30/11/2022
★২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★
★যাঁরা এসএসসি'২০২২, ২০২১, ও ২০২০ পাস করেছ তাদের কলেজে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য।
★৮ ডিসেম্বর২০২২ হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু।।
★পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
★আবেদন ফি ১৫০ টাকা।
★অনলাইনে আবেদন করতে হবে।
★সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।(এর কম বেশি করা যাবে না)
★আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে
★কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
★যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে।।তবে তাদের 6-7 দিন পরে আবারো একটা আবেদন করতে হবে(ফলাফল চেঞ্জ হলে)
★১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।।
★১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
★১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।
★যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।।
★২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ১দিন পরেই দিবে।।
★২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
★২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।
★যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।
★৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
★৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
★৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে,১দিন পর থেকে কলেজে গিয়ে চান্সপ্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে।চূড়ান্ত ভর্তির তারিখ ৬ দিন থাকে।।এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র+ টাকা সহ কলেজে ভর্তি হতে হবে।
প্রয়োজনে -
মো: এরশাদ আলী
প্রভাষক, পদার্থবিজ্ঞান
দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর।