30/06/2024
পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি
ভৃমিকা
পৃথিবী নামক এই গ্রহে মানুষ আসার পর থেকে, এই সু সজ্জিত বিশ্বসৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানতে অনুসন্ধান চালিয়েছে,জানতে চেয়েছে সৃষ্টুর পরিকল্পনা ও পদমর্যাদা এবং জীবনে লক্ষ্য উদ্দেশ্য। সত্য অনুসন্ধানে এই ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী ধরে নানা সভ্যতার মধ্য দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রমের মাধ্যমে সু-সংগঠিত ধর্মই মানব জীবনকে করেছে সুু-সজ্জিত ও সুবিন্যস্ত। আর এই ধর্মের দিকনির্দেশনা ও জীবন চলার পদ্ধতি ঐশী প্রত্যাদেশ থেকে আগমন বলে দাবি করে ঐ সব ধর্ম অনুগামী ও অনুসারীরা।তবে কিছু ধর্ম আছে কেমল মাত্র মানুষের অভিজ্ঞতা প্রসৃত।
মুসলিমের উৎস আলো কোরাআন। আর মুসলমানগণ বিশ্বাস করে এটা পুরোটায় আল্লাহর প্রত্যােদেশ।সকল মানুষের জন্য সঠিক পথের দিশা। যেহেতু কোরআন সকল কালের জন্য উপযোগী বলে বিশ্বাস করা হয়,তাই এটা প্রত্যেক কালের সকল মানুষের জন্য এটাই হবে প্রশাসনিক ও সমাজ জীবনের বিধান। কোরআন যে মহান আল্লাহর প্রত্যাদেশ থেকে আগমন তার ব্যাখ্যা বিভিন্ন সমায় বিভিন্ন বিঙ্গানি ও পন্ডিত
বিভিন্নভাবে করেছে এবং সুবিন্যস্ত এই বিশ্ব - জগতে রয়েছে।
আমার এই আধুনিক বিশ্বে এখন মনে করি, কিছু সৃষ্টি, কিছু ঘটনা, কিংবা কোন কিছুর হঠাৎ উৎপত্তি অলৌকিক। অন্য ভাবে বলে,অলৌকি ঘটনা হলো:যা জীবনের স্বাভাবিক নিয়মের বাহিরে ঘটে এবং যার ব্যাখ্যা আমাদের কাছে নেই।যায় হোক আমাদের কোন কিছু অলৌকিক বলে গ্রহণ করার পৃবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।