Kutubul Maslam

Kutubul Maslam A publishing house commited to producing quality books across various books across various genres.

Kutubul Maslam operating under the umbrella of Al-Maslam Company LTD.

শীঘ্রই আসছে...
22/04/2026

শীঘ্রই আসছে...

প্রায় ১২ বছর ধরে আমি আরবী ভাষা কোর্স করাচ্ছি। আরবী ভাষা শেখানোর পেছনে সবসময় আমার উদ্দেশ্য ছিল, মানুষ যেন কুরআন-হাদীস সর...
09/04/2026

প্রায় ১২ বছর ধরে আমি আরবী ভাষা কোর্স করাচ্ছি। আরবী ভাষা শেখানোর পেছনে সবসময় আমার উদ্দেশ্য ছিল, মানুষ যেন কুরআন-হাদীস সরাসরি বুঝতে পারে। উদ্দেশ্য সবসময় কর্ম ও কর্মপদ্ধতিকে প্রভাবিত করে। আরবী ভাষার যা আমি শেখাতাম এবং যে পদ্ধতিতে শেখাতাম, তাতেও তা-ই ঘটেছে। আরবী ভাষার ওপর দক্ষতা কুরআন-হাদীস বোঝা ছাড়াও মানুষের আরও অনেক কাজে আসে। যারা আমার কাছে পড়তে আসত, তাদের সবার উদ্দেশ্য আমার উদ্দেশ্যের মতো ছিল না। তবে আলহামদুলিল্লাহ, সবাই যার যার উদ্দেশ্যের ক্ষেত্রে কম-বেশি উপকৃত হতো; এমনকি যারা ভালোভাবে পড়ত না, তারাও।

আমি সবসময় চেষ্টা করতাম, কত সহজে আরবী ভাষা শেখানো যায়। এজন্য কয়েকমাস পরপরই আমার পড়ানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন হতো। আমি সর্বপ্রথম আরবী ভাষা কোর্স করানো শুরু করি আবু তাহের মিসবাহর লেখা 'এসো আরবী শিখি' বইটির মাধ্যমে। পড়ানো শুরু করার ২ বছরের মধ্যে আমার পড়ানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন আসে। ফলে পড়ানোর জন্য আমার আলাদা শিট লেখার প্রয়োজন হয়। তখন সাথে আরবী ব্যাকরণও(নাহু-সরফ) শিটে যুক্ত করি। কয়েক দফায় সেই শিট আপডেট করি।

অনলাইনে ও অফলাইনে কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বুঝলাম, বাংলা ভাষাভাষীদের মধ্যে আরবী ভাষা শিখতে চাওয়া মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। আর তারা এক জায়গায় থাকে না। সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বিভিন্ন বয়স ও পেশার। আরবী ভাষা শেখার ব্যাপারে উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করাতে তাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। সেই সকল দিক বিবেচনায় আমি আরবী ভাষা ও ব্যাকরণ শিক্ষার ওপর এমন একটি বই লেখার সিদ্ধান্ত নিলাম, যা যে কেউ শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে পড়ে বুঝতে পারবে। আজ থেকে প্রায় ৬ বছর আগে সেই শিটকে আপডেট করে আমি বইটি লিখে শেষ করি। কিন্তু তখন বইটি ছাপাইনি। এই ৬ বছরে বইটিকে আরো কয়েক দফা সম্পাদনা করি। সবশেষে বইটি 'কুতুবুল মাসলাম' থেকে 'আরবী ভাষা শিক্ষা' ও 'আরবী ব্যাকরণ শিক্ষা' নামে দুটি আলাদা বই আকারে প্রকাশিত হয়।
-লেখক

বই: 'আরবী ভাষা শিক্ষা' ও 'আরবী ব্যাকরণ শিক্ষা'
লেখক: মাহমুদুল হেলাল সিরাজী

অর্ডার লিঙ্ক: https://www.rokomari.com/search?term=kutubul+maslam

20/03/2026
উম্মতের বিজয়ের চিন্তা, দ্বীন প্রতিষ্ঠা, এর পথ ও পদ্ধতি ইত্যাদি নিয়ে বহুমুখী আলোচনা, তর্ক-বিতর্ক সবসময় চলমান। এ বইটিতে গত...
07/03/2026

উম্মতের বিজয়ের চিন্তা, দ্বীন প্রতিষ্ঠা, এর পথ ও পদ্ধতি ইত্যাদি নিয়ে বহুমুখী আলোচনা, তর্ক-বিতর্ক সবসময় চলমান। এ বইটিতে গতানুগতিক ধারার আলোচনার সম্পূর্ণ বাইরে গিয়ে উম্মতের ওইসব প্রয়োজনীয়তাকে চিহ্নিত করে আলোচনা করা হয়েছে, যেগুলো পরিস্কার ও প্রস্তুত না হলে কোন উত্থানকেই প্রকৃত বিপ্লবে পরিণত করা যায় না। বইটিতে ইসলামী জীবনব্যবস্থা ও জাহেলী সভ্যতার পার্থক্য ও দ্বন্দ্বের শেকড়কে চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে এর কাঠামো ও প্রভাবগত বৈসাদৃশ্যগুলোকে স্পষ্ট করা হয়েছে। অত:পর এমন সব মৌলিক ধারণা দ্বারা মনস্তাত্ত্বিক প্রস্তুতির দিকনির্দেশনা দেয়া হয়েছে যা সকল যুগ ও উম্মতের সংগ্রামের নির্যাস।

বই: তাহ্য়িয়াতুস সাওরাহ (ইসলামী বিপ্লবের মনস্তাত্ত্বিক প্রস্তুতি)
লেখক: ইমতিয়াজ বিন জাকির

অর্ডার লিঙ্ক: https://www.rokomari.com/search?term=kutubul+maslam

বাংলা ভাষাভাষীদের জন্য আরবী ভাষা শিক্ষা নিয়ে এখন পর্যন্ত অনেক কাজ হয়েছে ও হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। এই বইটিও সেই ধারাবা...
22/02/2026

বাংলা ভাষাভাষীদের জন্য আরবী ভাষা শিক্ষা নিয়ে এখন পর্যন্ত অনেক কাজ হয়েছে ও হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। এই বইটিও সেই ধারাবাহিকতার একটি অংশ। বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে বোঝার উপযোগী করে লেখা হয়েছে। বইটি বোঝার জন্য আরবী ভাষার শুধু এতটুকু জ্ঞানই যথেষ্ট যে, আপনি কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারেন। আপনার আরবী ভাষা শিক্ষার যাত্রায় বইটি হতে পারে একটি শুভসূচনা।

অর্ডার লিঙ্ক: https://www.rokomari.com/search?term=kutubul+maslam

যদি এমন একটি বই হতো, যা বর্তমান দুনিয়ার সকল সমস্যা অর্থাৎ মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা অন্য সমস্যাগুলো আপ...
21/02/2026

যদি এমন একটি বই হতো, যা বর্তমান দুনিয়ার সকল সমস্যা অর্থাৎ মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা অন্য সমস্যাগুলো আপনার চোখের সামনে তুলে ধরত! আর শুধু সমস্যা তুলে ধরাই যদি এই বইয়ের উদ্দেশ্য না হতো বরং এই সমস্যাসমূহ সমাধানের দিক নির্দেশনা কিংবা বিপ্লবী মনোভাব ধারণের মহান রোডম্যাপ কিছু শব্দের সাহায্যে বাক্য আকারে আমাদের সামনে উপস্থাপন করা হতো! বলছিলাম 'তাহ্য়িআতুস সাওরাহ'র কথা। ১৩৫ পৃষ্ঠার বইটি আমার জন্য পড়া কষ্টকর ছিল, কারণ এই বইতে কোনো অপ্রয়োজনীয় লাইন ছিল না। যুগের সমস্যা এবং মুসলিমদের সমস্যা কুরআনি দৃষ্টিতে বোঝা বা বর্তমানে আমাদের করণীয় কিংবা আগামীর দিকনির্দেশনা সমস্ত বিষয় যদি একটি বইয়ের মাধ্যমে বুঝতে চান, 'তাহ্য়িআতুস সাওরাহ' একবার হলেও পড়ুন। ৪টি অধ্যায়ে বিভক্ত বইটির প্রতিটি অধ্যায় যেন একেকটি স্বতন্ত্র বই হওয়ার দাবি রাখে, সুবহানাল্লাহ!
আমাদের বিশ্বাসের সাথে যুগের জাহিলিয়্যাতের যে দ্বন্দ্ব, তা বোঝা যায় প্রথম অধ্যায়ে। ইসলামের সাথে মানবতাবাদের সংঘাত কিংবা ইসলাম ও মানবতাবাদ একসাথে টিকে থাকতে পারে না, আগে হিউম্যান পরে মুসলিম ইত্যাদি বিষয়গুলো বেইসিক হলেও এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা বলা বাহুল্য।
সমস্যা যদি একবার ধরা যায়, তাহলে পরে কী আসে? সমাধানের পথ। রোগ ধরা পড়লে আসে সুস্থতার দিকনির্দেশনা। অর্থাৎ কখন কী ঔষধ খাবেন, আগে নাকি পরে। এক্ষেত্রেও প্রকৃতির চিরাচরিত নিয়মের বাইরে নেই 'তাহ্য়িআতুস সাওরাহ'। বইটি যুগের জাহিলিয়্যাতের পর আমাদের শিক্ষা দেয় চিরন্তন দিকনির্দেশনার, সেই নূহ (আলাইহিস সালাম) থেকে শুরু করে মুহাম্মাদ (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পথের। আফসোস! অনেক ভাই মনে করেন ইসলামী বিপ্লবের কোনো পথ নেই। তারা হয়তো চিন্তার খোরাক পাবেন দ্বিতীয় অধ্যায়ে। সমস্যা সমাধানের পথ তো পেলাম। এবার শুরু সেই সুষ্ঠু জীবনবিধান ইসলামী শরিয়তের সৌন্দর্যের। আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে, শরিয়ত শুধু শাস্তির আইন বা কাটাকাটির আইন। কিন্তু এই ব্যবস্থা যে গণতন্ত্র, কমিউনিযম বা যে-কোনো রাষ্ট্রবিধানের চেয়ে বড়, তার মৌলিক ধারণা পাওয়া যায় এই বইয়ের ইসলামী রাষ্ট্রের অর্থনীতি, চিকিৎসা, শিক্ষাব্যবস্থা, সর্বোপরি আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ও ইসলামী রাষ্ট্রের পার্থক্য সংশ্লিষ্ট আলোচনা থেকে। আমার পার্সোনাল ফেভারিট 'জনপদের চাষাবাদ'। এ অধ্যায় মিস্টেরি থাকুক।
আসলে কোনো দিক থেকেই আমি নিজেকে এই বইয়ের রিভিউ লেখার যোগ্য মনে করি না‌। লেখকের প্রতি এবং প্রত্যেক পাঠকের প্রতি অনুরোধ, ক্ষমাসুন্দর দৃষ্টিতে পড়বেন। আল্লাহ লেখককে রহমত দান করুন, ওনার হায়াতে বরকত দান করুন এবং ওনাকে উত্তম প্রতিদান দান করুন উম্মাহর সম্মুখে এমন উপহার পেশ করার জন্য।

রিভিউ- Mir Sunan

অর্ডার লিঙ্ক: https://www.rokomari.com/search?term=kutubul+maslam

'আরবী ভাষা শিক্ষা' ও 'আরবী ব্যাকরণ শিক্ষা' বইয়ের পেছনের গল্প:প্রায় ১২ বছর ধরে আমি আরবী ভাষা কোর্স করাচ্ছি। আরবী ভাষা শেখ...
20/02/2026

'আরবী ভাষা শিক্ষা' ও 'আরবী ব্যাকরণ শিক্ষা' বইয়ের পেছনের গল্প:

প্রায় ১২ বছর ধরে আমি আরবী ভাষা কোর্স করাচ্ছি। আরবী ভাষা শেখানোর পেছনে সবসময় আমার উদ্দেশ্য ছিল, মানুষ যেন কুরআন-হাদীস সরাসরি বুঝতে পারে। উদ্দেশ্য সবসময় কর্ম ও কর্মপদ্ধতিকে প্রভাবিত করে। আরবী ভাষার যা আমি শেখাতাম এবং যে পদ্ধতিতে শেখাতাম, তাতেও তা-ই ঘটেছে। আরবী ভাষার ওপর দক্ষতা কুরআন-হাদীস বোঝা ছাড়াও মানুষের আরও অনেক কাজে আসে। যারা আমার কাছে পড়তে আসত, তাদের সবার উদ্দেশ্য আমার উদ্দেশ্যের মতো ছিল না। তবে আলহামদুলিল্লাহ, সবাই কম-বেশি উপকৃত হত; এমনকি যারা ভালোভাবে পড়তনা, তারাও।
আমি সবসময় চেষ্টা করতাম, কত সহজে আরবী ভাষা শেখানো যায়। এজন্য কয়েকমাস পরপরই আমার পড়ানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন আসত। আমি সর্বপ্রথম আরবী ভাষা কোর্স করানো শুরু করি আবু তাহের মিসবাহর লেখা 'এসো আরবী শিখি' বইটির মাধ্যমে। পড়ানো শুরু করার ২ বছরের মধ্যে আমার পড়ানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন আসে। ফলে পড়ানোর জন্য আমার আলাদা শিট লেখার প্রয়োজন হয়। তখন সাথে আরবী ব্যাকরণও(নাহু-সরফ) শীটে যুক্ত করি। কয়েক দফায় সেই শিট আপডেট করি। অনলাইনে ও অফলাইনে কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বুঝলাম, বাংলা ভাষাভাষীদের মধ্যে আরবী ভাষা শিখতে চাওয়া মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। আর তারা এক জায়গায় থাকে না। সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বিভিন্ন বয়স ও পেশার। আরবী ভাষা শেখার ব্যাপারে উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করাতে তাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে। সেই সকল দিক বিবেচনায় আমি আরবী ভাষা ও ব্যাকরণ শিক্ষার ওপর এমন একটি বই লেখার সিদ্ধান্ত নিলাম, যা যে কেউ শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে পড়ে বুঝতে পারবে। আজ থেকে প্রায় ৬ বছর আগে সেই শিটকে আপডেট করে আমি বইটি লিখে শেষ করি। কিন্তু তখন বইটি ছাপাইনি। এই ৬ বছরে বইটিকে আরো কয়েক দফা সম্পাদনা করি। সবশেষে 'কুতুবুল মাসলাম' থেকে বইটি আলাদা দুটি বই আকারে প্রকাশিত হয়। বই দুটি হলো, 'আরবী ভাষা শিক্ষা' ও 'আরবী ব্যাকরণ শিক্ষা'।

-Mahmudul Helal Shirazi (লেখক)

অর্ডার লিঙ্ক: https://www.rokomari.com/search?term=kutubul+maslam

আরবী ব্যাকরণের অন্যতম দুটি শাস্ত্র হচ্ছে সরফ ও নাহু। এই বইটিতে এ দুটি শাস্ত্রে দক্ষতা তৈরির চেষ্টা করা হয়েছে। সরফ ও নাহু...
17/11/2025

আরবী ব্যাকরণের অন্যতম দুটি শাস্ত্র হচ্ছে সরফ ও নাহু। এই বইটিতে এ দুটি শাস্ত্রে দক্ষতা তৈরির চেষ্টা করা হয়েছে। সরফ ও নাহু শিক্ষায় নবাগতদের উদ্দেশ্যে বইটি লেখা। বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে বুঝে পড়ার উপযোগী করে লেখা হয়েছে।

অর্ডার লিঙ্ক: https://kutubulmaslam.com

ই-বুকের জন্য: https://www.rokomari.com/book/476655/arbi-bekoron-shikkha

13/11/2025

Kutubul Maslam প্রকাশিত বইসমূহ-

১.
বই: আরবী ভাষা শিক্ষা
লেখক: মাহমুদুল হেলাল সিরাজী
বই পরিচিতি: বাংলা ভাষাভাষীদের জন্য আরবী ভাষা শিক্ষা নিয়ে এখন পর্যন্ত অনেক কাজ হয়েছে ও হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। এই বইটিও সেই ধারাবাহিকতার একটি অংশ। বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে বুঝার উপযোগী করে লেখা হয়েছে। বইটি বোঝার জন্য আরবী ভাষার শুধু এতটুকু জ্ঞানই যথেষ্ট যে, আপনি কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারেন।

২.
বই: আরবী ব্যাকরণ শিক্ষা
লেখক: মাহমুদুল হেলাল সিরাজী
বই পরিচিতি: আরবী ব্যাকরণের অন্যতম দুটি শাস্ত্র হচ্ছে সরফ ও নাহু। এই বইটিতে মূলত এ দুটি শাস্ত্রেই দক্ষতা তৈরির চেষ্টা করা হয়েছে। সরফ ও নাহু শিক্ষায় নবাগতদের উদ্দেশ্যে বইটি লেখা। বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে বুঝে পড়ার উপযোগী করে লেখা হয়েছে।

৩.
বই: তাহয়িআতুস সাওরাহ
লেখক: ইমতিয়াজ বিন জাকির
বই পরিচিতি: বইটি সেইসব বিপ্লবীদের উদ্দেশ্যে লেখা, যারা সকল ভ্রান্ত দ্বীনের উপর আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করতে ও ফিতনা পুরোপুরি নির্মূল করতে আত্মনিয়োগ করেছেন বা করার ইচ্ছা রাখেন। তবে, সাধারণ মুসলিমদের জন্যও বইটি উপকারী ও জরুরী। বিপ্লবের মনস্তাত্ত্বিক প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে।

অর্ডার লিঙ্ক কমেন্টে...

Address

Banasree, Rampura
Gazipur
1219

Alerts

Be the first to know and let us send you an email when Kutubul Maslam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share