জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷

জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ নববী আদর্শের আলোকে সুগঠিত একটি খালিস

13/04/2026

ছাদের সেন্টারিং খোলা হচ্ছে৷
মসজিদ নির্মাণের ফান্ড প্রায় শেষ হয়ে যাওয়ায় আপাতত কাজ বন্ধ আছে৷
মসজিদের কাজ পুনরায় চালু হওয়ার জন্য আমরা যার যার অবস্থান থেকে ফিকির করতে পারি৷

দীর্ঘ ছুটির নীরবতা ভেঙে আবারও প্রিয় আঙিনায় প্রাণের স্পন্দন! ছাত্রদের কলকাকলিতে মুখরিত জামিয়া প্রাঙ্গণ। ক্লাসরুমগুলো আজ প...
04/04/2026

দীর্ঘ ছুটির নীরবতা ভেঙে আবারও প্রিয় আঙিনায় প্রাণের স্পন্দন! ছাত্রদের কলকাকলিতে মুখরিত জামিয়া প্রাঙ্গণ। ক্লাসরুমগুলো আজ পূর্ণতায় ভরে উঠেছে।

মাদরাসার প্রতিটি কোণে যেন প্রাণ ফিরে এসেছে। নামাজের ওয়াক্তে মসজিদ আজ কানায় কানায় পূর্ণ। সত্যি, প্রিয় ছাত্রদের পদচারণায় ইলমের এই বাগিচা যেন তার হারানো যৌবন ফিরে পেল। আলহামদুলিল্লাহ!

আলহামদুলিল্লাহ 🤍আমাদের প্রিয়  জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ এর  মসজিদের নতুন আউটলুক (ডিজাইন) অব...
02/04/2026

আলহামদুলিল্লাহ 🤍
আমাদের প্রিয় জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ এর মসজিদের নতুন আউটলুক (ডিজাইন) অবশেষে চূড়ান্ত করা হয়েছে।
এই মহৎ কাজটি সম্ভব হয়েছে আমাদের বরমীর গর্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন সেক্রেটারি জনাব এস এম আব্দুল লতিফ সাহেবের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায়। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন। 🤲
একই সাথে যারা ইতোমধ্যে এই মসজিদের জন্য অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—আপনাদের সকলের জন্য অন্তরের গভীর থেকে দোয়া রইলো। আল্লাহ আপনাদের দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।

আলহামদুলিল্লাহ ইফতিতাহি দরস  সম্পন্ন হয়েছে৷ শনিবার থেকে ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক ক্লাস চলবে৷ দরস প্রদান করেন- মাওলানা আ...
01/04/2026

আলহামদুলিল্লাহ ইফতিতাহি দরস সম্পন্ন হয়েছে৷
শনিবার থেকে ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক ক্লাস চলবে৷
দরস প্রদান করেন-

মাওলানা আশেকে মোস্তফা
মুহতামিম ও শাইখুল হাদীস অত্র জামিয়া।

জরুরী ই'লানএতদ্দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বীনের...
31/03/2026

জরুরী ই'লান

এতদ্দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বীনের সঠিক দাওয়াহ্ সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়া এবং দক্ষ দায়ী তৈরির লক্ষ্যে জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ কর্তৃপক্ষ আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে একটি নতুন ‘দাওয়াহ ও ইরশাদ বিভাগ’ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উক্ত বিভাগের অধীনে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হবে:

বিশুদ্ধ আকিদা ও ইলম অর্জন:
আধুনিক ও প্রচলিত ভ্রান্ত মতবাদের মুখে ইসলামের সঠিক বিষয়াদি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন এবং প্রচার ও প্রসার করা।

বক্তৃতা ও প্রশিক্ষণ:
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও প্রমাণ ও যুক্তিভিত্তিক আলোচনার প্রশিক্ষণ।

মাঠপর্যায়ে দাওয়াহ্:
দাওয়াহর মূলনীতি ও আদাব শিক্ষাগ্রহণ করে জনসাধারণের মাঝে ইসলামী, সামাজিক ও নৈতিক মূল্যবোধ প্রচারে কাজ করা।

যে সকল শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হতে বা অংশগ্রহন করতে আগ্রহী, তাদেরকে জামিয়ার অফিস কক্ষে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে দ্বীনের খিদমতে কবুল করুন।

ধন্যবাদান্তে,
আল্লামা আশেকে মোস্তফা
মুহতামিম, অত্র জামিয়া

যোগাযোগ
01633-010137
01915-971746

ভর্তি বিজ্ঞপ্তিএতদ্দ্বারা অত্র জামিয়ার ১৪৪৭-৪৮ হিজরী মুতাবিক ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্...
28/03/2026

ভর্তি বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা অত্র জামিয়ার ১৪৪৭-৪৮ হিজরী মুতাবিক ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ০৮ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ২৮ মার্চ-২০২৬ ইংরেজী রোজ: শনিবার হতে ফাতওয়া বিভাগসহ সকল বিভাগের ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে এবং ১২ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ০১ এপ্রিল-২০২৬ ইংরেজী রোজ: বুধবার সবক ইফতিতাহ হয়ে ধারাবাহিক দরস চলবে। ইনশাআল্লাহ্

আগামীকাল ০৮ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ২৮ মার্চ-২০২৬ ইংরেজী রোজ: শনিবার  হতে সকল বিভাগের ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে...
27/03/2026

আগামীকাল ০৮ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ২৮ মার্চ-২০২৬ ইংরেজী রোজ: শনিবার হতে সকল বিভাগের ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ্

এতদ্বারা অত্র জামিয়ার ১৪৪৭-৪৮ হিজরী মুতাবিক ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ০৮ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ২৮ মার্চ-২০২৬ ইংরেজী রোজ: শনিবার হতে ফাতওয়া বিভাগসহ সকল বিভাগের ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ্

এতদ্বারা অত্র জামিয়ার ১৪৪৭-৪৮ হিজরী মুতাবিক ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে য...
17/03/2026

এতদ্বারা অত্র জামিয়ার ১৪৪৭-৪৮ হিজরী মুতাবিক ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ০৮ শাওয়াল-১৪৪৭ হিজরী মুতাবিক ২৮ মার্চ-২০২৬ ইংরেজী রোজ: শনিবার হতে ফাতওয়া বিভাগসহ সকল বিভাগের ভর্তি কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ্

16/03/2026

প্রিয় জামিয়া

এতিম ও দুঃস্থ ছাত্রদের জন্য সুখবরগাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ঐতিহ্যবাহী জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গ...
15/03/2026

এতিম ও দুঃস্থ ছাত্রদের জন্য সুখবর

গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ঐতিহ্যবাহী জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ পরিচালিত "বরমী জামিয়া আনওয়ারীয়া দুঃস্থ এতিমখানা" দীর্ঘ দিন ধরে এতিম ও অসহায় শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এবং ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত।

বর্তমানে আমরা নতুন এতিম ও দুঃস্থ ছাত্র ভর্তি নিচ্ছি। আপনার আশেপাশে থাকা কোনো পিতৃহীন বা অসহায় শিশুকে আমাদের মাদরাসায় পাঠিয়ে তাদের জীবন গড়ার সুযোগ করে দিতে পারেন।

ভর্তির প্রয়োজনীয় শর্তাবলী:
✅ শিশুর নিজস্ব জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
✅ পিতার/মাতার মৃত্যু সনদ থাকতে হবে।
✅ বয়স অবশ্যই ১৬ বছরের নিচে হতে হবে।
✅চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর সার্টিফিকেট
✅সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি৷

সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত
"বরমী জামিয়া আনওয়ারীয়া দুঃস্থ এতিমখানা"
নিবন্ধন নং-গাঃ-০৩০৯
ডাকঘর: বরমী বাজার।
উপজেলাঃ শ্রীপুর জেলাঃ গাজীপুর।

যোগাযোগ- 01721284321

আলহামদুলিল্লাহজামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ এর মসজিদের ১ম তলার ছাদ ঢালাইয়ের কাজ ২২ রমজান সকাল ৮...
13/03/2026

আলহামদুলিল্লাহ
জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ এর মসজিদের ১ম তলার ছাদ ঢালাইয়ের কাজ ২২ রমজান সকাল ৮:৩০ মিনিটে শুরু হয়ে ২৩ রমজান সকাল ৭:৩০ মিনিটে—দীর্ঘ ২৩ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহর ঘরের কাজ সম্পন্ন হলো।

যারা এই কাজে অর্থ, শ্রম ও সময় দিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।

Address

Barmi Bazar, Sreepur
Gazipur
1743

Telephone

+8801933924451

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া আন্ওয়ারিয়া বরমী, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর৷ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share