Accounting Teacher

Accounting Teacher Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Accounting Teacher, College & University, Gazipur.

18/04/2026

এসএসসি পরীক্ষা-২০২৬
বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন
অনুচ্ছেদ
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২. স্বাধীনতা দিবস
৩. জাতীয় পতাকা
৪. কম্পিউটার
৫. মোবাইল ফোন
৬. সুন্দরবন

সারমর্ম
১. এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে
২. আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে
৩. দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে
৪. ভোরে নবীন ভোরে আমার কাঁটা
৫. তুমি আসবে বলে হে স্বাধীনতা
৬. ধন্য আশা কুহকিনী

প্রতিবেদন
১. বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একখানা প্রতিবেদন তৈরি কর।
২. সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একখানা প্রতিবেদন তৈরি কর।
৩. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বর্ণনা দিয়ে একখানা প্রতিবেদন তৈরি কর।
৪. জ্বালানি তৈল সংকট নিরসনে একটি প্রতিবেদনে।

দরখাস্ত
১. পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একখানা আবেদন পত্র তৈরি কর।
২. অনুপস্থিতির ছুটির জন্য আবেদনপত্র।
সংবাদপত্রে
১. স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠিপত্র কলামে তৈরি কর।
২. সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে একখানা চিঠিপত্র কলামে তৈরি কর।

রচনা
১. মাদকাসক্তি ও তার প্রতিকার
২. কৃষিকাজে বিজ্ঞান
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৪. ভাষা আন্দোলন

ভাবসম্প্রসারণ
১. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।
২. প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না।
৩. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
৪. মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।
৫. দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
৬. আপনি আচরি ধর্ম শিখাও অপরে।

09/04/2025

কাল থেকে এসএসসি পরীক্ষা শুরু ২০২৫
#পরীক্ষার_সময়সূচি ও পরিবর্তন
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি:

১০ এপ্রিল: বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র
১৫ এপ্রিল: ইংরেজি ১ম পত্র
১৭ এপ্রিল: ইংরেজি ২য় পত্র
২১ এপ্রিল: গণিত
২২ এপ্রিল: ধর্ম ও নৈতিক শিক্ষা
২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত/আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা
২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং
২৯ এপ্রিল: রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ
৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ
৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত
৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি
৭ মে: হিসাববিজ্ঞান
৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১৩ মে: বাংলা ২য় পত্র/সহজ বাংলা ২য় পত্র

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি
19/12/2024

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি

27/11/2024
16/11/2024

ব্রেকিং নিউজ🔥

আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা।

সূত্র: Voice of National University Students

04/11/2024

dainikshiksha logo

এবারের এসএসসি ও এইচএসসির সিলেবাস ও মানবণ্টন যেমন
লামিয়া আক্তার, আমাদের বার্তা | ০২ নভেম্বর, ২০২৪
এটা মোটামুটি নিশ্চিত যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের মাঝামাঝি, আর এইচএসসি হবে জুন মাসের শেষের দিকে। ফি বছর পঁয়ত্রিশ লাখের বেশি পরীক্ষার্থী দেশের সর্ববৃহৎ এই দুটি পাবলিক পরীক্ষায় অংশ নেয়। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার বিষয়ে শিক্ষাবোর্ডগুলোর কর্তারা দৈনিক আমাদের বার্তাকে আরো বলেছেন, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এ পরীক্ষা হবে। ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এ পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর লক্ষ্যে ২৭ নভেম্বরের মধ্যে এসএসসির টেস্টের ফল প্রকাশ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। এসএসসি পরীক্ষার মাস দুয়েক পর জুনের শেষ দিকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন তপন কুমার সরকার।

তিনি বলেন, “আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ খ্রিষ্টাব্দের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে।”

স্বাভাবিক নিয়মে এসএসসি ও এইচএসসিতে প্রতিটি বিষয় বা পত্রের পরীক্ষা হয় তিন ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নম্বর বিভাজন অনুযায়ী, প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

বাংলা, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ইসলামের ইতিহাসের মত তত্ত্বীয় বিষয়গুলোতে প্রতি পত্রে ৩০ নম্বরের বহুনির্বাচনি ও ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে। তবে ইংরেজির প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের সৃজনশীল পরীক্ষা হবে।

আর পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মত ব্যবহারিক বিষয়গুলোর প্রতি পত্রে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ও ৭৫ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা হবে। এ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ২৫ নম্বরের বহুনির্বাচনি ও ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে।

মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

🔥এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল সারাদেশে একযোগে আগামীকাল ১৫ অক্টোবর সকাল ১১ঃ০০ টায় প্রকাশ করা হবে। ✔️ফলাফল জানা যাবে স্ব ...
14/10/2024

🔥এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল সারাদেশে একযোগে আগামীকাল ১৫ অক্টোবর সকাল ১১ঃ০০ টায় প্রকাশ করা হবে।
✔️ফলাফল জানা যাবে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে এবং SMS পাঠিয়ে।
◾এসএমএস এর মাধ্যমেঃ HSCBoard name (First 3 letter)Roll2024 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
Example: HSC SYL 123456 2024 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
🔹বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত।
📌সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো,সবার মনের আশা পূরন হোক।

অনার্স প্রথম বর্ষ ২০২৩ সালের সংশোধিত পরীক্ষার রুটিন
12/10/2024

অনার্স প্রথম বর্ষ ২০২৩ সালের সংশোধিত পরীক্ষার রুটিন

22/08/2024

ছোট একটা দেশ
পরীক্ষা দিতে হচ্ছে বড় বড়, একের পর এক।
কদিন আগেই কতজন হারালো এই দেশ
এই শোক থেকে উঠে দাঁড়াবার আগেই
এখন আবার ডুবে যাচ্ছে কত মানুষ, কত পরিবার।

অনেক দিন ধরে সঙ্কটে আমরা
আমাদের এই বিপদ থেকে রক্ষা করুণ আল্লাহ।
অঢেল আনন্দ- উৎসবে না হোক,একটু শান্তিতে-নিরাপদে থাকার অধিকার এই দেশের সহজ সরল সাধারণ মানুষগুলোতো পেতে পারে…

Address

Gazipur

Telephone

+8801945679253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Teacher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share