16/02/2022
🔶একাদশে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
➡চুড়ান্ত ভর্তি ফরম কলেজ অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। তবে কিছু কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়ে থাকে সেখান থেকে পূরণ করে নিতে হবে।
➡এস.এস.সি. বা সমমান পাশের মূল মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট (২টা করে ফটোকপি সহ)।
➡এস.এস.সি. বা সমমানের মূল প্রসংশা পত্র বা টেস্টিমোনিয়াল (২টা করে ফটোকপি সহ)।
➡এস.এস.সি. বা সমমানের মূল প্রবেশপত্র বা এডমিট কার্ড (২টা করে ফটোকপি সহ)।
➡এস.এস.সি. বা সমমানের মূল রেজিষ্ট্রেশন কার্ড (২টা করে ফটোকপি সহ)।
➡অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি ১কপি (সত্যায়িত যদি কলেজ চায়)।
➡শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ১টা করে ফটোকপি (সত্যায়িত যদি কলেজ চায়)।
➡শিক্ষার্থীর পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি ৪-৫ কপি।
➡অভিভাবকের ছবি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ২-৪ কপি।
➡কোটার সনদপত্র (যারা কোটায় আবেদন করেছে তাদের জন্য)
➡পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র(যারা ২০১৯,২০২০ সালে এস. এস. সি. পাস করে এবার ভর্তি হচ্ছে তাদের জন্য)
➡একাদশে ভর্তির সিকিউরিটি কোড। (যাদের নেই বা হারিয়ে ফেলেছো আমাকে নক করে জানাও বের করে দেব)
➡একটি সচল মোবাইল নাম্বার।
➡ এবং ভর্তি ফি
👉ভর্তি ফি জেনে নাও(বোর্ড কর্তৃক ভর্তি নীতিমালা অনুযায়ী)---
▶ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজগুলোতে (বাংলা এবং ইংরেজি মিডিয়াম) উভয় মাধ্যমে ভর্তি ফি ৫০০০টাকা।
▶ঢাকা মেট্রোপলিটন এলাকার বাহিরের কলেজগুলোতে (বাংলা এবং ইংরেজি মিডিয়াম) উভয় মাধ্যমে ভর্তি ফি ৩০০০টাকা।
▶জেলা পর্যায়ের কলেজগুলোতে (বাংলা এবং ইংরেজি মিডিয়াম) উভয় মাধ্যমে ভর্তি ফি ২০০০টাকা।
▶উপজেলা পর্যায়ের কলেজগুলোতে (বাংলা এবং ইংরেজি মিডিয়াম) উভয় মাধ্যমে ভর্তি ফি ১৫০০টাকা।
⚠বিশেষ সতর্কতাঃ গুরুত্বপূর্ণ কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে ২/৪ টা ফটোকপি নিজের কাছে রেখে দাও। যেন জরুরী প্রয়োজনে কাজে লাগাতে পারো। (কলেজে জমা দেয়ার পর প্রয়োজনে উঠাতে গেলে অনেক ভোগান্তিতে পরতে হয়)।
বিঃদ্রঃঅনেক কলেজেই ভর্তি ফি উপরে উল্লেখিত ফি এর চেয়ে কম বা বেশী হতে পারে এবং উল্লেখিত কাগজপত্রের কম বা বেশী কলেজে নিতে পারে।
⏩তোমাদের ভর্তি সম্পর্কিত যেকোনো সমস্যা থাকলে জানাও।