/২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় হাতে হাতে জমা দিতে হবে।