FGC - Department of Philosophy

FGC - Department of Philosophy এটি ফেনী সরকারি কলেজের ফিলোসোফি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত পেজ:

23/01/2026

Remember the name, Department of Philosophy 🙌

21/01/2026

কত তারিখ?

📌 জরুরি নোটিশ! আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত “আপন বরণ” অনুষ্ঠ...
19/01/2026

📌 জরুরি নোটিশ!

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত “আপন বরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিভাগীয় প্রধানের অনুমতি ও সম্মতিক্রমে অনুষ্ঠানের ফি বাবদ ৩৫০/- টাকা নির্ধারণ করা হয়েছে।

উক্ত আয়োজনে অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ মহোদয়, দর্শন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা, সাংস্কৃতিক আয়োজন এবং সম্মিলিত ভুড়িভোজের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শন বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অংশগ্রহণের জন্য বিভাগের সিআর-দের নিকট আগামী ২০ জানুয়ারি তারিখের মধ্যে ফি জমা দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

29/11/2025

অতীতের ফেনী সরকারি কলেজ।

ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগে অনুমোদিত ৪টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২জন শিক্ষক। শূন্য থাকা ২টি পদের একট...
05/11/2025

ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগে অনুমোদিত ৪টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২জন শিক্ষক। শূন্য থাকা ২টি পদের একটি বিভাগীয় প্রধানের, যা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি।

শিক্ষক সংকটের কারণে প্রতিদিন তিনটি ক্লাস হওয়ার কথা থাকলেও হচ্ছে মাত্র ২টি এবং ২জন শিক্ষককেই সব কোর্স কভার করতে হচ্ছে, যা যেমন কর্মরত ২জন শিক্ষকের জন্য চাপের, তেমনই পাঠদানের ধারাবাহিকতা ও মান দুটোই ব্যাহত হচ্ছে।

বিভাগের শিক্ষার্থীরা জানায়, এই সংকটের কারণে সিলেবাস সময়মতো শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় পিছিয়ে যাচ্ছে, এবং পরীক্ষার প্রস্তুতিতেও সমস্যা হবে বলে তারা শঙ্কিত।

তাই আজ দর্শন বিভাগের শিক্ষার্থীদের হয়ে বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্রথমে বিভাগের অফিসে যেয়ে শিক্ষক সংকটের বিষয়টি নিয়ে কথা বলি এবং পরে বিভাগীয় শিক্ষকদের পরামর্শক্রমে শিক্ষকদের সাথে আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে দেখা করি।

আমরা লিখিতভাবে জানাতে চাইলেও বিভাগের শিক্ষকরা সরাসরি কথা বলাই যথেষ্ট হবে এবং সমাধান হবে বলে পরামর্শ দেন।

অধ্যক্ষ মহোদয় আমাদের কথা শোনেন এবং আপাতত গেস্ট টিচার নেওয়ার মাধ্যমে পাঠদান চলমান রাখার বিষয়ে আশ্বস্ত করেন, পাশাপাশি শূন্য থাকা বিভাগীয় প্রধানের পদটিও দ্রুত পূরণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের আশ্বস্ত করেন।

ফয়সাল বিন আলম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ

"মনোবিজ্ঞান" এর প্রথম ৩্টি অধ্যায়ের প্রশ্নাবলী/সাজেশন
07/09/2025

"মনোবিজ্ঞান" এর প্রথম ৩্টি অধ্যায়ের প্রশ্নাবলী/সাজেশন

আইওনীয় দর্শনের বৈশিষ্ট্য:আইওনীয় দর্শন প্রাচীন গ্রিসের আয়োনিয়া অঞ্চলে (খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে) বিকশিত হয়। এই দর্শ...
01/09/2025

আইওনীয় দর্শনের বৈশিষ্ট্য:

আইওনীয় দর্শন প্রাচীন গ্রিসের আয়োনিয়া অঞ্চলে (খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে) বিকশিত হয়। এই দর্শনের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতিকে মিথ, দেবতা বা কল্পকাহিনি দিয়ে নয়, বরং যুক্তি ও অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করা। এজন্য আয়োনীয় দার্শনিকদের প্রাকৃতিক দার্শনিক (Natural philosophers) বলা হয়।


Ionian philosophy is the earliest form of Greek philosophy which sought to explain the origin and order of nature (cosmos) through rational inquiry and natural causes instead of mythological or supernatural explanations.


আইওনীয় দর্শনের ১০টি বৈশিষ্ট্য:
1. প্রকৃতিনির্ভর চিন্তা (Naturalism)
তারা বিশ্বাস করতেন, জগতের সব কিছুর উৎস প্রকৃতির মধ্যে নিহিত।
উদাহরণ: থেলিস বলেছিলেন সবকিছুর আদি উপাদান পানি।

2. আর্খে অনুসন্ধান (Search for Arche)
প্রত্যেক দার্শনিক চেষ্টা করেছেন মহাবিশ্বের মূল উপাদান নির্ধারণ করতে।
উদাহরণ: আনাক্সিম্যান্ডার বললেন আর্খে হলো Apeiron (সীমাহীন অনন্ত)।

3. মিথ থেকে লোগোসে গমন (From Myth to Logos)
দেবতার কাহিনি বাদ দিয়ে যুক্তি ও প্রমাণ দ্বারা বিশ্বব্যাখ্যা করার চেষ্টা।
উদাহরণ: বজ্রপাতকে দেবতার রোষ নয়, প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে দেখা।

4. একতাবাদী দৃষ্টিভঙ্গি (Monistic View)
তারা মনে করতেন জগতের নানা রূপের পেছনে একটিই মৌলিক উপাদান আছে।
উদাহরণ: আনাক্সিমেনিস মনে করতেন বায়ুই সেই মৌলিক উপাদান।

5. রূপান্তরের ধারণা (Concept of Transformation)
মৌলিক উপাদান বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে জগত সৃষ্টি করে।
উদাহরণ: বায়ু সংকোচন-বিস্তার হয়ে আগুন, পানি, মাটি ইত্যাদি হয়।

6. অভিজ্ঞতা ও পর্যবেক্ষণকে গুরুত্ব (Empirical Observation)
প্রকৃতিকে বোঝার জন্য তারা সরাসরি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ব্যবহার করতেন।
উদাহরণ: সমুদ্রের ঢেউ দেখে থেলিসের পানি-তত্ত্ব।

7. জগৎকে নিয়মবদ্ধ ধরা (Cosmos as Order)
তারা বিশ্বাস করতেন জগৎ একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা (cosmos), বিশৃঙ্খলা নয়।

8. প্রকৃতির শক্তিকে প্রাণময় ভাবা (Hylozoism)
সবকিছুর মধ্যে জীবনীশক্তি আছে বলে মনে করতেন।
উদাহরণ: থেলিস বলেছিলেন সবকিছু জীবিত।

9. ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তন (Secular Explanation)
দেবতার কৃপা বা অলৌকিক শক্তির বদলে তারা প্রাকৃতিক শক্তিকে কারণ হিসেবে দেখিয়েছেন।

10. বিজ্ঞানের সূচনা (Beginning of Science)
তাদের চিন্তা থেকে গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা ইত্যাদি বিজ্ঞানের সূচনা হয়।
উদাহরণ: থেলিস সূর্যগ্রহণের পূর্বাভাস দেন; আনাক্সিম্যান্ডার পৃথিবী গোলাকার বলেছেন।
____

ছবিতে আইওনীয় দার্শনিকরা:

প্রথম ছবিতে, বাম দিক থেকে:
আনাক্সিম্যান্ডার, আনাক্সাগোরাস, জেনোফানিস, থেলিস, আনাক্সিমেনিস–

দ্বিতীয় ছবিতে, বাম দিক থেকে:
থিওফ্রাস্টাস, এরিস্টটল, প্লেটো, এপিকিউরাস –

(পরিচিত ভাস্কর্যের ওপর ভিত্তি করে আঁকা চিত্রকর্ম।)

📌 আজ ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত প্রিন্সিপালের নিকট একটি স্মারকলিপি প্র...
22/08/2025

📌 আজ ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত প্রিন্সিপালের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ হানিফ মিয়া স্যার তাঁর দীর্ঘদিনের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে আসছেন।

শিক্ষার্থীদের অভিমত, স্যারের জ্ঞানগভীরতা, শ্রেণিকক্ষে আন্তরিক পাঠদান, মানবিকতা এবং শিক্ষার্থী–শিক্ষক সম্পর্কের প্রতি সদা যত্নশীল দৃষ্টিভঙ্গি দর্শন বিভাগের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাই আমরা জোর দাবি জানাচ্ছি যে, তাঁকে বদলি না করে বর্তমান কর্মস্থল ফেনী সরকারি কলেজেই বহাল রাখা হোক।

শিক্ষার্থীরা বিশ্বাস করে, অধ্যাপক মোহাম্মদ হানিফ মিয়া স্যারের নেতৃত্বে দর্শন বিভাগ শিক্ষার ক্ষেত্রে আরও সমৃদ্ধি লাভ করবে।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when FGC - Department of Philosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share