সরকারি-বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • সরকারি-বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি
Directions

সরকারি-বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি সকল প্রকার চাকরির খবর-বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, ফলাফল ও অন্যান খবর পেতে আমাদের সাথে থাকুন

BUET থেকে Electrical Engineering পড়া একটা ছেলে যদি চার বছর পর ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নেয়, আমরা এটাকে Brain Drain...
04/09/2026

BUET থেকে Electrical Engineering পড়া একটা ছেলে যদি চার বছর পর ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নেয়, আমরা এটাকে Brain Drain বলি না।

ঢাবি থেকে একজন Computer Science গ্রাজুয়েট যদি তিন বছর BCS-এর জন্য বাংলা ব্যাকরণ আর সাধারণ জ্ঞান মুখস্থ করে, এটাকেও Brain Drain বলি না।

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি Research বাদ দিয়ে ফাইল, কমিটি, অনুমোদন আর দাপ্তরিক কাজে বেশি সময় দেন, এটাও Brain Drain না।

Brain Drain বলতে আমরা বুঝি, ছেলেটা Heathrow বিমানবন্দরে নামছে।

আমার মনে হয় সংজ্ঞাটাই ভুল।

ধরেন, বাংলাদেশ ৫০ লাখ টাকা খরচ করে একটা MRI machine কিনল।

তারপর সেই মেশিন দিয়ে হাসপাতালের attendance sheet প্রিন্ট করা শুরু করল।

মেশিন তো দেশেই আছে।

কিন্তু ৫০ লাখ টাকার মেশিন দিয়ে ৫ হাজার টাকার প্রিন্টারের কাজ করানো আর মেশিনটার ভ্যালু হারানো, অর্থনীতির হিসাবে খুব বেশি আলাদা না।

মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

একজন Engineer তৈরি করতে একটা দেশের প্রায় ২০-২২ বছর লাগে। পরিবার টাকা দেয়। সরকার বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দেয়। ভালো ভালো শিক্ষকরা সময় দেন। মানুষটা জীবনের সবচেয়ে শেখার বয়সটা খরচ করে একটা কঠিন স্কিল তৈরি করে।

তারপর তাকে এমন জায়গায় বসানো হলো, যেখানে সেই স্কিলের ১০ শতাংশও কাজে লাগে না।

মানুষটা বাংলাদেশেই আছে। মেধাটা আর কাজে নেই।

চার বছর Engineering পড়া মানুষটা আবার শিখছে অরণ্যে রোদন, অকাল কুষ্মাণ্ড, গড্ডলিকা প্রবাহ আর উভয় সংকট কাকে বলে।

Physics ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মানুষটা মুখস্থ করছে ঝালকাঠি কোন বিভাগের, চুয়াডাঙ্গার আগের নাম কী, আর পঞ্চগড়ের কয়টা উপজেলা।

তারপর একদিন সে সরকারি পরীক্ষায় পাশ করে।

আমরা বলি, ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে।

কিন্তু কেউ হিসাব করি না, যে মস্তিষ্কটাকে তৈরি করতে পরিবার এবং রাষ্ট্র ২০ বছর বিনিয়োগ করল, সেই মস্তিষ্কের আসলে কত শতাংশ এখন ব্যবহার হচ্ছে বা হবে।

Brain Drain-এর সবচেয়ে ভয়ংকর ভার্সন শুধু এটা না যে একজন Engineer জার্মানিতে চলে গেছে।

সে যদি সেখানে engineering করে, নতুন সিস্টেম বানায়, রিসার্চ করে, পেটেন্ট করে, তার brain অন্তত কাজ করছে। দেশ তার আউটপুট হারিয়েছে।

কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়েও অদ্ভুত হলো, এই Engineer বাংলাদেশেই আছে। Brain-ও বাংলাদেশেই আছে। শুধু Engineering-টাই নাই।

আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে Brain Drain গুনি।

অথচ সবচেয়ে বড় leak হয় তার অনেক আগেই।

যেদিন একটা মেধাবী ছেলে বুঝে যায়, তার মেধার চেয়ে এই দেশে একটা নিরাপদ চাকরির দাম বেশি, সেদিনই Brain Drain হয়ে গেছে। তার পাসপোর্টে তখনও একটাও ভিসা লাগেনি, লাগেনি।

©সংগ্রহীত

21/06/2026

🏆 ফিফা বিশ্বকাপের ইতিহাসে দলীয় রেকর্ডসমূহ ⚽ 👇

🟨 বিশ্বকাপে সর্বাধিক হলুদ কার্ডপ্রাপ্ত দেশ
🥇 🇦🇷 আর্জেন্টিনা — ১২৯টি
🥈 🇩🇪 জার্মানি — ১২৫টি
🥉 🇳🇱 নেদারল্যান্ডস — ১১০টি
4️⃣ 🇧🇷 ব্রাজিল — ১০৬টি
5️⃣ 🇮🇹 ইতালি — ৯১টি

🥇 সর্বাধিক বিশ্বকাপ শিরোপা 👇
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ৫ বার
2️⃣ 🇩🇪 জার্মানি — ৪ বার
3️⃣ 🇮🇹 ইতালি — ৪ বার
4️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ৩ বার
5️⃣ 🇺🇾 উরুগুয়ে — ২ বার
6️⃣ 🇫🇷 ফ্রান্স — ২ বার
7️⃣ 🇬🇧 ইংল্যান্ড — ১ বার
8️⃣ 🇪🇸 স্পেন — ১ বার

🌍 সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ :
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ২৩ বার
2️⃣ 🇩🇪 জার্মানি — ২১ বার
3️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ১৯ বার
4️⃣ 🇮🇹 ইতালি — ১৮ বার
5️⃣ 🇲🇽 মেক্সিকো — ১৮ বার

🔥 সর্বাধিক টানা বিশ্বকাপ অংশগ্রহণ
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ২৩টি (১৯৩০–২০২৬)
2️⃣ 🇩🇪 জার্মানি — ১৯টি (১৯৫৪–২০২৬)
3️⃣ 🇮🇹 ইতালি — ১৪টি (১৯৬২–২০১৪)
4️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ১৪টি (১৯৭৪–২০২৬)
5️⃣ 🇪🇸 স্পেন — ১৩টি (১৯৭৮–২০২৬)

⚽ সর্বাধিক ম্যাচ
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ১১৫
2️⃣ 🇩🇪 জার্মানি — ১১৩
3️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ৮৯
4️⃣ 🇮🇹 ইতালি — ৮৩
5️⃣ 🇬🇧 ইংল্যান্ড — ৭৪
6️⃣ 🇫🇷 ফ্রান্স — ৭৪

✅ সর্বাধিক ম্যাচ জয়
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ৭৬
2️⃣ 🇩🇪 জার্মানি — ৬৯
3️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ৪৮
4️⃣ 🇮🇹 ইতালি — ৪৫
5️⃣ 🇫🇷 ফ্রান্স — ৪০

❌ সর্বাধিক ম্যাচ হার
1️⃣ 🇲🇽 মেক্সিকো — ২৮
2️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ২৪
3️⃣ 🇩🇪 জার্মানি — ২৩
4️⃣ 🇺🇾 উরুগুয়ে — ২১
5️⃣ 🇰🇷 দক্ষিণ কোরিয়া — ২১
6️⃣ 🇫🇷 ফ্রান্স — ২০
7️⃣ 🇬🇧 ইংল্যান্ড — ২০
8️⃣ 🇧🇪 বেলজিয়াম — ২০
9️⃣ 🇺🇸 যুক্তরাষ্ট্র — ২০

🥅 সর্বাধিক গোল
1️⃣ 🇩🇪 জার্মানি — ২৩৯
2️⃣ 🇧🇷 ব্রাজিল — ২৩৮
3️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ১৫৫
4️⃣ 🇫🇷 ফ্রান্স — ১৩৯
5️⃣ 🇮🇹 ইতালি — ১২৮

🛡️ সর্বাধিক গোল হজম
1️⃣ 🇩🇪 জার্মানি — ১৩১
2️⃣ 🇧🇷 ব্রাজিল — ১০৯
3️⃣ 🇦🇷 আর্জেন্টিনা — ১০১
4️⃣ 🇲🇽 মেক্সিকো — ১০১
5️⃣ 🇫🇷 ফ্রান্স — ৮৬

🚀 এক আসরে সর্বাধিক গোল
1️⃣ 🇭🇺 হাঙ্গেরি — ২৭ (১৯৫৪)
2️⃣ 🇩🇪 পশ্চিম জার্মানি — ২৫ (১৯৫৪)
3️⃣ 🇫🇷 ফ্রান্স — ২২ (১৯৫৮)
4️⃣ 🇧🇷 ব্রাজিল — ২২ (১৯৫০)
5️⃣ 🇧🇷 ব্রাজিল — ১৯ (১৯৭০)

🏅 দীর্ঘতম জয়ধারা
1️⃣ 🇧🇷 ব্রাজিল — ১১ ম্যাচ (২০০২–০৬)
2️⃣ 🇮🇹 ইতালি — ৭ ম্যাচ (১৯৩৪–৩৮)
3️⃣ 🇬🇧 ইংল্যান্ড — ৬ ম্যাচ (১৯৬৬–৭০)
4️⃣ 🇧🇷 ব্রাজিল — ৬ ম্যাচ (১৯৭০)
5️⃣ 🇧🇷 ব্রাজিল — ৬ ম্যাচ (১৯৭৮–৮২)
6️⃣ 🇳🇱 নেদারল্যান্ডস — ৬ ম্যাচ (২০১০)
7️⃣ 🇪🇸 স্পেন — ৬ ম্যাচ (২০১০)
8️⃣ 🇫🇷 ফ্রান্স — ৬ ম্যাচ (২০১৮–২২)

🔥 দীর্ঘতম অপরাজিত ধারাবাহিকতা (ড্রসহ)
🥇 🇧🇷 ব্রাজিল (১৯৫৮–১৯৬৬) — ১৩ ম্যাচ
🥇 🇳🇱 নেদারল্যান্ডস (২০১৪–২০২৬) — ১৩ ম্যাচ
🥉 🇮🇹 ইতালি (১৯৯৪–২০০২) — ১২ ম্যাচ
4️⃣ 🇺🇾 উরুগুয়ে (১৯৩০–১৯৫৪) — ১১ ম্যাচ
4️⃣ 🇧🇷 ব্রাজিল (১৯৭০–১৯৭৪) — ১১ ম্যাচ
4️⃣ 🇧🇷 ব্রাজিল (১৯৭৮–১৯৮২) — ১১ ম্যাচ
4️⃣ 🇩🇪 জার্মানি (১৯৯০–১৯৯৪) — ১১ ম্যাচ
4️⃣ 🇧🇷 ব্রাজিল (২০০২–২০০৬) — ১১ ম্যাচ

😞 দীর্ঘতম জয়হীন ধারাবাহিকতা (ড্রসহ)
🥇 🇧🇬 বুলগেরিয়া (১৯৬২–১৯৯৪) — ১৬ ম্যাচ
🥈 🇰🇷 দক্ষিণ কোরিয়া (১৯৫৪–১৯৯৮) — ১৪ ম্যাচ
🥉 🇨🇱 চিলি (১৯৬৬–১৯৯৮) — ১৩ ম্যাচ
🥉 🇲🇽 মেক্সিকো (১৯৩০–১৯৬২) — ১৩ ম্যাচ
🥉 🇹🇳 তিউনিসিয়া (১৯৭৮–২০১৮) — ১৩ ম্যাচ
6️⃣ 🇸🇦 সৌদি আরব (১৯৯৪–২০১৮) — ১২ ম্যাচ

🟥 এক ম্যাচে সর্বাধিক লাল কার্ড
🥇 🇵🇹 পর্তুগাল 🆚 🇳🇱 নেদারল্যান্ডস (২০০৬) — ৪টি
🥈 🇧🇷 ব্রাজিল 🆚 🇨🇿 চেকোস্লোভাকিয়া (১৯৩৮) — ৩টি
🥈 🇧🇷 ব্রাজিল 🆚 🇭🇺 হাঙ্গেরি (১৯৫৪) — ৩টি
🥈 🇿🇦 দক্ষিণ আফ্রিকা 🆚 🇩🇰 ডেনমার্ক (১৯৯৮) — ৩টি
🥈 🇦🇺 অস্ট্রেলিয়া 🆚 🇭🇷 ক্রোয়েশিয়া (২০০৬) — ৩টি
🥈 🇮🇹 ইতালি 🆚 🇺🇸 যুক্তরাষ্ট্র (২০০৬) — ৩টি

🟨 এক ম্যাচে সর্বাধিক হলুদ কার্ড
১. 🇩🇪 জার্মানি 🆚 🇨🇲 ক্যামেরুন (২০০২) — ১৬টি
২. 🇵🇹 পর্তুগাল 🆚 🇳🇱 নেদারল্যান্ডস (২০০৬) — ১৬টি
৩. নেদারল্যান্ডস 🆚 🇦🇷 আর্জেন্টিনা (২০২২) — ১৫টি
৪. 🇳🇱 নেদারল্যান্ডস 🆚 🇪🇸 স্পেন (২০১০) — ১৪টি
৫. 🇸🇳 সেনেগাল 🆚 🇺🇾 উরুগুয়ে (২০০২) — ১২টি

🟨 বিশ্বকাপে সর্বাধিক হলুদ কার্ডপ্রাপ্ত দেশ
🥇 🇦🇷 আর্জেন্টিনা — ১২৯টি
🥈 🇩🇪 জার্মানি — ১২৫টি
🥉 🇳🇱 নেদারল্যান্ডস — ১১০টি
4️⃣ 🇧🇷 ব্রাজিল — ১০৬টি
5️⃣ 🇮🇹 ইতালি — ৯১টি

05/05/2026
26/04/2026

প্রচন্ড ঝড় হচ্ছে।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি-বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share