04/05/2026
📍জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স—ডিগ্রি—মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মাবলিঃ(বিস্তারিত)
✔️ভর্তি বাতিলের জন্য দুটি পদ্ধতি রয়েছে।
১. কলেজের মাধ্যমে ভর্তি বাতিলঃ
🔹নিজ কলেজ বা ডিপার্টমেন্টে সরাসরি যোগাযোগ করুন।
🔹কলেজ কর্তৃপক্ষ যদি দায়িত্ব নেয়, তাহলে রেজিস্ট্রেশন নম্বর/এডমিশন রোল নম্বর এবং নির্ধারিত ফি দিয়ে ভর্তি বাতিল সম্পন্ন করতে পারবেন।
🔹ভর্তি বাতিলের পরে, কলেজে জমাকৃত সকল কাগজপত্র (রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ইত্যাদি) সংগ্রহ করতে পারবেন।
২. নিজে অনলাইনে ভর্তি বাতিলঃ (কলেজ দায়িত্ব না নিলে)
🔸যেকোনো কম্পিউটার দোকান অথবা নিজে NU Student Portal (student login) থেকে আবেদন করতে পারবেন। তবে এর আগে, অবশ্যই:
🔸কলেজের সকল বকেয়া পরিশোধ করতে হবে।🔸কলেজের কাছ থেকে কলেজ ফরওয়ার্ডিং সংগ্রহ করতে হবে।
🔸এরপর ভর্তি বাতিলের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং ৩-৭ দিন অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য।
💠নিজে ভর্তি বাতিলের করণীয় ধাপসমূহ:
১. কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করুন।
(রেজিস্ট্রেশন ইস্যু না হলে, Admission Form-এর Student Copy)
▪️কলেজ থেকে অধ্যক্ষের স্বাক্ষর ও সিলসহ একটি কলেজ ফরওয়ার্ডিং চিঠি সংগ্রহ করুন।
২. NU Student Portal - এ আবেদন ওয়েবসাইটে যান: Student Registration অপশনে ক্লিক করে একাউন্ট খুলুন। রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনে Admission Roll ব্যবহার করে লগইন করুন। একাউন্টে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন।
Academic Service মেনু থেকে Admission Cancel অপশনে ক্লিক করুন। ভর্তি বাতিলের পেজ আসবে।
কলেজ ফরওয়ার্ডিং ও রেজিস্ট্রেশন কার্ড / এডমিশন ফর্ম স্ক্যান করে PDF আকারে আপলোড করুন। সংক্ষিপ্ত ভর্তি বাতিলের কারণ লিখে সাবমিট করুন।
💸এরপর ভর্তি বাতিলের ফি (৫০০ টাকা) পেমেন্ট করুন।
৩. ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩-৭ দিনের মধ্যে NU কর্তৃক ভর্তি বাতিলের লেটার ও মূল সনদ উত্তোলনের অনুমতিপত্র ইস্যু করা হবে।
প্রাপ্ত চিঠিটি প্রিন্ট করে কলেজে জমা দিলে, কলেজে জমাকৃত সকল কাগজপত্র (সনদপত্রসহ) সংগ্রহ করতে পারবেন।
✔️এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে।