Faculty of Forestry and Environment-GAU

Faculty of Forestry and Environment-GAU Educational Program

শহীদ আহসান উল্লাহ মাষ্টার হলের অন্তঃহলীয় ব্যাডমিন্টন (দ্বৈত) টুর্নামেন্টে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের অভিজিৎ ভট্...
14/01/2026

শহীদ আহসান উল্লাহ মাষ্টার হলের অন্তঃহলীয় ব্যাডমিন্টন (দ্বৈত) টুর্নামেন্টে
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের অভিজিৎ ভট্টাচার্য ও
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের মোঃ ফারদিন ইসলাম কনক

একসাথে খেলায় দেখালেন দুর্দান্ত টিমওয়ার্ক আর অদম্য স্পিরিট—ফলাফল? চ্যাম্পিয়নশিপ ট্রফি তাদের হাতে!

09/01/2026

অজয় সব কিছু জয় করতে পারলেও নীলার মন জয় করতে না পেরে কিভাবে শে/ষ করলো নীলাকে!!!

বাস্তব আর কল্পনার মিশেলে, লৌকিক আর অলৌকিকের ছোঁয়ায়, স্বপ্ন আর দুঃস্বপ্নের রঙে সাজানো অজয়-নীলার এক জাদুকরী যাত্রায় আপনাকে...
04/01/2026

বাস্তব আর কল্পনার মিশেলে, লৌকিক আর অলৌকিকের ছোঁয়ায়, স্বপ্ন আর দুঃস্বপ্নের রঙে সাজানো অজয়-নীলার এক জাদুকরী যাত্রায় আপনাকে আবারও স্বাগতম!

সবাইকে স্ববান্ধবে আমন্ত্রণ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের দ্বিতীয় নবীনবরণ অনুষ্ঠানে।
📅 তারিখ: ৫ই জানুয়ারি
📍 স্থান: বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম

🎟️ লটারি সেগমেন্ট
ফর্মাল ও কালচারাল পার্টের প্রথম ২০ মিনিটে দর্শকদের মধ্যে টিকেট বিতরণ করা হবে। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের কেউ অংশগ্রহণ করবে না—এটা শুধুই দর্শকদের জন্য! কালচারাল পার্টের শেষে ঘোষণা হবে বিজয়ীদের নাম!

স্ববান্ধবে চলে আসুন, আর হয়ে উঠুন এই জাদুকরী সন্ধ্যার অংশ.

04/01/2026

সবাইকে স্ববান্ধবে আমন্ত্রণ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের দ্বিতীয় নবীনবরণ অনুষ্ঠানে।
📅 তারিখ: ৫ই জানুয়ারি
📍 স্থান: বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ম...
28/12/2025

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের মেয়েরা কৃষি ও জৈবপ্রকৌশল অনুষদকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে তারা ১০ ওভারে সংগ্রহ করে ৫৫ রান। জবাবে কৃষি ও জৈবপ্রকৌশল অনুষদ শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে ব্যর্থ হয় এবং নির্ধারিত ওভারে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায়।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সে ফারিহা পাঠান নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা। তার সর্বাঙ্গীন নৈপুণ্যে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদ জয় তুলে নেয় ২৯ রানে এবং নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।

ফরেস্ট্রির দাপুটে জয়, প্রতিপক্ষকে চূর্ণ-বিচূর্ণ করে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে রাজকীয় সমাপ্তি!মাঠের ভেতর ও বাইরে সবার মু...
25/12/2025

ফরেস্ট্রির দাপুটে জয়, প্রতিপক্ষকে চূর্ণ-বিচূর্ণ করে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে রাজকীয় সমাপ্তি!

মাঠের ভেতর ও বাইরে সবার মুখ বন্ধ করে দিয়ে আবারও নিজেদের জাত চিনিয়ে দিলো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ। প্রতিদ্বন্দ্বী ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল সাইন্স অনুষদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা খেললো একেবারে রাজকীয় ভঙ্গিতে। ১৯৮ রান তুলে ৮ উইকেট হাতে রেখে এবং ১৪ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিলো ফরেস্ট্রি—যেনো বীরের হাসি মুখে লেখা হলো প্রতিপক্ষের পরাজয়ের গল্প।

টসে জিতে প্রতিদ্বন্দ্বীকে ব্যাটে পাঠায় ফরেস্ট্রি। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান। লক্ষ্যটা বড় হলেও ফরেস্ট্রির ব্যাটসম্যানদের চোখে-মুখে ছিলো অদম্য আত্মবিশ্বাস।

গত ম্যাচের নায়ক ইফতি আবারও দেখালেন তার ব্যাটিং কারিশমা—অপরাজিত ৬২ রান। তার সঙ্গে অভি গড়ে তুললেন এক দুর্দান্ত জুটি। অভির ঝলমলে ৭২* রানের ইনিংস প্রতিপক্ষের বোলারদের নিঃশ্বাস বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত ১৭ ওভার ৪ বলেই ছক্কার আঘাতে জয় নিশ্চিত করে ফরেস্ট্রি।

আজকের ম্যাচে অভি নির্বাচিত হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। অন্যদিকে বল হাতে তারিকুল ইসলাম ছিলেন অগ্নিমূর্তি—৪ উইকেট শিকার করে প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেছেন।

পুরো ম্যাচে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ দেখিয়েছে নিখুঁত দলীয় নৈপুণ্য। প্রতিদ্বন্দ্বী ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল সাইন্স অনুষদকে হারিয়ে তারা প্রমাণ করলো—এই টুর্নামেন্টে আসল শক্তি ও ঐক্যের নাম ফরেস্ট্রি।

বজায় থাকুক ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের জয়যাত্রা। 💖

May this festive season bring peace to your heart and happiness to your home. 🌟❤️
25/12/2025

May this festive season bring peace to your heart and happiness to your home. 🌟❤️

আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এ ইতিহাস গড়ল ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের মেয়েরা। প্রথমবারের মতো তারা জয় তু...
21/12/2025

আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এ ইতিহাস গড়ল ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের মেয়েরা। প্রথমবারের মতো তারা জয় তুলে নিল প্রতিদ্বন্দ্বী পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের বিপক্ষে, আর এই জয় হয়ে থাকল গর্বের ও স্মরণীয় এক মুহূর্ত।

আজকের ম্যাচে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদ ব্যাট করে ১০ ওভারে সংগ্রহ করে ৮০ রান, হারায় মাত্র ৩ উইকেট। জবাবে পোস্ট গ্র্যাজুয়েট অনুষদ ১০ ওভারে করে ৬৯ রান, হারায় ৭ উইকেট। ফলে ১১ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে আমাদের মেয়েরা।

ম্যাচের তারকা ছিলেন মালিহা মোমতাজ। তার ঝলমলে ৩২ রানের ইনিংস দলকে এগিয়ে নেয় এবং তাকে এনে দেয় ম্যাচসেরার সম্মান।

এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—এটি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের মেয়েদের ইতিহাসে প্রথম বিজয়। খেলোয়াড়দের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর দলের গর্ব—সব মিলিয়ে দিনটি হয়ে থাকল অনন্য ও স্মরণীয়।

বজায় থাকুক ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের জয়যাত্রা। 💖

আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর প্রথম ম্যাচেই বাজিমাত করল ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদ। বিধ্বংসী ব্যাটিংয়ে...
20/12/2025

আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর প্রথম ম্যাচেই বাজিমাত করল ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদ। বিধ্বংসী ব্যাটিংয়ে তারা শুধু জয়ই পায়নি, বরং দর্শকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর ক্রিকেট উৎসব।

আজকের ম্যাচে প্রতিপক্ষ কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬১ রান। লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। কিন্তু ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠ কাঁপিয়ে দেন। মাত্র ১২ ওভার ২ বলেই তারা ১৬৪ রান তুলে নেয়, আর সেই সঙ্গে নিশ্চিত করে দাপুটে জয়।

ম্যাচে উজ্জ্বল ছিলেন নভেদ হাসান ইফতি। তার ঝলমলে ৪৭ রানের ইনিংস ও বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। দর্শকরা তার অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওঠে।

এই জয় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টে এটাই তাদের প্রথম বহুকাক্ষিত জয়। খেলোয়াড়দের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর দলের আত্মবিশ্বাস—সব মিলিয়ে আজকের দিনটি হয়ে থাকল স্মরণীয়।

এগিয়ে যাক ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট-এর এই জয়যাত্রা 💖

১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস। 🇧🇩বিজয় শব্দটি ছোট, অথচ এর পথে ত্যাগের ইতিহাস দীর্ঘ—অর্জন যেমন কঠিন, রক্ষা করা তেমনি দায়িত্ব...
16/12/2025

১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস। 🇧🇩

বিজয় শব্দটি ছোট, অথচ এর পথে ত্যাগের ইতিহাস দীর্ঘ—অর্জন যেমন কঠিন, রক্ষা করা তেমনি দায়িত্বের।

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের পক্ষ থেকে বিজয়ের এই দিনে সবুজ ও টেকসই বাংলাদেশের অঙ্গীকার করা হচ্ছে।

জাতির শ্রেষ্ঠ সন্তানেরা,আমরা তোমাদের ভুলব না
14/12/2025

জাতির শ্রেষ্ঠ সন্তানেরা,
আমরা তোমাদের ভুলব না

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Forestry and Environment-GAU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Faculty of Forestry and Environment-GAU:

Share