1. নার্সিং পড়ার যোগ্যতা কি?
উত্তর : নার্সিং এ পড়তে হলে আপনাকে অবশ্যই SSC এবং HSC পরীক্ষায় পাশ করতে হবে।
2. Arts /Commerce বিভাগ থেকে কি নার্সিং এ পরীক্ষা দিতে পারব?
উত্তর : হ্যাঁ, পারবেন ( Diploma in nursing Science & Midwifery)। তবে BSc in Nursing-এ শুধুমাত্র সাইন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এপ্লাই করতে পারবে।
3. নার্সিংয়ে কি সেকেন্ড টাইম আছে? এক্ষেত্রে কি পয়েন্ট কাটা হয়?
উত্তর : হ্যাঁ
, নার্সিং ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে। কিন্তু এক্ষেত্রে সেকেন্ড টাইমের এর জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না।
4. ছেলেরা কি নার্সিং কোর্স করতে পারে?
উত্তর : হ্যাঁ, ছেলেরাও BSc in nursing এবং Diploma in nursing science কোর্স করতে পারবে। সকল নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ১০% আসন ছেলেদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু Diploma in midwifery শুধু মেয়েদের জন্য।
5. কোন কোর্স সবথেকে বেস্ট? কোন কোর্স করলে চাকরি দ্রুত পাব?**
উত্তর : আপনি যদি Science এর শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ৪ বছর মেয়াদী অর্নাস সমমানের BSc in nursing এর বিকল্প নেই। ভবিষ্যতে ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষার জন্য সাইন্সের স্টুডেন্টদের জন্য বিএসসি ইন নার্সিং ভালো হবে। বিদেশে উচ্চ শিক্ষা এবং নামী দামী এনজিওতে বিএসসিদের অগ্রাধীকার বেশি দেওয় হয়।আর মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদী Diploma in nursing science এবং Diploma in Midwifery ভালো হবে। দুটি কোর্স সম্পন্ন করার পর পোস্ট বেসিক (২-বছর)করার সুযোগ পাবেন।
তিনটি কোর্সই ভালো এবং নিয়োগ আসলে তিন কোর্স থেকেই নেওয়া হয়।আগে নিজের যোগ্যতা অনুযায়ী একটা কোর্স ভালোভাবে ভালো কলেজ থেকে সম্পন্ন করুন।দক্ষ হলে চাকরির অভাব হবে না।
(লোভে পড়ে 3rd class কলেজে না যাওয়াই ভালো)
6. নার্সিং করার পর কি নিশ্চিত সরকারি চাকুরী পাওয়া যাবে?
#উত্তর : না, সব প্রফেশনের মত প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিংয়ে সরকারি চাকরি পাওয়া যায়। যেহেতু নার্সিং এখন ২য় শ্রেণির মর্যাদার একটি পদ, এ কারণে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নন ক্যাডারে নিয়োগ দেয়।
7. বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে কি সরকারি জব করতে পারব?
উত্তরঃ হ্যা পারবেন। প্রতিষ্ঠান কোনো বিষয় না। পাশ করে বের হওয়ার পর সবাই সমান। পরে চাকরির জন্য প্রসেস আছে তাও সবার জন্য একই।
8. নার্সিংয়ে প্রমোশন আছে?**
উত্তর : অন্যান্য পেশার মত নার্সিংয়েও প্রমোশন আছে। শুরুতে সিনিয়র স্টাফ নার্সে প্রবেশের পর আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১ম শ্রেণির পদে প্রমোশন হয়ে থাকে।
(কয়েকদিন আগেও বিভিন্ন পদের নার্সকে প্রথম শ্রেণির পদে প্রমোশন দেওয়া হয়েছিল)
9. নার্সিংয়ে ক্লিনিক্যাল প্রাকটিস এবং ইন্টার্নশিপ কেমন?
উত্তর : প্রথম বর্ষ থেকেই নার্সিং স্টুডেন্টকে ক্লিনিক্যাল প্রাকটিসে অংশগ্রহণ করতে হয়। প্রতিটি কোর্স সম্পন্ন করার পর ৬ মাসের ইন্টার্নশিপ রয়েছে। এ সময়ে ইন্টার্ন নার্সগণ নির্দিষ্ট সম্মানী পেয়ে থাকেন।
10. নার্সিং শিক্ষা কি ইংলিশ মিডিয়াম?
উত্তর: হ্যাঁ, নার্সিংয়ের পুরো শিক্ষা ব্যবস্থাই ইংরেজিতে পরিচালনা হয়। এ কারিকুলামের সকল পাঠ্যপুস্তক ইংরেজিতে লেখা।
11. মাদ্রাসা, কারিগরি, বিএম, ও লেভেল ইত্যাদি শিক্ষার্থীরা কি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে?
উত্তর : পারবে। তবে মাদ্রাসা বোর্ড বাদে বাকিদের সার্টিফিকেট ভেরিফিকেশন করতে ডিজিএনএন অফিসে আলাদা আবেদন করতে হবে।